Home আঞ্চলিক খুলনায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতাকে গণপিটুনি

খুলনায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আ.লীগ নেতাকে গণপিটুনি

107

স্টাফ রিপোর্টার।।
খুলনার ফুলবাড়ীগেট এলাকায় পেট্রোল বোমা তৈরির প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাঁর কাছ থেকে পেট্রোল বোমা তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারের দাবি করা হয়েছে বলে স্থানীয়রা জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


আটক ব্যক্তির নাম লাইসুজ্জামান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বলে পুলিশ জানিয়েছেন।
খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানান, বিএনপি ও স্থানীয়রা তাকে আওয়ামী লীগের লোক বলে ধরে মারপিট করে আহত করেছে। সে আওয়ামিলীগের সাথে সম্পৃক্ত কিনা তা তিনি স্বীকার করেননি।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ীগেট এলাকায় ওই ব্যক্তি পেট্রোল বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে কয়েকজন তাঁকে আটক করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। এ সময় পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা গেছে।


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। থানা পুলিশের অসহযোগিতার কারনে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে কী উদ্দেশ্যে এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছিল, কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনো পুলিশ স্বীকার করেন নি।


পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তির পরিচয়, উদ্ধার হওয়া সরঞ্জাম এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। তবে এ বিষয়ে থানার ওসি আনুষ্ঠানিক বক্তব্য দেয়া যাবে না বলে গণমাধ্যম কর্মীদের জানান।