Home আঞ্চলিক সুর-ঝংকার একাডেমির ৪১সদস্যের কমিটি গঠন: রাজ্জাক সভাপতি, মঈন সাধারণ সম্পাদক

সুর-ঝংকার একাডেমির ৪১সদস্যের কমিটি গঠন: রাজ্জাক সভাপতি, মঈন সাধারণ সম্পাদক

8

খবর বিজ্ঞপ্তি।।

খুলনার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘সুর-ঝংকার একাডেমি’র ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোঃ আব্দুর রাজ্জাক হোসেনকে সভাপতি, জি.এম. মঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং শেখ এনামুল কবির (রুবেল)-কে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী আবদুল ওহাব এবং সহ-সভাপতি পদে রয়েছেন সেকেন্দার আলী খান বাবু, জাহাঙ্গীর শিকদার, মোঃ নিয়ামত আলী শিকদার, নিয়াজ আহমেদ খান টিপু, এ.বি.এম আদেল মুকুল, মোঃ জামাল হাওলাদার, অ্যাড. অসীম কুমার বৈদ্য ও ইসমত আরা বেগম (কাকন)। যুগ্ম সম্পাদক পদে মোঃ শাহাবুদ্দিন শেখ, মোঃ আবু তালেব হোসেন ও মোঃ সালমান আলী শেখ দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মিশোরী ইসলাম মিশু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জোহরা আক্তার লিজা ও সুমাইয়া আক্তার রিপা নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— অর্থ সম্পাদক মোঃ সালাহুদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক ওয়ালিদ হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ হারুন গাজী, দপ্তর সম্পাদক মরিয়ম খাতুন মুন্নি, সহ-দপ্তর সম্পাদক ইয়াসমিন আহমেদ ওরিন, মহিলা সম্পাদক নাসরিন সুলতানা রিমা, সহ-মহিলা সম্পাদক অঞ্জনা রাণী দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাসির উদ্দীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কাইয়ুম শেখ, সমাজকল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউসুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক শাহীনা শিরিনা খান, অভ্যর্থনা বিষয়ক সম্পাদক কাউসারী জাহান মঞ্জু এবং সহ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক সৈয়দা আরিফা আশরাফী (চুমকী)।

কমিটিতে সাধারণ ও আজীবন সদস্য হিসেবে রয়েছেন আজীবন সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন, আজীবন সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, নাসরিন মাহমুদ, মোঃ সাব্বির হোসেন কমরু, দীপক চন্দ্র দাস ও খালিদ হাসান।

একই সাথে সংগঠনের সার্বিক দিকনির্দেশনার জন্য ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— ক্যাপ্টেন শহীদুল ইসলাম (বি.এন), বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, এম.এম জাফর ইকবাল, ইকবাল হোসেন তুহিন (মহাসচিব–নাগরিক ফোরাম, খুলনা), ডা. আবু শাহীদ (স্বত্বাধিকারী, হ্যানিম্যান ফার্মেসী, খুলনা) এবং মুসাল্লা জাহের ডাবলু।