Home আঞ্চলিক কারের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

কারের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের তিন যাত্রীর

12

ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইকের তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ দুপুরে ইজিবাইকে করে কয়েকজন যাত্রী দুধসর গ্রাম থেকে গাড়াগঞ্জ যাচ্ছিলেন। এরপর কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেনু বেগম নিহত হন। আহত হন আরও সাতজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়।

এসআই জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন- একই উপজেলার দুধসর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রেনু বেগম, ফুলহরী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৮) ও গোকুলনগর গ্রামের সবুর আলীর ছেলে তুহিন(২৫)।

–শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি