চট্টগ্রামের সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে কেইউজে’র শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম আর নেই। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। বৃহস্পতিবার আইসিউতে হাইফ্লো দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তাঁর।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিদাতারা হলেন কেইউজে’র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান স¤্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ শোক প্রকাশ করেছেন বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।
খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা, বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য, কালনা নিবাসী মোঃ মকবুল হাওলাদার স্ট্রোক জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর ৫টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জাতিয় শোক দিবস উপলক্ষে নগর সাংস্কৃতিক গোষ্ঠির শোকসভা
খবর বিজ্ঞপ্তি ।।
১৯শে আগষ্ট বিকাল ৫ টায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ই আগষ্ট কালো রাতে শাহদাৎ বরণকারী শহীদদের স্মরনে নগর সাংস্কৃতিক গোষ্ঠি খুলনা এর কার্যালয় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি স ম হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নগর বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক ও সংগঠনের নির্বাহী সভাপতি এম আসাদুজ্জামান মুন্না, সংগঠনের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি এ্যাড. কবি জিনারুল ইসলাম, মোঃ মারুফ চৌধুরী রিমন, মোসাঃ মনোয়ারা খাতুন শিউলি, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, মোঃ মহিদুল ইসলাম নান্নু, অধ্যক্ষ শাহ্ জিয়াউর রহমান স্বাধীন, মোঃ মুজিবুর রহমান, প্রধান শিক্ষক কবি রফিকুল ইসলাম, মোঃ এনায়েত হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক শিল্পী শরিফুল আলম, আঃ জব্বার কমান্ডার, সহ-সাধারন সম্পাদক মশিউর রহমান মিলন, মোঃ সেলিম রেজা রাকিব, মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কবি মেহেবুব মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. শান্তুনু বৈরাগী, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম, অর্থ সম্পাদক কবি ইব্রাহীম মনির, প্রচার সম্পাদক মোঃ আশিক চৌধুরী, মহিলা সম্পাদক রেহেনা মোর্তজা, সাংস্কৃতিক সম্পাদক একরামুদৌলা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশ্বজিত মন্ডল নির্বাহী সদস্য আরমানুজ্জামান বাঁধন, মোঃ নাসিম হায়দার, তপন কর্মকার, মোঃ শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড সাইদুর রহমানের সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান, খুলনা-৪ আসনের সাবেক এমপি কমরেড শেখ সাহিদুর রহমান পুনরায় অসুস্থ। গত ১৭ আগস্ট মঙ্গলবার রাতে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি খুলনার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিটি স্কানিং-এ তাঁর সামান্য ত্রুটি ধরা পড়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আজ সন্ধ্যায় তাঁকে পার্টির জেলা ও মহানগর নেতৃবৃন্দ দেখতে যান। নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑপার্টির জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড মনির হোসেন ও ছাত্র মৈত্রীর খালিশপুর থানা সভাপতি নাজমুল হোসেন বাবু।
অপরদিকে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাহিদুর রহমানের আশু সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী ম-ল প্রমুখ নেতৃবৃন্দ।
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মহামারী কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়। তার মধ্যে মাস্ক বিতরণ, স্যানেটাইজার বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ এবং ১৪ এপ্রিল থেকে ১৯ আগস্ট পর্যন্ত ১২৮ দিন যাবত ৮৩২০ প্যাকেট খুলনার রেল স্টেশন, পাওয়ার হাউজ মোড়, শিববাড়ী, নিউ মার্কেট, বয়রা ও গল্লামারী এলাকায় দৈনিক ৬৫ জন ছিন্নমূল ও কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। প্রতিদিনের খাদ্য প্রস্তুত ও বিতরণ করেন রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের ভলেন্টিয়াররা। খাদ্য প্রস্তুত ও বিতরণের সঙ্গে যুক্ত ছিলেনÑরূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের সভাপতি শাখাওয়াত হোসেন বিপ্লব, সহ-সভাপতি প্রসেনজিৎ বোস, অর্থ সম্পাদক গৌরব বসু, মহিলা সম্পাদক মোসাঃ সাবিহা খাতুন, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান (লুসান)। ভলান্টিয়ার্সদের মধ্যে উপস্থিত ছিলেন হৃদয়, প্রিতম, রিজভী, রিয়াল, মিশুক, মিকাইল, ফারজানা লুপা, সীমা বেগম, সজল প্রমুখ।
জাতিয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা তাঁতীলীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বাদ আসর খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা জেলা তাঁতীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, সদস্য শিউলি সরোয়ার, জামিল খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, যুবনেতা বিধান চন্দ্র রায়, রাফেল হোসেন বাবু, কাজী মইনুল কবির, শেখ তহিদুল ইসলাম, স্বপন দেবনাথ, জীবন সরদার, ইমদাদুল ইসলাম, মোঃ সুমন আহমেদ, দ্বীপ পান্ডে বিশ্ব, চঞ্চল রায়, আমির মোমিন রানা, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, মোঃ বিপ্লব, বায়জিৎ সরদার, কাজী মোস্তাফিজুর, ফরহাদ হোসেন, ইয়াসিন হোসেন, মিয়া খালিদ হোসেন, ভবতোষ, মোঃ জাকির হোসেন, জালাল, তহিদ মেম্বর, রাজু শেখ প্রমুখ।
সাতক্ষীরায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
খান নাজমুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে তুফান কোম্পানি মোড় সংলগ্ন অস্থায়ী কার্যলয় থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সেচ্ছাসেবক দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসেন সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আসিফুর রহমান তুহিন, তাতীজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, মাহমুদুল হক, শাহিনুর রহমান, সালাউদ্দিন, আসাদুজ্জামান খোকা, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, হাফিজুল, আহছান, মহসিন শেখ ইয়ার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড় ও পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিবলুর রহমানসহ আরও অনেকে।
পূজা কমিটির উপদেষ্টার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
পশ্চিম হাসপাতাল পাড়া পূজা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবী অমলেন্দু সরকার (৮২)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাজার পুরাতন কালিমাতা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, অরবিন্দ সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, সুব্রত হালদার তপা, রতন নাথ, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, বিশ^জিৎ সরকার রাজু, সঞ্জয় সরকার, তোতন হালদার, তপন রায়, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, কার্তিক সরকার, চিত্ত রঞ্জন, মিলু ভদ্র, তরুন রায় শিবু, মলয় ভদ্র, হরিপদ দাস, ভবেশ সাহা, রূপম দে, বাবলু বিশ^াস, উজ্জল ব্যানার্জী, উজ্জল রায়, তপন সাহা, বিকাশ সাহা মদন, বিপ্লব সাহা লব, মিঠুন সাহা, বিমল কৃষ্ণ কুন্ডু, পলাশ রায়, মিলন সাহা, মুখেশ রাম, পলাশ সাহা, কিংকর সাহা, রাজু শীল, দিপ্রো দাস, রবিন দাস ও কুষ্ণ রায়। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। অ
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ান।
সাহেবের কবরখানা পূজা কমিটির উপদেষ্টার মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
সাহেবের কবরখানা পূজা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবী মানিক শিকদার পরোলোক গমন করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও ৩কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মানিক শিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাহেবের কবরখানা পূজা কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
শ্যামনগরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প এসআরডিআই অংগ এই প্রশিক্ষণের আয়োজন করে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সভাপতিত্ব করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস। প্রশিক্ষক ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ^াস ও বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুুন নাহার রতœা। প্রশিক্ষণে বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ ও কৃষাণী অংশ গ্রহণ করেন।
সভায় প্রশিক্ষকগন বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন ও উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা। এ জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার ও জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।
তেরখাদায় সাংবাদিকের বাড়িতে চুরি
তেরখাদা প্রতিনিধি
গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক রাত দেড়টার দিকে তেরখাদা উপজেলার বলর্দ্বনা গ্রামে সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ এর বাড়িতে দুদর্শ চুরির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন মালামালসহ প্রায় দুলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাংবাদিক মোল্যা সেলিম আহমেদ এর বাড়ির জানালা ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। ঐ ঘরে সেলিমের ছোটভাই রাজা মোল্যা শোয়া ছিল। সেলিম অফিসের কাজে ঢাকাতে অবস্থান করছিলেন। চোর ঘরে প্রবেশ করে সেলিমের ছোট ভাই রাজাকে চেতনা নাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ঘরের মধ্যে থেকে নগদ ৭০ হাজার টাকা, ২টা মোবাইল ফোন, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ২টি স্বর্ণের আংটি, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি বিদেশী কম্বলসহ প্রায় দুলক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
রামপালে রেডক্রিসেন্টের সহায়তায় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২ শত পরিবার পেল আর্থিক সহয়তা
স্টাফ রিপোর্টার ।।
রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট শাখা কর্তৃক রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ২০০ টি পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ হাজার ৫ শত টাকা করে মোট ৯ লক্ষ টাকা বিতরন করা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা সাধরণ সম্পাদক ও মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম এর সভাপতিত্বে গৌরম্ভা ইউনিয়ন পরিষদে সকাল ১১ টায় এ অর্থ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ গাজী গিয়াস উদ্দিন, রেড ক্রিসেন্টের কর্মকর্তাগন প্রমুুখ।
মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ১৬৭ জেলে পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
সাগরে মাছ ধরা থেকে ৬৫ দিন বিরতকারি সময়ে বাগেরহাটের মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ১৬৭ জেলে পরিবার পেলেন দ্বিতীয় বরাদ্ধের জনপ্রতি ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায়, ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন হাওলাদার, মনিরুজ্জামান জসিম মৃধা, মো. আলম মৃধাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা কালিন সময়ে সকল শ্রেনীপেশার মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছেন। নিশানবাড়িয়ায়ও ১৬৭ জেলে পরিবার ৮৬ কেজি করে চাল পাচ্ছেন। তবে বরাদ্ধ অনুযায়ী দুই বারে প্রথম পর্যায়ে ২ আগষ্ট জনপ্রতি ৫৬ কেজি দ্বিতীয় বরাদ্ধে ৩০ কেজি চাল বৃহস্পতিবার মৎস্য অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে এ চাল নিয়ে একটি মহল ভূল তথ্য দিয়ে অপপ্রচার চালিয়েছে। প্রকৃত অর্থে দুই বারের বরাদ্ধ হওয়ার কারনেই প্রাপ্ত সুবিধাভোগী জেলেরা দুই বারেই ৮৬ কেজি চাল পেয়েছেন।
এ সর্ম্পকে উপজেলা মৎস্য অফিসার বিনয় কুমার রায় বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিনে সাগরে মাছ ধরা থেকে বিতরকারি জেলেরা জনপ্রতি ৮৬ কেজি চাল বরাদ্ধ হয়েছে। ইতোপূর্বে অনেক ইউনিয়নে বিতরণ শেষ হয়েছে। নিশানবাড়িয়ায় ২৭ জুন প্রথম ৯ মেট্রিকটন ৩৫২ কেজি। পরবর্তীতে ১৫ জুলাই ৫ মেট্রিকটন ১০ কেজি বরাদ্ধ পেয়েছে। দুই বারের বরাদ্ধের কারনে দুই দফায় ৮৬ কেজি চাল বিতরণ করা হয়। তিনি বৃহস্পতিবার সরেজমিনে উপস্থিত থেকে দ্বিতীয়বারে জনপ্রতি ৩০ কেজি চাল বিতরণ করেছেন বিতরণের ক্ষেত্রে অনিয়মের কোন সুযোগ নেই। #
নগর যুবলীগ ও ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
বি.এল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাহেদ হোসেন সংগ্রাম ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা ও বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও নগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম সাহেদ হোসেন সংগ্রামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুব্রত পালকে খুলনায় নগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ম সম্পাদক, খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহ সভাপতি সুব্রত পাল বুধবার খুলনায় এসেছেন। বুধবার সকালে তিনি দুবৃর্ত্ত কতৃক হিন্দু ধর্মালম্বীদের মন্দির ও বাড়ী ঘর ভাংচুর স্থল রূপসার শিয়ালি গ্রাম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। বিকালে খুলনা জেলা প্রশাসন আয়োজিত আন্তঃ ধর্মীয় সংলাপে অংশগ্রহণ করেন।
তার খুলনায় আগমন উপলক্ষে নগর যুবলীগের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, মোঃ আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, ইলিয়াস হোসেন লাবু প্রমুখ।
মর্ডাণ সী ফুডের ডিরেক্টর স্টারলিসহ ৮জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল
স্টাফ রিপোর্টার
নগরীর মর্ডাণ সী ফুডের সাবেক কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা হত্যা মামলায় প্রতিষ্ঠানটির এক ডিরেক্টরসহ ৮ জনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশন (পিবিআই)। গত ২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সিএমএম আদালতে ওই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্ত আসামিরা হলেন মর্ডাণ সী ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং, মো. আরিফুল হক সজল, মো. ডালিম শিকদার ওরফে আমির শিকদার ওরফে ডাললিম, সজল মোল্লা, কাউসার আলী, জাহিদ হাসান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সুমন, মো. হাসিবুজ্জামান রনি ওরফে রনি হাওলাদার ও সজল গাজী। মামলা থেকে স্টারলিংয়ের বন্ধু মেহেদী হাসান মামুনকে অব্যাহতি চাওয়া হয়েছে চার্জশিটে।
আদালত সুত্রে জানা যায়, ভিকটিম উজ্জ্বল কুমার সাহা মডার্ণ সী ফুডের ফিন্যান্স শাখায় কর্মরত ছিলেন। চাকরীর সুবাদে ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিংয়ের পিতা ও স্ত্রীর সাথে তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে তিনি ডিরেক্টর মেহেদী হাসান সম্পর্কে বিভিন্ন তথ্য তাদের কাছে সরবরাহ করতেন। এক পর্যায়ে অর্থ আত্মসাতের অভিযোগে চাকরী চলে যায় উজ্জ্বল কুমার সাহার। এরপরও ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং বিভিন্ন বিষয়ে উজ্জ্বল কুমার সাহাকে সন্দেহ করতেন। এক পর্যায়ে মেহেদী হাসান তাকে হত্যার পরিকল্পনা করেন। পুর্ব পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের ৭ জুন সকাল পৌনে ১০টায় পরিচিত সন্ত্রাসী দিয়ে ভিকটিমের মেয়ের স্কুলে সামনে তার উপর হামলা চালানো হয়। মারাত্মক আহত অবস্থায় উজ্জল কুমারকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা খুলনা থানার এসআই মো. সোহেল রানা মডার্ণ সী ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিং সহ সকল আসামিকে গ্রেফতার করেন। এর মধ্যে আসামি মামুনকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সেসহ সকল আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। কিন্তু অদৃশ্য কারণে এ মামলা থেকে মুল পরিকল্পনাকারী মেহেদী হাসান স্টারলিং ও তার বন্ধু মেহেদী হাসান মামুনের নাম বাদ রেখে ৮জনের নামে তদন্ত কর্মকর্তা ২০১৩ সালের ২৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
২০১৪ সালে ১৩ জানুয়ারি আদালতের নির্দেশক্রমে মামলাটির তদন্তভার সিআইডির পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহানের ওপর ন্যাস্ত করা হয়। তদন্ত শেষে একই বছরের ১২ অক্টোবর প্রধান আসামি মেহেদী হাসান স্টারলিং ও তার বন্ধু মেহেদী হাসান মামুনকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০২০ সালের ১৪ ডিসেম্বর খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের আদেশ নং-৪২ মোতাবেক মামলাটির তদন্তভার পিবিআই হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের ওপর ন্যাস্ত হয়। ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি মামলার কেস স্টোরি স্ট্যাডি করেন। সেখানে তিনি দেখেন যে, মর্ডাণ সী ফুডের ডিরেক্টর মেহেদী হাসান স্টারলিংয়ের অনৈতিক কার্যকলাপের কথা পরিবারকে বলার কারণে উজ্জ্বল কুমার সাহাকে পুর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়। মুল পরিকল্পনাকরী মেহেদী হাসান স্টারলিংকে কিভাবে এ মামলার দায় থেকে পুর্বের তদন্ত কর্মকর্তারা বাদ দিলেন তা তার বোধগম্য নয় বলে সম্পূরক চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে ভিকটিম উজ্জল কুমার মেয়েকে নিয়ে জোহরা খাতুন বিদ্যানিকেতনে যান। রংধনু ক্লিনিকের সামনে মোটর সাইকেল রাখা স্থানে পৌঁছামাত্র কিছু বুঝে ওঠার আগে সস্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা এ সময় ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই সুমন কুমার সাহা বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
কাজীবাছা নদী থেকে উদ্ধার অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে
স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটার পুরাতন ফেরীঘাট সংলগ্ন কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। সে নগরীর ময়লাপোতা এলাকার বসিরাবাদ কলোনীর আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. সৌরভ শেখ (১৯)।
পুলিশ জানায়, সৌরভ পেশায় একজন মটর শ্রমিক। গত ১৭ আগষ্ট সে নিঁখোজ হয়। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপনও দেয়। বৃহষ্পতিবার ১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বটিয়াঘাটার পুরাতন ফেরীঘাট এলাকায় কাজীবাছা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে সৌরভ এর বাবা-মা ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে। পিবিআই ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় ১৭নং ইউডি মামলা দায়ের হয়েছে।
নগরীতে আঁধাকেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধিন জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজ গামী মহাসড়কের জিরোপয়েন্টে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলা ডুমুরিয়া থানার থুকড়া গ্রামের হযরত আলী বিশ্বাসের ছেলে মো. রেজাউল বিশ্বাস (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজ গামী মহাসড়কের জিরোপয়েন্টে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রূপসী বাস কাউন্টারের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ রেজাউল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বটিয়াঘাটায় র্যাবের অভিযানে গাঁজা গাছসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট ইউনিয়নের পশ্চিম হালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার পশ্চিম হালিয়া গ্রামের মৃত. ছবিল গাজীর ছেলে মো. নজরুল গাজী (৪৫)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ভান্ডারকোট ইউনিয়নের পশ্চিম হালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ৪টি গাঁজা গাছসহ নজরুল গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
যশোর জেলার শার্শা থানাধীন শামলাগাছী গ্রামে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার শার্শা থানার কাজীপাড়ার সবুজ হোসেন মীরের ছেলে মো. ফয়সাল হোসেন মীর (১৯)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে যশোর জেলার শার্শা থানাধীন শামলাগাছী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় লোকমান হোসেন মোড়ল এর বাড়ির সামনে থেকে ১৩ বোতল ফেন্সিডিলসহ ফয়সাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ভারতীয় পাতার বিড়িসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন উজয়মারী গ্রামে অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস বিড়িসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন উজয়মারী গ্রামের মৃত. শামছুর রহমান এর ছেলে মো. আব্দুস সাত্তার গাজী (৫০)।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন উজয়মারী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় কাওসার আলী গাজী এর বসত বাড়ির সামনে থেকে বড় ৪০০ প্যাকেটে ছোট ৮০০০ প্যাকেট ইন্ডিইয়ান তৈরি পাতার বিড়ি, যার প্রতি প্যাকেটে ২০টি করে মোট ১,৬০,০০০ পিস বিড়িসহ সাত্তার গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
নগরীতে আঁধাকেজি গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা থানাধিন জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজ গামী মহাসড়কের জিরোপয়েন্টে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলা ডুমুরিয়া থানার থুকড়া গ্রামের হযরত আলী বিশ্বাসের ছেলে মো. রেজাউল বিশ্বাস (৩০)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজ গামী মহাসড়কের জিরোপয়েন্টে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় রূপসী বাস কাউন্টারের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ রেজাউল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











































