Home আঞ্চলিক বর্তমানে দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে: বদিউল আলম মজুমদার

বর্তমানে দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে: বদিউল আলম মজুমদার

6

খবর বিজ্ঞপ্তি

সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে পৌছেছে। বাক স্বাধীনতা আর মৌলিক অধিকার আজ সংকোচিত হয়ে পড়েছে। এর থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক চর্চার বিকল্প নেই। গতকাল (সোমবার) সন্ধ্যায় সুশাসনের জন্য নাগরিক সুজন জেলা ও মহানগর কমিটির যৌথ সভায় অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরৎ ই খুদার সভাপতিত্বে বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও অংশ নেন মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, এড. তসলিমা খাতুন ছন্দা, শেখ আঃ হালিম, নিজাম উর রহমান লালু,  লাকী আকতার, মহেন্দ্রনাথ সেন, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আসিফ ইকবাল, শফিকুল ইসলাম অভি, মাহাবুবুল হক, মেরিনা যুথি, জাহিদুল ইসলাম বাদশা প্রমূখ। সভায় অতিথি বলেন, সুজন সারা দেশে একটি শক্তিশালী সামাজিক সংগঠন। এটা কোন এনজিও নয়। তথ্য অধিকার প্রাপ্তি, প্রার্থিদের জীবন বৃত্তান্তসহ অনেক অর্জনই হচ্ছে সুজনের আন্দোলনের ফসল। সুজন না ভোট, হ্যা ভোটের নিয়ম চালু করার আন্দোলন করে তার সফলতা অর্জন করলেও বর্তমান সরকার এসে তা বন্ধ করে দিয়েছে। তবে এ আন্দোলন চলছে।

সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ১৩ মার্চ সন্ধ্যায় সুজন জেলা ও মহানগর কমিটির যৌথ সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।