Home স্বাস্থ্য কাঁঠালের বীজ দূর করে ত্বকের বলিরেখা

কাঁঠালের বীজ দূর করে ত্বকের বলিরেখা

15

মিলি রহমান ।।

কাঁঠালের মতো পুষ্টিকর ও সুস্বাদু ফল খেতে অপছন্দ করেন অনেকে। কিন্তু কাঁঠালের বীজ পছন্দ না করার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এর পুষ্টিগুণ অনেক। শরীর সুস্থ রাখতে যেমন খাওয়া যায়, তেমন ত্বকের যতেœও একে কাজে লাগানো যায়।  বয়স বাড়ার সংগে সংগে অনেকের মুখে দেখা দেয় বলিরেখা। এ সময় ঠিকমতো যতœ নিতে পারলে সমস্যাটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কাঁঠালের বীজে রয়েছে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ময়েশ্চারাইজ করে। ত্বকের বলিরেখা দূর করতে যেভাবে ব্যবহার করবেন কাঁঠাল বীজ: বলিরেখা দূর করতে চাইলে বানিয়ে নিন কাঁঠালের বীজের অ্যান্টিরিংকেল মাস্ক। দুই টেবিল চামচ কাঁঠালের বীজের পেস্টের সঙ্গে এক টেবিল চামচ দুধ এবং দুই চামচ মধু মেশালেই তৈরি। মুখে লাগিয়ে রেখে দিতে হবে ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক সপ্তাহে দুই দিন ব্যবহার বলিরেখা অনেকখানি কমে আসবে, আর সেই সংগে ত্বক ফিরে পাবে তার হারানো উজ্জ্বলতা। তথ্যসূত্র: স্টাইলক্রেজ