ছাত্রনেতা কামাল এর মৃত্যুতে স্মরণ সভায় সাবেক সাংসদ মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেন ছিলেন আদর্শের রাজনীতিতে আপসহীন। অত্যন্ত সাহসী এবং বলিষ্ঠ নেতৃত্বদানের অধিকারী এই নেতার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়। বুধবার (৬ অক্টোবর) দুপুরে বিএনপি কার্যালয়ে গনতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী যোদ্ধা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক এস এম কামাল হোসেন এর মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরো বলেন, খুলনায় ছাত্রদলের সেরা সংগঠকদের মধ্যে এস এম কামাল ছিলেন অন্যতম। ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সাংগঠনিক নেতৃত্বের বিচক্ষণতা, দৃঢ়তা ও আপসহীনতা তাকে নেতৃত্বের এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সর্বদায় দুই ঠোঁটের মাঝখানে হাসির রেখা ফুটিয়ে মৃদুভাষী কামাল নেতাকর্মীদের কথাই শুনতেন। সিদ্ধান্তের বেলায় বোঝা যেত, সে কত বড় মাপের সংগঠক। তার মেধা ও বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই তাকে একজন সত্যিকারের রাজনৈতিক সংগঠকে পরিণত করেছিল। তিনি কর্মীদের কাছে কতটা জনপ্রিয় ছিলেন যে, তার মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটে উঠেছে।
আসাদুজ্জামান মুরাদ এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, জাফরউল¬াহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম, নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু ও তারেক হাবিবুল্লাহ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, রেহেনা ঈসা, শাহজালাল বাবলু, আরিফুজ্জামান অপু, মোল্যা খায়রুল ইসলাম, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, সাজ্জাদ আহসান পরাগ, ইশতিয়াক উদ্দিন লাভলু, হাসানুর রশিদ মিরাজ, মশিউর রহমান যাদু, সামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, আবু সাঈদ শেখ, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন মাষ্টার, হাফিজুর রহমান মনি, জহর মীর, কাজী আব্দুল লতিফ, জামিরুল হুদা জামিল, ইশাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, ইমতিয়াজ আলম বাবু, আবুল কালাম শিকদার, নাসির খান, মোল্যা ফরিদ আহমেদ, আসলাম হোসেন, আনিচুর রহমান আরজু, রফিকুল ইসলাম শুকুর, আশরাফ হোসেন, মোস্তফা জামাল, এনামুল হক সজল, সামসুল বারী পান্না, তানভিরুল আযম রুম্মান, কাজী মাহমুদ আলী, নাহিদ আল মামুন, জাহিদুর রহমান রিপন, মিজানুর রহমান ডিকেন, সিরাজুল ইসলাম লিটন, শেখ সোহরাব হোসেন, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, মোহাম্মদ আলী, খান মঈনুল হাসান মিঠু, জাহাঙ্গীর হোসেন, জাকারিয়া লিটন, নুরে আব্দুল্লাহ, মাসুদ খান বাদল, আবু বক্কর, হুমায়ুন কবির, মো. আলী মিঠু, নুরুল ইসলাম লিটন, রাহাত আলী লাচ্চু, মনিরুজ্জামান মনি, শাহানাজ ইসলাম, হেদায়েত হোসেন হেদু, জামাল মোড়ল, রোকেয়া ফারুক, সেলিম বড় মিয়া, মোল্যা আলী আহমেদ, ইফতেখার জামান নবীন, শামীম আশরাফ, মাসুদ রেজা, হাবিবুর রহমান কাজল, শফিকুল ইসলাম শাহিন, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, শরীফুল ইসলাম শরিফ, মিনা মুরাদ, সাজ্জাত হোসেন জিতু, হাসিবুল হাসান, পারভেজ রেজা তানভির, রাজিবুল আলম বাপ্পী, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, শামীম কাজী, এবাদুল হক, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল আহাদ শাহিন, শেখ আল মামুন, কাজী একরাম মিন্টু, দেলেঅয়ার হোসেন, এস এম আলমগীর হোসেন, রেহোনা ইসলাম, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মো. মিলন, ফকির শহিদুল ইসলাম, মরহুম কামালের ভগ্নিপতি ফরহাদ হোসেন, ভাইপো তামিম, শ্যালক মো. ইসমাইল হোসেন প্রমুখ। আলোচনা শেষে মাওলানা আব্দুল গফ্ফার দোয়া পরিচালনা করেন।











































