Home আঞ্চলিক রূপসায় জাতীয় বীমা দিবস পালিত

রূপসায় জাতীয় বীমা দিবস পালিত

8


রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত  জাতীয় বীমা দিবস উপলেক্ষে  সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান ও  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বকর মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন   উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, ইউআরসি ইন্সট্রাক্টর মোসলেম আলী। এসময় উপস্থিত ছিলেন বীমার অতিরিক্ত প্রকল্প পরিচালক  মোঃ হায়দার আলী, ডাঃ জাকির হোসেন, শিক্ষক (অবসর) মোঃ নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইছা শেখ, ছালমান খান আবির, এম বায়জিদ হোসেন প্রমূখ।