Home আঞ্চলিক মোড়েলগঞ্জে থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চে আনন্দ উদযাপন

মোড়েলগঞ্জে থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চে আনন্দ উদযাপন

8

কেক কেটে ৭ই মার্চ উদযাপন করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। রোববার বিকেলে আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ। অতিথি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

আলোচনা করেন কমিউনিটি পুলিশিং-এর সভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

-স্টাফ রিপোর্টার ও মোড়েলগঞ্জ প্রতিনিধি: