০খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্তদের বিনা খরচে চিকিৎসা সহায়তা প্রদানে গঠিত খুলনা মহানগর বিএনপির মানবিক সহায়তা কার্যক্রম খুলনা কল সেন্টার দীর্ঘ একবছর মানুষের কল্যাণে কাজ করে আসছে। মানুষের দেয়া সাহায্যে মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত কল সেন্টার দক্ষিনাঞ্চলে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বুধবার (২৩ জুন) সকালে কলসেন্টারে সমাজ সেবক আবু সাঈদ কর্তৃক একটি অক্সিজেন সিলিন্ডার ও মাসুমা বেগমের নগদ অর্থ গ্রহণকালে তিনি এ কথা বলেন।
মঞ্জু আরও বলেন, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ডাক্তারী পরামর্শ, রোগী পরিবহণে ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার সহায়তা, গরীব রোগীদের প্রয়োজনে ওষুধ ও খাদ্য সহায়তা এবং মৃত করোনা রোগীদের ফ্রি দাফন-কাফনের ব্যবস্থার মধ্যে দিয়ে বিএনপি পরিচালিত কল সেন্টার আর্ত মানবতার অন্যন্য দৃষ্টান্ত রেখেছে। তিনি মানবতায় সেবায় বিএনপি পরিচালিত কলসেন্টারে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, রেহেনা আক্তার, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আবু সাঈদ শেখ, বদরুল আনাম খান, রবিউল ইসলাম রবি, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, কওসারী জাহান মঞ্জু, ইসমত আরা কাকন প্রমুখ।
২৪ ঘন্টার মধ্যে ৫টি মোবাইল করোনা স্যাম্পল সংগ্রহ টিম গঠনের দাবি মহানগর বিএনপির
করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে যেয়ে স্যাম্পল সংগ্রহকারী টিমের কাজ বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে অধিক সংক্রামনস্থল খুলনায় অবিলম্বে বাড়িতে বাড়িয়ে টিমের কাজ পুনরায় চালুসহ পর্যাপ্ত জনবল নিয়োগ ও সামর্থ বাড়িয়ে শহরের বিশলতা ও সংক্রমণের অধিক হার বিবেচনায় কমপক্ষে ৫টি মোবাইল করোনা স্যাম্পল টিম গঠনের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে বিএনপি বলেছে, সংক্রামণ রোধে লকডাউন, মাস্কপরা, হাত ধোয়ার চাইতে গুরুত্বপুর্ণ কাজ রোগী সনাক্ত ও তার চিকিৎসার ব্যবস্থার করা। সকল কাজই সমান গুরুত্ব দিয়ে দেখার বিষয়। কষ্ট হচ্ছে কিংবা জনবল নাই অজুহাতে জনগণকে সার্ভিস না দেয়া কোন সুযোগ নেই।
ইতিপুর্বে খুলনা মহানগর বিএনপি বিবৃতিতে বলেছেন, বর্তমান সময় করোনা ভাইরাসের সবচেয়ে হটস্পট খুলনায় চিকিৎসার কোন অবহেলা ও গাফিলতি জনগণ মেনে নেবে না। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে ৫টি স্যম্পল কলেকশন টিম গঠন করে মাঠে নামানোর দাবি জানিয়ে বলেছেন, যেহেতু হাসপাতালের শয্যা সংখ্যা কম সেহেতু মোবাইল মেডিকেল টিম গঠন করে ও রাজধানী থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স এনে জনবল সংকট লাঘব করতে হবে। একই সাথে মৃত্যুর হার কমাতে অক্সিজেন সংকট মেটাতে বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
বর্ষা মৌসুমে রাস্তার উন্নয়নের নামে জনগণের সাথে তামাশা করা হচ্ছে: খুলনা বিএনপির
বর্ষাকালে উন্নয়ন কাজ ৩ মাস বন্ধের আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির দেয়া বিবৃতি আমলে না নেয়া ও সংশ্লিষ্টদের টনক না নড়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সকল উন্নয়ন কাজ বর্ষা মৌসুমে বন্ধের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত রাস্তা ও ড্রেন নির্মাণে অপচয়, দুর্ণীতি, অবহেলা ও কাজের গুণগত মানের কোন ত্রুটি জনগন বরদাস্ত করবে না।
বর্ষাকালে বিটুমিনের শত্রু পানি ও বর্ষার পানিতে ডুবান্ত নগরীতে যারা ড্রেনের কাজ করতে চায় তারা জনগণের শত্রু। নেতৃবৃন্দ তীব্র অসন্তোষ প্রকাশ করে আরো বলেন, যারা মনে করেছেন সরকারি দলের ছত্রছায়ায় ঠিকাদার ও সরকার দলীয় বিনা ভোটের জনপ্রতিনিধি তাদের রক্ষা করবেন সে ধারণা ভুল। জনসমর্থনহীন সরকার পতনের সাথে সাথে দুর্ণীতি, অনিয়ম ও জনগণের অর্থ অপচয় ও লোপাটকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার নোটিশে সকল উন্নয়ন কাজ বন্ধের জন্য খুলনা সিটি কর্পোরেশনের কর্র্তৃপক্ষের প্রতি জোরালো আহবান জানান। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































