ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রতিপক্ষের ধারালো দা’র কোপে রাকিবুল ইসলাম বাবু নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। আহত ওই যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত রবিবার সকালে উপজেলার মাধবকাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত’র ভাই ওবায়দুল ইসলাম বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহার সূত্রে জান যায়,উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মাধবকাটি এলাকার মোসলেম হাওলাদারের দীর্ঘদিনের ভোগদখলীয় জমি একই এলাকার সুনিল কুমার মন্ডল জোর পূর্বক দখলের পায়তারা চালিয়ে আসছিল।
তারই জের ধরে ঘটনার দিন সকালে সুনিল মন্ডলের নেতুত্বে ভাড়াটিয়া গুন্ডা জাহাঙ্গীর হাওলাদার, খোকা,খোকন সহ ৮/১০ জন দা,লাঠিসোটা নিয়ে পরিকল্পিতভাবে ওই জমি জবর দখল করতে যায়। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়।এতে দা’র কোপে রাকিবুল ইসলাম হাত কেটে রক্তাক্ত জখম এবং তার পিতা মোসলেম হাওলাদার লোহার রড ও হাতুড়ি পেটায় আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হয়েছে ,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডুমুরিয়ায় মৎস্য ঘেরে ঢুকে মাছ লুটের অভিযোগ
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়নে মৎস্য ঘেরে জোর পূর্বক প্রবেশ করে মাছ ও ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার হেতালবুনিয়া এক মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘের মালিক এম আজাদ হোসেন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়,পাইকগাছা থানার কাশিমপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে এম আজাদ হোসেন মাগুরখালীর হেতালবুনিয়া বিলে ৫০ বিঘা জমি হারিতে নিয়ে মাছ চাষ করে আসছে।এমতবস্থায় স্থানীয় দীপক বিশ্বাস,মনি শংকর ও আব্দুল হাই’র সাথে ওই মৎস্য ঘের নিয়ে বিরোধ সৃষ্টি হয়।তারই জের ধরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষ ২০/২৫ বহিরাগত লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে দা,লাঠিসোটা নিয়ে ওই মৎস্য ঘের জবর দখলের চেষ্টা চালায়।এবং ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ আহরন ও ঘেরের বাসার ক্যাশ বাক্স ভেঙ্গে লক্ষাধিক টাকা নিয়ে যায়।এ সময় বাঁধা দিতে গেলে মালিকের ভাগ্নে দিপু ও শ্যালক শরিফুল ইসলাম কে মারপিট করা হয়।ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,অভিযোাগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।











































