Home আঞ্চলিক লাখ টাকা ব্যয়ে প্রাণী শুন্য প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা

লাখ টাকা ব্যয়ে প্রাণী শুন্য প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা

26

শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

এক দিনের জন্য ঝিনাইদহের মহেশপুর প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিস চত্তরে প্রাণী শুন্য ভাবে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা ২০২১। গতকাল শনিবার সকালে বিভিন্ন প্রাণী,হাঁস,মুরগী,গরু-ছাগল নিয়ে প্রাণীসম্পদ প্রদর্শণী মেলা হওয়ার কথা থাকলেও তার কোনটিও নেই এ মেলায়। হাতে গোনা কয়েকটি ছাগল আর দু’তিনটি গরু নিয়ে চলে প্রাণীসম্পদ প্রদর্শণী মেলাটি। প্রাণীসম্পদ প্রদর্শণী মেলায় সরকারের লাখ টাকা ব্যয় হলেও প্রাণী প্রদর্শণীর কোন কিছুই আসেনি।

প্রাণীসম্পদ অধিদপ্তরের একটি সুত্রে জানাগেছে,মহেশপুর উপজেলায় প্রায় ৭ হাজার গরুর খামার, ২৬৯৮টি ছাগলের খামার,ভেরার খামার ১৯টি,লেয়ার খামার ৩টি,কবুতরের খামার ৪৪১টি,টার্কি খামার ২১টি,কোয়েল খামার ৩২টি,হাঁসের খামার ৩৭৮টি সহ বিভিন্ন প্রাণীর খামার হয়েছে।

প্রদর্শণী মেলায় সরকারের লাখ টাকা খরচ হলেও মেলা জমাতে পারেননি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিবুর রহমান।

কয়েকজন খামারী জানান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আতিবুর রহমানের ব্যবহারের কারনেই অনেক খামারী প্রদর্শণী মেলায় আসেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ^তী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিলেঢালা প্রদর্শলী মেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, গরুফার্ম সমিতির সভাপতি শাহানেওয়া খোকন প্রমুখ।