Home আঞ্চলিক যশোরে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

যশোরে জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

41

স্টাফ রিপোটার।।


যশোরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব- ৬। ৪ সেপ্টেম্বর (শনিবার) যশোরের মনিরামপুর থানাধীন ৩নং ভোজগাতী ইউনিয়নের চালকিডাঙ্গি গ্রাম থেকে এদেরকে আটক করা হয়।
রবিবার (৫ সেপেটম্বর) র‌্যাব-৬ এর সি‌নিয়র সহকারী প‌রিচলক ও সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার মোঃ বজলুর রশীদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন, মনিরামপুর থানা এলাকার আব্দুল্লাহ আল গালিব (২৪) ও মুহাম্মদ আলী শেখ (২১), যশোর সদরের মোঃ জাফর হোসেন ওরফে শিমুল খান (২১) ও নাদির হোসেন (৩০)।
এতে জানানো হয়, শনিবার মনিরামপুরে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, একটি ল্যাপটপ ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জঙ্গি সংশ্লিষ্টতার ব্যাপারে স্বীকার করে ও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।
গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য।  এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।