বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আসগর বিশ্বাস তারার স্ত্রী স্কুল শিক্ষিকা সোনিয়ার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
বিশ্বাস প্রোপার্টিজ এর সিইও আসগর বিশ্বাস তারা’র স্ত্রী সোনিয়া মান্নান (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)। শুক্রবার ভোর ৪টায় ভারতের সিএমসি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিশ্বাস প্রোপার্টিজ এর ব্যবস্থাপক নিলয় তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। নিলয় জানান, তিনি হার্টের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ডুমুরিয়া উপজেলার পুর্ব বিলপাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন বিশ্বাস প্রোপার্টিজ এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদীয়মান যুব সমাজের উপদেষ্টা ও বিশ্বাস প্রোপার্টিস সিইও’র সহধর্মিণীর ইন্তেকাল, শোক
খবর বিজ্ঞপ্তি
উদীয়মান যুব সমাজের উপদেষ্টা ও বিশ্বাস প্রোপার্টিস এর সিইও আজগর বিশ্বাস তারার সহধর্মিণী সোনিয়া মান্নান তন্বী (৩৬) ইন্তেকাল করেছেন। তিনি ভারতের ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪ টার দিকে স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরন করেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উদীয়মান যুব সমাজের সদস্য ও নেতৃবৃন্দ।
জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসকের পরামর্শে গত ৬ আগষ্ট উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়। তিনি প্রায় ১০ বছর যাবৎ পূর্ব বিল পাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার কলাখানি ইউনিয়নে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীয়মান যুব সমাজের প্রধান উপদেষ্টা ও খুলনা সিটি কর্পোরেশন-এর মেয়র তালুকদার আব্দুল খালেক, উপদেষ্টা মন্ডলির সদস্য সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা, প্যানেল মেয়র-৩ এড. মেমোরি সুফিয়া রহমান শুনু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন, সংরক্ষিত কাউন্সিলর পারভীন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এজাজ আলম আরজু, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম লিপন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রবিউল গাজী উজ্জল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আশিক খান রাজাসহ সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ।
সিপিবি রেড ভলান্টিয়ার্স, খুলনার উদ্যোগে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সিপিবি রেড ভলান্টিয়ার্স খুলনার উদ্যোগে আজ ১৩ আগস্ট শনিবার বিকেল ৫টায় খালিশপুর, বটিয়াঘাটা ও দাকোপে গণমানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। খালিশপুর প্লাটিনাম জুটমিল, ক্রিসেন্ট জুটমিল, খালিশপুর জুট মিল গেটে মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, খুলনা মহানগর সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, যুবনেতা আফজাল হোসেন রাজু, রবিউল ইসলাম রবি, হরষিত ম-ল, সাকিব, ছাত্রনেতা মানসুরা খাতুন প্রমুখ এবং বটিয়াঘাটার কাতিয়ানাংলা বাজার, আমতলা, সুখদাড়া বাজার, গাওঘরা বাজার, মাইলমারা, জলমা চক্রাখালী বাজার এলাকায় মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা কমিটি সদস্য মিজানুর রহমান বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সভাপতি সমীরণ গোলদার, সাধারণ সম্পাদক অশোক সরকার প্রমুখ। এছাড়া দাকোপের বটবুনিয়া, তিলডাংগা, লক্ষ্মীখোলা বাজার এলাকায় মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন, দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কিশোর রায়, সিপিবি নেতা সমীরণ রায়, হিমাংশু বাইন, শিশুবর বাছাড়, মৃত্যুঞ্জয় গোলদার, প্রণব গোলদার, সুভাস রায়। নেতৃবৃন্দ এ সময় মাস্ক পরার গুরুত্ব ব্যাখ্যা ও মানুষকে সচেতন থাকার কথা বলেন।
শিয়ালী গ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে খুলনা জেলা যুব মৈত্রীর মানববন্ধন ও সমাবেশ আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার রূপসা উপজেলায় শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক সহিংসতার তা-বে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর, দোকানপাট ভাংচুর ও সম্পদ লুটের প্রতিবাদে ও চিহ্নিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার উদ্যোগে আজ (শনিবার) বেলা ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ। মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় সদস্য কমরেড দিপংকর সাহা দিপু ও খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বাংলাদেশ যুব মৈত্রী, খুলনা জেলা শাখার সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়াদ্দার এক বিবৃতিতে যথাসময়ে মানববন্ধন ও সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ৭ বস্তা বাংলাদেশী কয়েন সহ মুদ্রাপাচারকারীকে আটক করেছে বিজিবি
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারকালে বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ৭ বস্তাবাংলাদেশী কয়েন সহ এক মুদ্রাপাচারকারীকে আটক করেছে বিজিবি। বস্থায় ২ টাকা ও ১ টাকার কয়েন সহ মোট মুদ্রা ছিল ৮৩ হাজার টাকা।
আটক ব্যক্তি আবদুর রহমান (৩০) বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
কয়েনের বস্তা গুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জিঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন আটক আবদুর রহমান।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্ণেল সেলিম রেজা জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান বাংলাদেশী কয়েন নাভারন থেকে ইজিবাইক করে সীমান্তে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল –যশোর সড়কের আমড়া খালি এলাকায় অভিযান চালিয়ে ৭টি ব¯তায়থাকা ৮৩ হাজার কয়েন জব্দ করা হয়। পরে হাতে নাতে আটক করা হয় আবদুর রহমান নামে এক পাচারকারীকে। এ ঘটনায় মামলা হয়ছে বেনাপোল পোর্ট থানায়।
কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট রবিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন। সকাল ০৯.১৫ টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় অনলাইনে কবিতা আবৃতি, প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসমূহ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে গত ০১ আগস্ট থেকে বিশ^বিদ্যালয়ের মূল ফটক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের বাইরে এবং অভ্যন্তরে ব্যানার স্থাপন করা হয়েছে।
চুলকাটি প্রেসক্লাবে জাতীয় শোক দিবসের প্রস্তুতি মুলক সভা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তৃতি মুলক আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া হোসেন শাওন, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস, তথ্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সোবহান, কার্য নিবার্হী কমিটির সদস্য শিশির শিকদার, বিপুল চন্দ্র দেবনাথ, ফটিক ব্যানাজী, আরিফ ঢালী, মিজানুৃর রহমান মিঠু, সাধারন সদস্য বাদশা আলম, জি এম মিজানুর রহমান, শক্তি নারায়ন দাস, সেকেন্দার আলী মোড়ল ও সুমন পাল প্রমুখ। সভায় জাতীয় শোক দিবস যথাযত মার্যাদায় পালনের লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। #
ফকিরহাটে নবলোকের পক্ষ হতে প্রবীণদের আর্থিক সহায়তা
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় প্রবীণদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও আর্থিক সহায়তা প্রদান করেন। এদিন ৩৫জন প্রবীণের মাঝে ১হাজার টাকা করে মোট ৩৫হাজার টাকা প্রদান করা হয়েছে। নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। বিশেষ অতিথি ছিলেন নবলোক পরিষদের পরিচালক মুহ: ফকরুল ইসলাম, পরিচালক মো: শফিকুল ইসলাম, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, শিক্ষক অমলেন্দু বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচীর স¤œ¦য়কারী মো: আব্দুল হান্নান।
বাগেরহাটে এক ভুমিদস্যুর মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ কর্মীর পাল্টা সংবাদ সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ভুমিদস্যু সুভাস দেবনাথ নিজের অপকর্ম আড়াল করতে সংবাদকর্মীকে জড়িয়ে মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের দেবরঞ্জনের ছেলে সাংবাদিক উজ্জল কুমার দাস। এসময় তার সাথে তার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন। রবিবার (১৩ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যার হুমকী ও হামলার ঘটনা আড়াল করতে ভুমিদস্যু সুভাস দেবনাথ আমিসহ আরো ২জনকে জড়িয়ে মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে। সুভাস দেবনাথ সাথে আমার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ ও এক ব্যবসায়ির জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি বলেন, গত ০১লা ডিসেম্বর ২০২০ইং তারিখে এস,এম হামিদুল হকের কাছ থেকে ৫২ নং খলিশাখালী মৌজার খতিয়ান নং ২০৭ এর ১৪ শতক বাগান সাফ কবলা মুলে আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী সুমা রানী ব্রক্ষ ও ভগ্নীপতি মিন্টু লালদে ক্রয় করে। তার জের ধরে এলাকার চিহ্নিত মামলাবাজ সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনী অবৈধ ভাবে দখল করার জন্য আমার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ ও তার পরিবারের সদস্যদের কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছে ও জীবননাশের হুমকি প্রদর্শন করছে। এবিষয়ে আমি উপস্থিত থেকে গত ৭ আগষ্ট কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেই। এতে ক্ষিপ্ত হয়ে ও আমার সাংবাদিক জীবনকে কলঙ্কিত করতে আমার বিরুদ্ধে সুভাস দেবনাথ নিজের অপকর্ম আড়াল করতে এ ধরনের মিথ্যাচার করেছে।
তিনি আরো বলেন, সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনীর অত্যচারে এলাকার সংখ্যালঘু ও নিরিহ মুসলিম সম্প্রদায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সে ও তার ক্যাডার বাহিনী দিয়ে এলাকার সাধারন মানুষের জায়গা জমি দখল করে নিচ্ছে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সুভাস দেবনাথ বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন মানুষের নামে ব্যাংক থেকে নামে বেনামে টাকা উত্তোলন করে আত্মসাতের পায়তারা করছে যার অসংখ্য তথ্য প্রমান আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কাগজপত্র তৈরি করে এলাকার নিরিহ গ্রাম বাসিকে হয়রানি করছে। সুভাব ও পরিবারের হাত থেকে আমিসহ এলাকার সাধারন মানুষকে যাতে হয়রানির স্বীকার না হতে হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে কেসিসির কর্মসুচি
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে আগামী ১৫ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, পবিত্র কোনআন খতম, আলোচনা সভা ও রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান।
এর আগে সকাল ৮টায় বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষ্কর্যে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বাগেরহাটে মসজিদ ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে শিমুলবাগ মসজিদ, এতিমখানা ও ঈদগাহ ময়দানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার আসরবাদ বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায়ে আমেরিকা প্রবাসী শেখ শওকত হোসেন শিমুলের নিজস্ব উদ্যোগে এই ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় সুপ্রিম কোর্টের আইনজীবী আলী আহমেদ খোকন, বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ফারুক তালুকদার, প্রকৌশলী নিয়াজ মাহমুদ, ইউপি সদস্য মোঃ মুকিত, সাংবাদিক মাহফিজুর রহমান, আরিফুল ইসলাম, আলী আকবর টুটুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মাওলানা মোহাম্মাদ শাহবুদ্দিন সাবুল বিশেষ মোনাজাত করেন।
আমেরিকা প্রবাসী শেখ শওকত হোসেন শিমুল বলেন, নিজস্ব মালিকানাধীন সাত কাঠা জমির উপর মসজিদ, এতিমখানা ও ঈদগাহ ময়দান নির্মানের উদ্যোগ নিয়েছি। আজ ভিত্তি প্রস্তর স্থাপন করেছি। আশা করি খুব তারাতারি সব কাজ শেষ করতে পারব।
জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহ মহিলা আওয়ামীলীগের আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহ মহিলা আওয়ামীলীগের আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পিটিআই সংলগ্ন চত্তরে এ আয়োজন করেন জেলা মহিলা আওয়ামলীগ। এসময় পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেবুন্নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেদানা খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস, পৌর কৃষকলীগের যুগ্ম-আহবায়ক কাইয়ুম হুসাইন পলাশ প্রমুখ।
বক্তারা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে সকলের রুহের মাগফেরাত কামনা করেন।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রান্না খাবার বিতরণ করা হয়।
বাগেরহাটে মৃত সন্তান প্রসবের অপরাধে গৃহবধুকে মারধর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে মৃত সন্তান প্রসবের অপরাধে ঝর্ণা বেগম (৩৭) নামের এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামী ও বড় সতীনের বিরুদ্ধে। চার দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী-সতীনের মারধরে আহত ওই গৃহবধু। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রামপাল থানা পুলিশ।
ঝর্ণার পরিবার সূত্রে জানাযায়, বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ঝর্ণা বেগম রামপাল উপজেলার কুমলাই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। প্রথম বউয়ের কোন সন্তান না হওয়ায় ২০২০ সালের ৩ জুলাই পারিবারিকভাবে ঝর্ণাকে বিয়ে করেন একই গ্রামের তৈয়ব ফকিরের ছেলে ব্যবসায়ী হান্নান ফকির। বিয়ের কিছুদিন পরে ঝর্ণা সন্তানসম্ভাবা হন। কিন্তু ঝর্ণার সন্তান গর্ভে-ই মারা যায়। ২০২১ সালের ৭ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে মৃত সন্তান অপসারণ করা হয়। মৃত সন্তানের শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীকে দেন মোহরের টাকা দিয়ে তালাকের ঘোষনা দেন হান্নান ফকির। মারধর, লাঞ্চতা ও শত অবহেলা সহ্য করে শুধু সংসারের আশায় পড়ে থাকেন স্বামীর বাড়িতে। কিন্তু হান্নান ও তার বড় বউয়ের অত্যাচার থামে না। সর্বশেষ ১০ আগস্ট বেলা ১১টায় বড় বউকে সাথে নিয়ে হান্নান ফকির ঝর্ণাকে বেদম মারধর করেন। এতে গুরুত্বর আহত হন ঝর্ণা বেগম। এর কয়েকদিন আগেও একই ভাবে ঝর্ণাকে মারধরকে হান্নান ও তার বড় স্ত্রী। তখন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন ঝর্ণা বেগম।
আহত ঝর্ণা বেগম বলেন, আমার কোন অপরাধ নেই, গর্ভের সন্তান মরে যাওয়াটাই আমার অপরাধ। সন্তান মারা যাওয়ার আগে সে আমার সাথে ভাল ব্যবহার করত। কথায় কথা আমার স্বামী আমাকে বলে “তোকে আমি রাখব না, তুই চলে যা। তোকে আমার আর দরকার নেই। আমি আবার বিয়ে করব। কাবিনের ৫০ হাজার টাকা নিয়ে তুই আমার বাড়ি থেকে বিদায় হ। ” যেভাবে হোক আমি আমার স্বামীর সংসারে টিকে থাকতে চাই এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন ঝর্ণা বেগম।
ঝর্ণার ভাই রাসেল গোলদার বলেন, সতীনের সংসার হলেও বিয়ের পড়ে ভালই আমার বোন। বোন জামাইয়ের ব্যবসার জন্য আমরা বিভিন্ন সময় লক্ষাধিক টাকাও দিয়েছি। কিন্তু বোনের গর্ভে সন্তান মারা যাওয়ার পরেই বোন জামাই হান্নান আমার বোনের উপর অত্যাচার শুরু করে। আমরা এর বিচার চাই।
একটা মেয়ের সন্তান মারা যেতেই পারে। এখানেতো মানুষের কোন হাত নেই। এ জন্য আমার মেয়ের উপর অমানুষিক অত্যাচার চালাতে হবে। এটা কোন ধরণের কাজ। এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন ঝর্ণার বৃদ্ধ বাবা গোলাম মোস্তফা।
হান্নান ফকির বলেন, প্রথম স্ত্রীর সন্তান না হওয়ায় আমি ঝর্ণাকে বিয়ে করি। কিন্তু ঝর্ণা যেসব অভিযোগ করেছে তা সব মিথ্যে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামছউদ্দিন বলেন, এ বিষয়ে এখনও থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।
সাতক্ষীরায় করোনা উপসর্গে ৭ জনের মৃত্যু, শনাক্তের হার ১৯ দশমিক ৭৪
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে সপ্তাহ খানেক আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলায় আজ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ২৮১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ২৮৭ জনের। সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন এক হাজার ৩৫ জন। এর মধ্যে সামেক হাসপাতালে ১০ জন ও বেসরকারী হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। বাকীরা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন
সাতক্ষীরার দুটি সীমান্ত থেকে মানবপাচারকারীসহ ৪ জন আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুটি সীমান্ত এলাকা থেকে দুই নারী ও দুই মানবপাচারকারীসহ চার বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার ভোর রাতে সীমান্তের তলুইগাছা ও কুশখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত দুই মাসে সাতক্ষীরা সীমান্ত থেকে ৯ মানবপাচারকারীসহ ১২৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃত দুই নারী ও দুই মানবপাচারকারীরা হলেন, যশোর জেলার মনিরাম থানার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলী মোড়লের মেয়ে রোজিনা খাতুন, সাতক্ষীরা সদর থানার নতুনগাও উমরপুর গ্রামের মইরুদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন, একই থানার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মানবপাচারকারী শহিদ হোসেন ও একই গ্রামের গোলাম হোসেনের ছেলে মানবপাচারকারী জাহিদ হোসেন।।
বিজিবি ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, সাতক্ষীরার তলুইগাছা ও কুশখালী সীমান্ত দিয়ে দুই নারীকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই মানবপাচারকারীর বাড়ি থেকে উক্ত দুই নারীকে উদ্ধার করা হয় এবং দুই পাচারকারী শহিদ ও জাহিদকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত দুই নারীর বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এবং দুই মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। তিনি আরো জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন ঠেকাতে এবং চোরাচালান প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর নজরদারী জারী করা হয়েছে।
সাতক্ষীরায় জলাবদ্ধতা দূর করতে সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা পৌর এলাকাসহ সদর উপজেলার দুটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর করতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাকলা স্লুইস গেট দিয়ে ৫টি ইলেকট্রিক সেচ পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শুক্রবার সকালে এই পানি নিষ্কাশন কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, মহিলা কাউন্সিলর নুর জাহান, অনীমা রানী মন্ডল, রাবেয়া পারভিনসহ ব্রহ্মরাজপুর ও ধূলিহর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিগণ।
ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে নগরীতে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
শুক্রিবার বেলা ১১টায় ‘মাস্ক পরুণ, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এই স্লোগানে ‘করোনা প্রতিরোধ ব্রিগেড’ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে নগরীর হেলাতলা মোড়, বড় বাজার মোড়, ক্লে রোড এলাকায় জনসচেতনার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেনÑবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, শ্রমিকনেতা অনিল দে প্রমুখ নেতৃবৃন্দ।
গিলাতলায় জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্থ বসতবাড়ি সহ এলাকার রাস্তাঘাট
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
জোয়ারের পানির চাপে তলিয়ে গেছে নগরির খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একটি অংশ। ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর এক দিকে নদীর পানি বৃদ্ধি অন্য দিকে দুরে্যাগপূর্ণ আবহাওয়ার কারণে পানিবন্দী হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এ এলাকার মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।সরেজমিন দেখা গেছে, মরহুম রাঙ্গা খানের বাড়ির সামনের ড্রেন দিয়ে নদি থেকে জোয়ারের পানি ডুকছে, এছাড়া জোয়ারে পানিতে তলিয়ে গেছে অসংখ্য বসত ঘর সহ রাস্তাঘাট ,পানিবন্দী এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে বসত ঘর। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে জোয়ারের পানিতে গিলাতলা ইউনিয়নের অন্যতম সড়ক বারাকপুর খেয়াঘাট রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। জোয়ারের পানিতে এ এলাকা যেন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। স্থানিয় বাসিন্দা মোঃ আলমগির হোসেন বলেন এ সকল নোংরা ও পচা পানি গায়ে লেগে ইতিমধ্যে পানিবাহিত রোগ সহ বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পরেছে । গৃহবধু সালমা আক্তার বলেন জোয়ারের পানি আসলে ছোট সন্তানদের কোলে করে রাখতে হয়, অজানা আতংক কাজ করে না জানি কখন কি হয় । অতিদ্রত এ এলাকায় বর্ষা মৌসুমে ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট মহলকে পরিকল্পিত ও স্থায়ি ব্যাবস্থা নেওয়ার জোর দাবি জানান এলাকাবাসি ।
যোগিপোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক হালিমের মাতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি
যোগিপোল ১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক শেখ আঃ হালিমের মাতা জরিনা বেগম ১২ আগষ্ট রাত ৯ টায় তেলিগাতী মধ্যপাড়া এলাকার নিজ বাসভবনে বাধ্যক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন ( ইন্না – অইন্না ইলাহি রাজিউন ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর, তিনি ৩ ছেলে , ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখেযান ।১৩ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় তেলিগাতী মধ্যপাড়া দারুত তুবার হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা এতিমখানা ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জানাযায় উপস্থিত ছিলেন
মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান , ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, নগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, , আবু সাইদ হাওলাদার আব্বাস, এনামুল হাসান ডায়মন্ড, আলমগীর হোসেন, জাহিদ ইকবাল , আলহাজ¦ আল আমিন, মাষ্টার মনিরুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, মোঃ ফয়সাল হোসেন, এ্যাডঃ কাজী সেলিম, কাজী শহিদুল ইসলাম পিটো, এনামুল কবির, গোলদার হোসেন, শেখ আঃ কুদ্দুস, আঃ ওহাব, শেখ আসলাম, আরিফুর রহমান মন্টু, উজ্জল,শাহাদাত হোসেন সাজু, মোঃ রবিউল ইসলাম , নাসির উদ্দিন, তুষার, সোহেল, এ, কে লাভলু, দেলোয়ার হোসেন দিলু সহ এলাকার বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ । অপরদিকে ওয়ার্ড বিএনপি নেতার মাতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি , খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃ মোশারেফ হোসেন, যুগ্ন সম্পাদক অধক্ষ্য তরিকুল ইসলাম , দৌলতপুর থানা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল হক নান্নু, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমান প্রমুখ ।











































