ঢাকা অফিস ।।
ঢাকার কেরানীগঞ্জের নুরু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, কেরানীগঞ্জের নুরু মার্কেটে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।










































