Home আঞ্চলিক বেনাপোল বন্দর দিয়ে ২০৯ মে: টন বাংলাদেশী ইলিশ রফতানি হয়েছে ভারতে

বেনাপোল বন্দর দিয়ে ২০৯ মে: টন বাংলাদেশী ইলিশ রফতানি হয়েছে ভারতে

7

বেনাপোল প্রতিনিধি  ।।         

বেনাপোল বন্দর দিয়ে আজ বৃহস্প্তিবার সন্ধ্যায় ২০৯ মে: টন বাংলাদেশী ইলিশ রফতানি হয়েছে ভারতে।

বাংলাদেশী ২০৯ মে: টন ইলিশ আজ সন্ধ্যায় বেনাপোল বন্দরে এসে  পৌছায় বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে রফতানির অনুমতি প্রদান করেন।

১৭ জন ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান দেড় কেজি ওজনের ইলিশ মাছ রফতানি করে ভারতে। যার রফতানি মূল্য প্রতিকেজি ১০ মার্কিন ডলার।         

ভারতে হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে

বেনাপোল মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন,হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুগাপূজা উপলক্ষে সরকার গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারকের প্রত্যেককে ৪০ টন করে হাজার ৮০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

আজ ১০ মার্কিন ডলার ঘোষনা দিয়ে ইলিশ রফতানি হয়েছে ভারতে।

বেনাপোল কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান জানান, আজ দ্বিতীয় দিনের মত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ২০৯ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে। ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।