খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বৃক্ষই জীবন, মানব জীবনের প্রতিটি অংশে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বৃক্ষ অক্সিজেন দেয় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। বৃক্ষ খাদ্য দেয়, বৃক্ষ কাঠ দেয়, মাটির ক্ষয়রোধ করে, সর্বোপরি বৃক্ষ পরিবেশকে সজীব রাখে। বৃক্ষের অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই, এজন্য পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে সকলকে সম্পৃক্ত হতে হবে।
গত বুধবার বিকালে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের জাগ্রত চেতনা যুব সংঘ আয়োজিত বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাগ্রত চেতনা যুব সংঘের সভাপতি মনোজিত মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন, আ’লীগ নেতা বিভূতি ভূষণ সানা, গোরারী মোহন সরকার, ¯েœহেন্দু বিকাশ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রসেন ঢালী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাসুদুর রহমান মানিক, বিলাস মন্ডল, মাহবুবুর রহমান নয়ন, চিরঞ্জিৎ মন্ডল প্রমুখ।









































