Home আঞ্চলিক সরকারের উদাসীনতা ও অবহেলায় করোনা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: মঞ্জু

সরকারের উদাসীনতা ও অবহেলায় করোনা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: মঞ্জু

14



খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও অবহেলার কারণে করোনা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার করোনার পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করছে। চিকিৎসা খাত দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে বলেই গোটা জাতি ও দেশ আজ বিপদের মুখে পড়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে সাড়ে ৪ শত বিএনপি নেতাকর্মীরা মারা গেছেন, এখনো আক্রান্ত রয়েছেন প্রায় দেড় সহ¯্রাধিক নেতাকর্মী।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির মৃত্যুবরনকারী নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে শনিবার (৮ মে) সভাপতির বক্তব্যে মঞ্জু এসব কথা বলেন।

দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নেই।

ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন সাবেক সাংসদ মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান, জাফরুল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, শাহ জালাল বাবলু, আরিফুজ্জামান অপু, মোল্লা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মুর্শিদুর রহমান লিটন, শেখ সাদী, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল,

জাফরী নেওয়াজ চন্দন, নাজির উদ্দিন নান্নু, ইমাম হোসেন, সামসুল বারী পান্না, তানভীরুল আজম রুম্মন, সিরাজুল ইসলাম লিটন, সেলিম বড়মিয়া, শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী বিএনপি নেতা স ম কামরুল ইসলাম, রফিকুজ্জামান বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন তালুকদার, মাহমুদ রহমান ছোট, মোহাম্মাদ আলী, সিরাজুল ইসলাম সিরু, গোলাম মোস্তফা ও যুবদল নেতা ইয়াছির আরাফাত মাসুম-এর পরিবারের হাতে তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার নগদ টাকা তুলে দেয়া হয়।

–খবর বিজ্ঞপ্তি