Home জাতীয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

38

0 খবর বিজ্ঞপ্তি

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি’র মেঝভাই নৌ কমান্ডো জহুরুল হক খোকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। সোমবার (২৮ জুন) বেলা ১১টায় খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জহুরুল হক খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী জহুরুল হক খোকার মৃত্যুতে ও তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি ৭১’র রণাঙ্গনে মাতৃভুমির স্বাধীনতার জন্য যুদ্ধ করে যুদ্ধাহত হয়েছেন। এজন্য জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ ও নীতিবান মানুষ ছিলেন মরহুম জহুরুল হক খোকা। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুম জহুরুল হক খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণাগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।