Home আঞ্চলিক দাকোপে তরমুজ চাষে ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের

দাকোপে তরমুজ চাষে ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের

27

মোঃ শামীম হোসন- বাজুয়া ( দাকোপ) ।।

খুলনার দাকোপের বাজুয়ার চাষীরা গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন। গ্রীষ্মকালীন তরমুজ চাষে ভাগ্য বদল হয়েছে অনেক কৃষকের। মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়েছে তারা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারের মত এ আবাদে ভালো ফলন পেয়ে বেশ লাভবান হচ্ছেন তাঁরা। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে গ্রীষ্মকালীন এ তরমুজ। তরমুজ চাষে লাভবান হওয়ায় অনেক কৃষক নতুন করে এ আবাদে ঝুঁকছেন। কৃষি বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা তরমুজ আবাদ পরিদর্শন করে চাষীদের এ আবাদে উদ্বুদ্ধ করছেন। ফলে চাষীরা  মাছের ঘেরের বেড়িতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করেন। তরমুজ চাষ করে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছেন। এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ ঘেরের বেড়িতে তরমুজ চাষ করা হয়েছে। লাউডোব ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, তিনি ১০ বিঘা মাছের ঘেরের বেড়িতে তরমুজের চাষ করেছেন গাছের গ্রোতও ভালো কোন কোন গাছে তরমুজ ধরতে শুরু করেছে। তিনি আশা করছেন তার তরমুজ চাষ একটু দেরিতে হলেও ভালো ফল তিনি পাবেন। বাজুয়ার পশ্চিম  বাজুয়ার রশীদ শেখ বলেন মাছ চাষের পাশাপাশি ৪ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। এতে আমরা সফল হয়েছি। তার উৎপাদিত তরমুজ আকারেও বেশ বড়। একই গ্রামের সুপদ বলেন ৬ বিঘা জমিতে তরমুজ চাষ করে সফল হয়েছি। উৎপাদিত তরমুজ বাজুয়া বাজার, দিগরাজ বাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, দীর্ঘ ২০/২২ বছর কৃষকরা মাছের ঘের তৈরি করেন এবং মাছ চাষের প্রতি সকলের আগ্রহ জন্মে তবে কয়েক বছর মাছ চাষে ভাইরাসের কারণে লোকসান হয়ে চাষীরা দিশেহারা হয়ে পড়ে তারপর থেকে লবণ জল তুলা বন্ধ করে এবং আমন ধান চাষসহ সেজেনারি রবি শস্য ও তরমুজ চাষ শুরু করে। সকলেই লাভবান হতে থাকে এবছর তরমুজ চাষ করে চাষীদের বাম্পার ফলন হয়েছে। ফলে তরমুজ চাষীদের অনেকেই বর্ষা মৌসুমে এসে তাদের ঘেরের বেড়িতে এ বছর কৃষকরা তরমুজ চাষ করে। তিনি আরো বলেন এলাকায় দেখা গেছে যারা এই অসময়ে তরমুজ চাষ করেছে তাদের সকলেই ধান, মাছ চাষের পাশাপাশি তরমুজ চাষ করে লাভবান হয়েছে। তবে আগামীতে এলাকায় আরো ব্যাপক হারে তরমুজ চাষ হবে বলে আশা করা যায়। দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, দাকোপে মাছের ঘেরের বেড়িতে তরমুজ চাষ এলাকার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে এশিয়ান-১,পাকিজা সুপার, ব্লাক কিং, ব্লাক কুইং জাতের তরমুজ এখানে বেশি আবাদ করা হয়েছে। এ চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে পরামর্শ দেওয়া হচ্ছে।