ঐতিহাসিক ৭ মার্চে আ’লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮টায় খুলনা বেতারে মাল্যদান, দিনব্যাপী মহানগর আওয়ামী লীগ কার্যালয় সহ নগরীর সকল ইউনিট অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ গ্রহণ করবে। অনুরুপ কর্মসূচি পালনের জন্য খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর থানা আওয়ামী লীগকে বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এইচটি ইমামের মৃত্যুতে আ’লীগ, মন্ত্রী, এমপি ও বিসিবি’র শোক
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হাসান তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
॥ শেখ হেলাল উদ্দিন এমপি ॥
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হাসান তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
॥ সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ॥
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হাসান তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।
॥ শেখ সোহেল ॥
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হাসান তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় প্রেসিডিয়াম মেম্বর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল।
বুধহাটায় নারিকেল গাছ ভেঙ্গে ক্ষতি তছরুফের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় অন্যের জমিতে ঢুকে দিবালোকে নারিকেল গাছ ভেঙ্গে ক্ষতি তছরুফের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জমির মালিক আকলিমা খাতুনের স্বামী হাবাসপুর গ্রামের শাহাজুদ্দিন জানান, ১৯৯৫ সালে তার স্ত্রী আকলিমা রেজিস্ট্রি দলিল মূলে বুধহাটা মৌজায় এসএ ৭২৫ নং খতিয়ানে ৪০৭ দাগে ৩০ শতক জমির মালিক হয়। বর্তমান জরিপে ডিপি ১২৯৭ নং খতিয়ানে, ৪৫৫/১৫৩৩ দাগে জমি তার নামে রেকর্ড হয়েছে। সেই ১৯৯৫ সাল থেকে তারা জমিতে ঘেরাবেড়া দিয়ে দখল বুঝে নিয়ে ভোগজাত করে আসছে। জমিতে সেই সময়ে রোপনকৃত বড় বড় মেহগনি গাছ ও আম বাগান রয়েছে। উত্তর সীমান্তে মেহগনির গাছের ভিতর দিয়ে দেড় বছর আগে তারা ৫টি নারিকেলের চারা রোপন করেন। যা বর্তমানে বেশ বড় বড় হয়েছে। উত্তর সীমানার পাশের প্লটের মালিক বুধহাটা গ্রামের আঃ গফফার মোল্যা। বৃহস্পতিবার দিনের বেলায় তিনি আকলিমাদের বেড়ের মধ্যে ঢুকে ২টি নারিকেল গাছ কেটে-ভেঙ্গে নষ্ট করে দেন। ধারনার বশবর্তী হয়ে আকলিমার স্বামী সাহাজদ্দিন ও তার পুত্র শরিফুল আঃ গফফারের কাছে জানতে গেলে তিনি নারিকেল গাছ ভেঙ্গে দেওয়ার কথা স্বীকার এবং আমার জমির গাছ আমি ভেঙ্গেছি তাতে তোদের কি এমন অভিমত ব্যক্ত করে বলে অভিযোগ করে শাহাজদ্দিন জানান, বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছি। গফফার মোল্যার ছেলে জিল্লুর তার পুত্র শরিফুলকে বেড়ে আশিস দেখে নেব বলে হুমকী দিয়েছে বলে তারা জানান। এব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। অভিযুক্ত গফফার মোল্যার সাথে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এব্যাপারে ইউপি সদস্য রেজওয়ান আলি জানান, নারিকেল গাছ নষ্ট করার বিষয়টি তিনি জেনেছেন। শনিবার ঘটনাস্থলে গিয়ে ঘটনা দেখবেন বলে তিনি জানান।
দরগাহপুরে ১৪৫ ধারা অমান্য করে ঘেরের বাঁধ নষ্ট ও নতুন বাধ নির্মান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহাপুর ইউনিয়নে দিনের বেলায় আদালতের নির্দেশ অমান্য করে মৎস্য ঘেরের একদিকে বাঁধ কেটে তছনছ এবং অন্যপাশে নতুন বাঁধ নির্মান কাজের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে ইউনিয়নের হোসেনপুর মৌজায়।
হোসেনপুর মৌজায় এসএ ০৪ ও বর্তমান জরিপে ০১ নং খতিয়ানে সাবেক ৭৩ দাগে ৭.৯৪ একর জমি বামনডাঙ্গা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আশুতোষ মন্ডল ২০১১ সালে ৩ বছরের জন্য ইজারা গ্রহণ করেন। ইজারার বিরুদ্ধে খরিয়াটি গ্রামের আঃ বারিক এডিসি (রাঃ) আদালতে ৬/১২ নং মোকদ্দমা করেন। মামলায় সমিতি তথা সরকার পক্ষে রায় হয়। ২০১৫ সালে বিভাগীয় কমিশনারের আদালতে আপীল ৭১/১৫ করেন। আদালত ২৫/৫/১৫ তারিখের আদেশে বলা হয়েছে “আপীলটি শুনানীপূর্বক নিস্পত্তির জন্য গৃহীত হইল। —- তর্কিত আদেশের কার্যকরিতা স্থগিত করা হউক।” বাদী আঃ বারি খান বলেন, তারা ৩০ বছর জমিতে ভোগদখলে আছেন। মৃত আছের সরদারের পুত্র আবু তাহের জমি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিলেন। তখন মনিমোহন মন্ডল অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৬ ফেব্রুয়ারি ১৪৫ ধারায় মামলা করেন। বিজ্ঞ আদালত আইন শৃংখলা রক্ষার আদেশ করলে আশাশুনি থানা পুলিশ শান্তি রক্ষার জন্য ২০ ফেব্রুয়ারি নোটিশ করেন। কিন্তু আবু তাহের ১০/১৫ জন শ্রমিক নিয়ে ৪ ও ৫ ফেব্রুয়ারি মৎস্য ঘেরে ঢুকে পুরাতন বাঁধ কেটে দেয় এবং অপর পাশে নতুন করে মাটির বাধ দিতে থাকে। বিষয়টি থানাকে অবহিত করলে এবং ৯৯৯ নং অভিযোগ করলে আবারও তাদেরকে ঘের থেকে উঠে যেতে নির্দেশ করা হলেও তারা মানেনি। বরং পুরাতন বাধ ভেঙ্গে ঘেরে থাকা ৮০ হাজার বাগদা রেণু এবং লক্ষাধিক টাকার পুরনো বাগদা চিংড়ী অন্য ঘেরের সাথে একাকার করে দিয়েছে। প্রকাশ থাকে যে, বাদী দবির উদ্দিন গাজী ২০১১ সালে আশাশুনি সহকারী জজ আদালতে ১০৩/০৩ মামলায় ডিগ্রী পান। এর বিরুদ্ধে আঃ বারী ডিগ্রী রদ মোকদ্দমা করলে বিজ্ঞ আদালত ডিগ্রী রহিতের মোকদ্দমার যৌক্তিকতা আছে, না মঞ্জুর করা হলে বাদীপক্ষের মারাত্মক ক্ষতিগ্রস্থের সম্ভাবনা আছে উল্লেখ করে দরখাস্ত মঞ্জুর করেন।
বড়দলে জয়ন্তর ডিসিআর নেওয়া জমি নিয়ে ষড়যন্ত্র
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দীর্ঘদিনের একসনা বন্দোবস্ত প্রাপ্ত জমির ভোগদখলিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে।
বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত নিরোধ মন্ডলের পুত্র জয়ন্ত মন্ডল বুড়িয়া মৌজায় ১ নং খতিয়ানে ২১৯ ও ২৯৭ দাগে ৬২ শতক জমি ২৫ বছর যাবৎ ভোগ দখলে আছেন। জমিতে তিনি মৎস্য চাষ করে থাকেন। বিগত ১২ বছর তিনি একসনা বন্দোবস্ত নিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছেন। সবশেষ বাংলা ১৪২৭ সনে তিনি (গত ২৫ ফেব্রুয়ারি) ডিসিআর গ্রহন করেছেন। চক রশিদ নং ১৪৯৪০/২১। একই গ্রামের অজিৎ মন্ডলের পুত্র জয় প্রকাশ দেং ১০৭১/১৬ নং মামলা করেন। বিবাদী হরিদাশ। মামলাটি চলমান আছে। কিন্তু তার দখলীয় জমিতে গত সপ্তাহে জাল দিয়ে মাছ ধরে নেওয়ার অভিযোগ করে জয়ন্ত মন্ডল বলেন, মৎস্য ঘেরে ২০০০ রেণুপোনা ছাড়া ছিল, যা নষ্ট করে দেওয়া হয়েছে। এব্যাপারে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনিতে ব্রাহ্মন সংসদের জরুরী সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ ব্রাহ্মন সংসদ সাতক্ষীলা জেলা শাখার এক জরুরী সভা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) সকালে ইউনিয়নের তেতুলিয়া শংকর প্রসাদ চ্যাটার্জীর বাস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি গোপাল মুখার্জী। জেলা সভাপতি করুনা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও হরিদাশ ব্যানার্জীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা সভাপতি গোপাল মুখার্জী, খুলনা বিভাগীয় প্রচার সম্পাদক তরুন আচার্য, খুলনা জেলা পন্ডিত গোবিন্দ মুখার্জী,সাতক্ষীরা জেলা সহ-সভাপতি অনাঙ্গ বন্ধু চক্রবর্তী, বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক নিবাস আচার্য।
আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাংচুর ও হত্যার হুমকির ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে আব্দুর রাজ্জাক মিন্টু। হামলার পর তাদের বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকে তারা নিজেদেরকে নির্র্দোষ প্রমান করেতে মরিয়া হয়ে উঠেছে।
আশাশুনি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার সকালে নৈকাটি গ্রামের জাহিদ আলী সরদারের পুত্র জাতীয় দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামের বাড়িতে হামলা চালান হয়। এঘটনায় আরিফুলের ভাই তরিকুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। নৈকাটি গ্রামের-মৃত নুর হোসেন সরদারের পুত্র আব্দুস রাজ্জাক (মিন্টু), একাধিক মামলার আসামী সামাদ সরদার, আব্দুস সালামসহ তার সহ তাদের লোকজন ঘটনার সময় তাদের বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে তাদেরকে মারপিট করে। রাজ্জাক দিংরা সরকারী জায়গায় অন্যায় ভাবে ঘরবাড়ী নির্মান করলে কে বা কাহারা নায়েবকে জানায়। এতে রাজ্জাক দিংরা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা সহ তাদেরকে মারধর করে এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় সাংবাদিক আরিফুলের ক্যামেরা কেড়ে নিয়া ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। পাাশের লোকজন এগিয়ে গেলে মারধর ও খুন জখম করে লাশ গুম করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শণ করে তারা কেটে পড়ে।
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন এসএপিপিও আব্দুল গনি। উপ সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, এস এম আঃ ওয়াহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, জাহিদ হাসান, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রবি ফসল, বোরো ধান আবাদের অবস্থা, পোকামাকড়ের উপদ্রব রোধ নিয়ে আলোচনা করা হয়।
শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করলে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
আগামী ঈদুল ফিতরের পূর্বে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ না করলে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে। ৫ মার্চ শুক্রবার বিকাল ৪টায় খুলনার আটরা শিল্পাঞ্চলের আফিল জুটমিল মজদুর ইউনিয়নে শ্রমিক জনসভায় পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আফিল জুট মিল মজদুর ইউনিয়নের নেতা আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বেসরকারি পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ , নিজামউদ্দিন, কাবিল হোসেন, হুমায়ুন মেম্বার, শেখ এলাহী, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ । সভায় ৩ দিনের কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচীর মধ্য রয়েছে আজ ৬ মার্চ সকাল ১১ টায় এ্যাজাক্স জুটমিলস শ্রমিক কলোনীতে ফেডারেশনের জরুরীসভা , ৭ মার্চ খুলনা শ্রমপরিচালকের দপ্তরে বৈঠক, ১৩ মার্চ সকল ব্যক্তি মালিকানাধীন জুটমিলের চাকুরীরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। নেতৃবৃন্দ আরোও বলেন, আগামী ঈদুল ফিতরের পূর্বে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করলে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।
টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে আওয়ামী মেডিকেল টেকনোলজি পরিষদের শ্রদ্ধা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীসৌধে পুস্পস্তবক অর্পন করেছেন খুলনা আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ। গতকাল ৫ মার্চ শুক্রবার জাতির পিতার মাজার জিয়ারতে গিয়ে তারা এ কর্মসূচীর আয়োজন করেন এবং আওয়ামী মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদের সভাপতি শিশির বর এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি জাহিদুর রহমান এর সঞ্চালনায় টুঙ্গীপাড়া রেষ্টহাউজে বক্তৃতা করেন পঙ্কজ মন্ডল সুমন, কেন্দ্রকমিটির সদস্য সচিব শামীম শাহা, যুগ্ম- আহবায়ক গোলাম রসুল স্বপন, ইলিয়াজ হোসেন প্রমুখ। সভার শুরুতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
যোগীপোল ইউপি চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা বেগ লিয়াকত আলী’র গণসংযোগ ও মতবিনিমিয়
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী যোগীপোল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় এবং ঘরে ঘরে যেয়ে মুরুব্বীদের সাথে কূশল মিনিমিয় করেন । ৫ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৬ টায় যোগীপোল ইউনিয়নের বাদামতলা চাতাল থেকে যোগীপোল রেল গেট হয়ে ফকিরপাড়া ভাঙ্গা মসজিদ ঘুরে বেগ পাড়া এসে শেষ হয়। এসময়
চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী বলেন, আপনারা আমাকে সহযোগীতা করলে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো। এসময় তার সাথে ছিলেন,খানজাহান আলী থানা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ সুরুজ জামান হানিফ, ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মোঃ রাজিব, রাকিব, রবিউল, শেখ জাকির হোসেন, মোঃ বাবু, বেগ রাশেদুজ্জামান, ছাত্রলীগ নেতা মিতুল মোল্যা, ওমর আলী, মোঃ রিমন, মোঃ রানা, জাকির হোসেন, নূর আলম, বেগ রাসেল, বেগ যুবলীগ নেতা শাহরিয়ার খান, আব্দুর রহমান, সিবলী,সুমন বেগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণসংযোগ ও মতবিনিময় এবং সকল পেশার শ্রেণী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এলাকাবাসী বলেন সন্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে হবে, এ লক্ষে বেগ লিয়াকত আলীকে ইউপি চেয়ারম্যান হিসেবে চাই। এলক্ষে তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।
এইচডব্লিউএ’র কমিটি গঠন আইউব আহ্বায়ক আরিফ সদস্য সচিব নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
‘জনকল্যাণে নিয়োজিত’ স্লোগানে খুলনার কয়রার মানুষদের নিয়ে গঠিত হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এইচডব্লিউএ’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব। সদস্য সচিব হয়েছেন নাভানা ফার্মাসিউটিক্যালস খুলনার সিনিয়র রিজিওনাল ম্যানেজার আরিফুর রহমান। যুগ্ম আহ্বায়ক হয়েছেন অনলাইন নিউজপোর্টাল খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল ও প্রগতি ফিস লিমিটেড খুলনার ব্যবস্থাপক মহসিন রেজা। এছাড়া, কার্যকরী সদস্যের সাতটি পদের মধ্যে চারটিতে মনোনীত হয়েছেন মহেশ্বরীপুর ইউনিয়ন থেকে বিশিষ্ট ব্যবসায়ী এসএম আবুল বাশার ও বাংলাদেশ কমার্স ব্যাংক যশোর শাখার ম্যানেজার নাজমুল করিম, আমাদী ইউনিয়ন থেকে বিশিষ্ট ব্যবসায়ী আবু মুছা ও বাগালী ইউনিয়ন থেকে অগ্রণী ব্যাংক ফরিদপুরের চরভদ্রাসন শাখার সিনিয়র অফিসার রবিউল ইসলাম। কার্যকরী সদস্যের বাকি তিনটি পদ মহারাজপুর, উত্তর বেদকাশি ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের আগে সম্পূর্ণ অরাজনৈতিক ও মানববল্যাণে নিয়োজিত এই সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মোস্তফা কামাল। আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে আহ্বায়ক কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটি গঠনের পর আগামী এক মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা গতকাল শুক্রবার (৫ মার্চ) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, ডাঃ কেএম আল আমিন এহসান, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ১৩ মার্চ যশোরে খুলনা বিভাগীয় জোন তারবিয়াতে যোগদান, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং মার্চ মাসের মধ্যে মহানগরের সকল ওয়ার্ড কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাগেরহাটে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বাদোখালী এলাকায় প্রতিপক্ষের হামলায় শেখ রুহুল আমিন (৩৬) ও এনামুল শেখ (১৮) গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে সদর উপজেলার বাদোখালী গ্রামের মাছের ঘেরের পাশে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় লোকজন শেখ রুহুল আমিন ও এনামুল শেখকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আহত শেখ রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতী হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। আহত শেখ রুহুল আমিন ষাটগম্বুজ ইউনিয়নের বাদোখালী গ্রামের শেখ সৈয়দ আলী ছেলে ও আহত এনামুল শেখ আহত রুহুল আমিনের ভাইপো।
গুরুত্বর আহত শেখ রুহুল আমিনের ভাই শেখ জাকির হোসেন বলেন, ৪ঠা মার্চ (বৃহস্পতিবার) জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক ষাটগম্বুজ ইউনিয়নের বাদোখালী গ্রামের আবুল শেখের¡ নেতৃত্বে এলাকার ও বহিরাগত আনুমানিক ১৪/১৫ জন সন্ত্রাসীদের এনে আমার ভাই শেখ রুহুল আমিন ও ভাইপো এনামুল শেখের উপর হামলা করে। তারা আমার ভ্ইা ও ভাইপোকে হত্যার উদ্দেশে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে চাপাতি, লোহার রডসহ বিভিন্ন লাঠি সোটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দ্রুত হামলা কারিরা মেরে ফেলার হুমকি দিয়ে আমার ভাইয়ের কাছে থাকা মোবাইল সেট ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার ভাই ও ভাইপোকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার বেশি অবনতি হওয়ায় আমার ভাইকে দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শরণখোলায় ইয়াবাসহ বাবু তালুকদার গ্রেফতার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী বাবু তালুকদার (২৩) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে। আটককৃতকে শুক্রবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। এর আগে শুক্রবার ভোর রাতে উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের রাস্তা থেকে পুলিশ তাকে আটক করে।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রতিয়া রাজাপুর গ্রামের ওয়াপদা রাস্তায় ইয়াবা বিক্রির সময় বাবু তালুকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক বাবু রতিয়া রাজাপুর গ্রামের জাহাঙ্গীর তালুকদারের পুত্র।
এ ব্যপারে শরণখোলা থানায় এসআই আমির হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আসামীকে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে বলে ওসি জানান।##
শরণখোলায় চোরাই গরুসহ দুইজন গ্রেফতার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
চুরি হওয়া গরুসহ দু’জনকে শরণখোলা থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গত ২২ ফেব্রুয়ারী উপজেলার মঠেরপাড় গ্রাম থেকে বাচ্চু খলিফার ৩টি এবং শাহ জামাল হাওলাদারের ১ টি গরু চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানার এসআই আমির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মোংলার চটেরহাট বাজার থেকে দুটি গরু উদ্ধার সহ দু’জনকে আটক করে। এরা হচ্ছে রামপালের পেড়িখালী গ্রামের আফছার শেখের পুত্র আসাদ শেখ (৫০) ও মোংলার সাহেবেরমেঠ গ্রামের হুমায়ূন কবীর শেখের পুত্র জুয়েল শেখ (৪৫)। আটককৃত ব্যক্তিরা চোরাই গরু বিক্রি করতে চটেরহাট বাজারে নিয়ে এসেছিলো। এ ব্যপারে গরুর মালিক বাচ্চু খলিফা বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলতলায় বিএনপি নেতা ড. মামুন রহমানের চাচাত ভাই ও ব্যবসায়ীর স্ত্রীর মৃত্যু
ফুলতলা প্রতিনিধি
বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ড. মামুন রহমানের চাচাত ভাই এবং জামিরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল হক মিঠু (৫৪) বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এককন্যাসহ বহু আত্মীয় স্বজনও গুনগ্রাহী রেখে যান। বাদ আছর জামিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এছাড়া ফুলতলার আলকা গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আঃ হালিম সরদারের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৫৬) বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার পুত্রসহ বহু আত্মীয় স্বজনও গুনগ্রাহী রেখে যান। বাদ জুম্মা নিজ বাড়ির চাতালে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, ওসমান গনি সরদার, মনিরুল ইসলাম সরদার, শেখ আঃ হালিম, শেখ আঃ কুদ্দুস, মামুন বিশ্বাস, হালিম সরদার, শফিকুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান সরদার, আতাউর রহমান, আশরাফুল ইসলাম কচি,এস কে মিজানুর রহমান, জাকির হোসেন মোহন, মুন্সী আঃ সামাদ, ইউপি সদস্য আঃ রহমান সরদার, নুরুজ্জামান সরদার প্রমুখ।
খুলনায় সড়ক দুর্ঘটনায় শিপিং কোম্পানির ম্যানেজার নিহত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনায় সড়ক দুর্ঘনায় আহসান হাবিব মিঠু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা পৌঁনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জোয়ারের বিলনামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব মিঠু সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গোপাখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি খুলনায় রোহান শিপিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক নাসিরউদ্দিন মজুমদার জানান, সকালে আহসান হাবিব মিঠু খুলনা মহানগরীর টুটপাড়ার বাসা থেকে নিজ মোটরসাইকেলে (সাতক্ষীরা-ল-১২-৫১৮৮) সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। বেলা পৌঁনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের জোয়ারের বিলনামক স্থানে ওভারটেক করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় বাসটির পেছনে থাকা দ্রুতগামী অপর একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহসান হাবিব মিঠুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খর্ণিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক নাসিরউদ্দিন মজুমদার বলেন, ঘাতক বাস ও পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোড়েলগঞ্জের পুটিখালীতে মহিলা প্রার্থীর মোটর শোভাযাত্রা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জের ৩নং পুটিখালী ইউনিয়নে এম. মায়া মাতুব্বর মোটর শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি ইউনিয়নের শ্রেনীখালী, ভাটখালী, সোনাখালী, মঙ্গলেরহাট বাজারে মোটর শোভাযাত্রা শেষে ইউনিয়ন পরিষদ এলাকায় গনসংযোগ শেষে সংক্ষিপ্ত আলোচনায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম. মায়া মাতুব্বর বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে।
বর্তমান সরকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলেই অগ্রাধিকার ভিত্তিতে নারীদেরকে প্রধান্য দিয়েছেন। এ ইউনিয়নের একমাত্র নারী প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দলের প্রতি তিনি। একই সাথে উন্নয়নের জন্য নৌকা প্রতিকে ভোট দিবার আহ্বান জানান এ নারী নেত্রী।
বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দৌলতপুর থানা বিএনপির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামী লীগ দিশেহারা হয়ে গেছে। একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য সহ্য করার মত শক্তি তাদের নেই। দিশেহারা আওয়ামী লীগ নিজেদের অপকর্ম ঢাকতে শামসুজ্জামান দুদুকে নিয়ে মেতে আছেন। কেন্দ্রীয় নেতারা খুলনায় আসলেন কিন্তু তাদের কারনে বিশ্রাম নিতেও পারলেন না, খেতে পারলেন না, এমনকি প্রকৃতির ডাকে সাড়া দিতে পারলেন না। ২৭ ফেব্রুয়ারির সমাবেশে যারা এসেছিলেন তাদের মধ্যে বীর উত্তম খেতাবধারী দেশের সূর্য্যসন্তান ছিলেন। তাকে অবরুদ্ধ করে রাখলেন সরকারের পেটোয়া বাহিনী। নিজেদের লজ্জা ঢাকতে তারা বেপরোয়া হয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের কার্যালয় অগ্নি সংযোগের চেষ্টা, প্যানা ফেস্টুন ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান লুট করেছে। শুক্রবার নেতৃবৃন্দ বিবৃতিতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও অবিলম্বে খুলনা বিএনপি অফিসে অগ্নিসংযোগকারিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, থানা বিএনপির সভাপতি শেখ মুশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, শেখ শহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, লিয়াকত হোসেন লাভলু, শেখ আাঃ হালিম, মোল্লা মুজিবুর রহমান, আলহাজ্ব বেলায়েত হোসেন, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, শরিফুল আনাম, আসাদুজ্জামান আসাদ, সরদার আরব আলী, জাহিদ হাসান খসরু, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, শেখ আনসার আলী, আরমান হোসেন, মতলুবুর রহমান মিতুল, আরিফ খান, শহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।











































