Home আঞ্চলিক নাশকতা ঠেকাতে খুলনার রাজপথে দিনরাত পাহারায় স্বেচ্ছাসেবক দল

নাশকতা ঠেকাতে খুলনার রাজপথে দিনরাত পাহারায় স্বেচ্ছাসেবক দল

8


স্টাফ রিপোর্টার।।
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিরোধে খুলনা নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে দিনরাত সতর্ক পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্তিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে এই পাহারা ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল বহর নিয়ে নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক পাহারা ও টহল দিতে দেখা যায় নেতাকর্মীদের।


ইস্তি জানান, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাঁরা দিনরাত রাজপথে সজাগ রয়েছেন। কোনো অপশক্তি যেন রাতের আঁধারে নাশকতা সৃষ্টি করে সাধারণ মানুষকে আতঙ্কিত করতে না পারে, সেজন্য তাঁদের এই সতর্ক অবস্থান ও পাহারা অব্যাহত থাকবে।