Home আঞ্চলিক ভারতীয় কিশোরীকে বেনাপোল দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

ভারতীয় কিশোরীকে বেনাপোল দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

8

বেনাপোল প্রতিনিধি ।।

প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসেও শেষ রক্ষা হলো না ভারতীয় কিশোরী শাহানা ইয়াসমিনের( ১৪)। আজ বুধবার সন্ধ্যায় তাকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন জানান, ৮ মাস আগে ভারতের পশ্চিমবাংলার মালদা জেলার চাকলা থানার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে কিশোরী ইয়াসমিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার আনসারি কামাল নামে একটি ছেলের প্রেমে পড়ে অবৈধপথে সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশে আসে। মেয়েটির বাবা তাকে ফেরত পেতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের শরনাপন্ন হলে সিআইডির একটি চৌকষ টিম তাকে উদ্ধার করে।

বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।

হস্থান্তরের সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তাগন সহ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ, বিজিবির সুবেদার আরশাফ হোসেন।