আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভা
খবর বিজ্ঞপ্তি
বুধবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর এর উদ্দ্যেগে বাংলাদেশ আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিষদের মহানগর কার্যালয় করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর সিনিঃ সহ-সভাপতি শরিফ এনামুল কবির, প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানার আ’লীগের সহ-সভাপতি ও পরিষদের নগর সভাপতি এস এম রাজুর হাসান রাজু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন মল্লিক, প্রধান আলোচক ছিলেন মহানগর সাধারন সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সভায় বক্তাগন বলেন ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে বাংলাদেশ আ’লীগ প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী এই দলটি ৭১ বছর পার করে ৭২ বছরে পদার্পন করলো আজ। আ’লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিতক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিনত হয়। ৫২র ভাষা আন্দোলন, ৫৪র যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের শাসন বিরোধী আন্দোলন, ৬৪ দাঙ্গার পর সম্প্রদায়িক সম্পীতি প্রতিষ্ঠা, ৬৬র ছয় দফা আন্দোলন ও ৬৯ এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আ’লীগের ২৪ বছরের আপষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ এর ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। আজ বাংলাদেশ আ’লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের করোনা কালীন মহামারীতে সফলতার সহিত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে আসছে এই দলটি। মহানগর যুগ্ম সাধারন সম্পাদক ডা. হাফিজুর রহমান সোহেল এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, আলহাজ্ব রফিকুল ইসলাম বাবু, রোটা. ইঞ্জি. মিজানুর রহমান, আলিনুর হোসেন মাতুব্বর, অধ্যা. আল-আমিন, ডা. এম এ বাশার, এ্যাড. সুশান্ত কুমার বিশ্বাস, এ্যাড. সোহেল পারভেজ, মহিদুল ইসলাম নান্নু, কাজী হাসনাত হোসেন কমিট, খন্দকার জাহাঙ্গীর আলম, মারুফ চৌধুরী রিমন, মোঃ রেজাউল করিম, ইঞ্জি. শান্তুনু বৈরাগী, বিশ্বজিত মন্ডল, শারাফাত উল্লাহ স্বপন, মশিউর রহমান মিলন, আঃ জব্বার কমান্ডারসহ পরিষদের নেতৃবৃন্দ।
রামপালে ই-কমার্স সম্পর্কিত উঠান বৈঠক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ই-কমার্সে নারীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ ও ঘরে বসে বাড়তি আয় সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে সদর ইউনিয়নের কাদিরখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাকিলা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহিনুর রহমান ও পল্লী উন্নয়ন অফিসার গোলাম মাহমুদ। এ ই-কমার্স সম্পর্কিত বৈঠকে ২৫ জন নারী অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের করোনা সচেতনতামূলক পরামর্শ দেয়ার পাশাপাশি তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। #
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল বুধবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সোমবার মৃত্যুবরণ করেন গোলনা গ্রামের ভ্যানচালক ইলিয়াছ হোসেনের স্ত্রী রেক্সোনা বেগম(৪৫)। গতকাল বিকেলে মরহুমার বাড়িতে যান এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন। পরে হাসপাতাল মোড়ে করোনায় অলস সময় কাটানো সাধারণ মানুষের সাথে কুলশ বিনিময় করেন। সন্ধ্যায় মির্জাপুর মন্ডলপাড়ায় এক ঘরোয়া মতবিনিময় সভায় মিলিত হন। রাতে আরাজি ডুমুরিয়ার সকল শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন রাব্বি হোসেন শেখ, ইনছার বিশ্বাস, নজরুল সরদার, রামপদ মন্ডল, জাহিদ গাজী, স্বপন বৈরাগী, প্রশান্ত জোয়াদ্দার, রিজাউল শেখ, মোস্তফা শেখ, হালিম ঢালী, বিল্লাল শেখ, ব্যাপারি আইয়ুব আলী, শহিদ গাজী, নওশের সরদার, আজমত শেখ, আব্দুল হালিম ঢালী, আতিয়ার শেখ, আলমগীর মোড়ল, সুমন শেখ, কবির মোড়ল, ইনামুল হালদার, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দিঘলিয়ায় আলোচনা
দিঘলিয়া প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে বিকাল ৪.০০ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য ফারহানা নাজনীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাম্মৎ শামসুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুছ আলী মাস্টার, প্রচার সম্পাদক খান হাবিবুর রহমান বিপুল, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী জাকির হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম মল্লিক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মুন্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক খান আবু সাঈদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ-সভাপতি শেখ রিয়াজ হোসেন, সহ সম্পাদক সাইদুর রহমান, সহ-সম্পাদক রাকিব মোড়ল, উপজেলা যুবলীগ সদস্য মোঃ হাবিবুর রহমান তারেক, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ শাহাবুদ্দিন, জেলা ছাত্রলীগ নেতা নাহিদ জুম্মান জেড, সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ জামিল হোসেন মাসুম, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পাখি বেগম, ছাত্রলীগ নেতা আল-আমিন শেখ, উপজেলা মহিলা যুবলীগ নেত্রী স্বর্ণালী খাতুন, সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি সেখ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মিন্টু মুন্সি, রেজোয়ান, রাজিব, রাসেল প্রমুখ।আলোচনা শেষে উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন।
৮টি থানায় ইজিবাইকসহ ৪৪টি গাড়ি আটক, মামলা ১৫৪: খুলনায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে কেএমপি পুলিশ
স্টাফ রিপোর্টার
মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে ৩৮টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। কেএমপির ৮টি থানা এলাকায় বুধবার(২৩ জুন) চলমান লকডাউন কার্যক্রমে আটককৃত ইজিবাইক ৩৫ টি, মাহিন্দ্র ১টি, রিক্সা ১টি, মোটরসাইকেল ৭টি, মোট জব্দকৃত গাড়ী ৪৪ টি এবং এ সংক্রান্তে মামলা ১৫৪ টি। উল্লেখ্য, খুলনা মহানগরীতে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ২২ টি এবং ২৫ জন ব্যক্তিকে ১,৭৬,৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও, কেএমপি’র ৮টি থানা এলাকায় গত ২২ জুন থেকে লকডাউন কার্যকর করতে ২৯ টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম ১৮ টি, পিকেট ডিউটি ৪টি এবং থানা, ফাঁড়ি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
বাগেরহাটে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩, আক্রান্ত ৬০
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাগেরহাটে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৫২ জন। মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন। বুধবার (২৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজলায় এক জন করে মারা গেছেন। আমরা বিভিন্ন ভাবে পরীক্ষার পরিমান বৃদ্ধি করেছি, যাতে নিরব সংক্রমন বন্ধ হয়। এছাড়াও ঝুকিপূর্ণ উপজেলা মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জের উপর স্বাস্থ্য বিভাগের বিশেষ খেয়াল রয়েছে বলে জানান তিনি।
বাগেরহাটে এ্যাকশন এইডের মিডিয়া ফেলোশিপ সম্পর্কিত অবহিতকরণ সভা
বাগেরহাট প্রতিনিধি,
বাগেরহাটে এ্যাকশন এইড-বাধন মানব উন্নয়ন সংস্থা মিডিয়া ফেলোশিপ সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে বাগেরহাট শহরের দশানীস্থ বাধন মানব উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায়, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ উদ্দিন হায়দার, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন, সাংবাদিক আজাদুল হক, অলিফ ঘটক, এস.এম সামসুর রহমান, এস.এস শোহান, সরদার ইনজামামুল হক, ফটিক ব্যানার্জী, আনিসুর রহমান, একশনএইড এর ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমন, বাঁধনের এফোরআই প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, সোহাগ হাওলাদারসহ বাধণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায়, যুব ও নারী স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা ও যুবকদের কর্মসংস্থান বিষয়ক সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে এই সেবা কাযক্রমের সুবিধা-অসুবিধা ও জনগণের সেবা প্রাপ্তির বিষয়ে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের ফেলোশিপ দেওয়ার ঘোষনা দেওয়া হয়।
খুলনা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ডিসি হেলাল হোসেন ‘খুলনার বন্ধু’ উপাধিতে ভূষিত হলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া বিদায়ী সংবর্ধনায় তাঁকে ‘খুলনার বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
মহামারি করোনাকালে সাধারণ মানুষের চরম বিপর্যয়ের সময়টিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হেলাল হোসেন দিন-রাত কাজ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। খুলনার মানুষের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবেই করোনা সঙ্কটময় মুহুর্তে তাদের কল্যাণে নিজেকে সমর্পণও করেছেন। যে কারণে সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন মানবিক এ জেলা প্রশাসক।
খুলনায় প্রায় তিন বছর দায়িত্বপালনকালে তিনি কর্ম সম্পাদনে ছিলেন অত্যন্ত সাহসী ও খুব দক্ষ একজন কর্মকর্তা। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু বোটানিক্যাল গার্ডেন, শেখ রাসেল ইকোপার্ক, ক্যান্সার ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠায় অনবদ্য অবদানসহ রেখে যাচ্ছেন শত শত সফল কাজের উদাহরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি কাজ করেছেন নিরন্তন। শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবেও হেলাল হোসেন নির্বাচিত হয়েছেন। বিদায়ী সংবার্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় সাংবাদিক নেতারা তাঁর সম্পর্কে এমন মন্তব্য করেন।
স্বাস্থ্য বিধি মেনে বুধবার (২৩ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এ কে হিরু ও ফারুক আহমেদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো: তরিকুল ইসলাম, সাবেক সধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ মোজাম্মেল হক হাওলাদার, সদস্য অমিয় কান্তি পাল, এস এম সাহিদ হোসেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুনীল কুমার দাস ও নবনির্বাচিত সভাপতি রকিব উদ্দিন পান্নু, খুলনা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: শাহ আলম ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, দেবব্রত রায়, এস এম কামাল হোসেন, হারুন-অর-রশীদ, আনোয়ারুল ইসলাম কাজল, আহমদ মুসা রঞ্জু, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ লিয়াকত হোসেন, মোঃ আসাফুর রহমান কাজল, দীলিপ কুমার বর্মন, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মোঃ আবুল বাশার, এস এম বাহাউদ্দিন, মোঃ হেলাল মোল্লা, আলী আবরার, মোঃ কলিন হোসেন আরজু, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বিভাগীয় শহর খুলনা একটি উল্লেখযোগ্য জেলা। আমার দায়িত্বকালিন সময়ে যা কিছু উন্নয়ন হয়েছে তা’ সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। খুলনার মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। এখানে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে খুলনার সাংবাদিকরা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন খুলনার মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে। আমার খুলনায় কর্মকালে সকল কাজের সহযোগিতা করেছেন ও সাহস জুগিয়েছেন এ জেলার মন্ত্রী ও সকল সাংসদেরা বিশেষ করে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।
এ সময়ে আবেগাপ্লুত খুলনা জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা আমাকে এত ভালোবাসে তা এভাবে আগে বুঝতে পারিনি।
প্রেসক্লাবের সভাপতি বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন একজন সাংবাদিকবান্ধব সরকারী কর্মকর্তা। খুলনার উন্নয়নে তাঁর আন্তরিক উদ্যোগ ও খুলনা প্রেসক্লাব-এর প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতা খুলনার সাংবাদিকরা আজীবন মনে রাখবে। তিনি খুলনার সকল উন্নয়নে বিশেষ করে করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে খুলনারবাসীর পাশে ছিলেন । যে কারণে খুলনা প্রেসক্লাবের পক্ষ তেকে তাকে ‘খুলনার বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হোলাল হোসেনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
ফকিরহাটে কৃষকদের গোয়ালঘর হতে ধারাবাহিক ভাবে গরু চুরি: পাহারা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের গোয়ালঘর হতে ধারাবাহিক ভাবে গরু চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৬টি গরু চুরি করে পালিয়েছে চোর চক্র। এ অবস্থায় কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পাচ্ছেন না। ফলে কৃষকরা গরু চোর আতংকে রাতের ঘুম হারাম করে ফেলেছেন। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে বর্তমানে গরু চুরির প্রবনতা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। চুরি রোধে কৃষকরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না। সর্বশেষ গত এক সপ্তাহের ব্যাবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ১৬টি গরু চুরি করে পালিয়েছে চোর চক্র। সর্বশেষ ২২জুন মঙ্গলবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের পিলজংগ ৬নং ওর্য়াডের আব্দুল কাদের শেখ এর পুত্র শহীদ শেখ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, সোমবার রাতে একই ওয়ার্ডের আজিজ শেখ এর পুত্র শাহাজাহান শেখ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, রবিবার রাতে একই গ্রামের মুতঃ জদুনাথ দত্তের পুত্র শিব দত্তের গোয়ালঘর হতে দুটি গরু চুরি, শনিবার গভীর রাতে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাবুল ফারাজির গোয়ালঘর হতে চারটি গরু চুরি, শুক্রবার গভীর রাতে বেতাগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মুতঃ নিরিপতী দাশ এর পুত্র পংকজ কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি, একই ইউনিয়নের ৯নং ওর্য়াডের বিঘাই গ্রামের জনৈক কৃষককের গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়েছে। এছাড়া গত দুই মাস আগে একই ইউনিয়নের ৬নং ওর্য়াডের বেতাগা গ্রামের বাসিন্দা শিক্ষক অসিত কুমার দাশ এর গোয়ালঘর হতে দুটি গরু চুরি হয়েছে। কৃষকরা রাত জেগে পাহারা দিয়েও শেষ রক্ষা করতে পাচ্ছেন না। গরু চুরি করে চোর চক্র কি আকাশ পথে পাড়ি দিচ্ছে, তা নিয়ে এলাকাবাসিকে রীতিমত ভাবিয়ে তুলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ আবু তাহের নড়াইলঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের আজমল মোল্যার ০২ বয়সি শিশু কন্যা আদিবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে।আজমল মোল্যা কুমড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত রতন মোল্যার ছেলে। পরিবারসূত্রে জানা যায়, মেয়ে আদিবা, অনুমান ২ঃ৩০ ঘটিকার দিকে বাড়ির পাশে খেলতে থাকে হঠাৎ করে আদিবা কে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুঁজি করতে থাকে তখন পুকুরে মধ্যে আবিদাকে পানিতে ভাসতে দেখে পুকুর থেকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃশরিফুল ইসলাম আবিদাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
লকডাউন অমান্য করায় ১৩ দোকানির জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন সাত দিনের কঠোর লকডাউন দিয়েছেন। বুধবার (২৩জুন) লকডাউনের প্রথম দিন। সকাল থেকে লকডাউন কার্যকর করতে থানা পুলিশকে ব্যাপক তৎপর থাকতে দেখা গেছে।
লকডাউনে দূরপাল্লার যানবাহন না চললেও সকাল থেকে মণিরামপুর বাজারে যান চলাচল স্বাভাবিক ছিল। এরপর দুপুর ১২টা থেকে বাজারে জনসমাগম কমতে থাকে।
এদিকে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বুধবার দুপুরে মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
দ-প্রাপ্তরা হলেন, বাজারে গ্রিল ব্যবসায়ী আসাদুর রহমান এক হাজার টাকা, মুদি দোকানি সুশান্ত কুমার ৫০০ টাকা, কীটনাশক ব্যবসায়ী মিজানুর রহমান এক হাজার টাকা, কাঁচা বাজারের আড়ৎদার ইউসুফ আলী এক হাজার টাকা ও এজাজ হোসেন ৫০০ টাকা, চা দোকানি ইকবাল হোসেন ২০০ টাকা, এবি অটো মোটরসাইকেল শোরুম এক হাজার টাকা, বাস চালক বাবুল হোসেন ৫০০ টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীর মালিক অনুপ ঘোষ এক হাজার টাকা, হার্ডওয়ারের দোকানি শামীম রেজা ৫০০ টাকা, প্লাস্টিক ব্যবসায়ী রতন দাস ৫০০ টাকা, আনিসুর রহমান এক হাজার টাকা ও চা দোকানি আলমগীর হোসেন ২০০ টাকা।
আদালতের বেঞ্চ সহকারি শাহিন আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
শাহিন আলম বলেন, অভিযান পরিচালনাকালে আদালত দেখতে পান লকডাউন অমান্য করে এসব ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলে রেখেছেন। সেই কারণে আদালত অভিযান পরিচালনা করে ১৩ জনকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।
মণিরামপুরে করোনা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায় বুধবার থেকে সাত দিনের লকডাউন দিয়েছেন উপজেলা প্রশাসন। আগামী ২৯ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। লকডাউনে ওষুধের দোকান ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২ টা পর্যন্ত।
করোনা রোগিদের সেবায় বিএনপির পরিচালিত কলসেন্টার দক্ষিনাঞ্চলে দৃষ্টান্ত স্থাপন করেছে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা সহায়তা প্রদানে গঠিত খুলনা মহানগর বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম খুলনা কল সেন্টার দীর্ঘ একবছর মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানুষের দেয়া সাহায্যে মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কল সেন্টার দক্ষিনাঞ্চলে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বুধবার (২৩ জুন) সকালে কলসেন্টারে সমাজ সেবক আবু সাঈদ কর্তৃক একটি অক্সিজেন সিলিন্ডার ও মাসুমা বেগমের নগদ অর্থ গ্রহণকালে তিনি এ কথা বলেন।
মঞ্জু আরও বলেন, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ডাক্তারী পরামর্শ, রোগী পরিবহণে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার সহায়তা, গরীব রোগীদের প্রয়োজনে ওষুধ ও খাদ্য সহায়তা এবং মৃত করোনা রোগীদের ফ্রি দাফন-কাফনের ব্যবস্থার মধ্যে দিয়ে বিএনপি পরিচালিত কল সেন্টার আর্ত মানবতার অন্যন্য দৃষ্টান্ত রেখেছে। তিনি মানবতায় সেবায় বিএনপি পরিচালিত কলসেন্টারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, রেহেনা আক্তার, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আবু সাঈদ শেখ, বদরুল আনাম খান, রবিউল ইসলাম রবি, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, কওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন প্রমুখ।
২৪ ঘন্টার মধ্যে ৫টি মোবাইল করোনা স্যাম্পল সংগ্রহ টিম গঠনের দাবি মহানগর বিএনপির
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে যেয়ে স্যাম্পল সংগ্রহকারী টিমের কাজ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে অধিক সংক্রামনস্থল খুলনায় অবিলম্বে বাড়িতে বাড়িয়ে টিমের কাজ পুনরায় চালুসহ পর্যাপ্ত জনবল নিয়োগ ও সামর্থ বাড়িয়ে শহরের বিশলতা ও সংক্রমণের অধিক হার বিবেচনায় কমপক্ষে ৫টি মোবাইল করোনা স্যাম্পল টিম গঠনের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে বিএনপি বলেছে, সংক্রামণ রোধে লকডাউন, মাস্কপরা, হাত ধোয়ার চাইতে গুরুত্বপুর্ণ কাজ রোগী সনাক্ত ও তার চিকিৎসার ব্যবস্থার করা। সকল কাজই সমান গুরুত্ব দিয়ে দেখার বিষয়। কষ্ট হচ্ছে কিংবা জনবল নাই অজুহাতে জনগণকে সার্ভিস না দেয়া কোন সুযোগ নেই।
ইতিপুর্বে খুলনা মহানগর বিএনপি বিবৃতিতে বলেছেন, বর্তমান সময় করোনা ভাইরাসের সবচেয়ে হটস্পট খুলনায় চিকিৎসার কোন অবহেলা ও গাফিলতি জনগণ মেনে নেবে না। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫টি স্যম্পল কলেকশন টিম গঠন করে মাঠে নামানোর দাবি জানিয়ে বলেছেন, যেহেতু হাসপাতালের শয্যা সংখ্যা কম সেহেতু মোবাইল মেডিকেল টিম গঠন করে ও রাজধানী থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স এনে জনবল সংকট লাঘব করতে হবে। একই সাথে মৃত্যুর হার কমাতে অক্সিজেন সংকট মেটাতে বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
২৪ ঘন্টার মধ্যে বন্ধের দাবি খুলনা বিএনপির বর্ষা মৌসুমে রাস্তার উন্নয়নের নামে জনগণের সাথে তামাশা করা হচ্ছে
খবর বিজ্ঞপ্তি
বর্ষাকালে উন্নয়ন কাজ ৩ মাস বন্ধের আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির দেয়া বিবৃতি আমলে না নেয়া ও সংশ্লিষ্টদের টনক না নড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল উন্নয়ন কাজ বর্ষা মৌসুমে বন্ধের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত রাস্তা ও ড্রেন নির্মাণে অপচয়, দুর্ণীতি, অবহেলা ও কাজের গুণগত মানের কোন ত্রুটি জনগন বরদাস্ত করবে না।
বর্ষাকালে বিটুমিনের শত্রু পানি ও বর্ষার পানিতে ডুবান্ত নগরীতে যারা ড্রেনের কাজ করতে চায় তারা জনগণের শত্রু। নেতৃবৃন্দ তীব্র অসন্তোষ প্রকাশ করে আরো বলেন, যারা মনে করেছেন সরকারি দলের ছত্রছায়ায় ঠিকাদার ও সরকার দলীয় বিনা ভোটের জনপ্রতিনিধি তাদের রক্ষা করবেন সে ধারণা ভুল। জনসমর্থনহীন সরকার পতনের সাথে সাথে দুর্ণীতি, অনিয়ম ও জনগণের অর্থ অপচয় ও লোপাটকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার নোটিশে সকল উন্নয়ন কাজ বন্ধের জন্য খুলনা সিটি কর্পোরেশনের কর্র্তৃপক্ষের প্রতি জোরালো আহবান জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, চলছে ঢিলে ঢালা লকডাউন
সাতক্ষীরা প্রতিনিধি
সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এনিয়ে, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৩ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্ততঃ ২৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭১ জনের নমুনা পরীক্ষা শেষে ৭৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার শনাক্তের হার ৪৫ দশমিক ০২ শতাংশ। এদিকে, প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল গুলোতে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজেটিভ রুগী ও বাকীরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এছাড়া হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৮৬ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ কুদরত-ই-খুদা সকলকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এদিকে, চলমান লকডাউনের ১৯তম দিনেও সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই সাধারন মানুষের মাঝে। চলছে ঢিলে ঢালা লকডাইন। শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ থাকলেও হাট-বাজার গুলোতে মানুষের ভিড় লক্ষনীয়। তবে, পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রন করছেন এবং সাধারন মানুষ যাতে বিনাপ্রয়োজনে ঘরের বাইরে না আসেন সে জন্য সচেতনতা প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একই সাথে যারা বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসছেন ও স্বাস্থ্যবিধি মানছেননা তাদের ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা করা হচ্ছে। জব্দ করা হচ্ছে মটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক। চলমান লকডাউন গ্রামে গঞ্জে তেমন মানা হচ্ছে না। তবে, করোনা সংক্রমন কমাতে হলে লকডাউন কঠোর হওয়া দাকার বলে মনে করেন সুশীল সমাজ।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, লকডাউনে মাক্স পরা, সামাজিক দুরুত্ব মেনে চলা ও ঘরের বাইরে না আসার জন্য সচেতনতা মূলক প্রচারনা চালানো হচ্ছে। একই সাথে যারা বিনাপ্রয়োজনে বাড়ির বাইরে আসছেন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে জরিমানা ও গাড়ী জব্দ করা হচ্ছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক। এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, শহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, যুগ্মসম্পাদক ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক হারুনার রশিদ প্রমুখ ।
আওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারন করে দলকে আরও এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, এই দলের অর্জন অনেক বেশী। ভাষা আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগনের দলে পরিনত হয়েছে। তারা আরও বলেন, এই দলের কান্ডারী হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের পথ অনুসরন করে যেতে হবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছর পার করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, জনগনের কল্যানে এই দলকে আরও এগিয়ে নিতে হবে। একইসাথে গনতন্ত্রকে লালন করতে হবে।
খুলনায় বুধবার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চারশত ৪৩ জন
তথ্য বিবরণী
বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চারশত ৪৩ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ দুইশত ৩৮ জন এবং দুইশত পাঁচ জন মহিলা। এ পর্যন্ত মোট এক লাখ ৭৭ হাজার ৯৪ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ছয়শত ৭৮ জন এবং মহিলা ৭২ হাজার চারশত ১৬ জন। খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বেনাপোলে আজ থেকে ৭ দিনের কঠোর লকডাউন চলেছে,আমদানি রফতানি বানিজ্য স্বাভাবিক
বেনাপোল প্রতিনিধি
করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় যশোরের বেনাপোল ও শার্শা উপজেলা ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষনা করেছেন স্থানীয় প্রশাসন। ২২ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক বুধবার (২৩ জুন) থেকে (২৯ জুন) পর্যন্ত বেনাপোল ও শার্শা উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি রাস্তাও লকডাউন ঘোষনা করা হয়েছে। এর আগে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষনা করা হয়েছিল। বেনাপোল পোর্ট থানা পুলিশ সকাল থেকে দোকান পাট, রাস্তাঘাট ও সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। বিনা প্রয়োজ নে কাউকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করছেন মাইকিং করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান এবারের লকডাউনে কাচা বাজার, মুদি দোকান সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খোলা থাকবে। আন্তঃজেলা বাস ট্রেন, সকল প্রকার গনপরিবহন, সিএনজি, রিক্সা, ভ্যান, অটোরিকসা, মোটর সাইকেল, থ্রিহুইলার, হিউম্যান হলার চলাচল বন্ধ থাকবে। সকল প্রকার গনজমায়েত, সভা সমাবেশ,মিছিল নিষিদ্ধ করা হয়েছে। ঔষুধের দোকান, আইন শৃখংলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ী,সংবাদকর্মিদের গাড়ী লক ডাউনের আওতামুক্ত থাকবে। তাছাড়া বিনা কারনে কেউ বাড়ীর বাহিরে বা বাজার ঘাটে ঘোরা ফেরা করতে না পারে সে জন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার রাস্তায় রাস্তায় সচেতনমূলোক মাইকিং করা হচ্ছে।
সাধারন মাসুষের স্বাস্থ্য সুরায় মাঠে কাজ করছেন, উপজেলা প্রশাসন সহ পুলিশ আনসার ও বিজিবি।তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বেনাপোল বন্দরে আমদানী রফতানী বানিজ্য সচল রাখা হয়েছে । আমদানী রফতানী সংক্রান্ত কাজে যারা নিয়োজিত তারা কাস্টমস ও বন্দরে কাজ করতে পারবেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউছুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরা সকলে হোম কোরাইনটাইনে ভালো আছে।
পাঁচ হাসপাতালে দৌড়াদৌড়ি, শ্বাসকষ্টে শিক্ষকের মৃত্যু
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৩২) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জুন) সন্ধ্যায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যুা হয়। তার আগে একটু চিকিৎসার আশায় স্বজনরা তাকে নিয়ে চার হাসপাতালে ছুটাছুটি করেছেন। জাকির হোসেন উপজেলার কাশিপুর দক্ষিণ পাড়ার মৃত সবদাল সরদারের ছেলে। তিনি ঢাকুরিয়ার লাউকুন্ডা দাখিল মাদরাসার এবতেদায়ী শাখার প্রধান ছিলেন। শিক্ষকের বন্ধু আবুল কালাম বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন জাকির। করোনায় মাদরাসা বন্ধ হয়ে গেলে বাড়িতে থাকতেন তিনি। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হন জাকির। গত দুইদিন ধরে শ্বাসকষ্ট শুরু হলে সোমবার (২১জুন) রাত সাড়ে ১১ টার দিকে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা জটিল হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি না নিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। খুলনা নেওয়ার পর করোনা আক্রান্ত হওয়ার কথা বলে রোগীকে ভর্তি নেননি চিকিৎসকরা। তারপর খুলনা সদর হাসপাতালে নেওয়া হয় রোগীকে। কালাম বলেন, খুলনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তারা করোনা রোগী ভর্তি করান। তবে রোগীর করোনা নিশ্চিত হওয়ার পর তারা ভর্তি নেবেন। ওই অজুহাতে তারাও ভর্তি না নিয়ে রোগী ফেরত দেন। এভাবে বিকেল চারটা বেজে যায়। অবশেষে মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসুর পরামর্শে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জাকিরকে। রোগীর অবস্থা জটিল বলে সেখানে আইসিইউতে ভর্তি নেন চিকিৎসকরা। আইসিইউতে সন্ধ্যা সাতটার দিকে মৃত্যু হয়েছে শিক্ষক জাকির হোসেনের। আবুল কালাম বলেন, একটু ভাল চিকিৎসার আশায় দিনভর এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটেছি রোগী নিয়ে। সবাই চিকিৎসা না দিয়ে শুধু অজুহাত দিয়েছেন।
মণিরামপুর হাসপাতালের আরএমও ডাক্তার অনুপ বসু বলেন, ওই শিক্ষকের শ্বাসকষ্ট ছিল খুব। কয়েকদিন জ্বরে ভুগলেও স্বজনরা তার করোনা পরীক্ষা করাননি।
বাগেরহাটে সাত দিনের লকডাউন ঘোষনা
বাগেরহাট প্রতিনিধি
করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লোকসমগ এড়াতে বাগেরহাট জেলায় সাত দিনের লকডাউন ঘোষনা করা হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেলে পাঁচটায় জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরীসভা শেষে জেলা প্রশাসসক মোহাম্মাদ আজিজুর রহমান এই ঘোষনা দেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। লকডাউনের ফলে বাগেরহাটে গণ পরিবহন বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজনের চলাচল বন্ধ থাকবে। তবে কৃষি পন্য পরিবহন ও জরুরী সেবায় নিয়োজিত কর্মীরা এর আওতামুক্ত থাকবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরীসভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জেলায় লকডাউন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্য রাত পর্যন্ত কার্যকর থাকবে। লকডাউনের বিধি নিষেধের বিষয়ে বিস্তারিত প্র্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। মাইকিংসহ বিভিন্ন প্রচার মাধ্যমে লককডাউন মান্য করার জন্য প্রচার করা হবে। লকডাউন না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।
বাগেরহাটের করোনা পরিস্থিতিঃ বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে তিন জন। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৭৫২ জনে। মারা গেছেন ৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৩৫ জন।
মোংলায় চলমান বিধি নিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় চলমান কঠোর বিধি নিষেধ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আরো ৭দিন বাড়ানো হয়েছে। বুধবার ছিল চতুর্থ দফায় ঘোষিত ৭ দিনের বিধি নিষেধের শেষ দিন। তাই শেষ দিন বুধবার বিকেলে চলমান কঠোর বিধি নিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে তা প্রতিপালনে সকলের প্রতি আহবাণ জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান। হঠাৎ করে করোনা সংক্রমণ ও শনাক্ত বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলায় শুরু হয় কঠোর বিধি নিষেধ।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, বিকেল চারটায় জেলা প্রশাসক মহোদয়ের সাথে সকল উপজেলা নির্বাহী অফিসারদের ভিডিও কনফারেন্সে সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা শেষে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান নতুন করে মোংলায় আরো এক সপ্তাহের বিধি নিষেধ জারি করেছেন।
এদিকে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার শনাক্তের ২২ ভাগ। এর আগে মঙ্গলবারের হার ছিল ৩৫ ভাগ, আর সোমবার ছিল ৪৩ ভাগ।
টানা দুদিন সর্বোচ্চ মৃত্যু খুলনায়
স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন। তার মধ্যে খুলনা বিভাগেরই রয়েছেন ৩৬ জন। গতকাল ( ২২ জুন) মারা গিয়েছেন ৭৬ জন। ওই ৭৬ জনের মধ্যে ২৭ জনই ছিলেন খুলনার।
করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর বুধবার (২৩ জুন) জানায়, ৮৫ জনের মধ্যে খুলনা বিভাগের ৩৬ জন ছাড়া ঢাকা বিভাগের আছেন ১৯ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের ১৮ জন, ময়মনসিংহ বিভাগের আছেন তিনজন আর বরিশাল ও রংপুর বিভাগের আছেন তিনজন করে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৭২৭ জন। তাদের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন, ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন ৬৬৭ জন, রাজশাহী বিভাগে শনাক্ত হয়েছেন ৮৪৭ জন, রংপুর বিভাগে শনাক্ত হয়েছেন ২৬৬জন, খুলনা বিভাগে শনাক্ত হয়েছেন ৯০৩ জন, বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন ৮৩ জন আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ১৯ জন।
ভাড়া বাসার দরজা ভেঙে নার্সের লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর আড়ুয়াবর্নী গ্রামের একটি ভাড়া বাসা থেকে অঞ্জলী রাণী দেউড়ি (৫২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। অঞ্জলী রাণী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। তিনি মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার হোগলাপাশা গ্রামের সঞ্জীব কুমার হালদারের স্ত্রী। চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দে বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, মৃত নার্সের উচ্চরক্তচাপ ছিল।
খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আর ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ডেডিকেট হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুন) সকালে এসব হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেডজোনে ছয়জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২০ জন। এছাড়া বুধবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
করোনা হাসপাতালে মৃতরা হলেন, বাগেরহাটের রামপালের আফজাল শেখ (৬১), নড়াইলের গোয়ারা এলাকার নির্মলকান্তি সাহা (৭৯), যশোরের বাঘারপাড়ার ভানু বেগম (৬০), খুলনার দিঘলিয়ার মো. সোহরাব শেখ (৬৮), নগরীর সোনাডাঙ্গার সামসুর আলম (৫৮) ও লবনচরা এলাকার আনোয়ার (৫৮)। এদিকে খুলনা জেনারেল হাসপাতালে হোসনে আরা বেগম (৬০) নামের এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। হোসনে আরা সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন তিনজন। অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ছয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয়জন আইসিইউতে ভর্তি।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতরা হলেন, নগরীর সোনাডাঙ্গার মনিরুল ইসলাম (৬২), খালিশপুরের জালাল আহমেদ খান (৬৫), যশোরের মনিরামপুরের জাকির হোসাইন (২৯), খুলনার মৌলভীপাড়ার মো. মাসুদুল হক (৮৫), বাগেরহাটের হাকিমপুরের জ্যোস্না রানী দাশ (৫৬) ও খুলনার খানজাহান আলী থানা এলাকার মিয়া মাহবুবুর রহমান (৯৫)। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে মঙ্গলবার (২২ জুন) ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। শনাক্তদের মধ্যে খুলনার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের সাতজন, পিরোজপুরের তিনজন, সাতক্ষীরা, গোপালগঞ্জে ও চুয়াডাঙ্গা জেলার একজন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
উপজেলা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা
যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাসভবনে বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে মুখে কাপড় বেঁধে এক ব্যক্তি এই বোমা নিক্ষেপ করেন। বুধবার (২৩ জুন) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ২৭টি জালের কাঠি ও ছিন্নবিছিন্ন টেপ উদ্ধার করেছে।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘মঙ্গলবার রাত দেড়টার কিছু পরে একটি শব্দ হয়। পরে আমরা বাড়ির ছাদে যাই, তবে তখন বুঝতে পারিনি বোমা মারা হয়েছে। সকালে জালের কাঠি ও টেপ দেখে পুলিশকে জানাই। পুলিশ এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৭টি জালের কাঠি ও টেপ উদ্ধার করে। এছাড়া পুলিশ আমার বাড়ির সিসিটিভির ফুটেজ নিয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাত ১টা ৪৫ মিনিটে এক ব্যক্তি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করে দৌঁড়ে পালিয়ে যাচ্ছেন। ’
এক প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বিপুল বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা করতে পারেন। অন্য কোনো কারণ আমি দেখছি না। বিষয়টি নিয়ে আমি আইনের আশ্রয় নেবো। যারা এর সঙ্গে জড়িত আইন-শৃঙ্খলাবাহিনী তা খুঁজে বের করবে। যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকিক হাসান বলেন, খবর পেয়ে আমরা উপজেলার ভারপাপ্ত চেয়ারম্যানের বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছি। আলামত থেকে মনে হচ্ছে এটি একটি শক্তিশালী বোমা ছিল। কারা এর সঙ্গে জাড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
পাইকগাছায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পন শেষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, এস,এম, রেজাউল হক, পবিত্র কুমার মন্ডল, শাহজাহান কবির, আব্দুল গফফার মোড়ল, আনোয়ারুল ইসলাম দফাদার, মনিরুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, এম.এম. আজিজুল হাকিম, রায়হান পারভেজ রনি, গৌরঙ্গ মঙ্গল, পরেশ মন্ডল, সঞ্জিত কুমার রায়, কাজী তানভির রেজা রনি, শাহিন শাহ বাদশা ও মাহফুজুর রহমান মিথুন।
পাইকগাছায় এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় রেখা মন্ডল (৫৫) নামে এক মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়ার পবিত্র মন্ডলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল ৭টায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের ছেলে জ্যোতিষ মন্ডল জানান, আমি ও আমার স্ত্রী খুলনাতে বসবাস করি। ওই দিন আমার বাবা ও মা বাড়ীতে ছিল। আমার বাবা সকালে নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে আমার মা বাড়ীর গোয়ালের পাশের জিবলী গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আমার মা মানসিক ভারসাম্যহীন ছিল। স্থানীয় ইউপি সদস্য দুর্গা দাশ মন্ডল জানান, আমি এলাকার মানুষের নিকট শুনেছি। পবিত্র মন্ডলের স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিল। বাইনবাড়িয়া ক্যাম্প ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুদ্দীন জানান, সকাল ৭টায় বাড়ীর পাশের জিবলী গাছ থেকে লাশটি নামানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, পরিবারের কোন লোকের অভিযোগ না থাকায় লাশটি তাদের হেফাজতে দেয়া হয়েছে।
সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি অনুপ হালদারের মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
সৎসঙ্গ বিহার-খুলনার সহ-সভাপতি, মাতৃ সম্মেলন কমিটির নির্বাহী সদস্য স্বপ্না হালদারের স্বামী ও পিডিবি’র সাবেক প্রকৌশলী অনুপ কুমার হালদার গত ২২ জুন মঙ্গলবার রাত ১০:৩০টায় হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ওঁ তস্য আত্মনস্য সদ্গতি ভব, দিব্যান লোকান সঃ গচ্ছ তু ॥)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, জামাতা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ২৩ জুন সকাল ১০:৩০টায় গল্লামারী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর আকস্মিক প্রয়াণে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন সৎসঙ্গ বিহার-খুলনার সভাপতি সুধীর কুমার রায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি পরিমল চন্ত্র ম-ল, সহ-সভাপতি এড. কালীপদ ম-ল, দুলাল চন্দ্র ম-ল, সাধারণ সম্পাদক অজয় সরকার, যুগ্ম সম্পাদক কৃষ্ণ প্রসাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এড. হেমন্ত সরকার, পুষ্পরানী বিশ্বাস, ডাঃ কবিতা ম-ল, সৃষ্টিধর মিত্র, অধ্যাপক বিকাশ রায়, অধ্যাপক সিদ্ধার্থ রায়, অচিন্ত্য বাহাদুর, ডাঃ দীনবন্ধু ম-ল, রান্তু রানী ম-ল, জয় চন্দ্র রায়, বিপুল মল্লিক, আশিষ মল্লিক, ননীগোপাল বিশ্বাস, দেবপ্রসাদ ম-ল প্রমুখ।
অনুরূপ বিবৃতি দিয়েছেন গল্লামারী শ্মশান কমিটির পক্ষেÑগণেশ চন্দ্র ম-ল, অশ্বিনী ম-ল, নেপাল রায়, পার্থ বিশ্বাস, সম্মান বৈরাগী, কৃষ্ণপদ রায়, নিখিল বিশ্বাস, স্বপন বৈরাগী, সুনীল রায়, অশোক তরফদার, সুশান্ত রায় প্রমুখ।
বটিয়াঘাটায় গাজা উদ্ধার
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা পুলিশের সেকেন্ড অফিসার প্রদ্যুৎ কুমার রায় সহ সঙ্গীয় ফোর্স থানার ওসি মোহাম্মদ শাহ্ জালাল এর নির্দেশে গতকাল বুধবার সকাল ৮ টার দিকে উপজেলার গঙ্গারামপুর এলাকার গোপন সংবাদের ভিত্তিতে বয়ারভাঙ্গা পূর্ব পাড়া এলাকায় এক অভিযান চালিয়ে ১২ পুরিয়া (৩ গ্রাম) গাজাসহ হাতেনাতে দুই মাদক সেবনকারীকে আটক করেছে। আটককৃতরা হলেন ওই এলাকার পলাশ রায়ের পুত্র সুমন রায় (২৬) ও কুমুদ রঞ্জন ঢালীর পুত্র সুবীর ঢালী (৩২)। তাৎক্ষণিক ভাবে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্নকর্তা মোঃ নজরুল ইসলাম তাদের উভয়কে ১ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রূপসায় লকডাউনের দ্বিতীয় দিনে ও কঠোর অবস্থানে প্রশাসন
রূপসা প্রতিনিধি ঃ
খুলনা জেলা করোনার রেড স্পটে পরিনত হওয়ায় জেলা প্রশাসন ২২ শে জুন থেকে কাঠোর লকডাউন ঘোষণা করে। তার ধারাবাহিকতায় ২৩ জুন বুধবার বেলা সাড়ে দশটায় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম রূপসা কাঁচাবাজার, মাছ বাজার ও রূপসা ঘাট এলাকায় পরিদর্শনে আসেন। তিনি এ সময় রূপসা বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। সংক্রমণ ঠেকাতে কাঁচা বাজার ও মাছের বাজার রূপসা রেলের বালুর মাঠে দ্রুত স্থানন্তরের নির্দেশ দেন। এ সময় তিনি বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন। তিনি বলেন করোনা ধনী, গরীব, নারী, পুরুষ, হিন্দু, মুসলিম যেকোন মানুষের হতে পারে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেন। আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এ সময় তিনি সাধারণ মাস্কবিহীন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।
অভয়নগরে করোনায় আক্রান্ত ২শ’ ৪৬ জন পৌর এলাকায় ১শ’ ৫৮ ও ইউনিয়নে ৮৮ জন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। ভয়াবহ রূপ নিতে যাচ্ছে মহামারী করোনা ভাইরাস। আর এই মহামারী থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রাশসনের দেওয়া করোনা পরিস্থিতির সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২শ’ ৪৬ জন। এর মধ্যে নওয়াপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫৮ জন। যার মধ্যে ১নং ওয়ার্ডে ১৮, ২নং ওয়ার্ডে ৬, ৩নং ওয়ার্ডে ৫, ৪নং ওয়ার্ডে ১৬, ৫নং ওয়ার্ডে ৪১, ৬নং ওয়ার্ডে ৫০, ৭নং ওয়ার্ডে ৩, ৮নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ১৮জন করোনা আক্রান্ত। অপরদিকে উপজেলার ৮টি ইউনিয়নে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮ জন। প্রেমবাগ ইউনিয়নে ১৭, সুন্দলী ইউনিয়নে ৪, চলিশিয়া ইউনিয়নে ১০, পায়রা ইউনিয়নে ১৭, শ্রীধরপুর ইউনিয়নে ২০, বাঘুটিয়া ইউনিয়নে ১০, শুভরাড়া ইউনিয়নে ৪ ও সিদ্ধিপাশা ইউনিয়নে ৬ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ১৫ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ১১ জন রোগীকে জেলা ও বিভাগীয় হাসপাতালে রেফার হরা হয়েছে। বাকি আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টিনে রেখে চিকৎসাসেবা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত মারা গেছেন ২৬ জন। এ অবস্থায় সকলকে প্রশাসনের কঠোর বিধি নিষেধ মানার আহবান জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহামুদুর রহমান রিজভী ।
মহেশপুরে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গতকাল বুধবার সকালে আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিক কৃতিত্বে পুস্পমাল্য অর্পনসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
অলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,জেলা পরিষদের সদস্য আশরাফুন নাহার শিউলী,এম এ আসাদ, শেখ হাসেম আলী, খবির উদ্দীন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল, আবু হানিফ সরকার,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাজান আলী বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।
খুলনা জেলা পরিষদের সাবেক কর্মচারীর বিরুদ্ধে পরোয়ানা
স্টাফ রিপোর্টার
খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সিডিউল বিক্রি, খেয়াঘাট ইজারা এবং ভ্রমণভাতার নামে অর্থ আত্মসাতের টাকা রাজস্ব খাতে জমা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা হয়। পরোয়ানায় উল্লেখ আছে, সার্টিফিকেট মামলার দাবিকৃত ৩৬ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা পাওনা রয়েছে। সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে গত ২০ জুনের মধ্যে টাকা দিতে ব্যর্থ হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জেলা পরিষদ সূত্র জানায়, পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির নানা কাজের সিডিউল বিক্রি বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ এক লাখ ৮৩ হাজার ৫০৮, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্য থেকে আসামি মিজান ১৩ লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন।
জেলা পরিষদ থেকে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানের কাছে থেকে আত্মসাৎ করা টাকা জরুরিভাবে আদায় এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন। পরবর্তীতে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আছাদুজ্জামান এক পত্রের মাধ্যমে মিজানের কাছে পাওনা অবশিষ্ট ৩৬ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আদায়ের জন্য জেনারেল সার্টিফিকেট আদালতে পিডিআর অ্যাক্ট-১৯১৩ অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের করেন।
ওই বছরের পরে ২৯ মার্চ মামলাটি আদালত আমলে নেন। এরপর জেলা প্রশাসনের জেনারেল সার্টিফিকেট অফিসার গত ১০ জুন মিজানকে একটি নোটিশের মাধ্যমে আত্মসাৎকৃত অবশিষ্ট ৩৬ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা গত ২০ জুনের মধ্যে সরকারের রাজস্ব খাতে জমা দেওয়ার নোটিশ করেন। কিন্তু মিজান কোনো টাকা জমা না দেওয়ায় পরোয়ানা জারি হয়।
খুলনা সদর থানার ওসি মো. হাসান আল মামুন বুধবার বিকালে বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে পরোয়ানা আমার হাতে আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ভাবির ছুরিকাঘাতে দেবর নিহত
লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনায় ভাবির ছুরির আঘাতে প্রাণ হারান দেবর মো. ইউসুফ (৩২)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কুমিরা ঘোনা এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ঘাতক ভাবি তার আপন বড়ভাইয়ের স্ত্রী। প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী, পারিবারিক কলহের জের ধরেই মূলত এ হত্যাকা- হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ছুরিকাহত ইউসুফকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন যুগান্তরকে বলেন, খুনের ব্যাপারে তদন্ত চলছে এবং আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদকের আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় জেলা আওয়ামীলীগের আয়োজনে ৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার রাতে সংগঠনের সাধারন-সম্পাদক বিশিষ্ঠ আইনজীবী এ্যাড. সুজিত অধিকারীর ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আলোচনা,দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক,এ্যাডভোকেট ফরিদ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মো. রকিকুল ইসলাম লাবু, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-দফতর সম্পাদক ও খুলণঅ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল ইসলাম, মোঃ আজগর বিশ্বাস তারা, অমিয় অধিকারী, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন সিদ্দিকী হেলাল,ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধন অধিকারী, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক অজিত বিশ্বাস,মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা যুবলীগ নেতা দেব দুলাল বাড়ৈই বাপ্পি,মৎস্যজীবীলীগ নেতা কচি,স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ রেজাউল করীম,সবুজ,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈই সজল,জেলা ছাত্রলীগ নেতা পলাশ মন্ডল,মোঃ সাইফুল ইসলাম সাইফ, সজীব মন্ডল,যুবলীগ নেতা ,শেখ মোঃ মঈনুল হাসান মঈন,আসাদুজ্জামান রাজা,বাপ্পী সাহা,হামিম উদ্দিন হান্নান,শেখ রাসেল,জাহাঙ্গীর মোল্যা,নীলমনী বিশ্বাস। এসময় বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং জেলার সকল অঙ্গ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামীলীগ নেতা,বাংলাদেশ ছাত্রলীগৈর সাবেক সহ-সভাপতি ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরন বিশ্বাসের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর রয়্যাল মোড়ে কেক কাটা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাগর,সাবেক ছাত্রনেতা অরিন্দম গোলদার,মামুন রহমান জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইন,যুগ্ম সাধারন সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, সাংগঠনিক সম্পাদকআশিকুজ্জামান তানভীর,দপ্তর সম্পাদক বাধন হালদার,আপ্যায়ন সম্পাদক শেখ মোঃ রাসেল প্রমুখ।
তাঁতী দল নেতা দেলোয়ার মাতুব্বর এর স্ত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল মহানগর শাখার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাতুব্বর এর স্ত্রী শেফালী বেগম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) বাদ আছর বাস্তহারা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ, সেলিম বড় মিয়া, মাহবুব হোসেন বাবুল, গোলাম মোস্তফা ভুট্রো, ইকতিয়ার উদ্দিন বাবলু, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, রবিউল ইসলাম, মো. শুকুর শেখ, আনোয়ার, আফসার উদ্দিন ডাবলু, সুমন মাতুব্বর, হায়দার মোল্যা, জাহিদ মল্লিকসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।











































