স্টাফ রিপোর্টার ।।
কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের চোরাই চিনি কেনার সিন্ডিকেটের প্রধান হোতা সৈয়দ জুলজালাল ও তার ভাই সৈয়দ শহিদুল কর্তৃক কদমতলা এসটিসির পূর্ব পাশের সাধারণ জনগনের চলাচলের রাস্তা এবং খুলনা সিটি কর্পোরেশনের ড্রেনের উপর অবৈধভাবে দখল করে ব্যবসা করার প্রতিবাদে শ্রমিক ঐক্য পষিদের উদ্দোগ্যে কদমতলা চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার বেলা ১২টায় খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজিঃ-১২১২ এর সভাপতি জাকির সরদারের সভাপতিত্বে এবং শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও ১২১২ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি এর পরিচালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, রেজিঃ নং-৫৮২ এর সভাপতি আব্দুর রহমান বেপারী ও সাধারণ সম্পাদক বারেক খান খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১২১২ এর সহ-সভাপতি রিপোন আকন, মোঃ শামিম সরদার, যুগ্ম সম্পাদক-মিন্টু পাঠান, সহ-সাধারণ সম্পাদক-মানিক শিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মোঃ আব্দুর রহমান বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে চলাচলের রাস্তা এবং সিটি কর্পোরেশনের ড্রেনের উপরে অবৈধভাবে দখল করে রাখা প্রতিষ্ঠানটি অপসারণ সহ শ্রমিক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় আগামী দিনে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারী উচ্চরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- তৈয়ব আলী সরদার, কালু গাজী, কাউসার মোল্লা, নুরুল ইসলাম, আবুল কাশেম সরদার, মোঃ মুনসুর খাঁ, বাবলু সরদার, বসির সরদার, আলম সরদার, শহিদুল ইসলাম, ইসলাম খলিফা, মোঃ সোহেল সহ প্রমূখ। এ সময় দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় ১ ঘন্টা সমস্ত কাজ কর্ম বন্ধ করে দেন সকল শ্রমিক সংগঠন।











































