আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলা মূলত নদী দারা বেষ্টিত একটি দ্বীপ। উপজেলার ৬ টি ইউনিয়নের তিন (৩) টি ইউনিয়ন এ দ্বীপের মধ্যে অবস্থিত। উপজেলা পরিষদ, থানা, স্বাস্হ্য কমপ্লেক্স সহ সকল সরকারি দপ্তর এ দ্বীপে অবস্থিত। সরকারি বেসরকারি মিলিয়ে ৪ টি জুট মিল সহ অনেক পাট গোডাউন রয়েছে কিন্তু যোগাযোগ ব্যাবস্হার জন্য ফেরির উপর নির্ভরশীলতা উন্নয়ন অনেকটা ব্যাহত হচ্ছে। এরই গুরুত্ব অনুধাবন করে খুলনা – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী একাধিক বার জাতীয় সংসদে ভৈরব ও আতাই নদের উপর দুইটি ব্রিজ নির্মানের প্রয়োজনিয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন।
তিনি আরও গুরুত্বআরোপ করেন খুলনায় ঘোষিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল তেরখাদা ও ডুমুরিয়ার মধ্যে তেরখাদা দিঘলিয়ার পাশে অবস্থিত হওয়ায় সরাসরি যোগাযোগ ও তেরখাদা গোপালগঞ্জ হয়ে ঢাকার সাথে খুলনার সরাসরি যোগাযোগ স্হাপন হবে। ফলে দিঘলিয়া উপজেলা জাতীয় অর্থনিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই ফলশ্রুতিতে ইতিমধ্যে ভৈরব নদীর উপর ব্রিজ একনেকে পাশ হওয়া সহ নির্মানের কাজ শুরু হয়েছে, এর নির্মানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন ফার্ম। গতকাল আতাই নদীর উপর ব্রিজ নির্মানের সম্ভব্যতা যাচাই ও অর্থ বিনিয়োগের জন্য স্পেন সরকারের একটি প্রতিনিধি দল আড়ুয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শক দলের সাথে ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ।
এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ, খুলনা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস বলেন, প্রতিনিধি দল ব্রিজ নির্মানের সম্ভব্য এলাকা পরিদর্শন করেছেন, স্বার্বিক দিক বিবেচনা করে অর্থ বিনিয়োগে রাজি থাকলে হেড অফিসে কর্মকর্তা ও মন্ত্রনালয়ের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহন করবেন। কবে নাগাদ ব্রিজ নির্মান শুরু হবে তা এখনও বলা সম্ভব হচ্ছে না।
এখবরে দিঘলিয়া উপজেলা বাসীর মনে আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান। দীর্ঘদিন পর হলেও দিঘলিয়া উপজেলা বাসীর ভাগ্যের উন্নয়ন হতে যাচ্ছে।









































