নগরীতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান স্বপন এর নেতৃত্বে শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। বুধবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে কে ডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফ উল আলম এর নেতৃত্বে এক দল পুলিশ বাঁধা প্রদান করে।

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি বিকেলে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে বিএনপি নেতা দুদু আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এর প্রতিবাদে দুদু’র কুশপুত্তলিকা নিয়ে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান স্বপন এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে এসে কুশপুত্তলিকা দাহ করে। খবর পেয়ে সদর থানা পুলিশ এসে তাদের বাঁধা দেয় এবং চলে যেতে বলে। কিন্তু তারা সেখান থেকে না যেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং পুলিশের উপর ইটপাটকেল মারে। এসময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপরও তারা পুলিশের উপর আরো ইটপাটকেল মারতে শুরু করে। মহানগর বিএনপি কার্যালয়ের ব্যানার ফেস্টুন ও দোকান ভাঙচুর করে। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ আশরাফ উল আলম এর নেতৃত্বে এক দল পুলিশ এসে তাদের বিএনপির অফিসের সামনে থেকে সরিয়ে দেয়। বিএনপি অফিসে হামলার ঘটনা জানতে পেরে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ তাদের ওপরও লাটিচার্জ করে বলে দলীয় র্শীষ নেতারা দাবী করেন।
প্রত্যক্ষদর্শিরা জানায়, বিকেল ৫টার দিকে নগরীতে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান স্বপন তার দলবল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে এসে শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করে। এসময় তারা বিএনপি অফিসে ইটপাটকেল মারে এবং আগুন দেয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাঁধায় আগুন দিতে পারেনি।

এদিকে বুধবার রাতে তাৎক্ষনিক প্রতিবাদ সভা করেছে বিএনপি।
খুলনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উল আলম জানান, বিএনপির কার্যালয়ের সামনে শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করার সময় তাদের চলে যেতে বলা হয়। কিন্তু তারা না যেয়ে পুলিশের উপর ইটপাটকেল মারে। এতে কোন পুলিশ সদস্য আহত হয়নি। তবে এঘটনায় এসআই মোমিনুল ও এসঅই মিয়া রব ক্লোজ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার:











































