Home আঞ্চলিক শেখ সোহেলের পক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা রাজু’র ঈদবস্ত্র বিতরণ

শেখ সোহেলের পক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা রাজু’র ঈদবস্ত্র বিতরণ

19

ঈদ–উল–ফিতর উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র শেখ সোহেলের পক্ষ থেকে আজ রবিবার দুপুর ৩টায় নগরীর ১৮নং ওয়ার্ডে অসহায় মানুষদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সহ–সভাপতি আলহাজ্ব এস এম রাজুল হাসান রাজু। এসময় উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম–সাধারণ সম্পাদক ফাহিম হাসান আকাশ, ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ–সভাপতি হাসিবুর রহমান হাসিব, তাপস, বাবু, অনিক, লালচাঁন প্রমুখ।

স্টাফ রিপোর্টার