Home আঞ্চলিক খুলনার রূপসায় জমাজমি বিরোধের জের, উভয় পক্ষের ৮ জন আহত

খুলনার রূপসায় জমাজমি বিরোধের জের, উভয় পক্ষের ৮ জন আহত

8

রূপসা প্রতিনিধি

রূপসায় জমাজমি বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরদর্শন করেছে। স্থানীয় এলাকাবাসি ও ভুক্তভোগীরা জানায়, উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামে ১৩ মার্চ সকাল ৮টার দিকে সুমন মোড়ল ও তার পিতা মাজেদ মোড়ল নিজ জমিতে কাজ করতেছিল। এমত অবস্থায় আজগর মোড়লের নেতৃত্বে কয়েক ব্যক্তি দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

হামলায় উভয় পক্ষের ৮ জন জখম হয়। জখমকৃতরা হলেন মাজেদ মোড়ল (৬০),রমজান (৫০)সুমন (৩০) ও রিগান (২৬) ও অপর পক্ষের আজগর মোড়ল, সবীর, মজিদ ও রাজু। এদের মধ্যে মাজেদ, রমজান, আজগর,সবীর রাজুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আরও জানা যায়, দীর্ঘ দিন ধরে মাজেদ মোড়লের সাথে আজগর মোড়লগং দের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এমনকি সুমন মোড়লের মাছের ঘেরের মাছ চুরি সহ বিভিন্ন সময় জীবন নাশের হুমকি দিয়ে আসছে আজগর মোড়ল।

জীবন নাশের ঘটনায় সুমন থানায় সাধারণ ডাইরি করেছে আজগর এর বিরুদ্বে। আজগর ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তার লোকজন নিয়ে এ হামলা চালায় বলে জানা গেছে। ঘটনার পর থানা পুলিশের এস আই বাবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন জমাজমি বিরোধের জের ধরে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে তবে থানায় লিখিত অভিযোগ দিলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।