Home আঞ্চলিক খালিশপুরে নাশকতার অর্থদাতা সন্দেহে আটক নেতাকে নিয়ে ধোঁয়াশা, ওসির অস্বীকার

খালিশপুরে নাশকতার অর্থদাতা সন্দেহে আটক নেতাকে নিয়ে ধোঁয়াশা, ওসির অস্বীকার

31


স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীর খালিশপুর থানার ১৩ নম্বর ওয়ার্ড শাখার ৭ নম্বর উপদেষ্টা আলমগীর সিদ্দিককে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করলেও পরবর্তীতে খালিশপুর থানা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক আলমগীর সিদ্দিকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টিকারীদের অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশ তাকে আটক করার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্ন তৈরি হয়।


এ বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, গোয়েন্দা পুলিশ তাদের কাছে কাউকে হস্তান্তর করেনি।