স্পোর্টস ডেস্ক।।
বার্সেলোনার তরুণ প্রতিভাবান ডিফেন্ডার হেক্টর ফোর্টকে দলে ভিড়িয়েছে রিয়াল সোসিয়েদা। দলবদলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ২০ বছর বয়সী এই তারকাকে প্রায় ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে সোসিয়েদাদ।
যার মাধ্যমে কাতালান জায়ান্টদের সাথে তার এক দশকের সম্পর্কের অবসান ঘটল। তার এই বিদায় ঘনিষ্ঠ বন্ধু লামিন ইয়ামালের জন্য একটি বড় মানসিক ধাক্কা। যিনি বিদায়ি লা মাসিয়া এই তারকা ‘ভাই’ হিসেবে দেখতেন বলে জানা গেছে।
ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, সোসিয়েদাদ ফোর্টকে পেতে শেষ মুহূর্তে এই দলবদলের লড়াইয়ে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সাথে যোগ দেয়। বরুশিয়ার প্রস্তাবকে পেছনে ফেলে ফোর্টকে নিজেদের ডেরায় ভেড়াতে সক্ষম হয় বাস্ক অঞ্চলের ক্লাবটি।
নতুন ক্লাবের সাথে তিনি ২০৩১ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। দলবদলের এই চুক্তিতে বার্সেলোনা একটি বাই-ব্যাক (পুনরায় কেনার) অপশন এবং ভবিষ্যতে অন্য কোথাও বিক্রি করা হলে তার একটি নির্দিষ্ট লভ্যাংশ পাওয়ার শর্ত যুক্ত রেখেছে।
ক্রীড়া সাংবাদিক দিয়ারিও ভাস্কোর তথ্য অনুযায়ী, এস্পানিওলের বিপক্ষে লা লিগায় তার নতুন দলের ২-১ গোলের সাম্প্রতিক জয়ের ম্যাচে ফোর্টকে ইতিমধ্যেই গ্যালারিতে দেখা গেছে।
বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামালের জন্য এই দলবদলটি এক সংবেদনশীল সময়ে এসেছে। স্পেনের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ফোর্ট, মার্ক কাসাদো এবং আলেহান্দ্রো বালদের মতো ড্রেসিংরুমের সবচেয়ে কাছের সঙ্গীদের বিদায়ে গভীরভাবে মর্মাহত এই স্প্যানিশ তারকা।
সাংবাদিক জোটা জর্ডি তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে বলেন, ‘তারা তার কাছে ভাইয়ের মতো, এবং আমাকে বলা হয়েছে এই বিষয়টি লামিনকে কষ্ট দিচ্ছে।’
এলচের বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলে জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে তুলে নেওয়ার সময় লামিনকে হতাশাগ্রস্ত দেখালে জল্পনাকে আরো উস্কে দিয়েছিল।
তবে প্রধান কোচ হান্সি ফ্লিক গুঞ্জন দ্রুত উড়িয়ে দেন। জার্মান এই কোচ জানান, তার তারকা ফরোয়ার্ড কেবল একটি ছোটখাটো ফিটনেস সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।









































