খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত সভাপতিকে খুলনা উন্নয়ন কমিটির অভিনন্দন
0 খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি কাজী আমিনুল হকসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ প্রকল্প পদ্মাসেতুসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করে বিবৃতি প্রদান করেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড এ মামুন ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, আরজু ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক এস এম আখতার উদ্দিন পান্নু, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মোশাররফ হোসেন, এড. কুদরত-ই-খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।
যশোর ও নওয়াপাড়া পৌরসভায় ‘লকডাউন’
0 যশোর অফিস
করোনাভাইরাস সংক্রমণের হার কমিয়ে আনতে যশোর ও নওয়াপাড়া পৌরসভায় ‘লকডাউন’ কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (৮ জুন) বিকেলে যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, যশোর ও নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে। সার্বিক প্রস্তুতি শেষে বুধবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে এই বিধি-নিষেধ কার্যকর করা হবে। এ দুই পৌরসভায় দু’টি করে ওয়ার্ডে আগে কঠোর বিধিনিষেধ কার্যকর ছিল।
জেলার করোনা সংক্রমণের হার ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্যে মঙ্গলবার বিকেলে কালেক্টরেট সভাকক্ষে সভার আয়োজন করে জেলা করোনা প্রতিরোধ কমিটি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সভায় বলা হয়, প্রতিদিন যশোর পৌর এলাকা ও অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যশোর পৌর এলাকার দু’টি ওয়ার্ডের চলমান বিধি-নিষেধ যশোর পৌর এলাকার সব ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি নওয়াপাড়া পৌরসভার দু’টি ওয়ার্ডের চলমান বিধি-নিষেধও সকল ওয়ার্ডে সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একই সঙ্গে সভায় সবার মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়। গণ সমাবেশ ও অনুষ্ঠান আয়োজন কঠোরভাবে নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, নতুন বিধি-নিষেধের আওতায় মোটরসাইকেলে একজন, রিকশায় একজন এবং অটোরিকশায় দুইজনের বেশি চলাচল করতে পারবেন না।
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে প্রথম দফায় গত শনিবার (৫ জুন) যশোর পৌরসভার ৩ ও ৪ এবং নওয়াপাড়া পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত হয়। মঙ্গলবারের সিদ্ধান্ত অনুযায়ী এ কঠোর বিধি-নিষেধ বুধবার মধ্যরাত থেকে দু’টি পৌরসভার গোটা এলাকায় সম্প্রসারণের সিদ্ধান্ত হয়।
যশোরে করোনা শনাক্তের হার বৃদ্ধি একজনের মৃত্যু
যশোর অফিস
যশোরে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার শনাক্তের হার ৪২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিলো ২৯ শতাংশ। এছাড়া মৃত্যু হয়েছে একজনের। ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও বহাল ছিল ঊর্ধ্বমুখী। গত ৩ সপ্তাহ শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ৪ জুন এ হার ছিল ২৩ শতাংশ। ৫ জুন ছিল ২০ শতাংশ। ৬ জুন সেটা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। ৭ জুন তা আরো বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। মঙ্গলবার সেটা বেড়ে দাড়িয়ে ৪২ শতাংশে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন রোগী ভর্তি রয়েছেন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া দুপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক রয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তালায় ছাত্রলীগের জনসচেতনতা মূলক মাইকিং প্রচার ও মাক্স বিতারণ
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)
সাতক্ষীরার তালায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন, হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা এবং মাস্ক বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর নেতৃত্বে উপজেলা সদরের তালা বাজারসহ আশে পাশের বাজার গুলোতে জনসচেতনতামূলক মাইকিং প্রচার ও মাক্স বিতারন করা হয়।
মাইকিং প্রচার ও মাক্স বিতারন উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সৈয়দ আকিব, যুগ্ন আহবায়ক নূর হোসেন রাজন, শাহারুখ জামান শোভন, ছাত্রনেতা চিনময় মন্ডল, তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মনিরুল, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল প্রমুখ।
প্রসঙ্গত,করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সাতক্ষীরা জেলায় আগামী শনিবার সকাল ছয়টা থেকে এ লকডাউন কার্যকর করেন। প্রথম অবস্থায় লকডাইন চলবে এক সপ্তাহ (৫ জুন থেকে ১১) জুন পর্যন্ত। তারই সুত্র ধরে উপজেলা ব্যাপি জনসচেতনতা ক্যাম্পেইন,হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা এবং মাস্ক বিতরণ উপজেলা ছাত্রলীগ।
দেবহাটায় ১১৭ জন করোনা পজেটিভ, লকডাউন বাস্তবায়নে তৎপর প্রশাসন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটা উপজেলাব্যাপী ৮ জুন, ২০২১ ইং তারিখ মঙ্গলবার পর্যন্ত ১১৭ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন এবং ১৭ জন রোগী করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন। বর্তমানে করোনার মহামারী আকার থেকে দেশের মানুষকে বাচাতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। জেলা ভিত্তিক লকডাউন ঘোষনা করে সেই আক্রান্ত জেলার মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে। সাতক্ষীরায় গত কয়েকদিনে করোনা সংক্রমন মারাত্মক আকার ধারন করেছে। যার কারনে গত বৃহষ্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসন জনস্বার্থের কথা চিন্তা করে সাতক্ষীরা জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম মোস্তফা কামাল সাতক্ষীরা জেলাব্যাপী শনিবার ৫ জুন, ২০২১ ইং তারিখ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭ দিন প্রথম পর্যায়ে কঠোর লকডাউন ঘোষনা করেন। সেই লকডাউন বাস্তবায়নে তিন স্তরে কাজ করছে দেবহাটা উপজেলা প্রশাসন। করোনাভাইরাসের সংক্রমনের (ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা) মোকাবেলায় লকডাউনের প্রথম দিন থেকে দেবহাটার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন গ্রামে সরকারী নির্দেশনা কার্য্যকর করতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন এবং মানুষকে সচেতনতামূলক প্রচারনা ও মাক্স বিতরন করছেন। এছাড়া দেবহাটা উপজেলাব্যাপী দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস.এম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে পুলিশী চেকপোষ্ট বসিয়ে সাধারন মানুষকে সচেতনতার পাশাপাশি তল্লাশী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, করোনা আক্রান্ত রোগীদের তথ্য পাওয়ার সাথে সাথে আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হচ্ছে এবং সার্বিক তদারকি করা হচ্ছে। এছাড়া সর্বত্র লকডাউন বাস্তবায়ন ও মানুষকে সচেতন করতে কাজ করছে উপজেলা প্রশাসন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, করোনার ২য় ধাপের শুরুতে থানার প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে। বিভিন্ন বাজারে পথসভা ও মাইকিং করাসহ নানামুখীভাবে থানা পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার জানান, ৮ জুন, ২০২১ ইং তারিখ পর্যন্ত ৩৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে পজেটিভ ১১৭ জন, সুস্থ হয়েছে ৯৫ জন, মারা গেছে ৫ জন এবং হোম আইসোলেশনে আছেন ১৭ জন করোনা আক্রান্ত রোগী। বর্তমান অবস্থায় এই করোনা আক্রান্ত রোগী সংখ্যা চিন্তার বিষয় বলে ডাঃ বিপ্লব জানান। তবে তিনি সবাইকে সচেতনতার সাথে সরকারী নির্দেশনা পালন করে এই মহামারী প্রতিরোধ করার আহবান জানান। সড়কে পুলিশ, সীমান্তে বিজিবি, মার্কেটে ভ্রাম্যমান আদালতের মধ্যে দিয়ে তিন স্তরে দেবহাটা উপজেলাব্যাপী চলছে লকডাউন।
মহেশপুরে ৬৯৯ পিচ ইয়াবা ও ট্রাকসহ ২ জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ৫৮ বিজিবি’র যাদবপুর ক্যাম্পের সদস্যরা মকরধসপুরের বাগানপাড়ার মোড় থেকে ৬৯৯ পিচ ইয়াবা টেবলেট ও ট্রাকসহ চালক আসিফ শেখ (১৮) এবং ট্রাক মালিকের স্ত্রী নারগিস বেগমকে (৪৫) আটক করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মকরধসপুর সীমান্তের বাগানপাড়ার গোলচত্তর থেকে ঢাকা মেট্রো ট-১৬-৪৯৩৫ নম্বরের ট্রাকের চালক কোটচাঁদপুর পৌর এলাকার আকরাম শেখের ছেলে আসিফ শেখকে ৯৭ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক মালিক ভৈরবা গ্রামের আনিচুরের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ সময় ট্রাক মালিক আনিচুর রহমানের স্ত্রী নারগিস বেগমকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।
প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন: সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার করোনায় কর্মহীন চারশত দোকান কর্মচারী এবং একশত নারী সংগঠনের প্রতিনিধির মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মঙ্গলবার বিকালে খুলনার শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, আলু ও সবজি।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। করোনা থেকে রক্ষা পেতে সরকারি বিধি-নিষেধ মানতে হবে। যারা লকডাউন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে স্বাস্থ্যবিধি প্রতিপালন, শারীরিক দুরত্ব বজায় রাখা ও বার বার হাত ধোয়া প্রয়োজন। তিনি আরও বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচি চালু থাকবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় ট্রাক চালকরা কঠোর নজরদারিতে
বেনাপোল প্রতিনিধি
ভারতীয় করোনা ভেরিয়েন্ট প্রতিরোধে ভারত ফেরত যাত্রীদের মাস্ক,হ্যান্ড সেনিটাইজার বিতরন সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করছেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। ভারতীয় ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে আসতে না পারে সেজণ্য পুলিশ তাদের ওপর কঠোর নজরদারি বাড়িয়েছে।
মংগলবার সকাল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল বেনাপোল বন্দরের পেসেঞ্জোর টার্মিনালে ভারত ফেরত যাত্রীদের মাঝে মাস্ক বিতরন, হ্যান্ডসেনিটাইজার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার কর্মসূচীর উদ্ভোধন করেন থানার ওসি মামুন খান। জেলা পুলিশ এর নির্দেশে পোর্ট থানা পুলিশ বেনাপোল বন্দর এলাকায় জনসচেতনতা বৃদ্ধির জণ্য মাইকং সহ ভারতীয় ট্রাক ড্রাইভারদের বন্দরে বাইরে আসার ওপর নজরদারি বাড়ায় পুলিশ।
বেনাপোলে বিভিণœ হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে ১৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ভারত থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭০ জন যাত্রী ফিরে এসেছে। মংগলবার ৫৬ হন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছে বলে ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব নিশ্চিত করেন।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার বিষয়টি নিশ্চিত করছে পুলিশ। সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
পাইকগাছায় খেয়া পারের টাকা না থাকায় সাঁতার দিতে গিয়ে যুবকের মৃত্যু
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় খেয়াপারের টাকা না থাকায় নদী সাঁতার দিয়ে পার হওয়ার সময় জীবন দিতে হলো সুকুমার (২৩) নামে এক যুবকের। সে উপজেলার খড়িয়া বাসাখালীচকের পরিতোষ মন্ডলের ছেলে। ঘটনাটি সোমবার বিকাল ৫ টায়। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত মন্ডল জানান, লস্কর ইউনিয়নের খড়িয়া বাসাখালীরচক বর্তমানে নানাবাড়ী কয়রাতে থাকেন সুকুমার। তিনি সোমবার বিকালে বাড়ী থেকে নানাবাড়ী তালবাড়িয়ায় যাওয়ার সময় মিনহাজ নদীর চৌমুহনী খেয়াঘাটে আসে। কিন্তু তার কাছে কোন টাকা-পয়সা না থাকায় খেয়ার মাঝি তাকে পার করতে রাজি হননি। তখন তিনি মিনহাজ নদী সাঁতার কেটে পার হওয়ার সময় পায়ে গামছা জড়িয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন বুঝতে পেরে জেলেদের দিয়ে জাল টেনে তার লাশ উদ্ধার করেছেন। লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন জানান, খেয়া মাঝি কাশেম আলী টাকা ছাড়া পার করতে চাইনি সেটি আমি শুনেছি। খেয়া মাঝি কাশেম জানান, আমার ঘাটে এমন ধরনের কোন লোক আসেনি। তবে ঝড়-বর্ষার সময় কে কখন পর হয়েছে তা আমার জানা নেই। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, তার পরিবারের কোন অভিযোগ নেই। তারপরেও হিন্দু বিধায় ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।
পাইকগাছায় আওয়ামী মনোনীত প্রার্থীর কর্মী সভা ও নির্বাচনী মিছিল
পাইকগাছা প্রতিনিধি
আসন্ন ২১ জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন বিশ্বাসের নিজ বাড়ীতে কর্মীসভা শেষে এলাকায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক এসএম আইয়ুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী রুহুল আমিন বিশ্বাস। বক্তৃতা করেন, কেসমত আলী গাইন, গাইসুল হক, বিএম শফি। কর্মী গঠন শেষে সকলকে নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দেয়া হয়। পরে বিভিন্ন এলাকায় শ’শ লোকের অংশ গ্রহনে নির্বাচনী মিছিল বের হয়।
মহেশপুর সীমান্তে থামছে না অবৈধ অনুপ্রবেশ: মহা-বিপদে মহেশপুর উপজেলা
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
করোনা আক্রান্তরা প্রতিদিনই ভারত থেকে চোরাই পথে দেশে চলে আসছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোন না কোন সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে দেশে চলে আসছে। ফলে মহা-বিপদে পড়তে হচ্ছে সীমান্ত রক্ষী বাহীনির (বিজিবি) সদস্যদের। বিজিবি’র সদস্যরা ভারত থেকে আসা করোনা আক্রান্তদেরকে মহেশপুর থানায় মামলা দিয়ে সোপর্দ্দ করে যাচ্ছেন। পরে তাদেরকে নিয়ে বিপদে পরতে হচ্ছে থানা পুলিশের সদস্যদের। এরই মধ্যে মহামারী করোনার ঝুকিতে মহেশপুর সীমান্তের ৬টি ইউনিয়নে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি নিষেধ জারী করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহেশপুর পৌর মহিলা কলেজে ভারত ফেরত করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টইন ১৫ দিন রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে।
সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল। রয়েছে কঠোর নজরদারীও।
গত সাত দিনে ভাতর থেকে বাংলাদেশে আসার সময় ও বালাদেশ থেকে ভারতে যাওয়ার সময় মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ৪০ জনকে আটক করা হয়েছে।
উপজেলার মাঠিলা,সামন্তা,বাঘাডাঙ্গা,খোশালপুর,শ্যামকুড় ও কুশুমপুর সীমান্ত দিয়ে করোনা আক্রান্তরা প্রতিদিনই ভারত থেকে চোরাই পথে দেশে চলে আসছে।
করোনা ভাইরাসের কারনে সীমান্ত এলাকায় বিজিবিসহ প্রশাসনের কঠোর নজরদারী থাকলেও ভারত থেকে বাংলাদেশে আশা ও যাওয়া যেন বন্ধ করা হচ্ছেনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের কর্মকর্তা ডাঃ হাসিবুর সাত্তার জানান, এ পর্যন্ত মহেশপুর মহিলা কলেজে ভারত ফেরত শিশুসহ ২৭ জনকে করোনা পরিক্ষার জন্য রাখা হয়েছে। তবে তাদের পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে। এর আগে জারা এসেছিলো করোনা আক্রান্ত হয়ে তাদেরকে জেলায় রাখা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম জানান, যারা ভারত থেকে অবৈধ্য পথে আসছে আমরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে করোনা পরীক্ষার পর ১৫ দিনের জন্য পৌর মহিলা কলেজের কোয়ারেন্টইনে রাখছি। তিনি আরো জানান,ভারত ফেরতদের কারনেই আমরাসহ সীমান্ত এলাকার মানুষেরা ঝুকির মধ্যে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীল জানান, ভারত ফেরত যারাই আসছে আমরা তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে করোনা পরীক্ষার পর পৌর মহিলা কলেজের কোয়ারেন্টইনে রাখার ব্যবস্থা করেছি। তাদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল ব্যবস্থায় উপজেলা প্রশাসন করে আসছে।
শুভেচ্ছা উপহার পাচ্ছেন ১৮ করোনা রোগী
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে করোনা আক্রান্ত হয়ে লকডাউনে থাকা ১৮ রোগী পাচ্ছেন উপজেলা প্রশাসনের শুভেচ্ছা উপহার। মঙ্গলবার (৮ জুন) বিকেল থেকে এই সামগ্রী করোনা রোগীদের বাড়ি পৌঁছে দেওয়া শুরু হয়।
মণিরামপুর পৌরসভার ভূমি অফিসের নায়েব হাদিউজ্জামান, ইউএনও অফিসের সহকারী সাইফুল ইসলাম ও উপজেলা পরিষদের ই-সেবা কেন্দ্রের টেকনিশিয়ান তন্ময় কুমার শুভেচ্ছা সামগ্রী নিয়ে করোনা রোগীদের বাড়ি হাজির হচ্ছেন। শুভেচ্ছা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই, চিনি, খেজুর, ছোলা, সাবান, সুজি, বাদাম ও লুডুস। ইউএনও অফিসের সহকারী সাইফুল ইসলাম বলেন, মণিরামপুর হাসপাতাল থেকে আমাদেরকে উপজেলায় মোট ১৮ জন করোনা রোগীর তালিকা দেওয়া হয়েছে। যারা সবাই লকডাউনে আছেন। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ জনের বাড়িতে শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দিচ্ছি। এদিকে মঙ্গলবার মণিরামপুরে নতুন পাঁচ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তারা হলেন এনায়েতপুর গ্রামের ওলিয়ার রহমান (৫৭), মশ্মিমনগর এলাকার মাহাতাব আলী (৪৩), ঝাঁপা গ্রামের ইয়াসমিন নাহার তুলি (২৬), খড়িঞ্চি গ্রামেন মোস্তাসিম বিল্লাহ (২৫) ও জুড়ানপুর গ্রামের কল্যাণী দাস (৪৩)।
মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. বসু বলেন, মণিরামপুরে হঠাৎ করে করোনা বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এই উপজেলায় ১৮ জন করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। যারা মণিরামপুর হাসপাতালসহ আশপাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা দিয়েছেন।
মোংলায় আরও ৩০ জনের করোনা সনাক্ত, সনাক্তের হার ৬১ ভাগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ ও সনাক্তের হার। মঙ্গলবার ৪৯ জনের মধ্যে ৩০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। মঙ্গলবারের সনাক্তের হার প্রায় ৬১ ভাগ। এর আগে সোমবার এর হার ছিল ৫৪ ভাগ এবং রবিবার ছিল ৫৩ ভাগ।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৯ জন করোনা পরীক্ষার নমুনা দেন। তাদের মধ্যে র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ৩০ জন করোনা সনাক্ত হয়েছেন। হঠাৎ করে সংক্রমণ বাড়াতে গত ৩০ মে থেকে পৌর এলাকা জুড়ে করোনার কঠোর বিধি নিষেধ জারি করে স্থানীয় প্রশাসন। ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত এখানে করোনা পরীক্ষা করিয়েছেন ২৩৫ জন। এরমধ্যে সনাক্ত হয়েছেন ১৪১ জন।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা: কেএম হুমায়ুন কবির বলেন, বর্তমানে মোংলায় করোনা সনাক্তের হার শতকরা ৬০ ভাগ। তিনি বলেন, আগের তুলনায় সনাক্তের হার কমেছে, কারণ এর আগে ৭১ ভাগ পর্যন্তও সনাক্তের হার ছিল। আশা করছি চলতি এ সপ্তাহের মধ্যে সনাক্তের হার আরো কমে আসবে। মুলত চলতি সপ্তাহ গেলে বুঝা যাবে এখানকার প্রকৃত অবস্থা, কমছে নাকি বাড়ছেই। না কমলেও তার কারণ কি হতে পারে সেটি আমরা খুঁজে বের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে চলমান কঠোর বিধি নিষেধের ১০ম দিনেও পৌর শহরের প্রবেশ মুখগুলোতে লোকসমাগম ও যান চলাচল ঠেকাতে পুলিশকে হিমশিম খেতে দেখা গেছে। পৌর শহরে ভ্রাম্যমান মোবাইল কোর্ট, কোস্ট গার্ড, পুলিশ ও আনসারের টহল থাকায় শহর এলাকায় বিধি নিষেধ কিছু মানা হলেও মুলত তা মানা হচ্ছেনা উপজেলার বাকী ৬টি ইউনিয়নে। ইউনিয়নগুলোতে বিধি নিষেধের তেমন কোন বালাই নেই। পৌর শহরের প্রবেশমুখ কলেজ রোড, কুমারখালী ও কাইনমারী এলাকা দিয়ে বিভিন্ন ইউনিয়নের লোকজন ও গাড়ী অবাদে চলাচল করছে। চলমান বিধি নিষেধ না মানায় এ কয়দিনে ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে ৪৯টি মামলায় ৫৫ জনকে ৩২ হাজার ১শ টাকা নগদ জরিমানা করা হয়েছে।
বিধি নিষেধের মধ্যেও স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরের সকল কার্যক্রম। মঙ্গলবার বন্দরে থাকা ৯টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ চলেছে। বন্দরের পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট কাস্টমসসহ অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
খুবি উপাচার্যের নগরীর বয়রাস্থ ১১ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
নগরীর বয়রাস্থ খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জায়গায় ৩২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ১১ তলা বিশিষ্ট শহিদ বুদ্ধিজীবী ড. মোফাজ্জল হায়দার চৌধুরী আবাসিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সোমবার বিকেলে তিনি নগরীর বয়রায় চলমান প্রকল্পের এ কাজ পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণকাজ ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রসায়ন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রেজাউল হক, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাক, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, সংশ্লিষ্ট ঠিকাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় করোনা সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি, শনাক্তের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ। এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের করোনা পরীক্ষা শেষে ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৮ জন। এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরো ৫ জন। এনিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্ততঃ ২৩২ জন। মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরা খাতুন, দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের সুশংক, শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের আপন দুই ভাই তোহা কামাল ও শোয়েব খান এবং সদর উপজেলার হাওয়ালখালীর আবুল হোসেন ।
অপরদিকে, করোনার উর্দ্ধগতি সংক্রমন ঠেকাতে সীমান্ত জেলা সাতক্ষীরায় সাতদিনের লকডাউনের চতুর্থ দিনে প্রশাসনের তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ রয়েছে দুরপাল্লার বাসসহ সকল ধরনের গনপরিবহন। তবে কিছু কিছু এলাকায় ব্যটারীচালিত ভ্যান, ইজিবাইক ও মটরসাইকেল চলাচল করেতে দেখা গেছে। লকডাউনের মধ্যে ওষুধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতের ১৩টি মোবাইল কোর্টের অভিযানে ৭০ টি মামলায় ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।
সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ১৮৭ জনের করোনা পরীক্ষা শেষে ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা শনাক্তের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ। করোনা সন্দেহে মেডিকেলে দুই জন ও সদর হাসপাতালে এক জনের কথা স্বীকার করে এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, করোনা সন্দেহে আজ পর্যন্ত জেলায় মারা গেছেন ২৩২ জন। বর্তমানে জেলায় লকডাউন চলছে আগামী দুই সপ্তাহের মধ্যে ভাল রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যারা নৌকার বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগী তারা স্বেচ্ছায় দল থেকে বহিষ্কার
0 খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে। যে দলের সদস্য হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান করবে সে গঠনতন্ত্রেও ৪৭ অনুচ্ছেদের ১১ ধারা এবং মনোনয়ন বোর্ডের অঙ্গিকারনামার স্বীকারোক্তি মোতাবেক নিজেই দল থেকে বহিষ্কার হয়ে যাবে। সুতরাং যারা দলের সুবিধা ভোগ করে নিজেরাই দলের গঠনতন্ত্র, অঙ্গিকারনামার স্বীকারোক্তিকে অস্বীকার করছে তারা দলের নিয়মনীতি ও শৃংখলা ভঙ্গ করেছে। ওই সকল প্রার্থীরা আর দলের দায়িত্বশীল পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তারা স্বেচ্ছায় বহিষ্কৃত, সে যদি সহযোগী সংগঠনের সদস্যও হন তাহলে গঠনতন্ত্র ও মনোনয়ন অঙ্গিকারনামার স্বীকারোক্তি মোতাবেক স্বেচ্ছায় বহিষ্কৃত। তার সাথে দলের কারো কোন সম্পর্ক থাকবে না। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে দল তারপরে ব্যক্তি। যারা দলের কথা মাথায় রাখবে না তাদের ব্যাপারে দলও কোন সহানুভূতি দেখাবেনা। সুতরাং যারাই বিদ্রোহীদের সাথে যাবে তারাও ওই একই আওতায় আসবে। শেখ হাসিনার সিদ্ধান্তের বিজয় করতে বিদ্রোহীদের বিরুদ্ধে বহিষ্কারসহ কঠোর শাস্তি প্রদান করা হবে।
মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেগ লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, মোজাম্মেল হক হাওলাদার, বীরমুক্তিযোদ্ধা স. ম রেজওয়ান, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, এস এম আনিছুর রহমান, মো. সফিকুর রহমান পলাশ, ইউসুফ আলী খলিফা, মো. মফিজুর রহমান জিবলু, মোড়ল হাবিবুর রহমান, রেজাউল ইসলাম, শাহীন জামান পন, মোড়ল জাহাঙ্গীর হোসেন, সোহেল সরদার সহ বিভিন্ন ওয়ার্ডের দলের নেতৃবৃন্দ।
সভা শেষে মিষ্টি খাইয়ে দুই ইউনিয়নে আভ্যন্তরীন দ্বন্দ্ব মিটিয়ে দেয়া হয়। নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করার অঙ্গিকার করেন সকল নেতৃবৃন্দ।
খুলনা চেম্বারের সভাপতিসহ নবনির্বাচিত কমিটিকে আ’লীগের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে কাজি আমিনুল হক পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনাকে অর্থনৈতিক জোনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই সুযোগকে কাজে লাগাতে খুলনা চেম্বার অব কমার্স অগ্রণী ভূমিকা পালন করবে। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, বাণিজ্য এবং প্রবৃদ্ধি অর্জনেও খুলনা চেম্বার কার্যকর ভূমিকা রাখবে। নদীর নব্যতা, প্রাকৃতিক ও মানুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা, পর্যটকদের এ অঞ্চলে আনতে বর্তমান কমিটি আধুনিক ভূমিকা গ্রহণ করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পকে আরো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা এবং লবণাক্ততাকে কাটিয়ে এক জমিতে ৩ ফসল ফলানোর মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
মাদক দ্রব্য অভিযানে রূপসায় গাঁজাসহ এক মহিলা ব্যবসায়ি আটক
রূপসা প্রতিনিধি
খুলনা মাদকদ্রব্য অধিদপ্তর রূপসায় অভিযান চালিয়ে এক পুরিয়া গাঁজাসহ এক মহিলা ব্যবসায়িকে আটক করেছেন। মাদক আছে এমন সত্য তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক কে, এম, এ হানিফ সঙ্গিয় ফোর্সসহ একটি দল গত ৮জুন দুপুরে রূপসা তালিমপুর-বাগমারা প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায় এবং মাহমুদা খাতুন (৫০) কে এক পুরিয়া গাঁজাসহ আটক করে। জানা যায়, উপজেলার তালিমপুর-বাগমারা রনির (ভাড়াটিয়া) মো. ফটিক মোড়ল এর মেয়ে এবং সে দীর্ঘকাল মাদক ক্রয়-বিক্রয় পরিচালনা করছেন। এর আগেও মাদক মামলায় জেল ও মামলা চলমান আছে। পরে রূপসা উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট খান মাসুম বিল্লাহ সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায় তিনশত টাকা জরিমানা এবং জেল-হাজত প্রেরণের নির্দেশ প্রদান করেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১ লাখ ৬৬ হাজার ৩৩৮ হেক্টর জমিতে পাটের আবাদ
স্টাফ রিপোর্টার
চলতি মৌসুমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় ১লাখ ৬৬হাজার ৩শ’৩৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।আবাদকৃত জমিতে ২০লাখ ৮৫হাজার ৯১০ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এবছর বেশি জমিতে কৃষকরা পাটের আবাদ করেছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলা হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর ।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় মোট ১লাখ ৬৬হাজার ৩শ’৩৮ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।এর মধ্যে যশোর জেলায় পাটের আবাদ হয়েছে ২৬হাজার ১শ’২৫হেক্টর জমিতে,ঝিনাইদহ জেলায় পাটের আবাদ হয়েছে ২২হাজার ৮শ’৬০ হেক্টর জমিতে, মাগুরা জেলায় পাটের আবাদ হয়েছে ৩৫হাজার ৮শ’২০ হেক্টর জমিতে, কুষ্টিয়া জেলায় পাটের আবাদ হয়েছে ৪০হাজার ৯শ’৬৬ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গা জেলায় পাটের আবাদ হয়েছে ২০হাজার ৫শ’২৭ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় পাটের আবাদ হয়েছে ২০হাজার ৪০ হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,যশোর সদর উপজেলার, বাঘারপাড়া উপজেলার,ঝিকরগাছা উপজেলার,চৌগাছা উপজেলার এবং মাগুরা জেলার বিভিন্ন উপজেলার মাঠের পর মাঠ জুড়ে পাটের পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন জানান,কৃষি অফিসের পক্ষ থেকে পাট চািেষদর উদ্বুদ্ধকরণ,পরামর্শ,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য ব্যাংক পাট চাষে সহজশর্তে কৃষকদের লোন প্রদান করছে। গত কয়েক বছর যাবত পাটের দাম ভালো থাকায় এ অঞ্চলের জেলাগুলোতে পাটের আবাদ দিন দিন বাড়ছে বলে তিনি জানান।
রাহিমার কোলে এলো রহমত-বরকত-নেয়ামত
খুলনাঞ্চল রিপোর্ট
বরগুনার পাথরঘাটায় একসঙ্গে তিন ছেলে সন্তান জন্ম দিয়েছেন রাহিমা বেগম (৩২)। তবে পূর্ণ গর্ভধারণের আগে সন্তান জন্ম হওয়াতে তিনজনের জীবন ঝুঁকিতে রয়েছে। এ তথ্য জানিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. বশির আহমেদ।
রাহিমা বেগম পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মিরাজ হোসেনের স্ত্রী। মিরাজ হোসেন একজন মৎস্য শ্রমিক। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বরগুনার পাথরঘাটায় বেসরকারি শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিন ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। মিরাজ-রাহিমা দম্পত্তির আরও দুজন মেয়ে রয়েছে।
ভূমিষ্ঠ হওয়ার পরপরই মহাখুশিতে সদ্য ভূমিষ্ঠদের নামও রেখেছেন দাদি ও নানি। তাদের নাম হলো রহমাত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। নাতিদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। শাপলা ক্লিনিকের ব্যবস্থাপক মো. মিলন বলেন, ‘মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রচ- ব্যথা নিয়ে রাহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। ভূমিষ্ঠ হওয়া থেকে তিন শিশুকে অক্সিজেনে রাখা হয়েছে। তবে মা রহিমা বেগম সুস্থ আছেন।’

হারিয়ে যাচ্ছে বেতফল
মাগুরা প্রতিনিধি
মাগুরায় চিরচেনা দৃশ্য হলো বাড়ির পেছনের অংশে বাঁশঝাড়, গাব গাছ আর বাগানজুড়ে অযতেœ বেড়ে ওঠা বেতগাছ। তবে এখন এসব হারিয়ে যাওয়ার উপক্রম। কংক্রিট সভ্যতার দাপটে কমে যাচ্ছে বেতগাছ, সেই সঙ্গে বেতফলও। বেতগাছে ফুল আসে অক্টোবর ও নভেম্বর মাসে। আর ফল পাকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
অপ্রচলিত হলেও অনেকের কাছে ফলটি খুবই প্রিয়। বেতফলের আরেক নাম বেতুন। এটি যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু। ওষুধিগুণে সমৃদ্ধও। মূলত মাটির অবস্থা ভেদে এই ফল খুব মিষ্টি কিংবা একটু টকও হয়। বেতফল মরিচ দিয়ে চাটনি করে খেতে খুব মজাদার। ফাল্গুন ও চৈত্র মাসে বেতফল পাকে। অনেক সময় বৈশাখ মাস পর্যন্তও বেতফল থাকে। পাকা বেতফল এমনিতেই খেতে দারুণ সুস্বাদু। গ্রামের কৃষকের অতি প্রয়োজনীয় গাছ হিসেবে পরিচিত বেতগাছ।
বেত দিয়ে বিভিন্ন হস্তশিল্প যেমন চেয়ার, টেবিল, মোড়া, ডালা, কুলা, চাঙ্গারি, ঢুষি, হাতপাখা, চালোন, টোকা, গোলা, ডোল, ডুলা, আউড়ি, চাঁচ, ধামা, পাতি, বই রাখার তাক, সোফা, দোলনা, খাট, ঝুড়ি, টেবিল ল্যাম্প, ল্যাম্পশেড ইত্যাদি তৈরি করা হয়। এটি গৃহনির্মাণ কাজেও ব্যবহার হয়।
সদর উপজেলার ইছাখাদা গ্রামের বাসিন্দা আবু কাজী বলেন, গত কয়েক বছর আগেও তিনি তাদের বাড়ির আঙ্গিনাসহ গ্রামের বিভিন্ন স্থানে বেত গাছের বাগান দেখেছেন। কিন্তু এসবের চাহিদা কমে যাওয়ায় আজ এ বাগানগুলো আর দেখা যায় না। শহরায়ন ও নগরায়নের কারণে আজ মানুষ এসব বাগান উজাড় করে ফেলেছেন।
রহমত কাজী নামের অপর এক ব্যক্তি বলেন, তারা ছোট বেলায় বেত ফল দিয়ে খেলাধূলার পাশাপাশি এগুলো শক করে খেয়েছেনও অনেক। কিন্তু বর্তমানে এগুলো আর চোখে পড়ে না। নতুন প্রজন্মের সোনামনিরা এ গাছ ও ফল থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানান তিনি।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক জাগো নিউজকে বলেন, রেস্তোরাঁ বা অফিসের কক্ষে শৌখিন পার্টিশন হিসেবে এর ব্যাপক ব্যবহার রয়েছে। এছাড়া লম্বা বেত ফালা করে নানা কিছু বাঁধার কাজেও ব্যবহৃত হয়। কিন্তু কালের আবর্তে মানুষ তার প্রয়োজনে ঝোঁপ-ঝাড়ের সংখ্যা কমিয়ে ফেলছে।
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল কিশোরের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোহাম্মদজুমা গ্রামে সাপের কামড়ে তারিক হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত তারিক হোসেন একই উপজেলার মোহাম্মদজুমা গ্রামের জামান হোসেনের ছেলে।
তারিক হোসেনের পরিবারের সদস্যরা জানান, ঘুমন্ত অবস্থায় সোমবার (৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার শারীরিক সমস্যা দেখা দিলে এলাকার এক ফার্মেসি থেকে তার শরীরে একটা ইনজেকশন প্রয়োগ করা হয়। তখন শরীর কিছুটা স্বাভাবিক হলেও ভোর ৪টার দিকে আবার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ জানান, তারিক হোসেনকে একটি বিষধর সাপ কামড় দেয়। হাসপাতালে নিতে বিলম্ব করায় তার মৃত্যু হয়েছে।
মোটরসাইকেলে ঘুরে বেড়ালেন করোনা আক্রান্ত সেই চেয়ারম্যান
সাতক্ষীরা প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েও মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম। সোমবার (৭ জুন) তার ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারম্যান মোটরসাইকেলে বসে আছেন। একজন ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩ জুন) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা নমুনা দেন চেয়ারম্যান সাইফুল ইসলাম। শনিবার (৬ জুন) সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তার বাড়ি লকডাউন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
এ বিষয়ে দেবহাটা ইউএনও তাছলিমা আক্তার বলেন, সাইফুল ইসলামকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। কোয়ারেন্টাইন উপেক্ষা করে তিনি বাইরে বেরিয়েছেন জানতে পারার সঙ্গে সঙ্গে তাকে আবারো বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে বের হওয়ার বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে বলেন, ‘আমি এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে রয়েছি।’
নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর ইকবাল নগর পূর্বাঞ্চল গলির এলিজা জামানের বাড়ীর ভাড়াটিয়া মৃত. ফজলুর রহমান এর ছেলে খুরশিদ হায়দার (৩২) ও উত্তর কাশিপুর নাসির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মো. তহিদুল ইসলাম (২৪)। সে নড়াইল জেলার কালিয়া থানার মাধপপাশা গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া থানাধীন রানাই গ্রামস্থ পালবাড়ী মোড়ে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৮জুন) দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার রানাই গ্রামের ইসরাফিল গাজীর ছেলে রাসেল গাজী (২২)।
জেলা ডিবি জানায়, মঙ্গলবার (৮জুন) দুপুর সোয়া ১২টার দিকে ডুমুরিয়া থানাধীন রানাই গ্রামস্থ পালবাড়ী মোড়ে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই ইন্দ্রজিৎ মল্লিক ও এসআই বিষ্ণুপদ হালদার। এসময় স্টার কে বি ইট ভাটার সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ রাসেল গাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং-৮।
টানা পঞ্চমবারের মতো খুলনা চেম্বারের সভাপতি হওয়ায় কাজী আমিনুল হককে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
টানা পঞ্চমবারের মতো খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আমিনুল হক। ৭ জুন সভাপতি পদে নির্বাচনে একজন মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন বোর্ড তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন। একইভাবে সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতির দুটি পদে একজন করে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদেরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো। এর আগে গত ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কাজী আমিনুল হকসহ নির্বাচিত সকল সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, কবি সৈয়দ আলি হাকিম, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, এড. আমিনুর রহমান মিঠু, শেখ হেমায়েতুল ইসলাম, মো. ওমর ফারুক ও কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মাদ আলী, মিজানুর রহমান মিজান, মো. মনির হোসেন, এম এ জলিল, এমডি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ইঞ্জি. এস এম শফিকুর রহমান, মুন্সি আহমেদ হোসেন, জমমেদ আহমেদ, মীর কাওসার আহমেদ মিজু, মো. ইমরান খান, মো. কামরুল ইসলাম ভুট্রো, ফিরোজ আহমেদ, মাসুদ হোসেন, আরিফ হোসেন, মো. জিসান, সাব্বির, রাতুল প্রমুখ।
খুলনা চেম্বার অব কমাস এর নব-নির্বাচিত নেতৃবৃন্দদের বাংলাদেশ জুয়েলার্স সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মো. মোস্তফা জেসন ভুট্টোসহ সকল পরিচালক বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৮জুন) দুপুরে জুয়েলার্স সমিতির সভাপতি সমরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর কুমার কর্মকার এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বার বার নির্বাচিত সভাপতি কাজী আমিনুল হকসহ সকল নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, শেখ রওশন আলী, পরিতোষ চন্দ্র দত্ত, সরজিৎ কর্মকার, মীর মো. জাকির হোসেন, শ্রীমন্ত অধিকারী, সহ-সাধারণ সম্পাদক শিবনাথ ভক্ত, বাসুদেব কর্মকার, শেখ শওকাত আলী, অসিত চক্রবর্তী, রাম চন্দ্র পোদ্দার, অজয় বকসী, শরীফ সিদ্দিকুর রহমান, গৌতম সাহা, কোষাধ্যক্ষ শ্যাম ভক্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শিকদার প্রমুখ।
খুলনা চেম্বার অব কমাস এর নব-নির্বাচিত নেতৃবৃন্দদের বাংলাদেশ জুয়েলার্স সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসন ভুট্টো সহ সকল পরিচালক বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ। ৮ জুন মঙ্গলবার দুপুরে জুয়েলার্স সমিতির সভাপতি সমরেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর কুমার কর্মকার এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর বার বার নির্বাচিত সভাপতি কাজী আমিনুল হক সহ সকল নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহ-সভাপতি মশিউর রহমান মিন্টু, শেখ রওশন আলী, পরিতোষ চন্দ্র দত্ত, সরজিৎ কর্মকার, মীর মোঃ জাকির হোসেন, শ্রীমন্ত অধিকারী, সহ-সাধারণ সম্পাদক শিবনাথ ভক্ত, বাসুদেব কর্মকার, শেখ শওকাত আলী, অসিত চক্রবর্তী, রাম চন্দ্র পোদ্দার, অজয় বকসী, শরীফ সিদ্দিকুর রহমান, গৌতম সাহা, কোষাধ্যক্ষ শ্যাম ভক্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম শিকদার প্রমুখ।
কেশবপুরে এনজিও কর্মিসহ দুইজন করোনা পজিটিভ
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
যশোরের কেশবপুরে সমাধান এনজিওর কর্মরত গোপালপুর অভায়নগরের শাহীন আলম ৩৭ ও কেশবপুরে সাগরদাঁড়ির সুনিতা দাস ৫০ নামে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর বলেন, সাগরদাড়ীর সুনিতা দাস ৫০ গোপালপুর অভায়নগর শাহীন আলম ৩৭ সমাধান এনজিওর কর্মরত দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করে দেওয়া হয়েছে।
কাজি আমিনুল হককে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কাজি আমিনুল হক ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ সালের জন্য ৬ষ্ঠ দফায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, শরীফ আতিয়ার রহমান সিনিয়র সহ সভাপতি, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস এবং মোস্তফা জেসান ভুট্টো সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং নব নির্বাচিত সকল পরিচালকবৃন্দকে, অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। অন্যান্য কর্মকর্তাবৃন্দ যথাক্রমে এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, কার্যকারী সভাপতি অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জি, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান প্রমূখ। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
কাজি আমিনুল হক ৫ম বারের মত চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়া গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজি আমিনুল হক ৬ষ্ঠ দফায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি, শরীফ আতিয়ার রহমান সিনিয়র সহ সভাপতি, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস এবং মোস্তফা জেসান ভুট্টো সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এবং নব নির্বাচিত সকল পরিচালকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন যথাক্রমে সভাপতি আলহাজ্ব ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, কার্য্যকরী সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, মোঃ জাহাঙ্গির আলম, তরুন রায় শিবু, আলহাজ্ব শাহআলম, ফিরোজ আলম, আঃ রউফ, লাভলু খাঁন, ইলিয়াছ হোসেন, ওয়াহিদুজ্জামান বিপ্লব, বিকাশ সাহা মদন, জুয়েল আহম্মেদ, জিয়া উদ্দিন জিয়া, মিলন সাহা, অভিজিত সাহা বাপ্পা, বাবুল হোসেন ও সুশান্ত ব্যানার্জী।
বটিয়াঘাটায় তিন গরু চোর আটক
বটিয়াঘাটা প্রতিনিধি
অবশেষে গভীর রাত্রে বটিয়াঘাটা থানা টহল পুলিশের বিশেষ অভিযানে হাতেনাতে আটক হলো আন্তঃ গরু চোর চক্রের তিন সদস্য। ঘটনাটি ঘটেছে, গত পরশু সোমবার দিবাগত রাত একটার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা টু সুখদাড়া সড়কের পাশে সরদার বাড়িতে গরু চুরির প্রাক্কালে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে জেলার ফুলতলা উপজেলার ডাইকোনা গ্রামের মোঃ সবুর সর্দারের পুত্র শাহিন সরদার (২৯) ও একই উপজেলার পিপরাইল ফুলতলা এলাকার রমেশ দাস এর পুত্র বিজয় দাস( ২৬) এবং কেএমপি’র সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার হিরু মোল্লার পুত্র গোলাম রাব্বী (২৬) ব্লু রংয়ের নাম্বার বিহীন একটি লুনু পিকআপ যোগে উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা সরদার বাড়ীর লুৎফর রহমান সরদার এর গোঁয়ালে থাকা একটি এঁড়ে গরু পিকআপে তুলতে থাকে। এদিকে পূর্ব থেকে টহলে ওৎ পেতে থাকা থানার ওসি মোঃ রবিউল কবিরের নেতৃত্বে এসআই মোঃ নুর ইসলাম এএসআই মোঃ রাসেল সহ সঙ্গীয় ফোর্স চোর চক্রের পিঁছু নেয়। পুলিশ এ সময় উক্ত চোর চক্রের ৩ সদস্য ও পিকআপসহ হাতেনাতে আটক করে মালিকের নিকট গরুটি হস্তান্তর করে ধৃতদের কোর্টে সোপর্দ করে। এ ব্যাপারে থানায় গতকাল মঙ্গলবার ৮ নং মামলা দায়ের হয়েছে।
বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে বাগেরহাট জেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীতে হাস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখি ও বিভিন্ন প্রাণির খাদ্যের ২৭টি স্টল অংশগ্রহন করে। পরে পরে প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনীতে আসা বিভিন্ন খামার মালিকদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ লুৎফর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম জাকির হোসেন প্রমুখ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট কার্যক্রম উদ্বোধন
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা) ঃ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প সময় ও অল্প খরচে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।সোমবার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্ট এর কার্যক্রম উদ্বোধন করেন এ্যাড: মোস্তফা লুৎফুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তারিফ উল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সরদার, আবাসিক মেডিকেল অফিসার ডা:মোঃ আব্দুল্লাহ আল আমিন সোহান, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা: শাহরিয়ার আল মেহেদী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:রাজীব সরদার জানান, সাতক্ষীরা জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সোমবার(৮ইজুন) করোনার স্যাম্পল কালেকশন করা হয়েছে ১৭ জনের আক্রান্ত ০৯ জন। ১-৮ জুন পর্যন্ত স্যাম্পল কালেকশন করা হয়েছে ৪০ জনের।আক্রান্ত হয়েছেন ৩০ জন। এ যাবত পর্যন্ত তালা উপজেলায় মোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের আক্রান্ত হয়েছে ২০০ জন,মৃত্যুবরণ করেন ৫ জন।
খুবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন-এর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ একাডেমিক এবং শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে উপাচার্যের সাথে মতবিনিময় করেন।
উপাচার্য শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে একাডেমিক উৎকর্ষ সাধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা কথা উল্লেখ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির সহকারী রেজিস্ট্রার আজাদের পিতার ইন্তেকালে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কর্মরত সহকারী রেজিস্ট্রার মোঃ আজমুল হুদা আজাদ এর পিতা মোঃ বাদশা হাওলাদার মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রামপালের মল্লিকের বেড় গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সহকারী রেজিস্ট্রার মোঃ আজমুল হুদা আজাদ এর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপ শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং উপাচার্যের দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন।
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে কুলবোটএসি টেকনোলজির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে কুলবোট এসি টেকনোলজি ব্যবহার করে মিনি কোল্ড স্টোরেজ তৈরির বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। প্রকল্পের তত্ত্বাবধায়ক এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাশ এই টেকনোলজির সুবিধার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সহ-তত্ত্বাবধায়ক প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এসময় প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, কুলবোট প্রযুক্তিতে মিনি কোল্ড স্টোরেজ তৈরি হলে কম ব্যয়ে কৃষিপণ্য সংরক্ষণে সুবিধা হবে। ফলে একদিকে অমৌসুমে এসব কৃষিপণ্য বিক্রি করা যাবে, অপরদিকে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন। বাংলাদেশে এ মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তির উদ্ভাবন করে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গ্রামীণ পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণের জন্য কুলবোট প্রযুক্তি ব্যবহার করে মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তি উদ্ভাবন করেছেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাশ। কুলবোট প্রযুক্তি ব্যবহার করে ক্ষুদ্র পরিসরে তৈরি হিমায়িত সংরক্ষণাগার ফল ও শাক-সবজিসহ কৃষিপণ্য সংরক্ষণে এক বিপ্লব সাধিত হতে পারে। এটি কৃষকদের আয় বাড়াতে সহায়তা করবে ও উৎপাদিত কৃষিপণ্যের ক্ষতি লাঘবে অনেক ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণ শেষে অনেক কৃষক এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখান।











































