Home আন্তর্জাতিক মোদি-শাহ’র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

মোদি-শাহ’র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

49

খুলনাঞ্চল ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। এমন দুই প্রভাবশালীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন এসএল শর্মা নামের এক আইনজীবী। আইনজীবীর অভিযোগ, বিএসএফ-এর প্রাক্তন ডিজি রাকেশ আস্থানাকে চাকরির মেয়াদ শেষের মাত্র তিন দিন আগে দিল্লি পুলিশের ডিজি’র পদে নিয়োগ করে শীর্ষ আদালতকে অবমাননা করেছেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। আবেদনকারীর মতে, এর আগে এক মামলার রায়ে দেশটির সুপ্রিম কোর্ট সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলো, অবসরের জন্য ছয় মাস বা তার কম সময় বাকি আছে এমন কোনো অফিসারকে পুলিশের কোনো বাহিনীর প্রধান পদে নিয়োগ করা যাবে না। এটা সরকারের স্বেচ্ছাচারিতা এবং সংবিধান ও আইনের লঙ্ঘন। দেশের সংবিধান এবং আইন লঙ্ঘন করার পরও অমিত শাহ এবং নরেন্দ্র মোদি’র নিজেদের পদে থাকার অধিকার আছে কি-না এমন প্রশ্নও তোলেন এই আইনজীবী।