সাংবাদিক অরুন সাহার স্ত্রীর সুস্থতা কামনায় মহানগর তাঁতী দল
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক অরুন সাহার স্ত্রী অর্চণা সাহার রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন খুলনা মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন দলের আহবায়ক মোহাম্মদ আবু সাঈদ শেখ, সদস্য সচিব ম শ আলম, রিয়াজুর রহমান, সেলিম বড় মিয়া, সৈয়দ গাজী, এড. আসলাম, দেলোয়ার মাতুববার, মোক্তার হোসেন, একলাচ মোল্যা, এড. খোকন, আসিফ ইকবাল, মোল্যা আলী আহমেদ, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, মাসুদ রেজা, মো. মুনসুর আলী বাবলু প্রমুখ।
রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহানগর ছাত্রলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিকলীগ খুলনা মহানগর শাখার সাবেক সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মরহুম শেখ মোঃ আব্দুস সোবহানের সহধর্মিনী এবং খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের মাতা মোছাঃ সেলিনা বেগম শারিরক ভাবে অসুস্থ এছাড়া খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক ভিপি ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম টিটো, খুলনা মহানগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সাবেক জিএস মিজানুর রহমান মিজু স্ব-পরিবারে করোনা আক্রান্ত। বর্তমানে সকলে ডাক্তারের পরামর্শে বাসায় অবস্থান করছেন। আমরা খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার তাদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি। একই সাথে তাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল সহ খুলনা মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পায়তারা
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির পায়তারায় মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের মৃত আরশাদ আলী বিশ^াসের ছেলে সামাদ বিশ^াস এই মিথ্যা মামলার পায়তারা করছে বলে জানা গেছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে গত মঙ্গলবার (৮জুন) রাতের আধারে উপজেলার চাঁদকাটি গ্রামের মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী রহিমা বেগম(৪৫), মৃত পীর আলী বিশ^াসের ছেলে মোহাম্মদ আলী বিশ^াস(৫০), মোহাম্মদ আলী বিশ^াস’র ছেলে জাহিদ বিশ^াস(২৫) কে রাতের আধারে পিটিয়ে আহত করে। এতে মোহাম্মদ আলী বিশ^াসের স্ত্রী রহিমা বেগমের বাম হাত ভেঙ্গে গুরুত্বর জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহতের ছেলে জাহিদ বিশ^াস বাদি হয়ে তালা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার দাখিলের পরেই শুরু হয় বাদি পক্ষকে বিভিন্ন হুমকি। নিরাপত্তাহীনতা ও ন্যায় বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে বাদী জাহিদ বিশ^াস।
এব্যাপারে মামলার বাদী জাহিদ বিশ^াস জানান, মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানির চেষ্টা মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষ সামাদ বিশ^াস। তাদের মামলাকে ভিন্ন খাতে নিতে আপন ভাইপো সালাম বিশ^াসের ছেলে সজিব বিশ^াস(১১) এর গত দেড় থেকে দুই মাস আগে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভাঙ্গাকে ব্যবহার করে সজিবকে মারামারির ২ দিন পরে তালা হাসপাতালে ভর্তি করেন সামাদ বিশ^াস। আর এঘটনাকে পুজি করে মিথ্যা মামলা করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। এছাড়া থানায় এজাহার দাখিল করাতে সামাদ বিশ^াস বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার হুমকিও দিচ্ছেন বলে জানালেন জাহিদ বিশ^াস। এসময় রাতের আধারে পিটিয়ে তার মায়ের হাত ভাঙ্গা এবং মিথ্যা মামলাবাজ সামাদ বিশ^াস কর্তৃক হয়রানির হাত থেকে রেহাই পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উদ্বর্তন কর্র্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জাহিদ বিশ^াস।
এব্যাপারে সামাদ বিশ^াস তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে বলেন, আমি এলাকাবাসীর মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করেছি তারা বিষয়টি শোনেনি। এরপরে আমার ভাইপো সজিবকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি এবং তালা থানায় একটি এজাহার দাখিল করেছি।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, উভয় পক্ষের এজাহার পেয়েছি তদন্ত চলছে । তদন্ত শেষে যেটি সত্য হবে সেটির বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালায় সুপেয় পানির ব্যবস্থা ও ল্যাট্রিনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবিতে উত্তরণের সংবাদ সম্মেলন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা) ঃ
সাতক্ষীরা ও খুলনা জেলার জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং প্রতি বছর ল্যাট্রিনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দে দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) তালা শিশুতীর্থ স্কুলে বে-সরকারী সংস্থা উত্তরণের পক্ষ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ভূ-গর্ভস্থ জলাধারের অবস্থা কোথায় কেমন সে বিষয়ে ব্যাপক ভিত্তিক একটি হাইড্রোলজিক্যাল অনুসন্ধান কাজ সম্পন্ন করা, দরিদ্র, হত দরিদ্র, দলিত শ্রেণী, প্রতিবন্ধী ও নারী প্রধান ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা ও উপজেলা পর্যায় পানি ও পয়ঃনিষ্কাশন খাতে বিশেষ অর্থ বরাদ্দ রাখা, সুপেয় পানির জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং এলাকার দীঘি, পুকুর, খালসহ সকল ধরণের পানির আধারগুলো দখল ও দূষণমুক্ত করে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ ও নতুন নতুন দীঘি, পুকুর প্রভৃতি খননের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়।
এ সময় উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চল তথা সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী জেলা দুর্যোগপ্রবণ অতি ঝুঁকিপূর্ণ জেলা। এ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হলো সুপেয় পানির সংকট। এ এলাকার ৬৭ লক্ষ অধিবাসীর মধ্যে প্রায় ৫৫ লক্ষ অধিবাসী এ সমস্যা দ্বারা আক্রান্ত। ক্রমেই এ সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে যার দরুণ জীবন-জীবিকায় ও বসবাসে মারাত্মক ধরণের সংকট সৃষ্টি হচ্ছে। সুপেয় পানি সংকটের পাশাপাশি বিভিন্ন ধরণের দুর্যোগ ও জলাবদ্ধতার সময় এ এলাকার স্যানিটেশন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
তিনি বলেন, এ এলাকায় ভূ-গর্ভস্থ জলাধার বা পানির স্তরের অভাব রয়েছে। এ এলাকাটি ব-দ্বীপের নি¤œাংশ হওয়ায় সুক্ষ্ম দানার পলি দ্বারা এর ভূমি গঠিত হয়েছে। সেকারণে এ এলাকার অধিকাংশ স্থানে ভূ-গর্ভে প্রায় ১২০০ ফুটের মধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর বা জলাধার পাওয়া যায় না। যদিও কোন জায়গায় জলাধার বা পানির স্তর (একুইফার) পাওয়া যায় তাতে দেখা যায় ঐসব জলাধারের অধিকাংশ আয়রণ আর্সেনিক যুক্ত অথবা নোনা পানি। এই এলাকার ভূমি গঠন ও প্রাকৃতিক বৈশিষ্ট্যকে বিবেচনায় না নিয়ে সরকার দেশের অন্যান্য অংশের মতই এই অঞ্চলেও গভীর ও অগভীর নলকূপ নির্ভর প্রযুক্তি ব্যবহার করেছে। খাবার পানির সংকট সমাধানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রতি বছর অর্থ বরাদ্দ করে থাকে। কিন্তু এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য ভিন্নতর হওয়ার কারণে সরকারের বরাদ্দকৃত অর্থ এবং পানীয় জলের সংকট নিরসনে ব্যবহৃত এ সকল প্রযুক্তি খুব একটা কাজে লাগে না। কিন্ত অতীব দুঃখের বিষয় সমস্যাটি সমাধানের জন্য এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে বড় ধরণের কোন গবেষণা বা হাইড্রোলজিক্যাল সার্ভে করা হয়নি। সেকারণে এ অঞ্চলে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের জন্য সরকারীভাবে লাগসই কোন প্রযুক্তির উদ্ভাবন ও তার প্রচলন ঘটেনি। উল্লেখ্য উত্তরণ পরিচালিত “এৎড়ঁহফ ডধঃবৎ অৎংবহরপ ঈধষধসরঃু নামক গবেষণা রিপোর্ট থেকে জানা যায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ৭৯% নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। এছাড়া পদ্মা প্রবাহ থেকে এলাকার বিচ্ছিন্নতা ও ব্যাপকভাবে নোনা পানির চিংড়ী চাষের কারণে এলাকায় লবণাক্ততার তীব্রতা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য যে উপকূলীয় বাঁধের পূর্বে এ অঞ্চলের অধিকাংশ মানুষ সংরক্ষিত পুকুরের পানি পান করত। কিন্তু চিংড়ী চাষ সম্প্রসারণের ফলে লবণাক্ততার কারণে ঐসব পুকুরগুলোর পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। তাছাড়া ভূ-গর্ভস্থ পানিতেও লবণাক্ততার মাত্রা তীব্রতর হচ্ছে। লবণাক্ত পানি ব্যবহারের দরুণ এলাকায় বিভিন্ন ধরণের রোগ-ব্যাধি লেগেই আছে। খাবার পানির সংকটের সুযোগ নিয়ে অসংখ্য ব্যবসায়ী খাবার পানি বিক্রির সাথে জড়িত হয়ে পড়েছে। এসব ব্যবসায়ীদের ব্যবহৃত প্রযুক্তি অনেক ক্ষেত্রে পরিবেশ সম্মত নয়। যেমন জ.ঙ (জবাবৎংব ঙংসড়ংরং) পদ্ধতি। এই প্রক্রিয়ায় পরিশোধিত পানিতে বিভিন্ন খনিজ লবনের ঘাটতি রয়েছে। বাজারজাত এসব পানি পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরণের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান থাকলেও মাঠ পর্যায়ে তাদের কোন তৎপরতা লক্ষ্য করা যায় না। তদুপরি দরিদ্র মানুষদের পক্ষে বাজারজাত উচ্চ মূল্যের এসব পানি কিনে খাওয়া সম্ভব হয়ে উঠে না। যার ফলে তারা অনিরাপদ পানি পান করে থাকে যে কারণে বিভিন্ন রকমের পেটের পীড়া, আমাশয়,ডায়রিয়া,জন্ডিস সহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়।
তিনি আরও বলেন, এ অঞ্চলে খাবার পানি সংগ্রহ করা বিশেষ করে মহিলাদের জন্য বড় ধরণের একটি কঠিন কাজ। এক কলস খাবার পানি সংগ্রহের জন্য ২ থেকে ৫-৬ কিমি দূরে যেতে হয়, দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। দিনের একটা বড় অংশের শ্রম ঘন্টা ব্যয় হয় এ কাজে। তারপরও যে পানি সংগ্রহ করা হয় বা ক্রয় করা হয় সেটা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। খাবার পানি ছাড়া গৃহস্থলী সহ অন্যান্য সকল কাজে লবণাক্ত বা দূষিত পানি ব্যবহার করা হয়।
অতীতে বিশেষ করে পাকিস্তান আমলে এলাকার অনন্য ভূ-প্রকৃতি ও পরিবেশ বিরোধী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে সৃষ্ট জলাবদ্ধ সমস্যা এ এলাকার একটি নিয়মিত ঘটনা। জলাবদ্ধতার অন্যতম অভিঘাত হলো অপেক্ষাকৃত দুর্বল ল্যাট্রিনগুলো একেবারে ভেঙে পড়া যা প্রতিবছর মেরামত অথবা নতুন করে নির্মাণ করতে হয়। এ দ্বারা অর্থনৈতিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী, দরিদ্র, হতদরিদ্র, দলিত শ্রেণী ও নারী প্রধান পরিবারগুলো চরম ভোগান্তি ও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।
তিনি আরও উল্লেখ করেন, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, লবণাক্ততা এবং এলাকার জন্য অপ্রতুল রাষ্ট্রীয় বরাদ্দ প্রভৃতি কারণে এ এলাকায় দারিদ্র্যের হার অনেক বেশি। সমগ্র বাংলাদেশে যেখানে দারিদ্র্যের হার ২১.৬ শতাংশ সেখানে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র সাতক্ষীরা জেলায় দারিদ্র্যের হার ৪৬ শতাংশ। অধিক দারিদ্র্য পীড়িত এ এলাকায় খাবার পানি ক্রয় করা, এ কাজে ব্যাপক শ্রম ঘন্টা ব্যায় করা এবং প্রতি বছর ল্যাট্রিন সংস্কার করা বা নতুন করে নির্মাণ করা সাধারণ মানুষের জন্য বিশেষ করে দরিদ্র এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টির পক্ষে অত্যন্ত কঠিন বিষয়। এজন্য, এলাকায় সুপেয় পানি ও ল্যাট্রিনের সরবরাহ সহজলভ্য করা হলে এলাকায় দারিদ্র্য বিমোচনে তা যেমন সহায়ক হবে তেমনি তা পরিবেশ উন্নয়নেও বড় ধরণের ভূমিকা রাখবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
করোনাকালীন সময়ে অফিসের সময়সূচী নির্ধারিত বিষয়ক আরোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
শনিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু পরিষদ খুলনা নিজস্ব কার্যালয়ে সরকার ঘোষিত করোনাকালীন অফিসের সময়সূচী নির্ধারণ প্রসঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, উপস্থিত সভায় বক্তারা বলেন সরকার ঘোষিত করোনাকালীন অফিসের সময়সূচী নির্ধারণ করা প্রয়োজন। কারণ খুলনায় করোনা পরিস্থিতি অত্যন্ত খারাপ যার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রশাসনের সবাই খুবই উদ্বিগ্ন। এমতাবস্থায় করোনা পরিস্থিতি বিবেচনায় সবার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সংগীত অঙ্গনের কার্যক্রম স্থগিত রাখার জন্য নেতৃবৃন্দ একমত পোষণ করেন। অফিসে জনবল সংকুচিত করে স্বাস্থ্য বিধি মেনে অফিস করার, সরকার নির্ধারিত সকাল ১০.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত অফিস করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ খুলনার সাধারণ সম্পাদক ও বিভাগীয় চেয়ারম্যান গাজী লিয়াকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম নুরুল হক নুরু, মোঃ আছলাম শেখ, খুবির সাবেক ট্রেজারার প্রফেসর আতিয়ার রহমান, ডাঃ মাহমুদ হোসেন খান, এ্যাড. এম হারুনার রশিদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম তাপস, গাজী আব্দুল্লাহ আল নোমান নিতুল, উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম, অধ্যাপক আবুল বরকত মুকুল, ডা. মোল্লা আলমগীর হোসেন, মোঃ জহির উদ্দিন, মাসুম হুদা বাপ্পী, কাজী আব্দুল ওহাব, মোঃ আরিফ নেওয়াজ, সরদার জিয়াউর রহমান, ওয়ালিদ হাসান, রবিউল ্সলাম, খালিদ হাসান, রফিকুল ইসলাম, এ্যাড. বাহালুল করিম, শহিদুল ইসলাম রাজু, রিনা জাহান মিতু, মোঃ শওকত মোল্লা, কবির আহমেদ, দেওয়ান আবুল বাশার বাচ্চু, মোস্তাফিজুর রহমান, ডাঃ নৃপেন্দ্রনাথ বৈরাগী, ফতেমা ফেরদৌস বিউটি, জ্যোতি, সীমা সাহা, এ্যাড. শিপ্রা বিশ^াস, এ্যাড. পলাশী মজুমদার, তুলসী দাস মন্ডল, সীমা সাহা, সুজানা জলি, ফারিয়া পিংকী প্রমুখ।
খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা জেলা ও মহানগরীতে ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত নি¤েœাক্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিংমল ও হোটেলসমূহ খোলা থাকবে। তবে মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থ্য রাখতে হবে। ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’ এই সতর্কবাণী অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে। দোকানসমূহে ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং দুই জনের মধ্যে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হোটেল-রেস্তোরাগুলো পার্সেলকৃত/প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। ঔষধের দোকান সার্বক্ষনিক খোলা রাখা যাবে। কেসিসি সন্ধ্যা বাজার ও সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পাইকারী কাঁচাবাজার রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। বেবী ট্যাক্সি ও ব্যাটারিচালিত অটো রিক্সাসহ সকল ধরণের যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করতে পারবে না। যানবাহনের চালকসহ প্রত্যেক যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এছাড়া পাইকগাছা উপজেলার পৌরসভা এলাকার ক্ষেত্রে গত ৯ জুন তারিখে জারীকৃত বিধি-নিষেধসমূহ বলবৎ থাকবে।
উক্ত বিধি-নিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান।
তেরখাদায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার এর চাচাতো ভাই মোঃ মিজানুর রহমান শেখ (৫৮) লিভার ক্যন্সার এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেণ ( ইন্ন া ইলাহি.. রাজিউন)। তার মৃত্যুর সংবাদ শুনে মরহুমের তেরখাদাস্থ নিজস্ব বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ বাবু, খান ফরহাদুজ্জামান সুমন, জিল্লুর রহমান নান্নু, দ্বীপ পান্ডে বিশ্ব, লিংকন মিনা, শেখ শামীম হাসান, চিশতি নাজমুল বাসার, মোঃ কবিরুল ইসলাম, শেখ হুসাইন আহমেদ, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।
এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাংবাদিক অরুন সাহার পত্নীর সুস্থতা কামনায় প্রার্থনা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অরুন সাহার পতœী অর্চনা সাহার সুস্থতা কামনা ও আরগ্য লাভে প্রার্থনা এবং শনিপূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থাপনায় ছিলেন ধর্মীয় সংবাদ পরিবেশক সুব্রত হালদার তপা ও ও সুশান্ত ব্যানার্জী। উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, প্রশান্ত ব্যানার্জী, ভোলানাথ ভট্টচার্য, তোতন হালদার, স্বপন সরকার, রতন দেবনাথ, ভবেশ সাহা, দিলীপ সাহা, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.সোহাগ দেওয়ান, অরবিন্দু সাহা, পলাশ সাহা, আকাশ ব্যানার্র্জী, অনিক ব্যানার্জী, বাবলু বিশ^াস, মনি সাহনী, সবুজ ভট্টচার্য, শংকর ঘোষ, মিঠুন সাহা, চিত্তরঞ্জন দাস ও অলোক সাহাসহ ভক্তবৃন্দ।
এ সময় অর্চনা সাহার সুস্থতা কামনা ও করোনা সংক্রমনের হাত থেকে মুক্তির লাভের জন্য প্রার্থনা করা হয়।
খুলনা মেডিকেল-এ স্থায়ী অক্সিজেন প্লান্ট স্থাপনসহ ডেডিকেটেড হাসপাতালে বেড সংখ্যা বৃদ্ধির দাবী খুলনা উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
খুলনায় সম্প্রতি উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। খুলনার অবস্থা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবিলম্বে খুলনায় করোনা ডেডিকেটড হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি, স্থায়ী অক্সিজেন প্লান্ট স্থাপন, জনবলসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সংখ্যা বৃদ্ধি এবং মানসম্মত করোনা চিকিৎসা নিশ্চিতকরণে খুলনা জেনারেল হাসপাতালে আরও একটি ডেডিকেটেড ইউনিট তৈরির আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড এ মামুন ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক এস এম আখতার উদ্দিন পান্নু, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মোশাররফ হোসেন, এড. কুদরত-ই-খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।
আ’লীগ নেতা টিটো, কাদের ও মিজু’র সুস্থ্যতা কামনা নেতৃবৃন্দের
০খবর বিজ্ঞপ্তি
২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফয়েজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের শেখ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজু করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। নেতৃবৃন্দের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
বাগেরহাটে ইউনাইটেড ফাইন্যান্সের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ঋণ প্রহিতার
বাগেরহাট প্রতিনিধি
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ও ঋণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মেরি বেগম নামের এক নারী ব্যবসায়ী। শনিবার (১২ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার প্রামের বটতলা বাজারস্থ মা-মেরী ক্ষুদ্র ও কুটির শিল্প (টিস্যু ব্যাগ ফ্যাক্টরী)-র স্বত্তাধীকারী মেরি বেগম এই সংবাদ সম্মেলন করেন। এসময় মেরি বেগমের ছেলে মিলন ফকির ও তার ছেলে মিরাজ ফকির উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭ সালে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড থেকে ১৫ লক্ষ টাকা ঋণ প্রহন করি। ব্যবসা ভাল হওয়ায় দুই বছরেই তাদের ঋণ শোধ করে দেই। পরে ২০১৯ সালে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড থেকে ৫০ লক্ষ টাকা ঋণের আশ্বাসে ৪২ লক্ষ টাকায় মেশিন ক্রয়ের চৃক্তি করি। কিন্তু ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড মেশিন ক্রয়ের জন্য আমাকে মাত্র ২৫ লক্ষ টাকা ঋণ দেয়। ৩ মাস পরে আবারও কাঁচামালের জন্য ২৫ লাখ টাকা দেওয়ার অঙ্গিকার করেন তারা। মেশিন ও আনুসঙ্গিক মালামালের জন্য আমার ৬০ লক্ষাধিক টাকা ব্যয় হয়ে যায়। কাঁচামালের জন্য অবশিষ্ট কোন টাকা না থাকায় ফ্যাক্টরী পুরোদমে চালু করতে পারি নাই। বর্তমানে আমার ফ্যাক্টরী বন্ধ রয়েছে। ইউনাইটেড ফাইনান্সের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বাস করেই আমি ৪২ লক্ষ টাকা দিয়ে মেশিন ক্রয় করেছি। তা না হলে আমি কখনও এত বড় মেশিন ক্রয় করতাম না। ফ্যাক্টরী চালু করতে না পারলেও তাদের ঋণের আশায় আমি ২০১৯ সালের এপ্রিল থেকে প্রায় ১০ মাসে ১০টি কিস্তিতে ইউনাইটেড ফাইন্যান্সকে ৯ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ পরিশোধ করেছি। এখন আমি নিস্ব, আমার ফ্যাক্টরীর ২২ জন শ্রমিক না খেয়ে মরতেছে। আমার সংসারেও ঠিকমত ভাত জোটে না। ফ্যাক্টরী বন্ধ থাকা স্বত্তেও ঋণের জন্য একের পর এক চাপ দিচ্ছে ইউনাইটেড ফাইন্যান্সের কর্মকর্তারা। এরই মধ্যে গেল ২ জুন ইউনাইটেড ফাইন্যান্সের ফিল্ড অফিসার জইফ হাসান আমার বাড়িতে আসেন। আমাকে লোন দেওয়ার কথা বলে আমার ব্লাঙ্ক অফিসিয়িাল প্যাড ও তাদের অফিসের কিছু কাগজপত্রে আমার স্বাক্ষর নেয়। পরবর্তীতে আমি জইফ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি সব কথা অস্বীকার করেন। ফ্যাক্টরী চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের জন্য প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন ষাটোর্ধ এই নারী উদ্যোক্তা।
এ বিষয়ে ইউনাইটেড ফাইন্যান্সের ফিল্ড অফিরার জইফ হাসান (০১৯১১-০০৪৭০৯) নাম্বারে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
দোকান বন্দবস্ত দেওয়ার নামে টাকা ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দোকান (অ-কৃষি খাস জমি) বন্দবস্ত দেওয়ার নামে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। এরা হলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক জাকির শেখ ও কচুয়া উপজেলার সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড)‘র কার্যালয়ের অফিস সহকারি মৃণাল কান্তি দাস। এসব অভিযোগের সঠিক তদন্তপূর্বক বিচার ও টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগী ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১২ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী মুক্তা লাল দাস। এসময় প্রতারণার শিকার অন্যান্য ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দিয়েছেন এই ব্যবসায়ীরা।
মুক্তা লাল দাস বলেন, কচুয়া ও ভাষা বাজারে অকৃষি জমি (দোকান হিসেবে) বন্ধক নেওয়ার জন্য আমরা ১১ জন ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন সময় উপজেলা ভূমি অফিসে চেষ্টা করেছি। এক পর্যায়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক জাকির শেখ ও সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) অফিসের কানুনগো মৃণাল কান্তি দাসের সাথে আমাদের একটি বোঝাপড়া হয়। পৃথক পৃথক জাকির ও মৃণালকে ভাবে ৬ লক্ষ ১৪ হাজার টাকা দিয়েছি। কিন্তু টাকা দেওয়ার ৮-৯ মাস হয়ে গেলেও আমাদেরকে জমি বন্ধবস্তের কোন কাগজ দেয়নি। তাদের কাছে ফোন দিলে আজ দিব কাল দিব বলে কালক্ষেপন করে। আমরা যেকোন মূল্যে আমাদের টাকা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের সরবাহকৃত তালিকা অনুযায়ী গাড়ি চালক জাকির শেখ ও অফিস সহকারী মৃণাল দাস ৬ লক্ষ ১৪ হাজার টাকা নিয়েছেন ১১ জন ব্যবসায়ীর কাছ থেকে। এর মধ্যে ভাষা বাজারের ব্যবসায়ী জিয়াউর রহমান ও হায়দার খান গাড়ি চালক জাকিরকে ৫০ হাজার করে টাকা দিয়েছেন। কচুয়া বাজারের ব্যবসায়ী মোঃ নজরুল শেখ ১ লক্ষ ১০ হাজার টাকা, মুক্তা লাল দাস ৮০ হাজার, টুলু মল্লিক ও রফিকুল ইসলাম ৫০ হাজার টাকা করে দিয়েছেন দিয়েছেন গাড়ি চালক জাকিরকে। কচুয়া বাজারের ব্যবসায়ী শুকলা বিশ্বাস, স্বপ্না শিকদার, আরিফুল ইসলাম ডলার, মুক্তিযোদ্ধা রমেশচন্দ্র দাসের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কানুনগো মৃণাল দাস। রনজিত সাহা নামের আরেক ব্যবসায়ী ২৪ হাজার টাকা দিয়েছেন মৃণাল দাসকে।
মৃণাল দাস বলেন, আমি কারও কাছ থেকে এক টাকাও প্রহণ করিনি। যদি কোন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারে তাহলে আমি তার টাকা ফেরত দিয়ে দিব।
গাড়ি চালক জাকির হোসেনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহীনুজ্জামান বলেন, তদন্ত পূর্বক অভিযোগের সত্যতা পেল আইনগত ব্যবস্থা প্রহন করা হবে।
বাগেরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুডবল টুর্ণামেন্ট শুরু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১২ জুন) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড আমিরুল আলম মিলন। এসময়, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুর রহমান, বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মোঃ সাইফুল ইসলাম খোকন,হায়দার আলী বাবু, ফারুক সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিনে বালক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে রামপাল উপজেলা বালক দল ও মোড়েলগঞ্জ উপজেলা বালক দল প্রতিদ্বন্দীতা করেন। বালিকা অনূর্ধ্ব –১৭ টুনামেন্টে কচুয়া উপজেলা বালিকা দল ও মোড়েলগঞ্জ উপজেলা বালিকা দল প্রতিদ্বন্দীতা করেন।
বাগেরহাটে একদিনে করোনায় চার জনের মৃত্যু, শনাক্ত ৬
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে একদিনে করোনা আক্রন্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রন্ত হয়েছেন ৬জন। এই নিয়ে জেলায় করোনা আক্রন্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৪৬ জন। মৃত পৌছেছে ৫৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫‘শ ১৪ এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১‘শ ৬০ জন।শনিবার (১২ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বর্তমানে জেলার সব থেকে বেশি ঝুকিপূর্ণ উপজেলা মোংলায় কঠোর বিধি নিষেধ জারি থাকলেও মানছে না কেউ। শহরের কাঁচা বাজার, দোকান পাট সবকিছুই আগের মত রয়েছে। ট্রলারে নদী পাড় হচ্ছেন গাদাগাদি করে। এই অবস্থা চলতে থাকলে সংক্রমন কমার কোন সম্ভাবনা নেই এমনই দাবি সচেতন মহলের।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, শুক্রবার জেলা ও উপজেলার হাসপাতালে কোন করোনার র্যা পিড এন্টিজেন টেষ্ট না হলেও খুলনা পিসিআর টেষ্টে ২১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েচে। এরমধ্যে মোংলায় ২ জন, মোরেলগঞ্জে, শরণখোলা, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় ১ জন রয়েছে। এই সময়ে মারা গেছে চার জন। এদের মধ্যে মোংলা ২জন এবং বাগেরহাট সদর ও মোরেলগঞ্জে একজন করে রয়েছে।
তিনি আরও বলেন, করোনা সংক্রমন ঠেকাতে আমরা ঝুকিপূর্ণ উপজেলা মোংলায় কঠোর বিধি নিষেধ জারি করেছি। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগ, উপজেরা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। কঠোর বিধি নিষেধ জারির ফলে সংক্রমন কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজেটকে স্বাগত জানিয়ে খামারীদের প্রণোদনা-পুনর্বাসন প্রকল্প অন্তর্ভুক্তির দাবীÑপোল্ট্রি শিল্প মালিক সমিতি’র
খবর বিজ্ঞপ্তি
২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন কর্তৃক প্রস্তাবিত পোল্ট্রি, ডেইরী, মৎস্যসহ অন্যান্য কৃষক-চাষী-খামারীদের জন্য বিশেষ প্রণোদনা, ভর্তুকী ও পুনর্বাসন প্রকল্পের জন্য সম্পূরক বাজেটে সুনির্দিষ্ট অন্তর্ভুক্তির জোর দাবী করে বিবৃতি দিয়েছেনÑবাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বিপিআইএ-এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শাহ হাবিবুল হক, সেক্রেটারি জেনারেল ডাঃ মোঃ মনজুর মোরশেদ খান এবং খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাকালের দ্বিতীয় বাজেট জীবন-জীবিকার বাজেট। বিশাল আকারের এ বাজেটে কৃষি-শিল্পে ক্ষতিগ্রস্তদের সুযোগ-সুবিধা সহায়তা যথাযথভাবে প্রদান না করলে প্রাণিজ পুষ্টি-আমিষে উৎপাদন ও সরবরাহের চরম ঘাটতি এবং সর্বসাধারণের স্বল্পমূল্যে আমিষের প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেবে। অনেক কর্মজীবী কর্ম হারাবে। উল্লিখিত শিল্পের অবকাঠামোর বিনিয়োগ অলস পড়ে থাকবে। সুতরাং খামারী-চাষীদের প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীর হস্তÍক্ষেপও কামনা করেন।
মহেশপুরে করোনায় আক্রান্ত হয়ে জিয়াউর কলেজের সহকারী অধ্যাপকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মুখছিদুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মুখছিদুল ইসলাম ডিটুল মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান অমেদুল ইসলামের ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে. মুখছিদুল ইসলাম ডিটুল ৭ দিন ধরে বাড়ীতে জ¦র,কাসি ও শ^াষকষ্ট জনিত কারনে ভুগছিলেন। শনিবার খুব সকালে যশোর২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, তিনি কোথাও করোনা পরীক্ষা করাননি। তবে শুনেছি বেশ কদিন ধরেই বাড়ীতে জ¦র,কাসি ও শ^াষকষ্ট জনিত কারনে ভুগছিলেন তিনি।
উল্লেখ্যঃ গত মঙ্গলবার (৮ জুন) সকালে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মহেশপুরের সীমান্ত বর্তী জিন্নাহনগর গ্রামের সাবেক স্কুল শিক্ষক খন্দকার জহুরুল হকের মৃত্যু হয়েছে।
আজ ঐতিহ্যবাহী কুদির বটতলার পূজা অনুষ্ঠিত হচ্ছে
রূপসা প্রতিনিধিঃ
আজ ২৮ জ্যৈষ্ঠ বাংলা, ১২ জুন ইংরেজি খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী কুদির বটতলা শ্মশান কালী মন্দিরের পূজা অনুষ্ঠিত হচ্ছে । এটি ১৫৩ তম বার্ষিক পূজা। কুদির বটতলা শ্মশান কালী মন্দির বাংলা ১২৭৫ সালে স্থাপিত হয়েছিল। সকাল ১০ টায় ৮ জন ব্রাহ্মণ পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেন । দিনের বেলায় শান্তিস্বস্ত্যয়নাদি ও বিশেষ পূজা হবে । রাতে মূল পূজা ও বলিদান অনুষ্ঠিত হবে । এ বছর করোনা ভাইরাস কারনে অনাড়ম্বর ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। করোনা ভাইরাসের কারণে ভক্তরা সামাজিক দূরত্ব বজায় রেখে পূজায় যোগদান করছেন। আগে পূজা উপলক্ষে খুলনা জেলার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, যশোর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার ভক্তবৃন্দ এসে ভীড় করতেন। কিন্তু করোনা আবহে এবছর শুধু মাএ এলাকার ভক্তবৃন্দ পূজায় যোগদান করছেন। আগে পূজা উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হতো। কুদির বটতলা শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি এ্যাডঃ বিজন কৃষ্ণ মন্ডল পূজা উপলক্ষে সকল সনাতনীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এ বছর করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে পূজা অনুষ্ঠিত হবে। পূজায় বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে। এ বছর কোন মেলা অনুষ্ঠিত হবে না। তিনি সবাই কে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
মোংলায় শনিবার করোনা সনাক্তের হার ৫৭ ভাগ, গত ১০ দিনের গড় হার ৬৫ ভাগ
মোংলা প্রতিনিধি
মোংলায় শনিবার নতুন করে আরো ৩৩ জনের করোনা সনাক্ত হয়েছে। শনিবারের সনাক্তের হার প্রায় ৫৭ ভাগ। এর আগে গত ১০ দিনের সনাক্তের গড় হার ছিল ৬৫ ভাগ। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৮ জন করোনা পরীক্ষা করান। তাদের মধ্যে পরীক্ষায় ৩৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, প্রতিদিনই এখানে কম-বেশি করোনা রোগী সনাক্ত হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে এখানে গড় সনাক্তের হার ৫৭ ভাগ। তবে চলতি এ সপ্তাহ না গেলে সংক্রমণ ও সনাক্তের হার স্থিতিশীল, উর্ধগামী না নিম্নগতি তা বলা যাচ্ছে না।
মণিরামপুরে ফের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে আবারো সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় নেহালপুর পুলিশ ক্যাম্পের এএসআই মাজেদুর রহমান
উপজেলার বালিধা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জাকির হোসেন (৫২) ওই গ্রামের আব্দুল জলিল গাজীর ছেলে।
এরআগে বৃহস্পতিবার (১০জুন) রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিশ্বনাথকে উপজেলার প্রতাপকাটি নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল মণিরামপুর থানা পুলিশ।
তিনি মোটরসাইকেল চুরির একটি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত।
এএসআই মাজেদুর রহমান বলেন, অর্থঋণের একটি মামলায় জাকির হোসেন ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আদালতের আদেশে তাকে গ্রেফতার করে শুক্রবার রাতেই থানায় সোপর্দ করা হয়েছে।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জাকির হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে শনিবার (১২ জুন) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।











































