Home আঞ্চলিক মোংলায় দিন যত যাচ্ছে কঠোরতা ততই শীতল হচ্ছে, বাড়ছে ঝুঁকি

মোংলায় দিন যত যাচ্ছে কঠোরতা ততই শীতল হচ্ছে, বাড়ছে ঝুঁকি

10

মোংলা প্রতিনিধি

মোংলায় করোনার তৃতীয় দফার কঠোর থেকে অধিকতর কঠোর বিধি নিষেধের ৪র্থ দিন রবিবার সবকিছুই ছিল ঢিলেঢালা। দিন যত যাচ্ছে কঠোরতা ততই শীতল হচ্ছে। সব কিছু অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। তবে কমছেনা সংক্রমণ সনাক্তের হার।

এদিকে হাসপাতালে পরীক্ষা করাতে আসা করোনা রোগীদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে শংকা স্থানীয়দের। কারণ করোনা রোগীরা পরীক্ষা করাতে এসে হাসপাতালের ভিতরে অন্যান্যদের মাঝে স্বাভাবিক ঘুরা-ফেরা করছেন। হাসপাতালের সামনের চায়ের ওষুধের দোকানসহ বিভিন্ন দোকানে বসছে এবং আড্ডা দিচ্ছেন। তবে হাসপাতালে রোগীরা নমুনা দিতে আসা এবং পরীক্ষার সময় সেখানে পুলিশ আনসার থাকার কথা থাকলেও তা নেই। ফলে করোনা রোগীরা হরহামেশা চলাচল করছেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, বিষয়ে প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, মাঝে মধ্যে পুলিশ এসে ঘুরে যায়। কিন্তু তদারকি না থাকায় সেই ঝুঁকি তো থেকেই যাচ্ছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান বলেন, মোংলা বন্দর ইপিজেড কর্তৃপক্ষকে চলমান বিধি নিষেধ মেনে চলার আহবাণ জানানো হয়েছে। পাশাপাশি বন্দর ইপিজেডে কর্মরতদের নদী পারাপার তাদের কাজ কর্ম সিফটিংয়ের মাধ্যমে করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। বন্দরে আগত বিদেশী জাহাজের নাবিকেরা ইপিজেডের বিদেশীরাও যাতে বাহিরে না আসে সেজন্যও উভয় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। #