Home আঞ্চলিক ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে

ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দাদার বিরুদ্ধে

8

যশোরের মণিরামপুরে ছয় বছরের শিশু নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে বৃদ্ধ দাদার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে শিশুটির মা বাদী হয়ে বৃদ্ধ আব্দুল বারিক সরদারের (৬০) বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত আব্দুল বারিক উপজেলার হরিহরনগর গ্রামের মৃত গহর আলী সরদারের ছেলে। তিনি সম্পর্কে শিশুটির প্রতিবেশী দাদা।

ঘটনার পর থেকে বৃদ্ধ পলাতক রয়েছেন। এদিকে বুধবার আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। শিশুটি তার উপর নির্যাতনের বর্ণনা আদালতে তুলে ধরেছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুল আলম।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বাড়িতে স্ত্রীর অনুপস্থিতিতে কৌশলে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যান আব্দুল বারিক সরদার। এরপর খাটের উপর শুইয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেন। শিশুটি চিৎকার দিতে চাইলে বৃদ্ধ তার মুখ চেপে ধরেন। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।

অভিযোগ রয়েছে, বৃদ্ধর দুই ছেলে প্রবাসে রয়েছেন। ঘটনার পর থেকে বিষয়টি চাপা দিতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। প্রাথমিকভাবে কয়েকজন নামধারী সাংবাদিকসহ স্থানীয় প্রভাবশালীরা তার কাছ থেকে আার্থিক সু্বিধা নিয়ে বৃদ্ধকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

মণিরামপুর থানার এসআই সাহাবুল আলম বলেন, ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মনিরামপুর প্রতিনিধি