Home আঞ্চলিক তেরখাদায় বাড়ির সামনে যুবদল কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি

তেরখাদায় বাড়ির সামনে যুবদল কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি

7

স্টাফ রিপোর্টার।।

খুলনার তেরখাদায় বাড়ির সামনে মাফিক সরদার (৪০) নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, মোকামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌঁছালে চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত মাফিক সরদারকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাঁর একটি পা, একটি হাত ও কোমরে গুলি লাগে। গুলি চালানোর পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মাফিক সরদার তেরখাদার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার আবুল সরদারের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।