Home আঞ্চলিক অন্যের স্ত্রী বিয়ে করে ফেঁসে গেলেন মনু মিয়া

অন্যের স্ত্রী বিয়ে করে ফেঁসে গেলেন মনু মিয়া

11

০ মাগুরা প্রতিনিধি

পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে গেলেন মনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয় নের দেওয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর প্রথম স্বামীর করা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মনু মিয়া। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ বছর আগে দেওয়াডাঙ্গা গ্রামের মৃত মো. আমির হোসেন মোল্লার ছেলে আজিজ মোল্লা প্রতিবেশী এক নারীকে বিয়ে করেন। তাদের ঘরে চার কন্যাসন্তান রয়েছে। কয়েক মাস আগে উপজেলার শতপাড়া গ্রামের মনু মিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আজিজ মোল্লার স্ত্রী। সম্প্রতি তার স্ত্রীকে বিয়ে করেন মনু মিয়া। বিষয়টি জেনে আদালতের শরণাপন্ন হন আজিজ।

গত ৩ জুন স্ত্রীকে অপহরণ করে বিয়ের অভিযোগে মনু মিয়ার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন। আবেদন গ্রহণ করে শালিখা থানা পুলিশকে ঘটনা তদন্তপূর্বক মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। এরপর মনু মিয়াকে এক নম্বর আসামি করে মামলা নথিভুক্ত করে পুলিশ।

৬ জুন অভিযান চালিয়ে মনু মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মামুন বলেন, আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মনু মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত দেবেন আদালত।