Home আঞ্চলিক খুলনায় ডিবি’র অভিযানে নগদ টাকাসহ ২১ জুয়াড়ি গ্রেফতার

খুলনায় ডিবি’র অভিযানে নগদ টাকাসহ ২১ জুয়াড়ি গ্রেফতার

14

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিকাল পৌনে ৫টায় খুলনা সদর থানাধীন ০৪ নং শামসুর রহমান রোডস্থ যুবক বিল্ডিং এর ২য় তলার সিড়ির পশ্চিম পাশে রুমের মধ্যে  থেকে মোঃ মনা (৪৫), আনছার মোল্লা (৩৫), মোঃ নূর ইসলাম (৩৩), মোঃ দ্বীন ইসলাম (৪০), মোঃ ইউসুফ হাওলাদার (৩৭), মোঃ বিল্লাল হোসেন (৩৪), মোঃ খানজু (৩৬),

মোঃ নান্নু মোল্লা (৫৬), শ্রী প্রকাশ কুমার সরকার (৩৪), মোঃ বাদল (৪৫), মোঃ শুকুর আলী (৩৫), মোঃ নিজাম (৪৫), মোঃ রফিকুল ইসলাম সোহেল (৪০), ওয়াহিদ মুরাদ খান গুড্ডু (৪৫), মোঃ আঃ সালাম (৩৪), সোহাগ মিয়া (৩০), মোঃ নূর ইসলাম (৫০), মোঃ বুলু শেখ (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৫৭), মোঃ মোক্তার সরদার (৩৫), মোঃ মজিদ হাওলাদার (৫২) জুয়াড়িকে গ্রেফতার করেছে।

এসময় জুয়া খেলার সরঞ্জাম তাস ২০ (বিশ) সেট, ০১ (এক) টি টিনের বাক্স, ০১ (এক)টি লাল রংয়ের ত্রিপল, ০৩ (তিন)টি কাঠের এস্ট্রে এবং নগদ ৩৮,১৪০/- (আটত্রিশ হাজার একশত চল্লিশ) টাকা সহ গ্রেফতার করা হয়।

জুয়াড়ীদের বিরুদ্ধে খুলনা থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।