স্টাফ রিপোর্টার।।
নাশকতা মামলায় বাগেরহাট জেলার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদারকে (৭০) গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার প্রান্তিকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খুলনায় নাশকতা মামলায় ইদ্রিস আলী ইজারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার (২২ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে। গ্রেফতারকৃত ইদ্রিস আলী ইজারাদার মোংলা থানার ঢালীর খন্ড এলাকার ইউনুস আলীর পুত্র।











































