Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

54

শেখ রুবেলের জন্মদিনে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু’র ভ্রাতুষপুত্র ও খুলনা অভ্যন্তরীন নৌ পরিবহন মালিক সমিতির সহ সভাপতি শেখ জলাল উদ্দীন রুবেল এর জন্মদিন উপলক্ষে অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। শনিবার বিকালে নগরীর শামসুর রহমান রোডে নগর যুবলীগের সদস্য অভিজিৎ চক্রবর্তী দেবুর উদ্দ্যোগে এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, সদস্য আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, তাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জামিল আহমেদ সোহাগ, সৈকত রাসেল, পারভেজ, জয়, মোঃ সুমন, মুক্তাজুল ইসলাম সোহাগ, পলাশ রায়, খালিদ মুজাহিদ, ফেরদাউস শাহ, আমির হামজা, লিয়ন বিশ্বাস, দিপ্রো দাশ, সঞ্জয় মজুমদার, পলায় রায়, লিয়ন বিশ^াস প্রমূখ।

খুলনায় ফোয়াবের কর্মশালায় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান: সংকট মোকাবেলায় সমবায়ে উজ্জীবিত হতে হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বটিয়াঘাটার চিংড়ি চাষীদের নিয়ে কোভিড-১৯ মহামারীকালীন উত্তম মৎস্য চাষ পদ্ধতি অনুসরণ ও খামারীর করণীয় বিষয়ক একদিনের কর্মশালা শনিবার বয়রাস্থ সমবায় ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রোমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব) যৌথ অর্থায়নে এবং মৎস্য বিভাগ খুলনার সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে এক কর্মশালা আয়োজন করে। কর্মশালায় খুলনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় বিভাগ খুলনার যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা শ্রম আদালত সদস্য আলাউদ্দিন আল আজাদ মিলন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাসটেইনেবল কোস্টার মেরিন ফিসারি প্রোজেক্ট, খুলনা’র উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রি ও ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহামান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑসাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, ফিশারি প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম নির্বাহী পলাশ কুমার ঘোষ, খুলনা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ-এর সহ-সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, পরিচালক বিকাশ চন্দ্র সরকার, খুলনা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের মহিলা সম্পাদিকা বুলুরানী ম-ল, শেখ শাকিল হোসেন, চহেড়া ক্লাস্টার চিংড়ি চাষ সমিতির সাধারণ সম্পাদক মাস্টার রবীন্দ্র নাথ, সাফায়েত হোসেন শাওন, আবির মোল্লা প্রমুখ।

কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনাকালীন সংকট মোকাবেলায় সমবায়ের মাধ্যমে উজ্জীবিত হতে হবে।

সুবিধা বঞ্চিত, ভবঘুরে ও রোজাদারদের মাঝে এমপি বাবু’র ইফতার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উপলক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় ও জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি’র মাতা বেগম রিজিয়া নাসের এবং সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতিমা খানমের আত্মার মাগফিরাত কামনায় সুবিধা বঞ্চিত শিশু, ভবঘুরে, ভিক্ষুক  ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) আসর বাদ খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে এ ইফতার বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, রবিউল ইসলাম রবি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, শিমুল দেবনাথ, শেখ মোঃ শাকিল, যুবলীগ নেতা কাজী মাহবুব রহমান, টিএম জাকারিয়া রাব্বি, শেখ রেজোয়ান আহমেদ, হাসিবুর রহমান হাসু, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম হৃদয় (টিটু), নজির আহমেদ, রাজিব সরকার, মোহাইমিনুল ইসলাম মাহিন, আরাফাত প্রমুখ।

আফিল জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত

শিরোমনি প্রতিনিধি

খুলনার আটরা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন আফিল জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনা ও পবিত্র ঈদুল ফিতরের পুর্বেই পাওনা টাকা থেকে প্রতিটি শ্রমিককে ৩ হাজার টাকা প্রদান করা সহ বিভিন্ন বিষয়ে শনিবার সকাল ১১ টায় বয়রাস্থ খুলনা বিভাগিয় শ্রম পরিচালকের দপ্তরে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগিয় শ্রম পরিচালক মিজানুর রহমান আফিল জুট মিলের এমডি  শেখ আকরাম হোসেন ও বেসরকারি পাট ,সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি নং১০)এর সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, আফিল জুট মিল মজদুর ইউনিয়নের সভাপতি কাবিল হোসেন , সাধারন সম্পাদক নিজামউদ্দিন প্রমুখ । শ্রম পরিচালক মিজানুর রহমান জানান শ্রমিকেরা পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে এজন্য   আফিল মিলের এমডিকে ঈদের পুর্বে  শ্রমিকদের টাকা দেওয়ার কথা বলা হয়েছে , তিনি বলেছেন কম বেশি যাই হোক এবার শ্রমিকদেরকে দিবেন । এছাড়া মহসেন   জুট মিলের ব্যাপারে আদালতের একটি মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত সমাধান হচ্ছেনা , অতিদ্রত ভার্চুয়াল কোড এর মাধ্যমে সেটা করা হবে বলে জানান তিনি, , এ্যাজাক্স জুট মিলের মালিক আঃ মান্নানের প্রতিনিধি এ্যাডভোকেট শহিদ এর সাথে ঈদের পুর্বে শ্রমিক দের পাওনা পরিশোদের ব্যপারে  শ্রম পরিচালক কথা বলেছেন  ।

শিরোমনি কেডিএ মার্কেটে জাল টাকাসহ আটক ১

শিরোমনি প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানধীন শিরোমনি কেডিএ মার্কেটের ম্যাচিং কর্নার –নামক একটি কাপরের দোকানে জাল টাকা সহ বাগেরহাটের কচুয়ার মাদারতলা গ্রামের মকছুদ আলীর পুত্র সাইদ (৪০) কে আটক করে পুলিশে দিয়েছে ব্যাবসায়িরা । দোকানের মালিক ইতি জানান কিছুদিন পুর্বে একই ব্যক্তি আমার দোকান থেকে পন্য ক্রয় করে এক হাজার টাকার জাল নোট দিয়ে যায় । ( শনিবার) দুপুর ১ টার দিকে ওড়নার কাপড় ক্রয় করে  ১ হাজার টাকার নোট দিলে সেটা জাল দেখে পুলিশকে খবর দেই ,পুলিশ তার কাছ থেকে ২ টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে থানায় নিয়ে যায় । খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।

বন্ধুর বাইক থেকে ছিটকে পড়ে লাশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে জিহাদ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে বন্ধু হৃদয় হোসেন (২০)। শনিবার (৮ মে) দুপুর পৌনে দুইটার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের স্বরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে ঘটনাটি ঘটে। নিহত জিহাদ উপজেলার কোদলাপাড়া গ্রামের মালয়েশিয়ান প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে কোদলাপাড়া জামতলা কপি হাউজে ওয়েটারের কাজ করতো। আহত হৃদয় একই গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। হৃদয়ের প্রতিবেশ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান জানান, হৃদয় ও জিহাদ মোটরসাইকেলে চড়ে ঝিকরগাছা বাজারে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিল। স্বরণপুর প্রাথমিক বিদ্যালয় পার হলে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুত্বর আহত হয় তারা। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুত্বর আহত হৃদয়কে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, হৃদয় নিজের অ্যাপাচি মোটরসাইকেল চালাচ্ছিল। পিছনে বসা ছিল জিহাদ। গাড়ি দ্রুতগামী ছিল। সে বারবার বাইক রাস্তার এপারওপার করছিল। স্বরণপুর স্কুল পেরিয়ে সামনে মোড় ঘুরতে গিয়ে রাস্তার পাশে জমে থাকা পানিতে তাদের মোটরসাইকেলের চাকা পিছলে ছিটকে পড়ে দু’জন। পরে তাদের উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে নিলে জিহাদকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

বেনাপোল বন্দরে ভারতীয়  ট্রাক ড্রাইভাররা করোনা স্বাস্থ্যবিধি মানছেন না : ঝুঁকিতে বেনাপোলের লক্ষ লক্ষ মানুষ

বেনাপোল প্রতিনিধি                                                       

বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভাররা করোনা স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে করোনার নতুন ধরনের ভ্যারিয়েন্ট সংক্রমণের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বেনাপোলের কয়েক লক্ষ মানুষ। বেনাপোল বন্দর সুত্র জানায়, ভারত থেকে বেনাপোল বন্দরে প্রতিদিন ৫/৬’শ পন্য বোঝাই ট্রাক আমদানি হয়ে থাকে। ট্রাকের সাথে আসা চালক ও হেলপার মিলে গড়ে প্রতিদিন এক হাজার মানুষ যাতায়াত করছে বন্দরে। ভারত থেকে বন্দরে প্রবেশের সময় অধিকাংশ চালক ও হলেপারদের মুখে মাস্ক ও পিপি থাকে না। বন্দরে ট্রাক রেখে তারা ঘুড়ে বেড়ায় যত্রতত্র। বন্দর কর্তৃপক্ষের অবহেলায় অধিকাংশ চালকও হেলপারদের বন্দর থেকে বের হয়ে মাস্ক বিহীন বেনাপোল বাজারে প্রকাশ্যে দলবদ্ধ ভাবে ঘুড়ে বেড়াতে দেখা যায়। বন্দরের অভ্যন্তরে নিরাপওা ব্যবস্থা থাকা সত্বেও বন্দর কর্তৃপক্ষের অবহেলায় তারা বেনাপোল বাজারে ঘুড়ে বেড়ানোর ফলে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে বেনাপোলবাসী। বর্তমানে বেনাপোল বন্দর অভ্যন্তরে কাস্টমস ও বন্দরের অফিসার সহ ১০ হাজার লোক বিভিন্ন কর্মকান্ডে জড়িত। ভারত থেকে যেসব ট্রাক চালকেরা বন্দরে আসছেন সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অবাধে চলাফেরা করছেন তারা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে। এমনকি বন্দরের নিরাপত্তাকর্মীরাও অনেকে দায়িত্ব পালন করছেন মাস্ক ছাড়া। বন্দর এলাকায় বসবাসকারীরা জানান, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকরা আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছেন। তারা স্বাস্থ্য বিধি না মেনেই বেনাপোল বন্দরে প্রবেশ করছে। বেনাপোল বন্দর সূত্র জানায়, ভারতে করোনার নতুন সংক্রমণে মৃত্যুহার বেড়ে যাওয়ায় প্রতিরোধ ব্যবস্থা হিসেবে সরকার বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেন। দেশের শিল্প-কলকারখানাগুলোতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বেনাপোল বন্দরকে লকডাউনের আওতামুক্ত রেখে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখে।

এতে স্বাভাবিকভাবে রেল ও স্থলপথে বেনাপোল-পেট্রাপোল দুই দেশের মধ্যে চলছে আমদানি-রফতানি কার্যক্রম। বন্দরে বাণিজ্য সম্পাদনায় কাজ করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ প্রায় ১০ হাজার কর্মজীবী মানুষ। তবে বন্দরটিতে স্বাস্থ্যবিধির বিষয়ে বন্দর কর্তৃপক্ষের তদারকি না থাকায় করোনা সংক্রমণ ঝুঁকি বেড়ে চলেছে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, আগে করোনা সংক্রমণ রোধে রেলস্টেশনে বন্দরের পক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করতেন। এখন আর কেউ আসেন না। তিনি বলেন, বর্তমানে ভারত থেকে রেলে পণ্য আসছে। নিরাপত্তার জন্য প্রতিরোধ ব্যবস্থা সচল রাখা জরুরি।

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মিতয়ার রহমান জানান, ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালকেরা বেনাপোল বন্দরে আসছেন, আবার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকেও পণ্য নিয়ে ট্রাক চালকেরা ভারতে যাচ্ছে, তাই এসব ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিধি মানতে হবে। বন্দরের উপ পরিচালক মামুন তরফদার বন্দরের অপারেশনের দায়িত্বে থাকায় তার অবহেলায় করেনা স্বাস্থ্যবিধি সম্পূর্ন ভেংগে পড়েছে। যেহেতু তিনি ফিজিক্যালি  ডিজএবল সেজণ্য তাকে জরুরী ভিত্বিতে এ দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার জোর দাবি করছি।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, আগে বন্দরে প্রতিরোধ ব্যবস্থাসহ সবকিছুই ছিল। তবে জনবল সংকটে এখন কিছুটা সমস্যা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানতে ট্রাকচালক ও বন্দরের শ্রমিকদের নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি তদারকি করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে দ্রুত সব প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করা হবে।

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বন্দর কর্তৃপক্ষ বিষয়টি আমাদেরকে অবহিত করলে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেয়া হবে।

সাত যুবকের উদ্যোগে মণিরামপুরে বিনামূল্যে অক্সিজেন সেবা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

করোনার দ্বিতীয় ধাক্কায় আক্রাত বা শ্বাসকষ্টেভোগা রোগীদের তাৎক্ষণিক বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে মণিরামপুরে উদ্যোগ নিয়েছে সাত যুবক।

মণিরামপুর পৌরশহরের আরআই টেকনোলজি হল রুমে শনিবার (৮ মে) বেলা ১১ টায় এই সেবার উদ্বোধন করা হয়। মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উদ্যোক্তা আল হেলাল মামুন, অরূনভ মল্লিক, শামিম রেজা,আরিফ ফয়সাল ও হাসিবুল হাসান এসময় উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তাদের একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

মণিরামপুরিয়ান অক্সিজেন সেবার সমন্বয়কারী আল হেলাল মামুন বলেন, গত বছর করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা স্বেচ্ছাসেবী হিসেবে মানুষকে সেবা দিচ্ছি। করোনার দ্বিতীয় ধাপে আক্রান্ত ও শ্বাসকষ্টেভোগা রোগীদের বাড়িতে অক্সিজেন সেবা পৌঁছি দিতে আমরা একটি সিলিন্ডার নিয়ে কাজ শুরু করেছি। চাহিদা বাড়ার সাথে সাথে আমরা অক্সিজেন সিলিন্ডার বাড়াতে কাজ করব।

জরুরি অক্সিজেন সেবা পেতে ০১৯১১৯৪৪০৪৬ বা ০১৪০৪৭৭৫৪৩১ নম্বরে কল করলে আমরা সিলিন্ডার রোগীদের বাড়ি পৌঁঁছে দেব। অক্সিজেন সেবার বিষয়টি সার্বিক পর্যবেক্ষণ করছেন ডা.দীপায়ন মন্ডল, বলেন এই সমন্বয়ক।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, মণিরামপুরে উপস্থিত কোন করোনা রোগী নেই। করোনার দ্বিতীয় ধাপে এখানে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। তারা সবাই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সর্বশেষ করোনা রোগীকে শুক্রবার (৭ মে) সুস্থ ঘোষণা করেছে হাসপাতাল। আজ (শনিবার) নতুন তিন জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মণিরামপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. বসু বলেন, আমারা হাসপাতালে জরুরি মুহূর্তে ১৫ জন রোগীকে অক্সিজেন সাপোর্ট দিতে পারব।

তবে যুবকদের বিনামূল্যে অক্সিজেন সেবার কাজকে স্বাগত জানিয়েছেন ডা. বসু। সেবার কাজটি সহজতর করতে তিনি হাসপাতালের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তাদের।

পাইকগাছায় অনুমোদন ছাড়াই ক্লিনিকের উদ্বোধন ও চলছে অপারেশন কার্যক্রম

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রেজিষ্ট্রেশন বা অনুমোদন ছাড়াই নতুন একটি ক্লিনিকের উদ্বোধন ও অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। কর্তৃপক্ষের চোখের সামনে এ ধরনের কার্যক্রম শুরু হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জানা যায়, খুলনা জেলার পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের পাশে একটি ভাড়া করা ঘরে রাসেল ক্লিনিক নামে একটি ক্লিনিক উদ্বোধন করা হয়। ক্লিনিকটি ৩ জন পার্টনারশীপে নিয়ে গড়ে তোলা হয়। যার ২ নং পার্টনার রোকনুজ্জামান মিঠুর ছেলে রাসেলের নামে নামকরণ করা হয়। অন্য পার্টনার মোঃ লুৎফর রহমান ও মোঃ বালু সরদার। উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে নির্মানাধীন একটি দো-তলায় গত ৫ এপ্রিল এ ক্লিনিকটির উদ্বোধন করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে পার্টনার লুৎফর রহমান জানায়, সিভিল সার্জনের অনুমতি নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। রোকনুজ্জামান মিঠু বলেন, এখানে সার্বক্ষনিক ৩জন ডাক্তার ডাঃ প্রিন্স (এ্যানাথেসিয়া), ডাঃ বরকত (সার্জন), ডাঃ তুহিন (চক্ষু), চার জন নার্স, তিনজন আয়া, ও দুজন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করছে। বুধবার সকাল সরেজমিনে গেলে সেখানে কোন ডাক্তার পাওয়া যায়নি। একজন নার্স পলি রোজারিও এবং রিসিপশনে অনুপমা দেবনাথকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে ঐদিন কয়েকটি ওয়ার্ডে ৭ জন অপারেশন রোগী ছিল। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতিষ চন্দ্র গোলদার বলেন, রেজিষ্ট্রেশন না পেয়ে কোনভাবে ক্লিনিক চালু করা সঠিক হয়নি। খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহম্মদ বলেন, কোন ক্লিনিক বৈধ কাগজপত্র ছাড়া অপারেশন করলে সেটি আইনগত অপরাধ। কোন ক্লিনিকের অনুমোদন দেয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি সম্পুর্ন ডিডি মহাদয়ের এখতিয়ারাধীন। তবে রাসেল ক্লিনিকের নামে একটি আবেদন জমা পড়েছে। সরেজমিনে যেয়ে তদন্ত করে তার প্রতিবেদন মহাপরিচালক বরাবর পাঠানো হবে।

পাইকগাছায় চায়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় একটি চায়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি চাঁদখালী ইউপির শাহাপাড়া গ্রামের ফুলতলা বাজারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে রথিন হাজরা নামে এক হতদরিদ্র চা বিক্রির পর রাত ৮ টার দিকে বাড়ি চলে যায়। সকালে এসে দেখে দোকান ঘরটি কে বা করা রাতের আঁধারে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়রী হয়েছে। ওসি এজাজ শফী বলেন, জায়গা দখলের জন্য না শত্রুতা বসত পুড়িয়ে দিয়েছে, সেটি খুঁজে দেখা হবে।

খুবিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে সাতটায়

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে আগত মুসল্লিদেরকে মাস্ক পরিধান করে সম্ভব হলে জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

খুবির একাডেমিক কার্যক্রম নিয়ে অনলাইনে মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ একাডেমিক পরিস্থিতি নিয়ে অনলাইনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক এতে অংশ নেন।

মতবিনিময় সভায় করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সুপারিশের আলোকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের সাথে ইতোপূর্বের মতবিনিময়ে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। সভায় ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে পরিস্থিতি বিবেচনা করে যতদ্রুত সম্ভব অনলাইনে একাডেমিক কার্যক্রম সচল রাখার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া অনলাইনে থিসিস ডিফেন্স সম্পন্ন করাসহ সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট চূড়ান্ত পর্বের কোর্স ও পরীক্ষা সম্পন্ন করার বিষয় নিয়েও আলোচনা করা হয়। সভায় আন্ডার গ্রাজুয়েট পর্যায়ে ২০২০ সালের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের আগে রিভিউ ক্লাস এবং দ্বিতীয় টার্মের রেজিস্ট্রেশন ও রিভিউ ক্লাস নিয়েও আলোচনা করা হয়। সভায় বিশেষ করে প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা যতদ্রুত সম্ভব গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয় খুললে যতসম্ভব শীঘ্রই এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হবে বলে আশা করা হয়। সভার সভাপতি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে করোনা পরিস্থিতিতে সকলের নিরাপদ সুস্বাস্থ্য কামনা করেন।

দাকোপে বসত ভিটা নিয়ে বিরোধ থানায় সাধারণ ডায়েরী

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে দীর্ঘদিনের ভোগ দখলীয় বসত ভিটা দখলের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। আইনের তোয়াক্কা না করেই প্রতিপক্ষরা এ চেষ্টা অব্যহত রেখেছেন। বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেও রেহাই পাচ্ছেন না ভূক্তভোগি শ্যামল রায়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বানিশান্তা ইউনিয়নের ঝড়খালী এলাকার শ্যামল রায়ের দীর্ঘদিনের ভোগদখলীয় বসত ভিটা নিয়ে প্রতিবেশি জগদীশ মৃধার সাথে বিরোধ চলে আসছে। এ নিয়ে জগদীশ আদালতে মামলাও দিয়েছেন। এ শত্রুতার জের ধরে বিভিন্ন সময়ে তুচ্ছ ও অবান্তর ঘটনা নিয়ে জগদীশ শ্যামলের উপরে অত্যাচার, নিপিড়ন ও নির্যাতন চালিয়ে আসছেন। গত ৫ মে দুপুরে জগদীশ তার লোকজন নিয়ে শ্যামলের বাড়ির সীমানায় রোপনকৃত গাছের ফলফলারি পেড়ে নেয়ার চেষ্টা করলে তার স্ত্রী উমা রায় বাঁধা দেয়। এসময়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করতে উদ্ব্যত হয় জগদীশসহ তার দলবল। এমনকি তাদেরকে ভয়ভীতিসহ জীবনাশের হুমকিও দেয়। এসময়ে শ্যামল বাড়িতে ছিলেন না। এঘটনায় শ্যামল শুক্রবার থানায় ২৪৯ নম্বর সাধারণ ডায়েরী করেছেন বলে জানান। শ্যামল রায় বলেন বানিশান্তা মৌজায় এস এ ৭৮৯ খতিয়ানের রের্কডীয় মালিক ক্ষিরোধর ও বিপিনের ওয়ারেশ এবং খরিদা সূত্রে ২০১৯নং বি আর এস খতিয়ানের রের্কডীয় মালিক অজিত ও শ্রীকান্ত প্রায় ১১/১২ বছর পূর্বে তার কাছে কবলা দলিলের মাধ্যমে বিক্রি করে তারা দেশ ছাড়েন। দলিলে জগদীশ সাক্ষীও রয়েছেন। সেই থেকে তিনি বসত ভিটায় ভোগদখলে আছেন। জগদীশ নিয়মনীতি উপেক্ষা করে বিপিনের এক বোনের কাছ থেকে নোটারী পাবলিকের মাধ্যমে তার স্ত্রীর নামে পাওয়ার নামা নিয়ে মামলা করে হয়রানি করছেন এবং তাকে উচ্ছেদের ষড়যন্ত্র করে আসছেন জগদীশ। এমনকি মামলার আদেশও মানেন না জগদীশ। যে কারণে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও প্রতিকার চেয়ে আবেদন করেছেন। তার শুনানীও আর কয়েক দিন পর হবে। উল্লেখ্য জগদীশের নামে অস্ত্র, নারী নির্যাতনসহ একাধিক জি.আর মামলা রয়েছে বলে তিনি জানান। এবিষয়ে জগদীশ মৃধার কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা বলে জানান।

কয়রায় পারিবারিক বিরোধের জের ধরে পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরায় থানায় অভিযোগ

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রায় বাগালী ইউনিয়নের বাঁশখালী গ্রামে জমিজমা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকায় একটি পক্ষ পুকুর থেকে জোর পূর্বক মাছ ধরায় প্রতিপক্ষরা কয়রা থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, শনিবার সকাল আনুঃ সাড়ে ৮ টার সময় বাঁশখালী গ্রামের হিমাংশু রায়, সুকুমার রায়, দীনেশ রায় সহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র দা, লাঠি , কুড়ালসহ দলবদ্ধ হয়ে বাদী সুমন রায় গংদের পুকুরে জোর পূর্বক জাল টানা দিয়ে মাছ ধরে নিয়ে যায়। এসময় সুমন রায়, সরোজ কান্তি রায়, শ্যমাপদ রায় সহ ৪/৫ জন নিজেদের পুকুরে জোরপূর্বক মাছ ধরার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিবাদী হিমাংশু রায় ও তার লোকজন তাদের উপর দা, কুড়াল নিয়ে তাড়িয়ে দেয়। এবং সুমন রায়কে ধরে মারপিট করে। সূত্র জানায় বিবাদী পক্ষ মাছ ধরা কালে স্থানীয় লোকজন  বিষয়টা নিয়ে মিমাংশা করার জন্য বললে হিমাংশু গংরা কারোর কথা না মেনেে জোরপূর্বক প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। উল্লেখিত বিবাদীগন মাছ ধরার পর বৃহৎ পুকুরের মধ্য দিয়ে নেট জাল টানিয়ে পুকুর টি বিভাজন করেন এবং হুমকী দিয়ে বলে নেট জালের গায়ে ছুইলে খুন জকম করার হুমকি দেয়। এ বিষয় থানায় অভিযোগ কারী সুমন রায় জানান, উল্লেখিত পুকুরের সম্পত্তি দীর্ঘদিন মামলা করে তাদের পক্ষে আদালতের রায় থাকা সত্বেও হিমাংশু গংরা জোরপূর্বক মাছ ধরার পর পুকুরও দকল নিতে চায়। তিনি বলেন, হিমাংশু, দেিনম গংদের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে। এছাড়া উক্ত পুকুর বিগত কয়েক যুগ ধরে বাদী পক্সের দখল আছে। তবে বিবাদি পক্ষ হিমাংশু গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এবং জানা গেছে পুলিশও তাদের খোজার কারনে গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে সুমন রায় বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ কয়রা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা কয়রা থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টি সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

বটিয়াঘাটায় ইফতার বিতরণে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

গতকাল বটিয়াঘাটা বাজার চত্তরে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা বিবেক বিশ্বাস, পল্লব বিশ্বাস রিটু, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জহির রায়হান, তালিউর রহমান সানি, বিবেকানন্দ রায়, উপজেলা যুবলীগ নেতা বিকাশ হালদার, আব্দুল হাই বিশ্বাস, দ্বীপ পান্ডে বিশ্ব, ছাত্রনেতা আমির মোমেনিন রানা, তানভীর রহমান আকাশ, অনুপম মল্লিক, আহসান আহমেদ পাভেল, মফিজুর রহমান মুন্না, রাকিব মাহমুদ, আবিদ হাসান ফাহিম, রাহাত বিশ্বাস, নোমান, জহির রায়হান লালন, মিরাজ তালুকদার, প্লাবণ বোস প্রমুখ।

খুলনায় আটাক এর ইফতার মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

পবিত্র মাহে রমজান উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে আজ শনিবার স্বাস্থ্য বিধি মেনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইফতার মাহফিল ও মাসিক সভার আয়োজন করা হয়। এছাড়া বিকালে নগরীর শিববাড়ি মোড় এলাকায় দেড় শতাধিক দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা এস এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজাজ আহমেদ চৌধুরী সুমন, সভাপতি জাওয়াদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মামুন রেজা, সাধারণ সম্পাদক প্রাইম এভিয়েশনের এস এম ওয়াসিম মেহবুব, সিনিয়র সহ-সভাপতি দেশ-বিদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি ফ্লাই ওয়েল এর মাহফুজা আকতার জারা, ফ্লাইট সলুউশনের লায়লা জহুরা, ক্লাউডি ট্রাভেলসের শেখ মামুন হোসেন, এয়ার টিকিট পয়েন্টের নাজমুন নাহার রুনু ও অ্যারোপ্লেন ট্যুরসের ইফতেখার হোসেন, যুগ্ম সম্পাদক প্লেন স্টেশনের প্রলয় লাহিড়ি, কোষাধ্যক্ষ প্লেন ম্যাসেজ-এর শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক এএইচ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মেরাজ হোসেন, আটাক’র সদস্য এভিয়েশন ম্যানেজার-এর খাদিজা পারভিন।

২৫ বছর আগে মৃত ব্যক্তির নামে মাদক মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে মাদক মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ মে জীবননগর উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলাটি করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান ম-লের ছেলে শরিফুল ইসলাম ২৫ বছর আগে মারা যাওয়ার পরও ওই মামলার ৯ নম্বর পলাতক আসামি। মামলার বাদী বলছেন, মাদকসহ আটক ব্যক্তিদের কাছ থেকে নাম-ঠিকানা জেনে মামলাটি করায় এমনটি হয়েছে। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নুরুল হক গত ১ মে দর্শনা থানায় একটি মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, নায়েব সুবেদার নুরুল হক সঙ্গীয় সিপাহী মোস্তাক আহম্মেদ রাজ, দেলোয়ার হোসেন, মহিবুল ও সুজন মাহমুদকে নিয়ে ৩০ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামে। এসময় বিজিবি ছয় বোতল ফেনসিডিলসহ আটক করে ওই গ্রামের শরিফুলের স্ত্রী বিলু বেগম, ছেলে উজ্জ্বল মিয়া ও রমজান ম-লের ছেলে নিজামকে। এ ঘটনায় নায়েব সুবেদার নুরুল হক বাদী হয়ে পরদিন সকাল সোয়া ১০টার দিকে আটককৃত তিনজনসহ পলাতক আরও ছয় আসামির বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন একই গ্রামের নিজামের দুই ছেলে আকাশ ও বাতাস, আবদার আলীর ছেলে বিপুল, আশকার আলীর ছেলে লিটন, মিজানের স্ত্রী সবুরা বেগম এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান ম-লের ছেলে শরিফুল ইসলাম। ছয়জনকে পলাতক আসামি দেখিয়ে দর্শনা থানায় (জিআর ১১৩/২০২১) বিজিবি এজাহারটি করে।

আসামি পক্ষের লোকজন আদালত থেকে মামলার কপি সংগ্রহ করে দেখেন ৯নং পলাতক আসামি চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মৃত রমজান ম-লের ছেলে ২৫ বছর আগে মারা যাওয়া শরিফুল ইসলাম। মৃত শরিফুলের ছেলে উজ্জ্বল হোসেন বলেন, আমার বয়স যখন ছয় বছর তখন বাবা বিষপানে আত্মহত্যা করেন। উজ্জ্বলের মামা নিজাম উদ্দিন বলেন, ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তিকে বিজিবি কেন মাদক মামলার আসামি করল সেটা জানা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, প্রাথমিক তদন্তে গিয়ে জানতে পারি মামলার ৯নং পলাতক আসামি শরিফুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। এ ব্যাপারে মামলার বাদী বর্তমানে দর্শনার নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. নুরুল হক নিজের ত্রুটি স্বীকার করে বলেন, ধৃত আসামিদের কাছ থেকে পলাতক আসামিদের নাম জানতে গিয়ে এমন ত্রুটি হয়েছে। এখন তো আর কিছু করার নেই। আমি বিষয়টি আদালতে গিয়ে মোকাবিলা করব। এ বিষয়ে কথা বলতে মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সরকারের কাছে চাল বিক্রি করতে খুলনার মিলারদের দুই শর্ত

স্টাফ রিপোর্টার

বোরো সংগ্রহ অভিযান শুরু হলেও খুলনার রাইস মিল মালিকদের পক্ষ থেকে কোন সাড়া মিলছে না। খাদ্য বিভাগের সাথে চুক্তি করতে তারা সময়ক্ষেপন করছে। দুই শর্ত মানলে সরকারের কাছে চাল বিক্রি করবে ৩২ রাইস মিল মালিক। এ মৌসুমে সাড়ে ১৭ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা খাদ্য অফিস। বোরো মাড়াই প্রায় শেষ পর্যায়ে। হাটে বাজারে চাল উঠতে শুরু করেছে। বাজারে দামের কোন হেরফের হয়নি। জেলার ১০ টি খাদ্য গুদামে ৮ হাজার ৫শ’ মেট্টিক টন চাল মজুদ থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় আছে জেলার খাদ্য কর্মকর্তারা। সরকারের হাতে প্রয়োজনীয় চাল মজুদ না থাকায় এবারের ঈদে ভিজিএফধারীদের নগদ টাকা দেয়া হচ্ছে। সরকার বোরো মৌসুমে চাল কেনার জন্য প্রতি কেজি ৪০ টাকা মূল্য নির্ধারণ করেছেন। এ দামে কোথাও চাল কিনতে পাওয়া যাচ্ছে না। খোলা বাজারে মোটা চাল সর্বনিম্ন ৪৪ টাকা ও মিনিকেট প্রতি কেজি ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। খুলনার বাজার দখল করেছে ভারতীয় চাল। ক্রমাগত চাল আমদানি হলেও মূল্য স্থিতিশীল নেই। জেলা রাইসমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা জামাল গণমাধ্যমকে বলেন, ধানের মূল্য স্থিতিশীল রাখতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এছাড়া রাতে পিক আওয়ার পদ্ধতি বাতিল করে সাধারণভাবে বিদ্যুৎ বিল নিতে হবে। এ দুই শর্ত মানলে স্থানীয় মিলাররা সরকারের কাছে চাল বিক্রি করবে। গেল মৌসুমে সরকারের কাছে চাল বিক্রি করে তার মালিকানাধীন প্রতিষ্ঠান এক কোটি নয় লক্ষ টাকা লোকসান হয়েছে। জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক প্রিয় কমল চাকমা জানান, মিল মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। তারা শীঘ্রই চুক্তি করবে। এ মৌসুমের সংগ্রহ অভিযান সফল হবে বলে তিনি আশাবাদী। বোরো মাড়াই শেষ হলে চালের দাম কমবে। মিল মালিকদের সূত্র জানিয়েছে, বরিশাল, গোপালগঞ্জ, যশোর ও সাতক্ষীরা থেকে বোরো ধান আসছে। গত বুধবার প্রতিমণের দাম ছিল প্রকারভেদে ৯২০-৯৩০ টাকা। খুলনা জেলায় এ মৌসুমে ৬০ হাজার ১৫০ হেক্টর জমিতে দু’লাখ ৫৭ হাজার মেঃটঃ বোরো ধান উৎপাদন হয়েছে।

খুমেক ল্যাবে ৪৩ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ১৮৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৩৭ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৪ জন, বাগেরহাট ৮ জন ও নঁওগা জেলার ১ জন রয়েছে।

ফুলতলায় এইচআর ফুডকে জরিমানা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের গরুহাট এলাকার হাসান মোল্যার মালিকানাধীন এইচআর ফুড প্রোডাক্টস নামে সেমাই কারখানাকে শনিবার (৮ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ১০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করে। অস্বাস্থ্যকর পরিবেশে কারখানাটি দীর্ঘদিন থেকে নিজেদের উৎপাদিত সেমাই নামিদামি ব্রান্ডের মোড়কে পুরে বাজারজাত করে আসছিল। এছাড়া শিরোমনি মেসার্স ঝর্ণা মেডিকেল হলে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা ও বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম। তাকে সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধিবৃন্দ। পরে টিসিবির বিক্রয় কার্যক্রম তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং, লিফলেট, প্যামপ্লেট ও মাস্ক বিতরণ করেন।

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না রায়হানের

সাতক্ষীরা প্রতিনিধি

ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রায়হান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় নিহতের বড়ভাই ইমরান আলীও গুরুতর আহত হয়। শনিবার (৮ মে) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রেউই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র রায়হান সাতক্ষীরা সদর উপজেলার হওয়ালাখালী গ্রামের লিয়াকত আলীর ছেলে। আহত ইমরান আলীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমরান আলী তার ছোট ভাই রায়হানকে নিয়ে মোটরসাইকেলে সাতক্ষীরা শহরে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। বাজার শেষে বাড়ি ফেরার পথে রেউই স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ করে তাদের মোটরসাইকেলের সামনে এক শিশু চলে আসে। শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় রায়হান। গুরুতর আহত হয় তার বড়ভাই মোটরসাইকেলের চালক ইমরান আলী। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনস্থল পরিদর্শন করেছে।

ট্রাকের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার

খুলনায় ট্রাকের ধাক্কায় হাফিজুল ইসলাম (৪৮) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (৮ মে) সকাল ৮টায় নগরীর কেডিএ ভবনের সামনে এ দুর্ঘটনার ঘটে। মৃত হাফিজুল এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার আশা এনজিওর পরিচয় নম্বর ০৭৬৪৮। তিনি পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্তুনু বলেন, শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টায় তিনি শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পড়েন। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠায়। তবে এ ঘটনায় ট্রাক বা চালক কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তারেক রহমানের পক্ষ থেকে অভয়নগরের প্রয়াত বিএনপির নেতাকর্মদের পরিবাকে ঈদ উপহার বিতরণ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভয়নগরের প্রয়াত বিএনপির নেতাকর্মদে পরিবাকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে অভয়নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম রফিকুল ইসলাম ও নওয়াপাড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম লুৎফর রহামনে পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী পৌছেদেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিক এ্যাড: সৈযদ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, অভয়নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজি মতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার ডাবলু, সাবেক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, থানা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক নোয়াব আলী সরদার, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলার জাকির হোসেন সরদার। এছাড়াও থানা ও পৌর বিএনপি সহ এর অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোনালী ব্যাংক সিনিয়র কর্মকর্তা-ক্যাশ (অবঃ) ফাতেমা খাতুন-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

সোনালী ব্যাংক লিমিটেড অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনা’র সদস্য, সোনালী ব্যাংক, খুলনার সিনিয়র কর্মকর্তাÑক্যাশ (অবঃ) ফাতেমা খাতুন (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে শনিবার সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজিউন) এবং পল্লীমঙ্গল স্কুল মাঠ প্রাঙ্গণে আছর বাদ নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ১ কন্যা, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑফোরামের সভাপতি বেগম নাজমা সুলতানা, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, সরদার ফরিদ আহমেদ, শাহজাহান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান ও আনোয়ারা বেগম, উপদেষ্টাম-লীর সদস্য মীর খবির উদ্দিন আহম্মদ, হারুন অর রশীদ খন্দকার, ড. শেখ গোলাম সাকলায়েন, আবু হোসেন শেখ, এ এম ফরহাদ হোসেন, জয়নাল আবেদীন, মানিক চন্দ্র ম-ল, সম্পাদকম-লীর সদস্য নজমল ইসলাম, এ এম ইউনুছ আলী, ইলিয়াস আলী মালঙ্গী, বেলায়েত হোসেন, প্রফুল্ল চন্দ্র ম-ল, হাবিবুল্লাহ খান, গোলাম রব্বানি, নৃপেন রায়চৌধুরী, শেখ আসাদুজ্জামান, সেকেন্দার হায়াত, মোদাচ্ছের হক, শেখ মিজানুর রহমান, মুন্সী ইলিয়াচুর রহমান, আফজাল হোসেন খান, মতিয়ার রহমান খান বাবলু প্রমুখ।

শিল্পপতি লিটন শিকদার-কে চুলকাটি প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের কৃর্তি সন্তান ও বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে কার্য নির্বাহী কমিটির সাধারন সভায় সকলের উপস্থিততে সর্ব সম্মতিক্রমে তাঁকে প্রেসক্লাবের আজীবন সদস্য-০১ নির্বাচিত করা হয়। প্রেসক্লাবের উন্নয়নে অসামান্য অবদান ও সমাজ সেবায় বিশেষ ভুমিকা রাখায় স্বীকৃতি স্বরুপ তাঁকে সম্মান সুচক এই পদ প্রদান করা হয়েছে। কার্য নির্বাহী কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহ-সভাপতি চন্দন কুমার দেবনাথ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া শাওন, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সোবহান, অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাশ, কার্য নির্বাহী কমিটির সদস্য শিশির শিকদার, শেখ মিজানুর রহমান মিঠু, বিপুল কুমার দেবনাথ, মোঃ আরিফুজ্জামান ঢালী, সাধারন সদস্য জিএম মিজানুর রহমান, সেকেন্দার আলী মোড়ল ও মাহাফুজুর রহমান প্রমুখ। এর আগে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহম্মদ আনিসুর রহমান।

পানগুছি নদীতে সেতু প্রকল্প অনুমোদন: মোরেলগঞ্জ-শরণখোলা বাসীর দাবি বাস্তবায়নের পথে

খবর বিজ্ঞপ্তি

দক্ষিনাঞ্চলের মানুষের প্রাণের দাবি বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু প্রকল্প প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এই সেতু প্রকল্প বাস্তবায়নে বাগেরহাট-৪ আসন ( মোরেলগঞ্জ-শরণখোলা)’র সংসদ সদস্য আইনজীবী আমিরুল ইসলাম মিলন নিরলস ভাবে কাজ করছেন। এখনো তার চেষ্ঠা অব্যাহত রয়েছে। এ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে এবং উন্নয়নের কথা ভেবে প্রধানমন্ত্রী এই প্রকল্প অনুমেদন করেন। মোলেরগঞ্জ –শরণখোলা বাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হতে চলছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন করা হয়। পানগুছি নদীতে সেতু প্রকল্প অনুমেদ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আইনজীবী আমিরুল ইসলাম মিলন, মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মো. আলম চাপরাশী, মো.জসিম উদ্দিন মৃধা, মো. আব্দুল জব্বার ও মো. গিয়াস মৃধা। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

খবর বিজ্ঞপ্তি

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং যুক্তরাজ্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের পিতা তেরখাদা নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় রূপসার রাজাপুর বাজারে জেলা জিয়া সৈনিক দল এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জসিম উদ্দিন মিন্টন। উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক আবু হোসেন বাবু, জিয়া সৈনিক দলের দলের কন্দ্রীয় যুগ্ম সম্পাদক শহিদুর রহমান লিটন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো.রবিউল ইসলাম, শেখ মো.হালিম, আলাদ হোসেন, মো. ইয়ার বিল্লাহ , মো. বশির ও মো. খাইরুলসহ নেতাকর্মীরা।

এ সময় নেত্রীর সুস্থতা ও দীর্ঘাযু, আব্দুল মজিদ মল্লিকের আত্মার মাগফেরাত কামনা এবং করোনা সংক্রমন থেকে মুক্তি লাভের জন্য দোয়া করা হয়।

মোড়েলগঞ্জের পঞ্চকরণে এমপি শেখ তন্ময় এর দেওয়া মাস্ক বিতরণ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়-এর দেওয়া মাস্ক বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। শনিবার বেলা ১১টায় মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মাস্ক বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ, ইউপি সচিব মো. হালিম সরদার, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, কামরুল ইসলাম মুন্সী, মইনুল ইসলাম, আব্দুস ছোবাহান মিয়া, আব্দুল জলিল খান ও পংকজ ঘরামি সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। মাস্ক বিতরণ শেষে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১৭০ জন জেলে পরিবারের মাঝে ৮০ কেজি করে ভিজিএফ ও হতদরিদ্র ২১৭ সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, করোনা সচেতনতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকলে স্বাস্থ্য বিধি  মেনে চলতে হবে। করোনা মুর্হুতে খাদ্য সহায়তা ঘরে বসে পাচ্ছে সাধারণ মানুষ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষ এ সিয়াম সাধনার মাসে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করছেন তার জন্য।

 দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপির পুত্র শেখ সারহান নাসের তন্ময় এমপির পাঠানো মাস্ক সকলের মাঝে পৌছে দেওয়া হয়েছে।

বাগেরহাটে চুরির অপরাধে কিশোরের পরিবার থেকে ৪ লক্ষাধিক টাকা আদায়ে ইউপি চেয়ারম্যানের পায়তারা

বাগেরহাট প্রতিনিধি

চুরির অপরাধে ৪ লক্ষ ৩০ হাজার টাকা আদায়ের জন্য এক কিশোরের পরিবারকে চাপ ও হুমকী-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে। চেয়ারম্যানের এসব অন্যায় চাহিদা থেকে মুক্তি পেতে শনিবার দুপুরে ভুক্তভোগী কিশোর পরিবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুরির অপরাধে অভিযুক্ত বাগেরহাট সদর উপজেলার দক্ষিন খানপুর গ্রামের কিশোর হেলাল শেখের মা হোসনে আরা পুতুল। এসময় কিশোর হেলাল শেখ ও তার পিতা আঃ সালাম শেখ উপস্থিত ছিলেন।

কিশোর হেলাল শেখের মা হোসনে আরা পুতুল বলেন, মাস পাচেক আগে দক্ষিন খানপুর গ্রামের এক হিন্দু ব্যক্তির বাড়ি থেকে ৫৫ হাজার টাকা চুরি হয়। পরে জানতে পারি প্রতিবেশী একটি ছেলেকে সাথে মিশে আমার ১৪ বছর বয়সী ছেলে হেলাল শেখ এই টাকা চুরি করে। আমরা পারিবারিকভাবে ছেলেকে শাসন করি। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন আমাদেরকে মুঠোফোনে তার বাড়িতে ডেকে নেয়। তখন চেয়ারম্যান আমাদেরকে বলে দুই দিনের মধ্যে দুই লক্ষ টাকা দিয়ে যাবি আমার কাছে। এসব অন্য কাউকে বলবি না। আমি দুই দিনের মধ্যে টাকা দিতে পারিনি। অনেকদিন পার হয়ে গেলেও টাকা দিতে  না পারায় ২৭ এপ্রিল আবার চেয়ারম্যান আমাদেরকে তার বাড়িতে ডেকে নেয়। সেখানে একটি শালীস বৈঠক পাতিয়ে চুরির অপরাধে আমাদের পরিবারকে ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেন। আমরা নানা ভাবে আকুতি মিনতি করলেও চেয়ারম্যানের মন গলেনি। এসময় আনিস নামের স্থানীয় এক সাংবাদিক আমাদের ছবি তোলেন। ওই সাংবাদিকও আমাদের নানা রকম আপত্তিকর কথা বলেন। পরবর্তীতে জোরপূর্বক আমার নামীয় অগ্রনী ব্যাংকের একটি চেকে এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর রেখে দেয় চেয়ারম্যান। টাকা না দেওয়ায় আমাদেরকে এলাকা ছাড়া করার হুমকী দিচ্ছে চেয়ারম্যান।

হোসনে আরা পুতুল আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৩ নং (৭,৮,৯ সাধারণ) সংরক্ষিত ওয়ার্ডের একজন সদস্য প্রার্থী। চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের স্ত্রী শিলা বেগমও একই ওয়ার্ডের প্রার্থী। এ কারণে আমাকে হেয়-প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য চেয়ারম্যান এসব পায়তারা করছে। চেয়ারম্যানের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরীও করেছেন ওই নারী।

চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন বলেন, হোসনে আরা পুতুলের ছেলে হেলাল শেখ ৫টি বাড়ি থেকে অন্তত ৪ লক্ষ ৩ হাজার টাকা চুরি করেছে। হেলাল এসব চুরির কথা স্বীকার করেছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালীস মীমাংসায় তার পরিবারকে এই টাকা দিতে বলা হয়েছে। তখন ওই নারী ও তার পরিবার টাকা দেওয়ার জন্য চেক ও ষ্টাম্প প্রদান করেন। এখন টাকা না দেওয়ার জন্য এসব পায়তারা করছেন।