ঢাকা অফিস।।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ৬৪৫ জনে।
শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২১১ জনের মধ্যে একজন ঢাকার বাইরের এবং বাকি ২১০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি মাসের ১১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৮৭ জনে।
এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলো বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বর্তমানে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।











































