Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

29

১১ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘করোনা দুর্যোগে যেখানে বিশ্বের উন্নত দেশগুলো হিমশিম খেয়ে গেছে, লাখ লাখ লোক মারা যাচ্ছে, কোটি মানুষ আক্রান্ত, সেখানে আমাদের মতো দেশে সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার, চিকিৎসক এবং বিশেষজ্ঞরা করোনা মোবাবিলা করতে সক্ষম হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের কাছে তা প্রশংসিত হয়েছে।’

তিনি বলেন, ‘তারপরও আমাদের সফলতা নিয়ে যারা সমালোচনা করছেন তারা যখন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখন দায়িত্ব কত ভালোভাবে পালন করেছেন তা দেখা প্রয়োজন।’

বৃহস্পতিবার ব্যবসায়ীদের সহযোগিতায় কুষ্টিয়ার শেখ রাসেল স্টেডিয়ামে প্রায় ১১ হাজার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

করোনা টিকা সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিকা নিয়ে কোনো সংকট নেই। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে বিভিন্ন সোর্স থেকে দেশে পর্যাপ্ত টিকা নিয়ে আসা হবে।’

হেফাজত প্রসঙ্গে হানিফ বলেন, ‘একটি ঘটনা ঘটার পরে সেটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত শুরু হয় এবং আরও বেশি তথ্য

উপাত্ত পাওয়া যায়। হেফাজতের ক্ষেত্রেও তেমনটিই হয়েছে। মামুনুল কাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে হেফাজতের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দেশবিরোধী বিভিন্ন অপকর্মসহ নারী কেলেংকারির অভিযোগ পাওয়া যায়।’

খাদ্যসামগ্রী বিতরণকালে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নাগরিক পরিষদের সভাপতি ডা. এস এম মুস্তানজীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে শাহনাজ আলী খাঁ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে একটি দ্বিতল ভবনে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তার মৃত্যু হয়।

নিহত শাহনাজ আলী খাঁ উপজেলার আরামডাঙ্গা গ্রামের আরজুল্লাহ খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে মতিয়ার রহমানের ব্যবসা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনের টিনের ছাউনির সিমেন্টের পলেস্তারায় পানি দিচ্ছিলেন কর্মচারী শাহনাজ আলী খাঁ। একপর্যায়ে ভবনের উপরে থাকা বিদ্যুতের তারে শাহনাজ আলী খাঁর হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের মালিক মতিয়ার রহমান বলেন, ভবনের সিমেন্টের পলেস্তারার উপরে পানি দেয়ার সময় বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়।

কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যশোরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর অফিস

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, কোন অপশক্তি শেখ হাসিনাকে দামিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনা বঙ্গবন্ধু’র আর্দশ নিয়ে কাজ করে যাচ্ছেন। তাই তিনি রাষ্ট্র ও দল পরিচালনাসহ সর্বক্ষেত্রে সফল হচ্ছেন। বিশ্ব নেতৃত্বেও তিনি শক্তিশালী অবস্থান তৈরী করেছেন। দেশের স্বার্থে রাষ্ট্রনায়ক হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই। দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। শেখ হাসিনার হাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন আরো সুদৃঢ় হবে।

শুক্রবার (৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনা’র বাংলাদেশে ফিরে আসার দিনে আওয়ামী লীগের আলোচনা সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সব ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। তাঁর বুদ্ধিমত্তার কাছে সকল অপশক্তিরা পরাজিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিলন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব।

সাবেক ছাত্রলীগ সংসদের জেলা আহবায়ক কবির হোসেন জনির সঞ্চলনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগনেতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ফারুক আহমেদ কচি, আবু সেলিম রানা, কাজী বর্ণ উত্তম, শাহীন চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুল কবির বিজু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু, যুগ্ম-সম্পাদক রিফাতুজ্জামান প্রমুখ।

স্কুল ব্যাগে গাঁজা বহনের অভিযোগে যশোর যুবক আটক

যশোর অফিস

চাঁচড়া ফাঁড়ি পুলিশ বৃহস্পতিবার রাতে চাঁচড়া চেকপোষ্ট এলাকার পাবলিক টয়লেটের সামনে থেকে আধা কেজি গাঁজাসহ তাইজুল শেখ ওরফে মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোরের শার্শা উপজেলার শার্শা রেল লাইন পাড়ার ইউসুফ শেখ এর ছেলে ও আব্দুল হাকিমের জামাতা। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

চাঁচড়া ফাঁড়ির এএসআই সোহেল রানা জানান, বুধবার ৬ মে রাতে গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট এলাকার পাবলিক টয়লেটের সামনে থাকা তাইজুল শেখ ওরফে মুন্নাকে গ্রেফতার করে। পরে তার ডান হাতে থাকা বেগুনী রংয়ের স্কুল ব্যাগের মধ্যে আধা কেজি ওজনের গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে গভীর রাতে মামলা করেন। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্নাকে আদালতে সোপর্দ করে।

যশোরে মুড়লী রেলগেট কীপারকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

যশোর অফিস

মুড়লী রেল গেট কীপার (নিরাপত্তা প্রহরী) ইব্রাহীম (২৪)কে অজ্ঞাতনামা ৪ দূবৃর্ত্ত কর্তব্যরত অবস্থায় রাতে  হামলা চালিয়ে মোবাইল ও টাকা না পেয়ে ধারালো চাকু দিয়ে আঘাত করার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলার সদর উপজেলার উত্তর লোহালিয়া বর্তমানে যশোর মুড়লী রেলগেট নং ই/৪০ গেট কীপার (নিরাপত্তা প্রহরী) ইব্রাহীম বাদি হয়ে মামলাটি করেন।

মামলায় তিনি উল্লেখ করেন,গত ১৭ এপ্রিল ডিউটিরত অবস্থায় রাত সোয়া ১০ টায় মুড়লী রেলগেট হতে ২শ’ মিটার দূরে পশ্চিম দিকে টিউবওয়েলে পানি আনতে যায় ইব্রাহীম। সেখানে অবস্থানকারী ৪ দূবৃর্ত্ত ধারালো চাকু বের করে তার উপর  অর্তকিত হামলা করে। ইব্রাহীমের কাছে থাকা মোবাইল ও টাকা দাবি করে। দূবৃর্ত্তদের দাবিকৃত মোবাইল ও টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাথে সাথে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে চোকের বাম পাশে বাম হাতের বাহুতে ও বাম পায়ে বাম হাতের আঙ্গুলে কয়েকটি আঘাত করে। দূবৃর্ত্তরা ইব্রাহীমকে মাটিতে ফেলে দিয়ে তার কাছে কিছু আছে কিনা খোঁজ করে না পেয়ে কিল ঘুষি মেরে হত্যার হুমকী দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় ইব্রাহীমকে উদ্ধার করে রেলওয়ে লোকজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।

যশোরে বিএসপির ভার্চুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত

যশোর অফিস

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ভার্চুয়াল সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি, কবি ও কলামিস্ট শাহ্ আলম খসরু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জাহান আরা খান কোহিনুর।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না‘র পরিচালনায় ও মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য সভায় অংশ নেন আমির হোসেন মিলন, শাহরিয়ার সোহেল, রবিউল হাসনাত সজল, আহমেদ মাহাবুব ফারুক, রাজ পথিক, রেজাউল করিম রোমেল, ফাতিমা পারভীন, অরুন বর্মণ প্রমুখ। সভায় কবি ড. শাহনাজ পারভীনের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। একই সাথে কবি মানবেন্দ্র সাহার জন্মদিনেও শুভেচ্ছা জানানো হয়।

অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণে জেলা আওয়ামী লীগ নেতা জামাল

খবর বিজ্ঞপ্তিঃ

গতাকল নগরীর হামিদ আলী স্কুলের পাশে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক হাজী সাইফুল খানের উদ্দ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। ইফতার পূর্ববর্তী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে এদেশের কোন মানুষ অনাহারে থাকবে না। বিশ্ব মহামারী করোনার মধ্যেও প্রধানমন্ত্রী বিভিন্ন প্রনোদনার মাধ্যমে এদেশের মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য শিউলি সরোয়ার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন, মোঃ ফেরদাউসুর রহমান, এস এম আজিজুর রহমান রাসেল, জিহাদুল চৌধুরী মিলন, মঈনউদ্দিন মাসুদ রানা, কুমারেশ মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন, এফ এম হাবিবুর রহমান, শাহ নূর মোহাম্মদ, অহিদুজ্জামান, মিঠুন ঘোষ, সুরভী লাইজু, সোনিয়া খাতুন, রবিউল ইসলাম, হোসেন বিশ্বাস, হাফিজুর রহমান সোহাগ, আরিফুর রহমান মামুন, শেখ শহিদুল ইসলাম প্রমুখ।

সুর-ঝংকারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুর-ঝংকার একাডেমি’র আয়োজনে শুক্রবার সংগঠন কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মাহবুব আলম সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম বাবলু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ রাজ্জাক হোসেন, সুর-ঝংকার একাডেমির উপদেষ্টা গাজী মোঃ লিয়াকত হোসেন, খুলনা মহানগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ আসলাম শেখ। সুর-ঝংকার একাডেমির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটাঃ এড. হেমন্ত সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শহীদুল ইসলাম রাজু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সেকেন্দার আলী খান বাবু, আপ্যায়ন সম্পাদক মাসুম হুদা বাপ্পী, নির্বাহী সদস্য মোঃ খালিদ হাসান, মোঃ নাসির উদ্দিন, মোঃ বাবুল বিশ্বাস, এম মুছান্না জাহের ডাবলু, মোঃ খালিদ হোসেন রাসেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ মোঃ মুক্তার উদ্দিন।

স্পিডবোট ডুবিতে নিহতদের ঘটনায় ও কচুয়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে এমপি বাবু’র শোক

খবর বিজ্ঞপ্তি

মাদারীপুরের শিবচরে পুরাতন কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে স্পিডবোটের সঙ্গে বালুভর্তি বাল্কহেডের সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে হতভাগ্য খুলনার একই পরিবারের নিহত হয়েছেন ৪ জন।নিহতরা হলেন- তেরখাদার পারোখালী এলাকার মনির শিকদার, তার স্ত্রী হেনা বেগম, শিশু কন্যা সুমি ও রুমি খাতুন। ৫ সদস্যের পরিবারটির একমাত্র সন্তান হিসেবে জীবিত আছে বড় মেয়ে ৮ বছরের মিম। এছাড়া, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান গত বুধবার  বিকেল পৌনে ৫টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্পিডবোট ডুবিতে নিহতদের ঘটনায় ও কচুয়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং উভয় পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আয়োজিত খুলনা ওয়াশা কতৃক ফুলতলা থেকে পাইপ লাইনের মাধ্যমে ভূর্গস্থ পানি নেয়ার প্রতিবাদে শুক্রবার বিকালে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ শিল্পপতি মোহাম্মাদ জহির উদ্দিন রাজীব। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্রের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, বিশিষ্ট শ্রমিক নেতা শেখ আ: রশিদ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বণিক কল্যাণ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন নাইস, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম মোল্যা, শেখ মনিরুল ইসলাম, এ্যাড. আব্দুল কায়ুম নয়ন, ইমরুল কায়েস নিতু, রমজান আলী মিন্টু, জি এম ইমদাদুল হক মিটুল, রেজোয়ান হোসেন রেদো, সুমন সরদার, জিল্লুর রহমান প্রমুখ। পরে মোঃ হযরত আলীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাংবাদিক গাজী মাকুলের মাতার সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করছে ভাইয়েরা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধক্ষ্য ও গিলাতলা ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ডর গাজী পাড়ার বাসিন্দা গাজী মাকুল উদ্দীন। তার পিতার মৃত্যুর পর তাঁর মাতা করিমা বেগম বয়স বৃদ্ধা এবং অসুস্থ জনিত কারণে মাকে ফুসলিয়ে মায়ের সম্পত্তি  অন্যান্য সন্তানেরা বিক্রি করে আত্মসাৎ করে এবং মায়ের বাকি সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা করছে। উল্লেখ্য, মরহুম গাজী হাবিবুর রহমান জিবিত থাকাবস্থায় তার চিকিৎসার জন্য মাকুল প্রায় আড়াই লক্ষ টাকা ধারদেনা করে পিতার মরণব্যধি ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন লোক মারফত ঋণ করে খরচ করেন। পিতার চিকিৎসার খরচ হওয়া ঋণের টাকা পরিশোধ করার ব্যাপারে অন্যান্য ভাইদের কোন সদিচ্ছা নাই । গাজী মাকুল উদ্দীন একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়ায় তিনি বাদী হয়ে ১ এপ্রিল খানজাহান আলী থানায় একটি অভিযোগ এবং ২২ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট একটি অভিযোগ  দায়ের করেন। অদ্যবধি তার কোন সুফল ইউপি চেয়ারম্যান এবং থানা কর্তৃপক্ষ দিতে পারেননি। এ ব্যাপারে এলাকাবাসীর ধারণা সৃষ্ট সমস্যার সমাধান না হলে যখন তখন বড় ধরনের সংঘর্ষ /দুর্ঘটনা ঘটে যেতে পারে । এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মহানগর বিএনপি’র সহ সভাপতির পরিবারের পক্ষ থেকে শিরোমণি হাফিজিয়া মাদরাসায় এক দোয়া মাহফিল ও ইফতারী

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

মহানগর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল এর পরিবারের পক্ষ থেকে শিরোমণি হাফিজিয়া মাদরাসায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ এপ্রিল শুক্রবার মাদরাসার এতিম ছাত্রদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামীম আলহাজ্¡ হাফেজ মোহাম্মাদ ইব্রাহীম, হাফেজ মোঃ ইকবাল হোসে, ফজলুর রহমান, আলহাজ্ব শেখ আল আমিন, ইফতেখার আলম বাপ্পি, শেখ মুশফিকুর রহমান, আবুল হাসান, মোঃ সাহেব আলী. খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, গাজী মাকুল উদ্দীন প্রমুখ। দোয়ার অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ মফিজুল ইসলাম ও হাফেজ শরিফুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর মাসিক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার (৭ মে) বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানরের নিয়মিত মাসিক সভা নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে দলের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বৈশ্বিক করোনা মহামারি বৃদ্ধির কারণে সকলের প্রতি স্বাস্থ্যবিধি পালন ও সতর্ক থাকাসহ সর্বপরি আল্লাহর কাছে মহামারি হতে পরিত্রাণের জন্য দোয়া করার আহবান জানানো হয়। সাথে অপরিকল্পিত লকডাউন প্রত্যাহারসহ অসহায় মানুষের দায়িত্ব সরকারকে গ্রহণের আহবান জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ আল আমিন এহসান, মুফতি আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জি এম কিবরিয়া, আলহাজ্ব মোমিনুল ইসলাম, আলহাজ্ব আমজাদ হুসাইন, আলহাজ্ব আবু তাহের, ছাত্রনেতা মঈনুল ইসলাম প্রমুখ।

বিএমএ ও স্বাচিপ খুলনা জেলা শাখার অভিনন্দন ও শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার, দুপুর ১২টায় খুলনা সার্কিট হাউজে “শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়” এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো: মাহাবুবুর রহমানের খুলনায় আগমন উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য স্বাক্ষাত করেন চিকিৎসক নেতৃবৃন্দ। অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), খুলনা জেলা শাখার সভাপতি ডা. এস. এম. সামছুল আহসান মাসুম। বিএমএ ও স্বাচিপ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বাচিপ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মো: মেহেদী নেওয়াজ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য প্রফেসর ডা. কাজী হামিদ আসগর, বিএমএ ও স্বাচিপ খুলনা জেলা শাখার সহ-সভাপতি ডা. মোল্লা হারুন অর রশিদ, খুলনা বিএমএ’র যুগ্ম-সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. মো: মামুনুর রশীদ, স্বাচিপ ও বিএমএ’র কার্যকরী পরিষদ সদস্য ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, স্বাচিপ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মো: ইউনুস-উজ-জামান খাঁন তারিম, দপ্তর সম্পাদক ডা. এস. এম. তুষার আলম, প্রচার সম্পাদক ডা. মো: জিল্লুর রহমান তরুন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. অনল রায়। স্বাচিপ, খুলনা জেলা শাখার কার্যকরী পরিষদের সদস্য ডা. মো: মেহেদী হাসান, ডা. মো: ফিরোজ হাসান, ডা. শাহীন আকতার শেখ, ডা. মো: সাইফুল্লাহ মানসুর, ডা. মো: শহিদুল ইসলাম মুকুল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত চিকিৎসকবৃন্দ।    

ডুমুরিয়ায় ই্টভাটা মালিকের বাড়ীতে চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে এক ই্টভাটা মালিকের বাড়ীতে চুরি হয়েছে।গতকাল শুক্রবার বেলা সাড়ে নয় টার দিকে উপজেলা সদরে ওয়াপদার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানার ওসি ঘটনা স্থল পরিদর্শন করেছেন।ভাটা মালিক জাহিদুর রহমান ও তার স্ত্রী আনোয়ারা বেগম জানান ঘটনার সময় তাদের বাড়ীতে কেহ না থাকার সুবাদে কে বা কাহারা তাদের ঘরের গ্রীল ও দরজার তালা ভেঙ্গে প্রায়   আট লক্ষ নগদ টাকা,৭ ভরি স্বর্ণ,তিনটি ব্যাংকের চেক বই,ভাটা ও জমির জরুরী কাগজ পত্র  চুরি করে।তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এমন কোন ধারনা তাদের নাই বলে জানান। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত প্রয়োজীনয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে দলের চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে পুরাতন সাব-রেজেষ্ট্রি জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল

অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার বাদজুমা আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন ্উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।যুগ্ন আহবায়ক সেখ সরোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান গাজী আঃ হালিম,যুগ্ন আহবায়ক শেখ শাহিনুর রহমান শাহিন,শেখ ফরহাদ হোসেন,শেখ মাহাবুর রহমান, শফিকুল ইসলাম খান,হাফেজ আতিয়ার রহমান,শেখ আরিফ,সেলিম হালদার,জাহাতাপ গাজী,ডাঃ জিয়াউর রহমান,এনামুল হোসেন,আবু বক্কর শেখ,ইছাক গাজী,মোস্তাক ফকির,জামির হোসেনসহ অনেকে

মণিরামপুরে দুস্থদের ত্রাণ দিলেন এসিল্যান্ড

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে দুস্থ ১৫ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এদেরমধ্যে ভ্যানচালক, ভিক্ষুক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও তরকারি বিক্রেতা রয়েছেন।

শুক্রবার (৭মে) দুপুরে উপজেলার কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া ও খানপুর ইউনিয়ন ঘুরে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন।

ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে আট কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল ও একটি সাবান।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার এসময় এসিল্যান্ডের সাথে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, শুক্রবার বেলা ১১ টা থেকে তিন চার ঘন্টাব্যাপি খানপুর, ঢাকুরিয়া, ভোজগাতী ও কাশিমনগর ইউনিয়ন ঘুরে প্রকৃত দুস্থদের খুঁজে ১৫ জনের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।

মহেশপুরে এতিম খানায় এতিম শিশুদের সাথে ইফতারি করলেন এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে এতিম শিশুদের মাঝে গতকাল শুক্রবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতারি বিতরন করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল। পরে এতিম খানায় এতিম শিশুদের সাথে ইফতারি করেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,মহেশপুর এতিম খানার প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র মরহুম আজিজুল হক খানের ছেলে মনা খান, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আনোয়ার হোসেন,সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

এর পুর্বে বিকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পোষ্ট অফিস মোড়,চৌগাছা বাসষ্ট্যান্ডে পথচারী ও ভ্যান শ্রমিকদের মাঝে ইফতারি বিতরন করা হয়।  

মোংলায় সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলীর আড়াই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মোংলায় আড়াই হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে নগদ অর্থ, চাল, শাড়ী, লুঙ্গি ও শার্ট বিরতণ করছেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জুলফিকার আলী। শুক্রবার সকালে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ তার নিজ বাসভবনে দরিদ্র নারী-পুরুষের প্রত্যেকের হাতে ১০ কেজি করে চাল, নগদ ৫শ টাকা ও একটি করে শাড়ী, লুঙ্গি, শার্ট উপহার তুলে তিনি। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া সাবেক মেয়র ও বিএনপি নেতা জুলফিকার আলীর দরিদ্রদের জন্য এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান থাকবে ঈদের আগের দিন পর্যন্ত। এর আগের বছরগুলোতে তিনি তার ব্যক্তি উদ্যোগে রমজান মাসে দরিদ্রদের মাঝে কম দামে চাল, ডাল, আলু, চিনি, তেল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছেন। এবং দুস্থ ও অসহায়দের নগদ অর্থ এবং নতুন কাপড় দিয়ে সহায়তা প্রদাণ করে আসছেন। #

অভয়নগরে খুলনা ব্লাড গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী  বিতরণ

অভয়নগর (যশোর )প্রতিনিধি-

পবিত্র ঈদ-উল-ফিত কে সামনে রেখে চলমান বৈশিক মহামারি করোনায় কর্মহিন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে অভয়নগরে খুলনা ব্লাড গ্রুপ ও খুরনা ফুড গ্রুপের উদ্যোগে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েচ্ছে।গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌর সভার ১নং ওয়ার্ড রথখোলায় এলাকার ৫০জন মানুষের হাতে ঈদ সামগ্রী  তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথী সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলার আছমা বেগম। এসময় অরোও উপস্থিত ছিলেন, খুলনা ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মো: আনিছুর রহমান, অর্থ সম্পাদক আর্নি রহমান, স্থানীয় আওয়ামীলীগ মন্টু ঘোষ, কান্ত ঘোষ, সাকিব মোল্যা, সদস্য হুসাইন শেখ, কাজী খলিলুর রহমান, শরিফুল ইসলাম, সাদিক হোসেন, শ্রাবন্তি আক্তার, জান্নত ফারিয়া সহ প্রমুখ।

রামপালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী টাইগার হালিম  আটক

স্টাফ রিপোর্টার

 রামপালের চিহ্নিত মাদক ব্যবসায়ী হালিম শেখকে আটক করেছে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে মাদকসহ তাকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের উত্তর গৌরম্ভা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী হালিম শেখ ওরফে টাইগার হালিম (৫০) এর বাড়ীতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যরা। এ সময় অভিযানকারীরা তার বাড়ীতে তল্লাশী চালিয়ে বসত ঘর হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে রামপাল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বুলু শেখ।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা পেলেন ঈদ উপহার

অভয়নগর (যশোর) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার ৩১ জন সাংবাদিককে ঈদ উপহার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাবের সভাকক্ষে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুনীল দাস, এস এম ফারুক আহমেদ, আবিদ হাসান, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, আলাউদ্দিন খান হীরা, সদস্য অধ্যক্ষ খায়রুল বাসার, শেখ আসাদুল্লাহ আসাদ, মল্লিক খলিলুর রহমান, গাজী আবুল হোসেন, আশরাফ প্রিন্স, সাকিব জিকো, ডিআর আনিস, শিকদার আনিসুর রহমান, জাকির হোসেন হৃদয়, রিপানুল ইসলাম, রুবেল হোসেন, রবিউল ইসলাম, জাবেদ আলী, জসিমউদ্দিন বাচ্চু, শফিকুল ইসলাম পিকুল প্রমুখ।

খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী

খুলনা বিভাগের নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও যশোর জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে শুক্রবার নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে একশত ৫০ জন কর্মহীন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে চা বিক্রেতা, ভ্যান চালক, দিনমজুর, অসহায় দুস্থ পুরুষ ও নারীসহ মোট দুইশত ৬০ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে মাথাপিছু ১০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, সয়াবিন তেল এক লিটার, এক কেজি চিনি এবং সেমাই এক প্যাকেট বিতরণ করা হয়। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে ৪৪ টি পরিবারের মাঝে সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ছয় হাজার দুইশত ৩০ জন উপকারভোগীর মাঝে চাল, ডাল, তেলসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে ১৪ হাজার পাঁচশত পরিবারের মাঝে ৭২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ২০ হাজার পাঁচশত ২৩ উপকারভোগী পরিবারের মাঝে পাঁচ কোটি ৪২ লাখ ৩৫ হাজার তিনশত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৩৮টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৩৯ হাজার সাতশত ৫০টি পরিবারের মাঝে এক কোটি ৯৮ লাখ ৭৫ হাজার পাঁচশত টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় দুই লাখ ২০ হাজার ২০টি পরিবারের মাঝে নয় কোটি নয় লাখ নয় হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ১ বৃদ্ধ রোগীর আত্মহত্যা

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ১ বৃদ্ধ রোগী আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোহাম্মদ আলী (৭০)। সে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। এ ঘটনায় হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন এবং পুলিশ লাশ উদ্ধার করে সাতক্ষীরায় মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে। যার নং- ০৭, তাং- ০৭-০৫-২১ ইং। হাসপাতালের আরএমও ডাঃ বিপ্লব মন্ডল জানান, প্রস্রাবজনিত সমস্যার কারনে মোহাম্মদ আলী গত ইং ০৫-০৫-২১ তারিখ দুপুর ১ টা ২০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার হাসপাতালে পুরুষ বেড নং ১০ এ তিনি ভর্তি ছিলেন। তার স্বাভাবিক প্রসাব  না হওয়ার কারনে ক্যাথিটারের মাধ্যমে প্রসাব করানো হচ্ছিলো। যাতে তার কষ্ট ও যন্ত্রনা হচ্ছিলো। তিনি হয়তো এই কষ্ট যন্ত্রনা সহ্য করতে না পেরে শুক্রবার ভোররাত সাড়ে ৪ টার দিকে হাসপাতালে তার ভর্তিকৃত বেডের পাশে জানালায় নিজের ব্যবহ্নত গেঞ্জির মাধ্যমে আত্মহত্যা করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, নিহত মোহাম্মদ আলী বাধ্যর্কজনিত কারনে প্র¯্রাবের সমস্যাজনিত রোগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় যন্ত্রনা সহ্য না করতে পেরে তিনি হয়তো আত্মহত্যা করেছেন। এ বিষয়ে ডাঃ আব্দুল লতিফ বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা করেছেন বলে জানান। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, হাসপাতালে একজন রোগী আত্মহত্যা করার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাদী হয়ে দেবহাটা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে। রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোড়েলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপায় নারী নিহত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 বাগেরহাটের মোড়েলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে গাড়ি চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ৮ টার দিকে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহা সড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে রাবেয়া বেগম(৫০) ইজি বাইকের ধাক্কায় নিহত হন। ৩ সন্তানের মা রাবেয়া বেগম পূর্ব সরালিয়া গ্রামের দাতের মাজন বিক্রেতা মন্টু তালুকদারের স্ত্রী।

এ বিষয়ে নিহতের মেয়ে ইতি আক্তার ও সুখী বেগম বলেন, খাবার পানি সংগ্রহের জন্য কলসী নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাবার সময় একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন তাকে তুলে হাসপাতালে পৌছে দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হবার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি।

মোড়েলগঞ্জে জিউধরায় ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জিউধরায় ৫ হাজার ৭১৮ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ ৪৫০ টাকা। শুক্রবার সকালে কাকড়াতলি পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সচিব ঢালী মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি শিক্ষক নিভৃতি কুমার মন্ডল, ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্র, আরিফুল কবির বাচ্চু, সাইদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, আসালতা মন্ডল ও নাছিমা বেগম।

এ সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জাতীর জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুফল সাধারণ মানুষ ঘরে বসে পাচ্ছেন। তাই জনগনের একজন সেবক হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার তালিকা অনুযায়ী সঠিকভাবে সুবিধাভোগীদের মাঝে পৌছে দেওয়া দায়িত্ব বলে মনে করছেন তিনি।

এর পূর্বে জিউধরা এলাকার সুপেয় পানি সংকট লাগবে জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভ্র্যাম্যমান পানি সরবরাহ অনুষ্ঠানিক উদ্ধোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। #

মোড়েলগঞ্জে গাছের ডাল কেটে নেওয়ায় নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

 বাগেরহাটের মোড়েলগঞ্জে নিশানবাড়িয়ার গুলিশাখালী গ্রামে জমিজমা বিরোধে একটি পরিবারকে হয়রানি। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কর্তনকৃত গাছের ডালপালা আত্মস্বাতের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মৃত. সেরজন আলী তালুকদারের ছেলে সাখাওয়াত হোসেন তালুকদারের পৈত্তিক। ০২.০৯ একর সম্পত্তি একই গ্রামের প্রতিবেশী মৃত. করিম তালুকদারের পুত্র আবু সালেহ তালুকদার ও তার ভাই আবুল বাসার তালুকদার জোর পূর্বক দখল করে।

উক্ত জমি সিমানা সংলগ্ন রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় হওয়ায় শাখাওয়াত হোসেন তার পৈত্তিক জমিতে গাছ কেটে বিক্রি করার উদ্যোশে গেলে স্কুল কর্তৃপক্ষ বাঁধা প্রয়োগ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের সভাপতি থাকায় পরবর্তী সিমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত কর্তৃনকৃত চাম্বল গাছের ডালপালা স্ব অবস্থানে থাকার নির্দেশ দেন।

এ ঘটনার পরপরই বিদ্যালয়ের চতুর্থ শ্রেনী কর্মচারি মো. আবু সালেহ তালুকদার গত মঙ্গলবার দুপুরে শাখাওয়াত হোসেনের দাবিকৃত গাছের ডালপালা জোরপূর্বক নিয়ে যায়। এ সময় তাকে বাঁধা দিলে বাঁধা উপেক্ষা করে গাছের কয়েকটি অংশের ডাল পালা নিয়ে যায় ওই প্রভাশালীরা।

  এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শাখাওয়াত হোসেন বলেন, বিদ্যালয়ে ১৫৭ শতক সম্পত্তি থাকার কথা।  পাশর্^বর্তী অনেক জমি বেদখল করে নিয়েছে। এখন আমার মধ্যে সে জমি বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করে আত্মসাৎকৃত গাছপালা ও হুমকি দেওয়ায় প্রতিকার চেয়ে নির্বাহী কর্মকর্তার বরাবর আবু সালেহ তালুকদার ও তার ভাই আবুল বাশার তালুকদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন রিপন বলেন, তদন্তদিন থাকা কর্তৃনকৃত গাছের ডালপালা তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেনী কর্মচারি আবু সালেহ তালুকদার নিয়েছে কিনা তিনি এ বিষয়ে অবহিত নয়। তাকে কোন কিছুই জানানো হয়নি।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেনী কর্মচারি আবু সালেহ তালুকদার বলেন, তিনি প্রধান শিক্ষককে জানিয়ে তাদের বিদ্যালয়ের কর্তনকৃত গাছের ডাল নিয়েছেন।

ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর এর আওতাধীন সোনাডাঙ্গা থানা শাখার ইফতার ও দোয়া মাহফিল থানা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় নগরীর হোটেল মেঘলা বিরিয়ানী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নগর সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুব আন্দোলন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস গাজী সুমন । ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানা সভাপতি মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রভাবশালী সদস্য প্রভাষক মোঃ আবু গালিব । ইসলামী শ্রমিক আন্দোলন সোনাডাঙ্গা থানা সেক্রেটারী মোঃ ফজলুর রহমান । আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সোনাডাঙ্গা থানার দায়িত্বশীল যথাক্রমে মোঃ শাহীন হোসেন, মোঃ ইমাম গাজী, মোঃ সালাউদ্দিন, মোঃ হাসান আলী খান, মোঃ আল আমীন মীর, মোঃ ইসমাইল ফয়সাল, মোঃ বশির মুন্সি, মোঃ আলম, মোঃ ইয়াসিন সবুজ, মোঃ সোহেল হাওলাদার, মোঃ আব্দুল হালিম, মোঃ আবিদ হোসেন, মোঃ বাদশাহ মীর প্রমুখ নেতৃবৃন্দ ।

 করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও কর্মহীন মানুষের সহযোগিতায় জননেত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও কর্মহীন মানুষের সহযোগিতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় আন্তরিক। শুধু করোনা সংক্রমণ নয় যে কোন সংকটকালে সরকার বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও দরিদ্র ও হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, করোনা মহামারী মোকাবেলায় নগবাসীকেও স্বাস্থ্য অনুসরণে আরো সচেতন হতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে আমরা মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিটি মেয়র শুক্রবার সকালে নগরীর সবুজবাগ এলাকায় করোনা সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় সমাজসেবক আফজাল হোসেন দুলাল এর সহযোগিতায় ১৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নগরীর ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সমাজকর্মী আসগার আলী খন্দকার, আনিসুর রহমান, জয়নাল আবেদীন শেখ, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ডাকবাংলো বেবী স্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।

৩০ দিনে ২৬৫ কোটি টাকার মাছ-মাংস-দুধ-ডিম সুলভ মূল্যে ভ্রাম্যমানে বিক্রয়

খবর বিজ্ঞপ্তি

ভয়াবহ করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, ডেইরী-মৎস্য সমিতি ও খামারীদের ব্যবস্থাপনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ও দুগ্ধজাত পণ্যের ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বসাধারণের প্রাণিজ নিরাপদ পুষ্টি নিশ্চিত ও খামারীদের উৎপাদিত পণ্য অবাধ সরবরাহের লক্ষ্যে গত ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ৩০ দিনে সারদেশে ২৬৫ কোটি ৪৯ লক্ষ ৯২ হাজার ৮০৫ টাকার পণ্য ভ্রম্যমান ও অনলাইনে বিক্রি হয়েছে। বাজার দর অনুযায়ীতুলনামূলক কম মূল্যে ক্রেতার দোর গোড়ায় পাওয়া যাওয়ায় ব্যাপক সাড়া পড়েছে এক কার্যক্রমে। মন্ত্রণালয় ও বিপিআইএ সূত্র জানিয়েছেÑকরোনা পরিস্থিতিতে সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ, সরবরাহ ও বিপনন কার্যক্রম নিয়মিত তদারকী করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সচিব রওনক মাহমুদ। চলমান লকডাউন-বিধিনিষেধের মধ্যেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপদন, পরিবহণ, সরবরাহ ও বিপণন সচল রাখার কাজে সম্পৃক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিপিআইএ-এর অফিসসমূহ সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য-প্রাণি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, ডেইরী এসোসিয়েশন গণমাধ্যম প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ও সচিব। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, করোনার ভয়াবহ ক্রান্তিকালে ও মন্ত্রণালয় এবং সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমিতির কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছেন। পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিরা ব্যাপক ঝুঁকির মধ্যেও মন্ত্রণালয়ের সময়োপযোগী এ উদ্যোগ জনসম্মুখে তুলে ধরেছেন। এতে একদিকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারীরা যেমন ন্যায্যমূল্যে উৎপাদিত পণ্য সহজে বিপণন করে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন, অন্যদিকে ভোক্তারা চলমান বিধিনিষেধের মধ্যেও চাহিদা অনুযায়ী মাছ, মাংস, দুধ, ডিম ও দুগ্ধজাত পণ্য সহজে ক্রয় করতে পারছেন বলে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভ্রাম্যমান বিক্রয় প্রসঙ্গে কথ বলেন বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। তিনি বলেন, বাস্তবতা ও প্রান্তিক খামারীদের কথা বিবেচনা করে সরকারের মহতি উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান। তবে চাহিদার আলোকে উৎপাদন, অতিরিক্ত উৎপাদিত পণ্য রপ্তানি ও খামারীদের ন্যায্যমূল্য ও ভোক্তাদের সহজলভ্যতায় পাইকারী প্রাণিসম্পদ মার্কেট তথা কৃষিজ ভিলেজ লাইভ স্টক এলাকা স্থাপন না হলে পুরোপুরি বিকশিত হবে না এ খাতের শিল্পগুলো। তিনি সত্বর প্রতি জেলা-উপজেলায় পাইকারী মার্কেট বাস্তবায়নে একটি প্রকল্প গ্রহণের আহ্বান জানান।

সংগঠনের নাম, পদ-পদবি ব্যবহার করে অর্থ বা অনৈতিক সুবিধা দাবি করলে পুলিশে ধরিয়ে দিন: যুবলীগ

খবর বিজ্ঞপ্তি

যদি কোন ব্যাক্তি সংগঠনের নামে রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে চাঁদাবাজি করে, অর্থ দাবি করে বা কোন অনৈতিক সুবিধা দাবি করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট ধরিয়ে দিন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা কোন চাঁদাবাজ, তোলাবাজ অসৎ ব্যাক্তির দ্বায়ভার নিবে না। প্রয়োজনে নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনকে জানান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোন হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চাঁদাবাজ, তোলাবাজ, মাদকব্যবসায়ী, ভূমিদস্যুদের কোন ঠাঁই নাই নগর যুবলীগে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আমাদের অভিভাবক বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র শেখ হেলাল উদ্দীন, খুলনা-০২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র সেখ সালাউদ্দীন জুয়েল, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা এর সহযোগিতায় ও আহবায়ক কমিটির সদস্যরা মিলে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করি। এ জন্য কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তির নিকট থেকে কোন প্রকার অর্থসহ অনৈতিক সুবিধা নেওয়া হয় না। অতএব সংগঠনের নাম, পদ পদবি ব্যবহার করে কেউ অর্থ বা কোন প্রকার অনৈতিক সুবিধা চাইলে সাথে সাথে পুলিশে ধরিয়ে দিন।

অবশেষে নগরীর আশিবিঘা এলাকার ছিচকে ৩ তোলাবাজ পুলিশের খাচায় বন্দি

স্টাফ রিপোর্টার

অবশেষে পুলিশের খাজায় বন্দি হলেন হরিণটানার আশিবিঘা এলাকার সেই  ছিছকে তিন তোলাবাজ। সাবেক সেনা সদস্য এস এম জাসসেদেও করা মামলায় লবনচরা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ সমির কুমার সরকার জানান, হরিণটানা এলাকার আশিবিঘা নামক স্থানে বেশকিছু ভূমি দস্যু জমির দালালি এবং তোলাবাজি কওে আসছিল। গত মাসের আশিবিঘা এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য এস এম জামসেদেও কাছে রাস্তার গতিরোধ কওে টাকা দাবি করে। ওই দিনই তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনা স্থালে যেয়ে তাদেরকে এসব অপকর্ম  বন্ধের নির্দেশ দেন। তারপরেও গত মঙ্গলবার আবারও টাকা দাবি করায় গত ৫ মে রাতে ৩ জনের নাম উলে¬খ কওে লবনচরা থানায় একটি মামলা দায়ের করেন সার্জেন্ট জামাসেদ। তার দেয়া মামলার এজাহার ভূক্ত আসামি আশিবিঘা এলাকার আনোয়ার হোসেন আনু, শফিকুল ইসলাম ও মোঃ গোলাম রসুলকে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। উলে¬খ্য এসব তোলাবাজরা এর আগে একই এলাকার বাসিন্দা আবুল হোসেনের কাছে টাকা দাবি কওে আসছে। তিনিও থানায় অভিযোগ দিয়েছে।