কেশবপুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
কেশবপুর প্রতিনিধঃ
কেশবপুরে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন (৩) নামে এক শিশু পুত্রের করুন মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁচবাঁকাবর্শি গ্রামে এই ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে ফাহিম প্রতিদিনের ন্যায় বাচ্চাদের সাথে খেলা করতে বের হয়। এসময় বাড়ীর পাশ্ববর্তি মসজিদের সামনের পুকুরে অসাবধানতাবসত পড়ে গেলে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। ফাহিমকে পুকুরে ভাসতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত ফাহিম পাঁচবাকাবর্শি গ্রামের জসিম উদ্দীনের পুত্র। পুত্র ফাহিমের করুন মৃত্যু তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পোল্ট্রি শিল্প মালিক সমিতি’র সাংগঠনিক সম্পাদক হেলালের ঢাকা’র হাড় মিলে আগুন, সুষ্ঠু তদন্তের দাবী
খবর বিজ্ঞপ্তি
খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তালুকদার মোঃ হেলালুজ্জামানের মালিকানাধীন ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধাবাড়ী ময়লা প্রজেক্ট রোডে অবস্থিত মেসার্স তালুকদার বোন মিল গত ৯ ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯টায় আকস্মিকভাবে ভয়াবহ আগুনে কারখানায় রক্ষিত সমস্ত মজুদ মালামাল, মেশিন-যন্ত্রপতিসহ মিলটি ভষ্মিভূত হয়। ক্ষতির পরিমাণ ৩৫-৪০ লক্ষ টাকা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাগণ। তারা আরও বলেছেন যে, শত্রুতাবশতঃ কে বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় গত ১০ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরী করা হয়েছে, ডায়েরী নং ৬৮২।
এদিকে সমিতির সাংগঠনিক সম্পাদকের মিলে ক্ষয়ক্ষতির জন্য উদ্বেগ প্রকাশ, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্যের উদঘাটনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে সহযোগিতার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ, কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, ঊর্ধ্বতন সহ-সভাপতি মোঃ ইকবাল, সহ-সভাপতি সৈয়দ বেল্লাল হোসেন, মোঃ জাফর, এইচ এম সিদ্দিকুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গোলাম সরোয়ার পিণ্টু, শেখ রেজানুল ইসলাম, ইলিয়াছ চৌধুরী, আলমগীর খান, তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মামুনুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আরিফুর রহমান বাবু, তপন পাল, এস এম হাফিজুর রহমান লিপু, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক সামছুর রহমান বাবুল, মহিলা সম্পাদক এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ শম্পা, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক হারুন-অর রশীদ, নির্বাহী সদস্য শাহ্ জাফর মাহমুদ মেহেতা, মোঃ সালাহ্ উদ্দিন, শ্যামল বিশ্বাস, মোঃ ইনসান আলী, মোঃ আব্দুল আহাদ, মাহবুবুর রহমান মিঠু প্রমুখ।
খুলনায় বেতার দিবস পালিত
তথ্য বিবরণী
‘নতুন বিশ^, নতুন বেতার’ এই প্রতিপাদ্য নিয়ে দেশের অন্যান্য স্থানের মতো শনিবার খুলনায় বিশ্ব বেতার দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে বাংলাদেশ বেতার খুলনা আঞ্চলিক কেন্দ্রের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর এদেশে বেতারের যাত্রা শুরু হয়। স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সবচেয়ে পুরোনো গণমাধ্যম বাংলাদেশ বেতারে প্রতি দর্শক শ্রোতাদের আস্থা বৃদ্ধি পেয়েছে। নতুন প্রযুক্তির সাথে তালমিলিয়ে বেতারকে সামনে এগিয়ে যেতে হবে।
তাঁরা আরও বলেন, দেশের উন্নয়নে বেতার অনেক অবদান রেখে চলছে। বিনোদনের পাশাপাশি দূর্যোগকালীন বিভিন্ন বার্তা নিয়ে মানুষের পাশে থাকে বাংলাদেশ বেতার। মানুষের জীবনমান উন্নয়ন, সরকারের উন্নয়নমূলক প্রচার, কৃষির উন্নয়ন, সাক্ষরতার হারবৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হারহ্রাসসহ সার্বিক উন্নয়নে বেতার অগ্রণী ভূমিকা পালন করে চলছে।
বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক (দায়িত্ব) মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার, খুলনা সরকারি আযমখান কমার্স কলেজের সহযোগী অধ্যাপক (অব:) অসিত বরণ ঘোষ, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মোঃ মহিউদ্দিন, খুলনা বেতারের উপআঞ্চলিক পরিচালক মোঃ মোমিনুর রহমান, উপআঞ্চলিক প্রকৌশলী মোঃ সানাউল্লাহ, উপআঞ্চলিক পরিচালক মোঃ শাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, উপআঞ্চলিক পরিচালক কেএম ইকরামুল কবীর প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ আল-আমিন শেখ।
খুলনায় দ্বিতীয় দিনেও শেখ মুজিব ম্যারাথন
তথ্য বিবরণী
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ লাখ জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে দ্বিতীয় দিনেও শনিবার সকালে খুলনার শিববাড়ি মোড় থেকে সকাল নয়টায় ম্যারাথন শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। ম্যারাথনের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সমন্বয়ে এবং খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠান বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্ণেল মো: সাজিদ ইমরান, লে. কর্ণেল এএসএম ফখরুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুল রহমান, খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন চলাকালে নগরীর বিভিন্ন মোড় ও সড়কের পাশে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। ম্যারাথনে খুলনা মহানগরীর ৩০টি কলেজ, ১০২টি মাধ্যমিক বিদ্যালয়, ১২৭টি প্রাথমিক ও ১৭টি মাদ্রাসার শিক্ষকসহ প্রায় দুই হাজার জন অংশগ্রহণকারী ছিলেন। আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুরূপ ম্যারাথন অনুষ্ঠিত হবে।
গণতন্ত্র পুনঃউদ্ধারে সকল ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির ভোট বিপ্লব ঘটাতে হবে- অনিন্দ্য ইসলাম অমিত
আলমগীর হোসেন, কেশবপুর
বর্তমান সরকার বাকশালী কায়দায় দেশ পরিচালিত করছে। বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাংলার মাটি থেকে মুছে ফেলতে এই সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিয়ার আদর্শের সৈনিকের কঠোর প্রতিরোধের মুখে সরকারের এই বৃথা পরিকল্পনা ভেস্তে যাবে। এই ফ্যাসিষ্ট সরকারের জিম্মিদসা থেকে গনতন্ত্র পুনঃ উদ্ধারে সকলকে ঐক্যবন্ধ হতে হবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট বিপ্লবের মাধ্যমে গনতন্ত্রের প্রতীক ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে হবে। শনিবার দুপুরে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন আগামী ২৮ ফেব্রয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ধানের শীষ প্রতিকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, কেশবপুর পৌরসভার ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খাঁন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিল মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুবুদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা খলিলুর রহমান, শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল হালিম অটল, আলমগীর সিদ্দিক ও উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান প্রমুখ। সভাশেষে বিএনপির নেতৃবৃন্দ শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরন করে।
করোনা মোকাবেলায় ‘আটাক’ এর উদ্যোগে মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস মোকাবেলায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর শিববাড়ি মোড়ে এই মাস্ক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান ও এজাজ আহমেদ চৌধুরী সুমন, আটাক-এর সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, শেখ মামুন হোসেন ও নাজমুন নাহার রুনু, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, সদস্য মোঃ আবদুল বাকী, শাদ খান। সংগঠনের পক্ষ থেকে সহ¯্রাধিক মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
শরণখোলায় কৃষকের ছয় গরু চুরি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলার ছোট নলবুনিয়া গ্রামের আফাংগ ফকির (৩৫) নামের এক কৃষকের ছয়টি গরু চুরি হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে গোয়াল ঘর থেকে কে বা কারা তার গরুগুলি চুরি করে নিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মোঃ রতন আলী ফকিরের পুত্র আফাংগ ফকির প্রতিদিনের মতো তার ছয়টি গরু গোয়ালে বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার গরুগুলি গোয়ালে না দেখে দিশেহারা হয়ে পড়েন। কে বা কারা তার গরু চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক আমির হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে মুঠোফোনে তিনি জানান, কৃষকের গরু ছয়টি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গরুগুলির আনুমানিক মূল্য তিন লাখ টাকা। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ট্রাক চালক সোহরাব হোসেনের ঘর থেকে নগদ ৪২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
খুলনায় গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময়
তথ্য বিবরণী
গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ প্রচারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শনিবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার। প্রধান অতিথি এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মতবিনিময় সভায় অংশগ্রহণ করে খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ বলেন, গুজব ছড়ায় নিউ মিডিয়াকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেশ বিদেশ থেকে যে ধরণের অপপ্রচার চালানো হয় তা নিয়মিত নজরদারি করে আইনের আওতায় আনতে হবে। যারা এ সমস্ত গুজব লাইক, কমেন্ট ও শেয়ার করে অপপ্রচারকে উসকে দেয় তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা নিতে হবে। একই সাথে উন্নয়ন সংবাদ প্রচারে সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, সঠিক উৎস থেকে তথ্য সরবরাহ করা হলে তথ্য বিভ্রাট ঘটার সুযোগ থাকে না।
মুল প্রবন্ধে প্রধান অতিথি সরকারের নানামুখী উন্নয়ন কর্মকা-ের বাস্তবচিত্র তুলে ধরেন এবং গুজব প্রতিরোধে সরকারের গৃহীত নানা উদ্যোগের বর্ণনা দেন। তিনি সরকারের উন্নয়ন সংবাদ প্রচার এবং গুজবের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো: মাহবুব আলম সোহাগ। স্বাগত জানান খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ। মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার খুলনা ব্যুরো প্রধানগণ অংশগ্রহণ করেন।
পাইকগাছায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা থেকে বঞ্চিত জনসাধারণ
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে চিকিৎসক ও জনবল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। উপজেলার হরিঢালী, লতা, দেলুটি, লস্কর ও সোলাদানা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে। সাধারন রোগী, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা বিষয়ক ও গর্ভবতী মায়েদের সেবা দানের জন্য এ কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন দো-তলা বিশিষ্ট প্রতিটি ভবন নির্মিত হয়। যার নীচে ৫টি কক্ষ ও দো-তলায় দুটি আবাসিক ভবন। যার চারপাশে সুউচ্চ প্রাচীর। কিন্তু দু’বছর ধরে কেন্দ্রটি তালাবদ্ধ বলে স্থানীয়রা জানায়। একই অবস্থা প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রগুলি। সেবাদনের জন্য প্রতিটি কেন্দ্রে একজন ডাক্তার, একজন পরিবার কল্যান পরিদর্শিকা, একজন নিরাপত্তা প্রহরি ও একজন আয়া থাকার কথা। যার মধ্যে লতা ইউনিয়ন কেন্দ্রে একজন নিরাপত্তা প্রহরী মাঝে-মধ্যে ঝাড়– দিয়ে চলে যায়। হরিঢালীতে একজন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, দেলুটিতে একজন আয়া, লস্করে একজন আয়া ও নিরাপত্তা প্রহরী অনিয়মিত দায়িত্ব পালন করছে বলে সরেজমিনে দেখা যায়। সোলাদানা কেন্দ্রের ভবন নির্মাণধীন রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার পর কেউ কেউ যোগদান করলেও কয়েকদিন থাকার পর অন্যত্রে বদলি হয়ে চলে যায়।
পাইকগাছায় হয়রানীমূলক মামলা, জিডির ঘটনায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় হয়রানীমূলক মামলা, জিডির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার দুপুরে পৌরসভার সরল গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে আবুল বাশার সংবাদ সম্মেলন করে। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পাইকগাছা থানা মসজিদের সামনে “মেসার্স আল-মনসুর এন্টারপ্রাইজ” নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। আমার দোকানের সামনে জনৈক এরশাদ আলীর চায়ের দোকান রয়েছে। এরশাদের সাথে চা খাওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই জের ধরে এরশাদ সুকৌশলে তার স্ত্রী শেফালী খাতুন (২৫) কে দিয়ে আমার নামে পাইকগাছা থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। এ মামলায় আমি হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন নেয়ার পর নি¤œ আদালত থেকে স্থায়ী জামিন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। এরশাদ কু-মানসে ও হয়রানী করার উদ্দেশ্যে স্ত্রী শেফালী খাতুনকে দিয়ে আমার নামে থানায় সম্পূর্ণ একটি জিডি করে। তারই প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এ সংবাদ সম্মেলন।
বটিয়াঘাটায় সর্ব-সাধারণের সরকারি চলাচলের রাস্তা দখলের অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় সর্ব-সাধারণের দীর্ঘ প্রায় ৩০ বছরের যাতায়তের পথ ঘেড়া-বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী এলাকাবাসীর পক্ষে প্রতিকার চেয়ে গত ১০ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেঁতুলতলা মৌজার বি,আর,এস-১ খতিয়ানের সরকারি খালের উপর দিয়ে প্রায় ৩০ বছর যাবৎ ভূক্তভোগী নিতিশ চন্দ্র রায়ের পরিবার সহ গ্রামে অন্যান্য পরিবার বাড়ি থেকে উক্ত রাস্তা দিয়ে সরকারি মূল রাস্তায় আসা-যাওয়া ও গরু-ছাগল সহ বিভিন্ন মালামাল নিয়ে যাতায়াত করে আসছিল। হটাৎ করে গত ৯ ফেব্রুয়ারী তেঁতুলতলা এলাকার মৃত-নকুল মন্ডলের পুত্র প্রফুল্ল মন্ডল(৬৮) ও তার ২ পুত্র বাসুদেব মন্ডল(বড় পাচু) এবং বসুদেব মন্ডল(ছোট পাচু) মিলে উক্ত সরকারি যাতায়াতের পথ ঘেরা-বেড়া দিয়ে দখল করে নিয়েছে। যে কারণে ভূক্তভোগীর পরিবার সহ গ্রামের সর্ব-সাধারণের যাতায়াত সহ জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। জরুরীর ভিত্তিতে এলাকাবাসী প্রতিকার পেতে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
ইতোপূর্বের কোন সরকার ছিন্নমুল মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসেনি : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে জনকল্যাণে নিবেদিত সরকার হিসেবে উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সরকার দরিদ্র প্রবীণদের জন্য বয়স্ক ভাতাসহ প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা চালু করেছে। ইতোপূর্বের কোন সরকার ছিন্নমুল মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসেনি। সরকারের জনকল্যাণমূলক এ সকল অবদানকে সামনে রেখে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
সিটি মেয়র শনিবার সকালে নগরীর ২৭নং ওয়ার্ড অফিসে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর-খুলনার সহযোগিতায় ওয়ার্ড কাউন্সিলর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিটি মেয়র ১৪০ জন প্রবীণ এবং ৬৭ জন প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ করেন। কাউন্সিলর জেড এ মাহমুদ ডন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম এবং কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ২নং কাস্টম ঘাটস্থ আমিরা বানু বেগম নগর মাতৃসদনে আয়োজিত স্টাফ ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ (ইউপিএইচসিএসডিপি) এর আওতায় পার্টনার এনজিও ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন ফর প্রিভেনশন অব সেফটিক এ্যাবরশন’ (বিএপিএসএ) এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। উল্লেখ্য, সংস্থাটি নগরীর ৬টি স্বাস্থ্য কেন্দ্র ও একটি নগর মাতৃসদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।
ওরিয়েন্টেশনে সিটি মেয়র কেসিসি’কে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যসেবা কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, নগরবাসীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এ প্রতিষ্ঠানের অন্যতম একটি সেবামূলক কাজ। একজন দরিদ্র মানুষও যেন এ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সাথে দায়ীত্ব পালনের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, বাপসা’র প্রজেক্ট ম্যানেজার মো: গোলাম রসুল, এমআইএস অফিসার শিল্পী রাণী দাস, মাতৃসদনের চিকিৎসক ডা. আসফিয়া মুনসুর, ডা. তাছলিমা খাতুনসহ স্বাস্থ্যসেবা কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।
বেনাপোল দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত দিন দিন বাড়ছে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের ভারতে যাতায়াত দিন দিন বাড়ছে । বর্তমানে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে নতুন মেডিকেল ভিসা ও পুরনো বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারত যাতায়াত করা শুরু করেছেন। ভারতীয় যাত্রীরাও ইমপ্লয়মেন্ট ও বিজনেস ভিসায় প্রতিদিন যাত্রীরা আসছেন বাংলাদেশে। ফলে, করোনার প্রভাবে বন্ধ ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ধীরে ধীরে বাড়ছে।
তবে, নিষেধাজ্ঞা শিথিল হলেও শুরু হয়নি টুরিস্ট ভিসায় যাতায়াত। বর্তমানে মেডিকেল ভিসায় যাত্রীর সংখ্যা ৯০ শতাংশ। করোনা সংক্রমণ প্রতিরোধে ভারত সরকার গত ১৩ মার্চ বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে একই নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছিল ভারতীয়দের বাংলাদেশে আসা। এতে বিশেষ করে চিকিৎসা আর বাণিজ্যিক ভিসায় যাতায়াতকারীরা বেশি দুর্ভোগে পড়েন। ভারতগামী বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মোঃ ফিরোজ বলেন, ‘নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় চিকিৎসা ও ব্যবসার কাজে ভারতে যাচ্ছি। তবে, মেডিকেল ভিসার মেয়াদ ৩ মাস থেকে ৬ মাসের জন্য দিলেও এ ভিসায় মাত্র একবার ভ্রমণের সুযোগ আছে। এতে, প্রয়োজন মিটবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন রোগীরা।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার উৎপলা বিশ্বাস জানান, ভারত-বাংলাদেশ যাতায়াতে দুই দেশের যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে। এই সার্টিফিকেট নিতে প্রতিদিন ভিড় বাড়ছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘আপাতত মেডিকেল, স্টুডেন্ট আর বিজনেস ভিসায় বাংলাদেশিরা ভারতে যেতে পারছেন। ভারতীয়রা আসছেন ইমপ্লয়মেন্ট ও ব্যবসায়ি ভিসায়। এছাড়া কূটনৈতিক ভিসায়ও যেতে পারবেন যাত্রীরা। মেডিকেল ভিসায় যারা যাচ্ছেন তাদের নতুন ভিসা নিতে হচ্ছে। বিজনেস ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে পুরনো ভিসা কার্যকর হচ্ছে। তবে, সবার ক্ষেত্রে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।’
জানা যায়, প্রতিবছর এপথে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৩০ লাখ দেশি-বিদেশি যাত্রী যাতায়াত করে থাকে। এদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আসে কমপক্ষে ১০০ কোটির কাছাকাছি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মেডিকেল ভিসায় ভারতে গেছেন ৭০২ জন বাংলাদেশি আর ভারত থেকে এসেছেন ১২১ জন।১১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ভারতে গেছে প্রায় সাড়ে সতের হাজার পাসপোর্ট যাত্রী ।ভারত থেকে বাংলাদেশে এসেছে প্রায় ১২ হাজার পাসপোর্ট যাত্রী ।এই এক মাসে ভ্রমনকর বাবদ সরকারের রাজস্ব এসেছে প্রায় ৯০ লক্ষ টাকা।
মালয়েশিয়া থাকা প্রবাসী যুবকের বিরুদ্ধে বন বিভাগের মামলা
স্টাফ রিপোটার, বাগেরহাট
জীবিকার তাগিদে মাললেশিয়ায় অবস্থান করলেও রিপন বয়াতি (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগে বাগেরহাট বন বিভাগ একটি মামলা করেছে। যা নিয়ে গোটা বাগেরহাটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাড়ে তিন বছর ধরে মালয়েশিয়া প্রবাসী রিপন বয়াতীকে আসামি করেছে বাগেরহাটের পুর্ব-সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শাপলা টহল ফাঁড়ির কর্মকতারা।
শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের চান মিয়া বয়াতির বড়ছেলে মৎস্যজীবি রুস্তম বয়াতী বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে বর্ননা করেন। তিনি বলেন, তার আপন ছোট ভাই রিপন বয়াতি মালয়েশীয়ায় একটি কোম্পানিতে চাকরি নিয়ে গত ২০১৭ সালের ৮ আগষ্ট থেকে অবস্থান করছে। অথচ, গত ৮ জানুয়ারি ২০২১ তারিখে সুন্দরবনের শাপলা টহল ফাড়িঁর ওসি অনিমেষ সরকার সুন্দরবনে হরিণ শিকারের অপচেষ্টার মামলায় রিপন বয়াতিকে আসামি করেছে। ঘটনাটি জানার পর রিপন মালয়েশিয়া থেকে প্রয়োজনীয় ডকুমেন্টারী কাজপত্র ইমেইল দেশে পাঠিয়েছেন।
শনিবার সকালে মোবাইল ফোনে রিপন বয়াতী বলেন, ২০১৭ সালের ৮ আগষ্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার পর এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। বিগত সাড়ে তিন বছর যাবৎ মালয়েশিয়ার মুরজোহর এলাকায় ফেংইয়ান ইন্ডাষ্ট্রিজে চাকরি করছি। বন মামলায় আসামি হওয়ার খবর পেয়ে আমি হতবাক হয়েছেন। এ বিষয়ে মামলার সুন্দরবনের শাপলা টহল ফাঁড়ির ওসি অনিমেষ সরকার মুঠেফোনে বলেন, হরিণ ধরার ফাঁদ পেতে অন্য আসামিদের সাথে জঙ্গলের মধ্যে রিপন বয়াতিকেও দৌড়ে যেতে দেখেছি।
এদিকে, উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী ওয়ার্ড সদস্য বাচ্চু মুন্সি জানান, আমার এলাকার চান মিয়া বয়াতীর ছেলে রিপন বয়াতি কয়েক বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। এ ছাড়া এই নামে আর কোন লোক খুড়িয়াখালী গ্রামে নেই।
এ বিষয়ে বাগেরহাট পুর্ব-সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, নিরীহ মানুষের মামলার আসামি হওয়ার সুযোগ নেই এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ফকিরহাটে অর্গানিক পদ্ধতিতে খিরাই চাষ বাম্ফার ফলনে চাষির মুখে খুশির হাঁসি
পি কে অলোক,ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের চাকুলী বিলে অর্গানিক পদ্ধতিতে খিরাই চাষ সহ ঘেরের পাড়ে নানা প্রকার সবজির চাষ করে একজন মাদ্রসার সহকারী শিক্ষক বিপ্লব ঘটিয়েছেন। খিরাই সহ নানা প্রকার সবজির ফলনও বাম্ফার হয়েছে। এই বিলের শতাধিক চাষি তাদের মৎস্য ঘেরের পাড়ে বিভিন্ন প্রকার শীতকালিন সবজির চাষ করে কৃষি-তে বিপ্লব ঘটিয়েছেন। উপজেলা কৃষি অফিসের নানা প্রকার পরার্মশ হাতে কলমে প্রশিক্ষন সহ নানা উপকরণ সামগ্রী বিতরন করায় এঅঞ্চলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। ইদুর নিধন বা দমনে কৃষি বিভাগ যদি আলাদা কোন প্রকল্প গ্রহন করেন তাহলে কৃষি-তে আরো অগ্রগতী করা সম্ভব হবে।
জানা গেছে, উপজেলার বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের মরহুম নকিমুদ্দিন শেখ এর পুত্র ও ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক মোঃ আবু দাউদ শেখ, করোনা কালিন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় চাকুলী বিলে মাত্র ৬০শতাংশ জমিতে গত বছরের ১৪নভেম্বর বেতাগা দিবসের দিন সকালে শীতকালিন খিরাই রোপন করেন। এরপর তিনি দীর্ঘ পরিচর্যার পর ৩০ডিসেম্বর প্রথম খিরাই তোলা শুরু করেন। প্রথম দিকে প্রতিদিন ৭/৮মন খিরাই তুলে যা মনপ্রতি ৮/৯শত টাকায় বিক্রয় করা শুরু করেন। বিষ ও রাসায়নিক মুক্ত খিরাই উৎপাদন করায় বাজারে তার চাহিদা অনেক গুন বেড়ে যায়। তিনি এপর্যন্ত প্রায় দেড় বিঘা জমিতে রোপনকৃত খিরাই দেড় থেকে দুই লক্ষ টাকাও বেশি বিক্রয় করেছেন। যা নজির বিহীন। একটি মাদ্রসার ১জন সহকারী শিক্ষক হওয়া সর্ত্তেও তিনি খিরাই চাষে যে সফলতা দেখিয়েছেন তা সত্যিই প্রসংশনীয়। শুধু তাই নয়, খিরাই ফসলের মধ্যে লুনা জাতের বেগুনের চাষও করেছেন তিনি। শীতকালিন সবজি খিরাই উঠে গেলে সেই জমিতে রোপনকৃত লুনা জাতের বেগুন চাষও ভাল হয়েছে। বেগুনের চারায় এখন অল্পঅল্প ফুল আসতে শুরু করেছে। বেগুনের ফসলও ভাল হবে বলেও তিনি জানিয়েেেছন। এছাড়াও তিনি চাকুলী বিলে তাঁর নিজেস্ব ৫বিঘার মৎস্য ঘেরের পাড়ে বেগুন টমেটো সিম ওলকপি ফুলকপি ও লাউ সহ নানা প্রকার সবজির চাষ করে বম্ফার ফলন পেয়েছেন। এর আগে তিনি ঘেরের পাড়ে করোলা চাষ করেছিলেন। তিনি সত্যিই একজন সফল চাষি বলেও অনেকে মন্তব্য করেছেন।
সবজি চাষি ও সহকারী শিক্ষক মোঃ আবু দাউদ শেখ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, করোনা কালিন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি সবজি চাষে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রতিটি ফসলও ভাল হয়েছে। ইচ্ছা থাকলেই সব কিছুই করা সম্ভব। তিনি আরো বলেন সরকার চাষিদের স্বাবলম্বি করার জন্য যে কার্যক্রম গুলি পরিচালনা করেছেন সেগুলি খুব ভাল, কিন্তু ইদুর নিধন বা দমনে জন্য কৃষি বিভাগ যদি আলাদা কোন প্রকল্প গ্রহন করেন তাহলে কৃষি-তে আরো অগ্রগতী করা সম্ভব হবে। এছাড়াও বেতাগা ইউনিয়নের মাসকাটা বিল, ধনপোতা বিল, লখপুর ইউনিয়নের লখপুর বিল, বল্লবপুর বিল, ভবনা বিল, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর বিল, হুচলা বিল, সাতবাড়িয়া বিল, পিলজংগ ইউনিয়নের বালিয়াডাঙ্গা বিল সহ বিভিন্ন বিলে অবস্থিত মৎস্য ঘেরের পাড়ে বিপুল পরিমানে সবজির চাষ করা হয়েছে। চাষিরা বলেন, ঘেরের পাড়ে ফাতারির উপরে উর্বর জমিতে সবজির চাষ ভাল হয়। সে কারনে তারা ভেড়ী বা ফাতারির উপরে সবজির চাষ করে থাকেন। এবং নিচু জমিতে মাছ ও ধানের ফসল করে থাকেন।
মণিরামপুরে আট দোকান ভস্মিভূত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বৈদ্যুতিক আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুজগুন্নী আজগার চেয়ারম্যান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকানগুলো ভস্মিভূত হয়েছে। আগুনে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে দোকান মালিকদের। স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, প্রথমে কবিরের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। একে একে আগুন লেগে আসাদুল গাজীর ইলেকট্রনিক্স, হাফেজের মুদি, মশিয়ার গাজীর সাইকেল গ্যারেজ, বাবুল আক্তারের হোমিও ওষুধের ঘর, ফিরোজ হোসেনের চা, শরিতুল্লাহ ও বসির গাজীর খাবার হোটেল পুড়ে যায়।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ আব্দুল আজিম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দুইঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
ফুলতলায় গরুচোর সিন্ডিকেট সদস্য সুমনকে ৩টি গরুসহ আটক
ফুলতলা প্রতিনিধি
থানা পুলিশ শুক্রবার গভীর রাতে ফুলতলা জামিরা বাজার এলাকা থেকে গরুচোর সিন্ডিকেট সদস্য সুমন সরদার (২৬) কে ৩টি গরু ও পিকআপসহ আটক করে। সে জামিরার আকরাম সরদারের পুত্র। পুলিশ জানায়, পিকআপ (নং-খুলনা-মেট্রো-ন-১১-৪৭১১) ভর্তি ৬টি গরু চোরেরা চুরি করে নিচ্ছে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জামিরা এলাকায় অভিযান করে। এ সময় সন্দেহভাজন সুমনকে পিকআপ ভর্তি ৩টি গরুসহ আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সুমন সরদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
যশোরের গদখালিতে ২৫ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা
যশোর প্রতিনিধি
জেলার ঝিকরগাছা উপজেলার গদখালিতে জমে ওঠেছে ফুলের বেচাকেনা। এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ বাজারে ২৫ কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে বলে জানালেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম।
আজকের ভ্যালেনটাইন দিবস, সামনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,বাংলা নববর্ষ, বসন্ত উৎসব উপলক্ষে ফুল বেচা-কেনায় ব্যস্ত ফুল চাষি ক্রেতারা। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১০মাস ফুলের বেচাকেনায় মন্দাভাব ছিল বলে জানান ফুলচাষিরা। গত ৮ ফেব্রুয়ারি থেকে ফুলের বেচাকেনা জমে ওঠেছে গদখালিতে। রাজধানী ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে পাইকারি ফুল ক্রেতারা গদখালিতে এসে ফুল কিনছেন। সারা বছর ফুলচাষিরা ফুল বিক্রি করলেও তাদের মূল লক্ষ্য থাকে ফেব্রুয়ারি মাসের তিনটি উৎসব। এছাড়া বাংলা নববর্ষেও ফুলের জমজমাট বেচাকেনা হয়ে থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, গদখালি, পানিসারা ও মাগুরা এলাকায় সাড়ে ৬ হাজারের বেশি কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন রজনীগন্ধ্যা, গোলাপ, রডস্টিক, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, জিপসি, কেলেনডোলা, চন্দ্রমল্লিকাসহ ১২ ধরনের ফুল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,জেলার ৩ উপজেলায় ফুল চাষ হয়ে থাকে।এ জেলায় মোট ৬শ’৪০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে।এর মধ্যে ঝিকরগাছা উপজেলায় ফুল চাষ হয়েছে ৬শ’৩০ হেক্টর জমিতে।ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ জানান, এ উপজেলার গদখালি, পানিসারা ও নাভারন ইউনিয়নে সবচেয়ে বেশি ফুল চাষ হয়ে থাকে। এছাড়া আরো ৪টি ইউনিয়নসহ হাড়িয়া, নীলকন্ঠ নগর, চাওরা, কৃষ্ণচন্দ্রপুর, চাঁদপুর, বাইশা, কুলিয়া, পাটুয়াপাড়া, নারানজালি গ্রামসহ প্রায় ৫০টি গ্রামে ফুল চাষ হয়ে থাকে বলে তিনি জানান। জেলার শার্শা উপজেলায় ১০ হেক্টর জমিতে এবং কেশবপুর উপজেলায় ফুল চাষ হয়েছে ১ হেক্টরের সামান্য বেশি জমিতে।দেশের ফুলের মোট চাহিদার ৭০ভাগই যশোরের গদখালি ও শার্শা থেকে সরবরাহ হয়ে থাকে বলে কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়। গদখালি বাজারের ফুল ব্যবসায়ীরা জানান, দেশের গন্ডি পেরিয়ে এখানকার ফুল দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশে রপ্তানী হচ্ছে।
নারানজালি গ্রামের ফুলচাষি আবু তাহের ও পাটুয়াপাড়া গ্রামের মুনজুর আলম জানান, তারা প্রত্যেকে এক একরের বেশি জমিতে ফুল চাষ করেছেন। বংলা নববর্ষসহ সামনের তিনটি উৎসবে তারা সবচেয়ে বেশি ফুল বিক্রি করে থাকেন।গদখালি বাজারের ফুলের পাইকারি ব্যবসায়ী সেলিম রেজা ও জাহিদুল ইসলাম জানান,ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফুলের বাজার দর বেশ ভালো।চলতি মাসের বিভিন্ন উৎসবের আগে ফুলের দাম আরো বাড়বে।ফলে চাষিরা লাভবান হবে বলে তিনি জানান। গদখালি বাজারের ফুলের পাইকারি ব্যবসায়ীরা জানান, গত ৩ দিনে প্রায় ৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। গদখালি বাজারের ফুলের পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, উৎসব এলে তিনি প্রতিদিন ঢাকা ও চট্রগ্রামে ৫০ থেকে ৬০ হাজার টাকার ফুল পাইকারি বিক্রি করে থাকেন।
যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস জানান,ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিসারা, নাভারন ও মাগুরা ইউনিয়নে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হয়ে থাকে।এ চারটি ইউনিয়নের সাড়ে ৬ হাজারের বেশি ফুল চাষি ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত আছেন।ফুলের চাষ বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রদর্শনীসহ ফুলচাষীদের উদ্বুদ্ধকরণ এবং নিয়মিতভাবে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে বলে তিনি জানান।
চাকরির কথা বলে ডেকে এনে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
যশোর প্রতিনিধি
যশোর সদরের বাহাদুরপুর গ্রামে এক নারী (২৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর দাবি, চাকরির কথা বলে ডেকে এনে তাকে তিন জনে মিলে ধর্ষণ করেছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনের শিকার নারী জানান, তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। এতিম বলে মানুষের বাড়িতে তিনি বেড়ে উঠেছেন। খুলনার ফুলতলা উপজেলার পর্ত্বিবপুর এলাকার মানিক কুন্ডুর সঙ্গে তার পরিচয় ছিল। তিনি একটি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এজন্য ২০ হাজার টাকাও নেন। গত দুই মাস ধরে চাকরি না দিয়ে টালবাহানা করছিলেন। সর্বশেষ জানান, শুক্রবার ছুটির দিন নিয়োগ কর্তার বাড়ি যশোরে নিয়ে যাবেন। সেই মোতাবেক বিকালে মানিক কুন্ডু তাকে যশোরে নিয়ে যান। যশোর পৌঁছানোর পর আরও দু’জনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুরের উদ্দেশে নিয়ে যান। পথিমধ্যে নেমে বলেন, মাঠের ভেতর দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর একটি বাগানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে রেখে ফেলে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকলে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলছেন, ভর্তি নারীকে পরীক্ষা নিরীক্ষা করে আলামত সংগ্রহ করা হয়েছে। তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ওই নারীর অভিযোগ শুনেছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাভারন-সাতক্ষীরা সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার জামতলা পাঁচপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টার নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা এ কে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮৬) এবং সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫ ) মধ্যে ভোর ৬টায় সংঘর্ষ হয়। বাগআঁচড়ার পাঁচপুকুর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার একে অপারের দেখতে না পাওয়ায় এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন এলাকার জনসাধারণ, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা।’
কপিলমুনিতে রায় সাহেবের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য বিতরণ
কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ঃ
দেশের অন্যতম দানবীর আধুনিক কপিলমুনির স্রষ্টা রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৬ তম তিরোধান দিবস উপলক্ষে কপিলমুনিতে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি বিনোদ স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়। কপিলমুনি এবং তার আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় প্রায় ৫ হাজার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ শনিবার দুপুরে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। কপিলমুনি অমৃতময়ী মিলনায়তন ও বিনোদ চত্বরে নান্দনিক প্যান্ডেলে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলকাতা থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন রায় সাহেবের পৌত্র গৌতম কুমার সাধু। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিনোদ স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আঃ রাজ্জাক রাজু। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রভাষক তাপস সাধু, যুগ্ম সম্পাদক জয়ন্ত কুমার সাধু, উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: হাবিবুল্যাহ বাহার, সাধন চন্দ্র ভদ্র, জয়ন্ত পাল, এএসআই প্রভাস মিত্র প্রমুখ।
হরিঢালীতে আ’লীগ নেতা গোলাম মোস্তফা’র মতবিনিময় সভা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এবং ১ নং হরিঢালী ইউনিয়নের আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা শুক্রবার সন্ধ্যায় হরিঢালী ইউনিয়ের শ্রীরামপুর গ্রামের বাইপাস সড়কের স’মিল চত্ত্বরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, দেশের দক্ষিনাঞ্চলের সব চেয়ে পশ্চাৎমুখী জনপদ হরিঢালী ইউনিয়ন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এই স্বর্নযুগে এ ইউনিয়নকে যারা এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন, সাধারণ মানুষের ভাগ্যন্নয়নে ব্যর্থ হয়েছেন তারা ইউনিয়নবাসীর ভোট চাওয়ার অধিকার হারিয়েছেন। তিনি আরও বলেন, এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে মাদকের ভয়ংকর আগ্রাসী থেকে যুব সমাজকে উদ্ধার করবেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও ভাগ্যন্নয়নে তিনি নিজেকে বিলিয়ে দিবেন। ইউনিয়নের চলা চল অনুপযোগী ভাঙ্গাচোরা রাস্তা ঘাটের প্রভূত উন্নয়নসহ ন্যায় বিচার প্রতিষ্টা ও সামাজিক সকল বৈষম্য দূর করে ইউনিয়নবাসীর সেবক হিসাবে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা আকবর হোসেন খোকন, শ্রীরামপুর ৬ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মইনুদ্দিন হাজরা, আ’নেতা সাবেক ইউপি সদস্য প্রেমানন্দ মন্ডল, ইউপি সদস্য আবুল বাশার, খন্দকার রাজু আহম্মেদ, উপজেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক তানজিম আহম্মেদ বাচ্চু, যুবলীগ নেতা জিয়াউর রহমান হাজরা, শেখ রফিকুল ইসলাম, শেখ আরশাফ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের হরিঢালী ইউনিয়ন আহবায়ক সরদার সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সরদার মনিরুল ইসলাম, সদস্য সচিব শেখ রাজু আহম্মেদ, শেখ শামিম আহম্মেদ, তাঁতী লীগের ইউনিয়ন আহবায়ক গাজী ইমদাদ হোসেন, বিলাত গাজী, খোকন গাজী, মনি সরদার,সোহেল ফকির, আকবর গাজী,আতি সেখ, মনিরুল সরদার, শাহাজান সরদার, কুদ্দুস গাজী, সাবেক পুলিশ সদস্য শের আলী, শরিফুল ইসলাম, শহিদুল মোড়ল, ঝন্টু মিঞা, মাষ্টার হাবিবুর রহমানসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ, আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের কয়েক ‘শ নেতা কর্মি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় খেতাব বাতিলের এখতিয়ার মুক্তিযোদ্ধা কাউন্সিলের নেই: খুলনা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় খেতাব বাতিলের কোনো এখতিয়ার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল-জামুকার নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, জামুকা তাদের নিজস্ব বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের এখতিয়ার বহির্ভূত এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী যে কথা বলেছে সেটাও তার এখতিয়ার বহির্ভূত। বীরউত্তম, বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক-খেতাব মামা বাড়ির আবদার নয়; এটা আমরা যুদ্ধ করে অর্জন করেছি। কেউ এই খেতাব দয়ায় দেয়নি। এই খেতাব কেড়ে নেয়ার আপনারা কে? মুক্তিযুদ্ধে প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মঞ্জু হুশিয়ারি উচ্চারণ করে বলেন, জিয়াউর রহমানের খেতাবে হাত দিলে সে হাত পুড়ে যাবে। বাংলার জনগন সে হাত ভেঙ্গে গুড়িয়ে দিবে। আল-জাজিরা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকার বিএনপি আতঙ্কে ভুগছেন উল্লেখ করে বক্তারা বলেন, অবৈধ হাসিনা সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাবে হাত দিয়ে বিদায়ের ঘন্টা বাজিয়েছে। এখন শুধু কিভাবে বিদায় নিবেন সেটা দেখার সময় মাত্র।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, এড. এসআর ফারুক, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, শেখ আবু হোসেন বাবু, মুজিবর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানা। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
সমাবেশে উপস্থিত ছিলেন স ম রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, মোল্যা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, এড. মোমরেজুল ইসলাম, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, জিএম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, কেএম শহিদুল আলম, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, এড. গোলাম মওলা, মো. শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, খায়রুল ইসলাম খান জনি, খন্দকার ফারুক হোসেন, শেখ সাদী, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, কাজী মিজানুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, এড. আব্দুস সবুর, নাজমুস সাকিব পিন্টু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, এড. তৌহিদুর রহমান তুষার, এড. মশিউর রহমান নান্নু, ওয়াজউদ্দিন সান্টু, জাফরী নেওয়াজ চন্দন, গোলাম কিবরিয়া আশা, রবিউল হোসেন, আবু সাঈদ শেখ, আব্দুস সালাম, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, জহর মীর, শেখ জামিল হোসেন, আবু সাঈদ আব্বাস, হাফিজুর রহমান মনি, হাসান উল্লাহ বুলবুল, শরিফুল আনাম, আবুল কালাম শিকদার, আশরাফ হোসেন,
এড মোহাম্মদ আলী বাবু, কাজী আব্দুল লতিফ, হাবিবুর রহমান বিশ্বাস, তরিকুল্লাহ খান, ইশহাক তালুকদার, তরিকুল ইসলাম, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, মাহবুব আলম বাবু মোড়ল, শামসুল বারী পান্না, রবিউল ইসলাম রবি, লিটন খান, বাচ্চু মীর, মোল্যা ফরিদ আহমেদ, আলমগীর হোসেন, নাসির খান, আব্দুল আলিম, মেহেদী হাসান সোহাগ, আব্দুর রহমান, তানভিরুল আযম রুম্মান, কাজী মাহমুদ আলী, জাকির হোসেন, মশিউর রহমান খোকন, আফসার চৌধুরী, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলি, রিয়াজুর রহমান, কাজী ফজলুর রহমান টিটু, সিরাজুল ইসলাম লিটন, ইকবাল হোসেন, সাইফুল ইসলাম সান্টু, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, হাবিবুর রহমান কাজল, তরিকুল আলম তুষার, শাকিল আহমেদ, বশির মোল্যা, জাহিদুর রহমান রিপন, লিটু পাটোয়ারী, হুমায়ুন কবির, কাজী শামীম, এনামুল হক সজল, রফিকুল ইসলাম রফিক, জাহিদুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, ওহেদুজ্জামান, জামাল মোড়ল, ওলিয়ার রহমান, জাবীর আলী, আনজিরা খাতুন, কওসারী জাহান মঞ্জু, আফরোজা জামান মুন্নি, শামীম আজাদ খান মিলু, ইউনুচ আলী, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, সাথী, কাকলী, ইশমত আরা কাকন, মিসেস মনি প্রমুখ।
আজ বসন্ত জড়ালো ভালোবাসায়: কালীগঞ্জের ফুলে রঙিন সারাদেশের ফুলের বাজার
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি
আজ সারাদেশে একই সাথে পালিত হচ্ছে ফুলনির্ভর বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ। চারপাশে শুধু ফুলের ছড়াছড়ি। প্রত্যন্তাঞ্চালের ফুলঘর থেকে শুরু করে পাইকারী সকল ফুলের বাজার সরগরম। কেননা সারাদেশের উৎপাদিত ফুল গত কয়দিন ধরে জড়ো করা হচ্ছে বড় বড় শহরের ফুল বাজারে। বিভিন্ন বয়সী মানুষ আজ তার প্রিয়জনকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করবেন। ফুলেল পরিবেশে হবে বসন্ত বরণের নানা অনুষ্ঠানও। যে কারনে দিনটি ফুল ছাড়া যেন একেবারে চলেই না। তাই দিবস দুটি ফুল বিক্রির ক্ষেত্রে খানিকটা বাড়তি মাত্রা যোগ হয়েছে। সারাদেশের ফুলের পাইকারী বাজারে রয়েছে সবচেয়ে বেশি গাঁদাফুল উৎপাদনকারী অঞ্চল খ্যাত ঝিনাইদহ কালীগঞ্জের গাঁদাসহ, রজনীগন্ধ্যা,গোলাপ,সন্ধ্যা মালতি,বিদেশী জাতের নানা রঙের জারবেরাও। আজকের দিনে একসাথে ফুল নির্ভর দুটি দিবস পালিত হওয়াই দেশের সব ফুলবাজার জমজমাট। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মানুষ আজ ভালোবাসা দিয়েই বরন করছে ঋতুরাজ বসন্তকে। আবার কয়েক দিন পরেই জাতীয়ভাবে পালিত হবে আরেক দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে দিনও সারাদেশে থাকবে ফুলের চাহিদা। প্রতিবছর ফেব্রুয়ারী মাসেই কাছাকাছি দিনে পালিত হয় ফুল নির্ভর তিনটি বড় উৎসব। ফলে ফুলচাষীরাও অত্যন্ত উৎসবমুখর ভাবেই এ মাসে ফুল বিক্রি করে থাকেন। সাথে পাইকারদেরও ব্যস্ততা থাকে সীমাহীন।
উপজেলার বড়ঘিঘাটি গ্রামের ফুল কন্যা ক্ষেত্রবালা দাস জানান, তিনি অস্বচ্ছল পরিবারের একজন সদস্য। সারাবছর ফুলচাষীদের ক্ষেত থেকে ফুল তুলে মালা ও ঝোঁপা তৈরীর কাজ করে প্রতিদিন আড়াই’শ থেকে ৩’শ টাকা আয় করেন। যা দিয়ে পরিবারের ভরন পোষন ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগান। তিনি আরও বলেন,তার মত অস্বচ্ছল পরিবারের মেয়েরা ফুলকন্যা হিসেবে ক্ষেত থেকে ফুল তোলা ও ঝোঁপা তৈরীর জন্য সারাবছর কাজ করে থাকেন। তবে ফেব্রুয়ারী মাস আসলে কাজের চাপে তাদের আর খাওয়া ঘুম থাকে না। এ সময়ে তাদের রোজগারও বেড়ে যায়। তিনি বলেন, এলাকায় ফুলচাষ বেড়ে যাওয়ায় তাদের মত হতদরিদ্র অসহায় মহিলাদেরও কর্মসংস্থান হচ্ছে।
বালিয়াডাঙ্গা গ্রামের ফুলচাষী রেজাউল ইসলাম জানান, মহামারী করোনার কারনে বেশ হুঁচোট খেতে হয়েছিল। কিন্ত বর্তমান পরিস্থিতি অনুকুলে আসায় ফুলের বাজারে সুবাতাস শুরু হয়েছে। আজকের বসন্তবরণ ও ভালোবাসা দিবসে সারাদেশের ফুলের চাহিদা মেটাতে তারা কাটিয়েছেন মহা ব্যস্ততায় মধ্যে। এ অঞ্চলের কৃষকেরা ১৩ ফেব্রুয়ারী গভীর রাত পর্য়ন্ত ফুল পাঠিয়েছেন। বছরভরই তারা বাজার বুঝে ঢাকার শাহাবাগ, আগারগাঁও, চট্রগ্রাম,চেরাগী পাহাড় বাজার,ফরিদপুর, ফেনি, কুমিল্লা,রাজশাহী, রংপুর,দিনাজপুর, নওগাঁসহ দেশের বড় বড় শহরের পাইকারী বাজারে ফুল পাঠিয়ে থাকেন। কিন্ত বিশ্ব ভালোবাসা দিবস, বসন্তবরন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাজারে ফুলের চাহিদা বেশি থাকায় তাদের ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন বেশি। আজকের বসন্তবরণ,ও বিশ্ব ভালোবাসা দিবস একই সাথে পালন হওয়ার কারনে গত ৪/৫ দিন আগে থেকে তারা বাজার ধরতে ফুল পাঠিয়েছেন। ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষী স্বরজিৎ কুমার জানান, করোনার সময়ে ফুল বিক্রি হয়নি। সে সময়ে ২ বিঘা জমির গাঁদাফুল কেটে দিয়েছিলেন। আর দেড় বিঘা রেখে দিয়েছিলাম। ১৩ ফেব্রুয়ারী গাঁদাফুল ঢাকায় পাঠিয়েছিলাম প্রতিঝোপা গাঁদা ২৪০ টাকায় বিক্রি করেছি। এটাই চলতি বছরের সর্বোচ্চ দাম। স্থানীয় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে বসা বিশেষ বাজারে কথা হয় স্থানীয় পাইকারী ফুল ব্যবসায়ী প্রদীপ বিশ্বাসের সাথে তিনি জানান, গতকালের ঢাকার শাহাবাগে ফুল পাঠিয়ে প্রতিঝোপায় ২৭০ টাকা পেয়েছেন। প্রতিটি গোলাপে পেয়েছেন ৩৫ টাকা, জারবেরা প্রতিটির জন্য ৩০ টাকা পেয়েছেন। ১৩ ফেব্রুয়ারী দিনভর ২ হাজার ঝোপা গাঁদা ফুল কিনে রাতে ঢাকার শাহবাগে পাঠিয়ে ভোরে আজকের বাজার ধরবেন। তিনি বলেন, বর্তমানে ফুলের যে দাম আছে এতে কুষক ব্যবসায়ী সকলেই খুশি।
এদিকে গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে গেলে দেখা যায়, বাসস্ট্যান্ডের দুরপাল্লার গাড়ির কাউন্টারের সামনে ফাঁকা চত্বর ফুলে ফুলে ভরে গেছে। বেলা গড়ানোর সাথে সাথে আরও বাড়তে থাকে ফুল, ফুলচাষীসহ স্থানীয় পাইকারদের উপস্থিতি। সন্ধ্যা পর্যন্ত মোট ৯ টি বাসের ছাদে বিশেষ পদ্ধতিতে চলে গেছে এখানকার উৎপাদিত নানা জাত ও রঙের ফুল।
সারাদেশের আড়তগুলোতে ফুল পাঠাতে আসা একাধিক ফুলচাষী জানান,সারা বছরই তারা ফুল বিক্রি করে থাকেন। তবে প্রতিবছর বাংলা ও ইংরেজি নববর্ষের দিন, স্বাধীনতা দিবস, বসন্তবরণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব ভালবাসা দিবসসহ ধর্মীয় বিভিন্ন দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। বিশেষ করে ফেব্রুয়ারী মাসের জন্য তাদের উৎপাদিত ফুল বাজারজাতকরণে বাড়তি প্রস্ততি নিতে হয়।
উপজেলার সবচেয়ে বড় ফুলচাষী ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষী টিপু সুলতান জানান,২০১৭ সালে ৫৫ লাখ টাকা খরচ করে ৫ বিঘা জমিতে বিদেশী জারবেরা ফুলের চাষ করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত দেড় কোটি টাকার ফুল বিক্রি করেছেন। এ বছরও তার প্রায় ১৫ বিঘা জমিতে বিদেশী জাতের ভিন্ন ভিন্ন রঙের লিলিয়াম, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, গোলাপ, চন্দ্র মল্লিকা, ভুট্রাফুলের চাষ করেছেন। এলাকার পুরাতন এই ফুলচাষী আরও জানান, তিনি সারা বছরই ফুল বিক্রি করেন তবে আজকের বসন্তবরন বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে যে ফুল বাজারে পাঠিয়েছেন কমপক্ষে ১০ লাখ টাকা আসবে বলে আশা করছেন। আর কয়েক দিন পরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও আসবে কমপক্ষে ১০ লাখ টাকা। তিনি বলেন, সারাদেশের ফুলের চাহিদা মেটাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুল বর্তমানে ব্যাপক ভূমিকা রাখছে। গত ৩/৪ দিন আগে থেকেই ফুল বিক্রি শুরু হয়েছে। চলবে আজকের সারাদিন। গত ২ দিন ধরে পাইকারী বাজারে ফুলের যে দাম তা বেশ সন্তোষজনক। এটা আজকের বিকেল পর্যন্ত থাকলেই কৃষকদের জন্য এক ধরনের বাম্পার বললে কোন ভ’ল হবে না। কেননা সব ফুলেরই দাম বেশি। তবে গোলাপের দাম এতো বেশি যা অতীতের রেকর্ড ভেঙেছে।
বাংলাদেশ ফ্লাওয়া সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান, ফুল একটি সৌখিন ও লাভজনক চাষ। দেশের ফুলের চাহিদার মেটাতে সারাদেশের মধ্যে দক্ষিণাঞ্চালের জেলা যশোরের গদখালী ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা প্রায় ২ যুগ ধরে ব্যাপক ভূমিকা রাখছে। প্রতিবছর দেশের বিভিন্ন জাতীয় উৎসবে এ এলাকায় উৎপাদিত ফুল ব্যবহৃত হয়ে থাকে। আজকের বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ পালন করছে সারাদেশ। এ দিনটি ফুল ছাড়া একেবারে চলেই না। ফলে ফুলের চাহিদা সাথে এ বছর আজকের দিনে দামও বেশি পাবেন এলাকার ফুলচাষীরা এমন আশায় বুক বেধে আছেন। তিনি আরও বলেন, করোনা ক্ষতি করলেও তা কাটিয়ে উঠে অন্য বছরের তুলনায় এ বছরের বসন্তবরণ ও বিশ্বভালোবাসা দিবসে ফুলের ব্যাপক দাম পাচ্ছেন। বিশেষ করে গোলাপের দামে রেকর্ড সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাটি ফুল উৎপাদনে সহায়ক। বর্তমানে এ এলাকায় দেশী বিদেশী জাতের ভিন্ন ভিন্ন রঙের লিলিয়াম, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধ্যা, গোলাপ, চন্দ্র মল্লিকা, ভুট্রাফুল, গাঁদাসহ বর্তমানে এ উপজেলায় প্রায় ২৫ হেক্টোর জমিতে ফুলচাষ করা হয়েছে। যা সারাদেশের ফুলের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখছে। লাভজনক তাই দিনদিন বৃদ্ধি পাচ্ছে ফুলচাষ।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে আ’লীগের অভিনন্দন
খবর বিজ্ঞাপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলিকে নির্বাচিত করায় ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডের সকল ভোটার, দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মূল ভীত হচ্ছে নির্বাচন। এই নির্বাচনের মধ্যদিয়ে দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। নেতৃবৃন্দ এই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হওয়ায় ভোটার সমর্থক সর্বোপরি নির্বাচন কমিশন ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদেরকে অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সুসংহত রাখতে আগামীতেও সকলের সহযোগিতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
নব-নির্বাচিত কাউন্সিলর লিলি’র বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
নব-নির্বাচিত সংরক্ষিত আসনের কাউন্সিল রেকসোনা কালাম লিলি বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান করেছেন। গতকাল শনিবার রাত ৮টায় দলীয় কার্যালয়ে এ মাল্যদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো. আনোয়ার হোসেন, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চান ফারাজী, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, আব্দুল হাই পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, এ্যাড. শেখ ফারুক হোসেন, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, এ্যাড. শামীম মোশাররফ, মীর মো. লিটন, কাউন্সিলর আরিফুর রহমান মিঠু, এ্যাড. জেসমিন পারভীন জলি, আব্দুল মালেক, ফারুক হোসেন তুরান, কে এম চঞ্চল, বাচ্চু মোড়ল, মো. শহিদুল হাসান, ফেরদৌস আলম রিতা, মাকসুদা খানম পাখি, ইলিয়াছ হোসেন লাবু, মোস্তাইন বিন চঞ্চল, হোসনে আরা, মো. আইয়ুব আলী খান, এমডি রাজু আহমেদ, মুরাদ হোসেন, আলমগীর মল্লিক, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জহির আব্বাস, মাহামুদুল ইসলাম সুজন, নিশাদ ফেরদৌস অনি, সংকর কুন্ডু, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের পিঠা মেলা ও বসন্ত উৎসবের আজ শেষ দিন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসবের আজ (রবিবার) শেষ দিন। গতকাল শনিবার মেলার দ্বিতীয় দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। দুপুর থেকে দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত ছিল প্রেসক্লাব চত্বর। বসন্তের আগমন উপলক্ষে অনাবিল আনন্দের জোয়ারে ভেসেছে তরুণ-তরুণীরা। আজ পহেলা ফাগুন ও ভ্যালেন্টাইনস্ ডে। আজ মেলাঙ্গণ থাকবে উৎসব মুখর। এই মেলা উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের পহেলা ফাগুন ও ভ্যালেন্টাইনস্ ডের অভিনন্দন জানানো হয়েছে। আজ (রবিবার) রাত সাড়ে ৮টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রান। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডা. গাজী মিজানুর রহমান।
১৫ ফেব্রুয়ারি বেলা ১১টাÑ১২টা পর্যন্ত খুলনা উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ, প্রকল্পসমূহ বাস্তবায়নে সকল অনিয়ম দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি বন্ধ, রূপসা বাইপাস শিপিইয়ার্ড রোড, নিরালা রোড, গল্লামারী থেকে রায়েরমহল, আড়ংঘাটা থেকে রায়েরমহল সড়কের কাজ দ্রুত শুরু, বিদায়ী চেয়ারম্যান আবুল মকিম সরকারের দুর্নীতি-অনিয়ম তদন্ত, কেডিএ চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবীতে আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কেডিএ-এর সম্মুখে অবস্থান ধর্মঘট সফল করার লক্ষ্যে শনিবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র কার্যনির্বাহী কমিটির এক সভা আজ ১৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব শেখ মোহাম্মদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑসাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, আরজুল ইসলাম আরজু, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, রকিব উদ্দিন ফারাজী, সরদার রবিউল ইসলাম রবি, মোঃ খলিলুর রহমান, মতলেবুর রহমান মিতুল, শেখ হাসান ইফতেখার চালু, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুস সালাম, আতিয়ার রহমান। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১৫ তারিখে অবস্থান ধর্মঘট কর্মসূচিতে খুলনাবাসীকে স্বতঃফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান।
চুকনগরে বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চুকনগর প্রতিনিধি
খুলনার চুকনগরে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের চুকনগর মাছের আড়তের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, শনিবার রাত ৮টার পরপরই সাতক্ষীরা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শামীম পরিবহণের দ্রুত গতি সম্পন্ন একটি বাস চুকনগর (মালতিয়া) মাছের আড়তের সামনে ওভারটেক করার সময় একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ তিনজনই মারাত্বক আহত হন। এ সময় তাদের পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের ৩ জনই সাতক্ষীরার তালা উপজেলার মদনপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এরা হলেন, ইজিবাইক চালক ইউনুস আলী (৪৫) ও হাবিবুর রহমান (৩৫)। অপরজনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনিও মৃত্যুবরন করেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি গতিপথ পরিবর্তন করে খুলনার দিকে গিয়ে কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌছালে বাসটি ফেলে রেখে চালকসহ সকল স্টাফ পালিয়ে যায়।
মোরেলগঞ্জে জিউধরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে আগামি ইউপি নির্বাচনে রাজাকার পরিবারে নৌকা প্রতীক নাদেয়ার জন্য মানববন্ধন করেছেন জিউধরা ইউনিয়ন আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গ। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসা বাজার নাক স্থানে জিউধরা মানব বন্ধনে জিউধরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুনছুর আলী মাঝী বলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গির আলম বাদশা একজন রাজাকার পরিবারের সদস্য। গত নির্বাচনে সে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান হন। চেয়ারম্যান হয়ে এলাকার গরীব মানুষের জমিজমা দখল করে কয়েক শ’ মৎস্য ঘের করেন। তার অত্যাচারে ত্যাগি আওয়ামীলীগ কর্মী এবং অনেক হিন্দু পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। অবার অনেককে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছেন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আ’লীগ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন মাসুম, যুবলীগ সভাপতি মো. হাছিবুর রহমান, আ’লীগ নেতা মো. মিজানুর রহমান হাওলাদার, অ’লীগ ওয়ার্ড সভাপতি সেলিম রেজা, আ’’লীগ নেতা প্রশান্ত মজুমদার ও আশিষ কুমার বিশ্বাষ প্রমুখ। বক্তারা বলেন চেয়ারম্যানের দুর্নিতী ও অত্যাচারে এলাকার মানুষ এখন দিশেহারা, যাতে আগামি নির্বাচনে এই রাজাকার পরিবারের সদস্য চেয়ারম্যান জাহিাঙ্গির আলম বাদশা যাতে নৌকা প্রতিক নাপান সেজন্য মাননীয় প্রধানন্ত্রী’র প্রতি আকুল অনুরোধ জানিয়েছেন।
বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতির কবর জিয়ারত
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিএনপি মনোনীত বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম শাহীর কবর যিয়ারত করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শার্শা’র কৃতি সন্তান জননেতা জনাব আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
কবর যিয়ারত শেষে শনিবার বিকেলে মরহুম সেলিম শাহী ধান্যখোলা গ্রামের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, বাহাদুর পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাফাউদ্দিন, সাধারন সম্পাদক সাহেব আলী , গোগা ইউণিয়ন বিএনপির সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের, বেনাপোল ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান, শার্শা থানা ছাত্র দলের সাবেক সভাপতি সালাহউদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বেনাপোল গাজিপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাসুদুর রহমান রিন্টু, পুটখালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, বেনাপোল পৌর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আ: মান্নান, জেলা যুবদলের ত্রান বিষয়ক সম্পাদক জিল্লু জাহিদ, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন, যুগ্ন আহবায়ক আসাদ ও জাফর, সেলিম হোসেন আশা, মনিরুজ্জামান মনি,আলম, সোহাগ, ও হ্রদয়।
তিনি মরহুমের পুত্র সন্তানের লেখাপড়ার খরচ বহন করার জন্য তার পরিবারকে আশ্বস্ত করেন। উল্লেখ্য বুধবার ভোর রাতে ধান্যখোলা নিজ বাড়িতে ইন্তেকাল করেন সেলিম শাহী।
আশাশুনি সদরে মেম্বার প্রার্থী বনমালী দাসের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বনমালী দাসের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সোদকনা গ্রামে নিজস্ব বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য বনমালী দাস মতবিনিময় সভায় বলেন, আমি মেম্বার থাকাকালীন এলজিএসপি’র আওতায় ওয়ার্ডে প্রায় ৫০০০ ফুট রাস্তার ইটের সোলিং এর কাজ করি। ধান্যহাটি মন্দিরে গভীর নলকুপ, ওয়ার্ডে ৩টি অগভীর নলকুপ বসানো, মসজিদ, মন্দির, ঈদগাহ সংস্কার, দাসপাড়ায় যাতয়াতের রাস্তার জমি ক্রয়ে সহযোগিতা ও মাটির কাজ করা, ওয়ার্ডের সকল কাচা রাস্তা মেরামত, সোদকনা কবরস্থানে মাটি ভরাট, ধান্যহাটি যজ্ঞভূমি ভরাট, দু’টি পুরনো ইটের সোলিং রাস্তা সংস্কার, কুড়িকাহনিয়া কোটাবাড়ি চলমান রাস্তা নিয়ে দীর্ঘদিনের গোলযোগ সুষ্ঠু সমাধান করা ও ইউনিয়ন পরিষদের নামে রাস্তার জমি রেজিস্ট্রী করাই। ধান্যহাটি সরঃ প্রাঃ বিদ্যালয় পুকুর খনন কাজ করি। স্বল্প বরাদ্দের ভিজিডি, বয়স্ক ভাতা, ভিজিএফ, বিধবা ভাতা সুষ্ঠুভাবে বন্টন করি। এছাড়া ওয়ার্ডের মানুষের পাশে থেকে সকলের সুবিধা-অসুবিধা দেখভাল করে যথাযথ দায়িত্ব পালন করেছিলাম। দালালী, মামলা ও ক্ষতির মধ্যে কাউকে ঠেলে দেইনি। সমস্যা নিরসনে আপোষ মীমাংসা করেছি। অসুখ-বিসুখ ও বিপদ-আপদে আর্থিক, শারীরিক ও মানসিক সহায়তা দিয়েছি। সামাজিক উন্নয়ন ও শিক্ষা-দীক্ষার পথ সুগম করতে কার্পন্য করিনি। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যাপারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মুখে থেকেছি। এজন্য ধান্যহাটি নামযজ্ঞে ৯বার সভাপতি, সোদকনা দুর্গামন্দিরে ৮ বার সভাপতি, সোদকনা কীর্ত্তণ অনুষ্ঠানে ৩ বার সভাপতি, সোদকনা প্রাইমারী স্কুলে ৫বার সভাপতি, বিভিন্ন এনজিও কমিটির সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সভাপতি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছি ও আসছি। এলাকার মানুষের আহবান ও ভোটারদের একান্ত আগ্রহে এবং এলাকার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে আমি পুনরায় মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছা পোষণ করেছি। আমি পুনরায় নির্বাচিত হতে পারলে এলাকার সকল অসমাপ্ত উন্নয়ন মূলক কাজ শেষ করবো। মসজিদ, মন্দির, ঈদগাহের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবো। রাস্তা-ঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়ন সাধন করবো। পরিষদের মাধ্যমে প্রাপ্ত সকল সরকারি, বেসরকারি সহায়তা সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত ভাবে বিতরণ করবো। অসহায় মানুষের পাশে থেকে এবং ওয়ার্ডের মানুষের ন্যায্য চাহিদার কথা বিবেচনা করে যথাসাধ্য মেটানোর চেষ্টা করবো। এজন্য তিনি সকলের আন্তরিক সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যাপীঠ নিয়ে ষড়যন্ত্র থামছেনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদর ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যাপীঠের বিরুদ্ধে ষড়যন্ত্র, মামলা, অপপ্রচার ও স্কুল বিরোধী কার্যক্রম থামছে না। ফলে বিদ্যালয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও শিক্ষা দানের প্রক্রিয়া বারাবর বাধাগ্রস্ত হয়ে আসছে।
ঐতিহ্যবাহী চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠের নিয়মিত কমিটি যথাযথ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ পরীক্ষার জন্য বিধি মোতাবেক নিয়োগবোর্ড গঠন পূর্বক ২০১৫ সালে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করেন। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আব্দুল হাকিমকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দানের জন্য নিয়োগবোর্ডের সুপারিশের প্রেক্ষিতে নিয়মিত ম্যানেজিং কমিটি রেজুলেশনের মাধ্যমে রেজাল্টশীট অনুমোদন করে তাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগদান করে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের আইন উপদেষ্টার মতামতের ভিত্তিতে তাকে এমপিওভুক্ত করা হয়। এবং তাকেসহ সকল শিক্ষকদের একসীটে ব্যাংকে টাকা জমা হয়। কিন্তু ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জজ ২য় আদালত সাতক্ষীরায় দু’জন অভিভাবক ম্যানেজিং কমিটির সভাপতিসহ ১৮ জনকে বিবাদী করে দেং ১২/১৫ নং মামলা হয়। মামলায় প্রধান শিক্ষক বিবাদী শ্রেণিভুক্ত ছিলেননা। মামলা নি¤œ আদালত, হাই কোর্ট-সুপ্রীম কোর্ট পর্যন্ত গড়ায়। সবশেষে দেঃ কাঃ বিঃ ২৩ ধারা মতে বাদী এবং বিবাদী বিগত ২৪/০৮/২০ তাং মামলাটিতে মিমাংসার শর্তে মামলা প্রত্যাহার ও দাবী বর্জনের নিমিত্তে সোলেনামা দাখিলের জন্য বিজ্ঞ আদালতের অনুমতি প্রার্থনা করলে বিজ্ঞ আদালত— মামলাটি নিষ্পত্তি করেন। মূল মামলা নিস্পত্তির পর যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে প্রধান শিক্ষক আঃ হাকিম স্কুলে গমনের উদ্যোগ গ্রহন করেন। এবং বিজ্ঞ জিপি (সাতক্ষীরা জজ কোর্ট) এড. শম্ভুনাথ সিংহের কাছ থেকে ১৯.১১.২০ তারিখে মতামত গ্রহন করে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহন করেন। ষড়যন্ত্রকারীরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে তাকে স্বপদে ফিরে যাওয়ার কাজে বাধা প্রদানের চেষ্টা করেন। এমনকি শারীরিক শক্তি প্রয়োগের মত অপচেষ্টা করেন। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বিদ্যাপীঠের শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আশির্বাদপুষ্ট হয়ে অবশেষে শান্তিপূর্ণ ভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রাপ্ত হয়ে তিনি স্কুলের কার্যক্রম পরিচালনা করছেন। এমপিও প্রাপ্তির পর কমিটির মাধ্যমে যথানিয়মে সরকারি বেতনভাতাদিও উত্তোলন করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের মদদে মিজানুর রহমানসহ ৩ জনকে বিবাদী করে যুগ্ম জেলা জজ ২য় আদালত সাতক্ষীরায় দেং ০৯ তাং ১১/১/২১ মামলা করা হয়। বিজ্ঞ আদালত ২০/১/২১ তাং “সুতরাং সার্বিক বিবেচনায় দেওয়ানী কার্যবিধি আইনের ১৫১ ধারামতে অত্র মোকদ্দমার আরজি প্রত্যাখান যোগ্য- মর্মে বিবেচিত হয়। অতএব, আদেশ হয় যে, দেওয়ানী কার্যবিধি আইনের ১৫১ ধারা মতে অত্র মোকদ্দমার আরজি প্রত্যাখান করা হলো।” বলে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। এডহক কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবীদ নীলকণ্ঠ সোম, প্রধান শিক্ষক আব্দুল হাকিমসহ কয়েকজন শিক্ষক জানান, স্কুল পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর বিদ্যালয় পরিদর্শক প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে গত ২০ জানুয়ারি ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন। এছাড়া প্রধান শিক্ষককে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিদ্যালয়ের কার্যক্রম সম্পন্নের জন্য বিদ্যালয়ের পাসওয়ার্ড প্রদান করেছেন। যখন সবদিক দিয়ে প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলতে শুরু করেছে, তখন স্কুলের ২৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ৮জন বেতন বিলে স্বাক্ষর না করে সকলের বেতন উত্তোলন প্রতিরোধের চেষ্টাকারীদের সহযোগিতায় এগিয়ে আসেন। কিন্তু আইন কারো জন্য ভিন্ন হতে পারেনা। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনিচ্ছা স্বত্ত্বেও বাধ্য হয়ে ৮জনকে বাদ রেখে বাকীদের বেতন বিল জমা দিয়ে বেতন ছাড় করানো হয়েছে। যারা বেতন বিলে স্বাক্ষর করেননি, তারা কমিটি/প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, প্রধান শিক্ষক আঃ হাকিমই বৈধ প্রধান শিক্ষক, তার আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহামান্য হাইকোর্ট ডিভিশন ১৫ নভেম্বর ১৯৯৫ ঊধংঃ ঢ়ধশরংঃধহঃ ওহঃবৎসবফরধঃব ধহফ ঝবপড়হফধৎু ঊফঁপধঃরড়হ ঙৎফরড়হধহপব, ১৯৬১ ঝবপঃরড়হ ৪৫ অনুযায়ী বোর্ড/ম্যানেজিং কমিটির বিধি সম্মত সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবেনা প্রমানিত। তা স্বত্ত্বেও প্রতিপক্ষ স্কুলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার পাশাপাশি বৈধ প্রধান শিক্ষককে হেনস্থা করা ও স্কুলের মঙ্গল কামনায় এগিয়ে আসা বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গকে নিয়ে নানা সময় নানা ভাবে অহিতকর কার্যক্রম করে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা এর তীব্র নিন্দা, প্রতিবাদ জ্ঞাপন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতাপনগরে চেয়ারম্যান জাকিরের মতবিনিময় সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান জাকিরের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রতাপনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নাকনা চেয়ারম্যান বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাকির হোসেন। প্রধান অতিথি শেখ জাকির হোসেন বলেন, আমি আমার দীর্ঘ রাজনীতির জীবনে সততার সাথে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমি এখানে এসে পৌঁছেছি। অনেক অপশক্তি বিভিন্ন সময়ে আমাকে মিথ্যা, বানোয়াট দোষারোপ করে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি। কারন, আমাদের বুকে লালিত বঙ্গবন্ধুর আদর্শ। সভায় ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোকসেদ গাজী, এলাকা বাসী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাইনতলায় তাফসীর মাহফিল অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির দক্ষিণ বড়দল ইউনিয়নের বাইনতলায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে ১০ তম বার্ষিক তাফসীর মাহফিলে সভাপতিত্ব করেন, মোঃ সুলতান মোল্যা। প্রধান অতিথি ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মোল্যা। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ সোহরাব হোসেন মোড়ল, আজাহারুল ইসলাম মন্টু, মন্টু সরদার, এস এম নাসির উদ্দিন আরজু। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাচ্ছিরে কুরআন মাওলানা মুফতি হাসিবুর রহমান। দ্বিতীয় বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওবাইদুল্লাহ বীন আবুল হাসান যুক্তিবাদী। তৃতীয় বক্তা ছিলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান ছিদ্দিক। মাহফিল পরিচালনা করেন আনারুল ইসলাম।
ঝিনাইদহের দোগাছি ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে দোগাছি ইউনিয়ন আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার দোগাছি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কলামনখালি বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
দোগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফয়েজুল্লাহ ফয়েজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, দোগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পলাশ হোসেন, কালীচরণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিপ্লব হোসেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ মুনির হোসেন মুকুল, মুক্তার হোসেন, সাবেক মেম্বর কাজল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ আরও এক ধাপ উন্নয়নের শিখরে পৌছাবে। সকল ভেদাভেদ ভুলে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আওয়ামলীগকে আরও শক্তিশালী করতে সকলের প্রতি আহবান জানান।
জাতীয় পার্টির নেতার নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে প্রতিবাদ-সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ এস এম আল-জুবায়ের নামে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জাতীয় পার্টি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে শনিবার সন্ধ্যা ৬টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি খুলনা মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. এস এম মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর সদস্য সচিব হাজী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেনÑজেলার সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক শেখ নাজমুল কবীর সাদী, তৈমুর হোসেন শাহীন, আশরাফুল ইসলাম সেলিম, শরীফ মোঃ শাহজাহান, কেন্দ্রীয় নেতা তোবারক হোসেন তপু, যুগ্ম আহ্বায়ক এস এম আনিসুর রহমান, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার নাজিম। আরও উপস্থিত ছিলেনÑখানজাহান আলী থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জাপা নেতা কালা চাঁদ, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব দেশ আহমেদ রাজু, জাতীয় যুব সংহতি খুলনা মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মোঃ কামাল হোসেন, শেখ হারুন, মোঃ আবুল হোসেন, সেলিম মিনা, মান্নান সরকার, রফিকুল ইসলাম, মিজানুর রহমান মিজু, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
ন্যাপ খুলনা জেলা সাধারণ সম্পাদক অসুস্থ তপন কুমার রায়ের সুস্থতা কামনায় ন্যাপ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), খুলনা জেলা কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় নেতা তপন কুমার রায় জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনা’র শিপসা নার্সিং হোমে ডাঃ স্বদেশ কুমার চক্রবর্ত্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বিবৃতি প্রদান করেছেনÑন্যাপ জেলা সভাপতি মোঃ ফজলুর রহমান, সহ-সভাপতি সুভাষ মল্লিক, নগেন্দ্র নাথ ম-ল, আশুতোষ রায়, এনামুল হক টুটুল, সহ-সাধারণ সম্পাদক শামীম আহসান, মহিলা সম্পাদিকা মেরিনা যুঁথি, বিজেপি নগর সম্পাদক সিরাজ উদ্দিন সেণ্টু, ন্যাপ নেতা তাপস বিশ্বাস রবিন, সিকদার আব্দুল খালেক, মিঠু বিশ্বাস, তৈহিদুল ইসলাম, শামীমুর রহমান দুর্জয়, মোঃ লিটন, মিলন মোহন ম-ল, মোঃ শাওন প্রমুখ নেতৃবৃন্দ।
খানজাহান আলী থানা জাতীয় কৃষক পার্টির অভিনন্দন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা জাতীয় পার্টির সম্মেলনে সভাপতি এস এম আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মোল্যা মোস্তাফিজুর রহমান বাবু নির্বাচিত হওয়ায় খানজাহান আলী থানা জাতীয় কৃষক পার্টি অভিনন্দন জানিয়েছেন। কৃষক পার্টির সভাপতি নূর আলম মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিজাউল হোসেন নয়ন, মোঃ সেলিম মিনা, রফিকুল ইসলাম, মিন্টু কাগজী, সালাম বিশ^াস, মান্নান হাওলাদার, আব্দুর রহমান, রাকিব হোসেন, আল আমিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন ।
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী’র মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বেগ লিয়াকত আলী শনিবার দুপুরে যোগীপোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর বুচিতলা নূরাণী মাদরাসা সংলগ্ন মাঠে আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক মত বিনিময়সভা করেন।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলী। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আল আমিন ফকির, সুরুজ জামান হানিফ, এস এ শহীদ, কাজী বকুল, সরদার মুজিবর রহমান, রমজান আলী, মো. মনিরুল ইসলাম মানু, মুকন্দ বিহারী মন্ডল, গ্যারেন্দ্রনাথ মন্ডল, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোহেল হোসেন, কাজী আব্দুল মাজেদ, মিতুল মোল্যা, বেগ রাসেল, বেগ রাসেদুজ্জামান, বেগ সিবলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী চেয়ারম্যান প্রার্থী বেগ লিয়াকত আলীকে যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এবং তার নিকট যোগীপোল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাখার জোর দাবী জানান। এয়াড়া সন্ধায় ৪নং ওয়ার্ড এলাকার কপোতাক্ষ, খ্রীষ্টান পাড়ার সামনে ও দিঘির উত্তরপাড় এলাকায় মতবিনিময় করেন।
গিলাতলায় সৃষ্টিশীল একাডেমির ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
গিলাতলা সৃষ্টিশীল একাডেমি শিক্ষক-শিক্ষার্থীদের ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা ২০২১ শুক্রবার সন্ধ্যায় গিলাতলা পাকার মাথায় সৃষ্টিশীল একাডেমি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও খান ইনডোর ব্যাডমিন্টন একাডেমির প্রতিষ্ঠাতা সজিব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোড়ল মজিবুর রহমান , মিহির রঞ্জন বিশ্বাস , সাইফুল্লাহ তারেক, ডাক্তার মোঃ আবুল কালাম। প্রধান অতিথি সৃষ্টিশীল একাডেমি প্রধান ও জাহানাবাদ ইংলিশ স্কুল এর সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এর নিকট ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন। খেলায় রাকিব ও সার্থক চ্যাম্পিয়ন এবং আলামিন ও মুন রানার্স আপ হয় । টুর্ণামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছে আলামিন এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে রাব্বি । পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাব্বির হোসেন।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুুরিয়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। পূর্ব ডুমুরিয়া গ্রামের মুজাহিদ এর স্ত্রী মিম, খাজুরা আদর্শ গ্রামের হাসানের মেয়ে হোসনেয়ারা ও গোলনা গ্রামের শাহাজাহান খান অসুস্থ হয়ে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাদের চিকিৎসার খোজঁ খবর নেন এবং ডাক্তারদের সাথে তাদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ করেন। বিকেলে উত্তর সাজিয়াড়া(ভূলটিয়া) সুব্রত ও যিষ্ণু বৈরাগীর মায়ের শ্রাদ্ধ্যানুষ্ঠানে অংশ নেন। সন্ধ্যায় তারাপদ বৈরাগীর স্ত্রীর শ্রাদ্ধ্যানুষ্ঠানে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ৬ টা থেকে ১০ টা পর্যন্ত গোলনা মালোপাড়া, মীরপাড়া ও আর্দশ গ্রামে সকল শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে উপস্থিত ছিলেন গফ্ফার গাজী, প্রদীপ মন্ডল, আশিষ বৈরাগী, মোজহার ফকির, পলাশ রায়, বাধঁন মন্ডল, সুব্রত বিশ্বাস, হারুনুর রশীদ বাবু, এস কে বাপ্পি, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ









































