Home আঞ্চলিক রামপালে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

রামপালে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

11


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৩শ ৫০ টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে সহায়তা প্রদাণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে এ টাকা তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান জিলাম তালুকদার ও একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকারসহ ইউপি সদস্যরা।এদিকে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে পানিতে তলিয়ে গো খাদ্যের ক্ষয়ক্ষতি হওয়াতে ক্ষতিগ্রস্ত এ ইউনিয়নের ৩০ জন গরু খামারীর প্রত্যেককে ১৫ কেজি ভুসি, ১৫ কেজি খৈল ও ১৫ কেজি করে ফিড দেয়া হয়েছে।