ঢাকা অফিস ।।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে নয় হাজার ৩৬৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪ হাজার ১৭ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন করোনা থেকে সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় দেশের ৬৪৯টি ল্যাবে ৩০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। নতুন মৃত্যু ২১৮ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন ও নারী ৮৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার তিনজন ও নারী ছয় হাজার ৬৮২ জন। বয়স ভিত্তিক হিসাবে মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন ও ১০০ বছরের বেশি দুজন।
নতুন মৃত্যু ২১৮ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে নয়জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১২ জন। এছাড়া সরকারি হাসপাতালে ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাসায় ১৩ জন মৃত্যুবরণ করেছেন। এর আগে শুক্রবার (৩০ জুলাই) করোনায় ২১২ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছিলো ১৩ হাজার ৮৬২ জন। এছাড়াও ১১ জুলাই ২৩০ জনের, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জনের মৃত্যু হয়। দেশে করোনা’র ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই।











































