Home আঞ্চলিক রূপসা থানার ওসি জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হলেন

রূপসা থানার ওসি জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হলেন

305

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ২৫ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও জেলার ৯টি থানার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট নিস্পত্তি,মামলা নিস্পত্তি,রেকর্ড সংখ্যক মাদকদ্রব্য উদ্বার, অস্ত্র উদ্বার, উপজেলার করোনাকালে জন সচেতনতা বৃদ্ধিসহ গ্রেফতারী পরোয়ানা তামিলে বিশেষ অবদান রাখার জন্য সকল দিক সন্তোষ জনক হওয়ায় রূপসার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জে ক্রেস্ট ও সম্মাননা সদনপত্র প্রদান করেন। মার্চ মাসের সরকারী কাজে সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। ওসি মোশাররফ হোসেন গত ১১ ফেব্রুয়ারী/২১ সালের রূপসা থানায় যোগদান করেন।

– রূপসা প্রতিনিধি