মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
খুলনার রুপসার শিয়েলী গ্রামসহ সারাদেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া হিন্দু সম্প্রাদায়ের উপর অমানবিক নির্যাতন ও মন্দির ভাঙ্গার প্রতিবাদে বাগেরহাটের রামপালে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে রামপাল উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী-জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’র রামপাল উপজেলা শাখা।
এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অশোক মন্ডল, পার্থ প্রতীম ঠাকুর, স্ট্যালিন হালদার, স্বপন গোলদার, রাম কৃঞ্চ মন্ডল, সুজন মল্লিক, কুন্তল মিস্ত্রী, মলয় মন্ডল, এ্যাডভোকেট দিব্রেন্দ্রু বোস, ননিবালা বিশ্বাস ও প্রতিভা মিস্ত্রী। এ কর্মসূচীতে রামপাল হিন্দু মহাজোটের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রায় দুইশত নারী-পুরুষ অংশ নেন।











































