পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় হারিয়ে যাওয়া মোবাইল ৪ মাস পর উদ্ধার করলো পুলিশ। গত ২৭মে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজী মুসা গ্রামের নুরুল ইসলাম গাজীর পুত্র আবুল হোসেন গাজীর একটি সোবাইল হারিয়ে যায়।
এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ডায়েরি করেন আবুল হোসেন। পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাজমুল উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রোজ পাটোলী গ্রাম থেকে মোবাইটি উদ্ধার করেন।
বৃহষ্পতিবার বিকালে থানা পুলিশ মোবাইলের প্রকৃত মালিকের কাছে বুঝে দেন। এ নিয়ে এস আই নাজমুল ৫ মাসে ২১ টি মোবাই উদ্ধার করলেন।









































