রূপসা প্রতিনিধিঃ
রূপসায় জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথমিক অবস্থায় নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেওয়া অনুষ্ঠান ২ অক্টোবর সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেন মোট ৮ জন। তারা হলেন যথাক্রমে বর্তমান চেয়ারম্যান ও নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা আওয়ামীলীগে সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনা আক্তার লিপি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য উদীয়মান সমাজসেবক নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেম্বার মোঃ মাবুব উল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ বাদশা মিয়া। তারা সকলেই ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও উপস্থিত নেতৃবৃন্দের কাছে তাদের আবেদন ও জীবনবৃত্তান্ত জমা দেন।











































